র্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার
র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে জেলার শিবগঞ্জ থানার মনাকষা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী (দর্জিপাড়া)’র মোঃ রাজ্জাক আলীর ছেলে মোঃ বাবু। র্যাবের এক প্রেসনোটে বুধবার সকালে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ জুন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা এলাকা থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বাবু কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মামলার হওয়ার পর থেকে আসামী বাবু পলাতক থাকে। পরবর্তীতে উক্ত আসামীকে বিজ্ঞ আদালত সাজা প্রদান করে তার নামে সাজা ওয়ারেন্ট ইস্যু করেন। এরই প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-১ এর আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply