Blog

  • গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওদুদ আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আঃ ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ অন্যরা। মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

  • হজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করতে হবে-প্রধান উপদেষ্টা

    হজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করতে হবে-প্রধান উপদেষ্টা

    হজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করতে হবে-প্রধান উপদেষ্টা

    চলতি বছরের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। একইসাথে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা বলেন, এ বছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে, সেগুলো চিহ্নিত করে আগাম ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে এমন না ঘটে। তিনি আগামী বছরের হজ রোডম্যাপ আগেভাগেই প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেন এবং পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বৈঠকে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে বলেও তিনি সভায় উল্লেখ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এ বছর হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ আসেনি। সবাই প্রশংসা করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিশ্রম করেছে এজন্য সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। তিনি বলেন, হজযাত্রী ও হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের সবার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সবাই যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সেজন্য প্রশিক্ষণ খুবই জরুরি। চলতি বছরের হজের বিভিন্ন দিক তুলে ধরে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সৌদি সরকারের নির্দেশনার আলোকে হজ ২০২৬ এর জন্য ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সফল ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপগ্রহণ করা হয়েছে। তিনি জানান, সৌদি টাইমলাইন ও রোডম্যাপ অনুযায়ী হজ কার্যক্রমের ক্যালেন্ডার ও চেকলিস্ট তৈরি করা হয়েছে এবং হজযাত্রী কোটার পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, হজ ২০২৬ এর কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে। ১০ জুলাই ২০২৫ তারিখে হজ ২০২৬ এর বাংলাদেশের কোটা ঘোষণা করা হবে এবং ২১ অক্টোবর ২০২৫ এর মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন হবে। ০১ ডিসেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে চুক্তি সম্পাদন এবং ০৪ জানুয়ারি ২০২৬ তারিখে ভেন্ডর ও কোয়াটেশন অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর ২০ মার্চ ২০২৬ থেকে হজযাত্রীদের ভিসা প্রদান শুরু হবে এবং ১৮ এপ্রিল ২০২৬ থেকে ফ্লাইট কার্যক্রম শুরু হবে। সবশেষে, ২৯ মে/২৬ তারিখে পবিত্র হজের টেস্ট (সেবা যাচাইকরণ) সম্পন্ন হবে।

  • বরেন্দ্র জনপদ থেকে হারিয়ে যাচ্ছে বর্ষার মনকাড়া সেই কদম ফুল!

    বরেন্দ্র জনপদ থেকে হারিয়ে যাচ্ছে বর্ষার মনকাড়া সেই কদম ফুল!

    বরেন্দ্র জনপদ থেকে হারিয়ে যাচ্ছে বর্ষার মনকাড়া সেই কদম ফুল!

    বরেন্দ্র জনপদ থেকে হারিয়ে যেতে বসেছে বর্ষাকালের বাহারি ফুলের রানী সেই চিরচেনা কদম ফুল! প্রকৃতির নিয়ম অনুসারে চলছে বর্ষা মৌসুম। এই মৌসুমে বৃষ্টি যেমন প্রকৃতিতে সূচি শুদ্ধতা দিয়ে আসে, তেমনি বর্ষার অলংকার হিসেবে কদমফুল তার আপন মহিমায় নিজেকে সৌন্দর্য সবটুকু দিয়ে মেলে ধরে। ষড়ঋতুর এ দেশে আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বর্ষা কাল; কিন্তু দিন দিন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে চিরচেনা বর্ষার স্মারক সেই কদম ফুল। বর্ষাকালের বাহারি ফুলের রানী কদম ফুল সে তো সবারই চেনা জানা। গাছে গাছে সবুজ পাতার ডালে গোলাকার মাংসল পুষ্পাধার। আর তার থেকে বের হওয়া সরু হলুদ পাপড়ির মুখে সাদা অংশ কদমকে সাজিয়ে তুলেছে ভিন্ন ভাবে। গোলাকার হলদে-সাদা মিশ্রিত ফুলটি দেখতে যেন ভোরের উষা। বর্ষার মেঘের সঙ্গে মিতালি বলেই এর আরেক নাম মেঘাগমপ্রিয়। আর নারীর সৌন্দর্যের সঙ্গে তুলনা করে অনেকেই বলে ললনাপ্রিয়। এ ছাড়াও স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন নামেও কদমের পরিচিতি রয়েছে। বরেন্দ্র জনপদের চাঁপাইনবাবগঞ্জের পাঁচটি উপজেলাসহ বিভিন্ন গ্রাম-গঞ্জে কদম গাছ প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ায় গাছে গাছে ফুল আর শোভা পাচ্ছে না। কদম ফুলের মৌ মৌ গন্ধে আর আগের মত দৃষ্টিনন্দন রুপ সবার নজর কাড়ছে না। বর্ষার অনুভূতি ও অপরূপ সৌন্দর্যের দাবিদার কদম ফুলের ঐতিহ্য এখন মানুষ ভুলতে বসেছে। এমনকি কালের বিবর্তনে কদম ফুল গাছ প্রায় বিলুপ্তির পথে। এইতো মাত্র দুই তিন দশক আগেও আষাঢের কলম গাছ ফুলে ফুলে ভরে থাকত। কদম ফুলের নয়নাভিরাম দৃশ্য ফুল পিপাসুদের তৃপ্তি মিটাতো। তরুণ-তরুণীরা কদম ফুল তাদের প্রিয়জনকে উপহার দিত। মেয়েরা পরতো খোঁপায়। খেলায় মেতে উঠত শিশুরা। সর্বোপরি প্রাকৃতিক সৌখিন ও সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় সম্ভব হলে প্রত্যেক বাড়ির আঙিনায় একটি করে কদম গাছ লাগানো জরুরী বলে স্থানীয় পরিবেশবিদ ও পর্যবেক্ষক মহলের অভিমত ব্যক্ত করেছেন।

  • সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে-রাজশাহীতে মিলন

    সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে-রাজশাহীতে মিলন

    সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে-রাজশাহীতে মিলন

    পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীর মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর-নওপাড়া হাফেজিয়া মাদরাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদরাসাটিতে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিষ্ঠানটির ছাত্র ও তাদের অভিভাবক এবং স্থানীয়দের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়নের আমির ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম। এদিন মোহনপুরে কাঁঠাল, আম, জাম, পেয়ারা, ডালিম, আমলকি, তেঁতুল, জলপাই, খেজুর, কদবেল ও নীমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০টি গাছ রোপণ ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির যে আন্দোলন শুরু হয়েছে, আমি এটাকে আন্দোলনই বলবো, কারণ নিশ্চয় আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর অক্সিজেন গ্রহণ করি, সেটার জন্য প্রয়োজন বৃক্ষ। এটা নিয়ন্ত্রণ করে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। সেই চেষ্টা করে যাচ্ছে এই সংগঠন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। অ্যাডভোকেট শফিকুল হক মিলন আরও বলেন, বৃক্ষরোপণের এ আন্দোলন শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তার ১৯ দফার মধ্যে কিন্তু এই বৃক্ষরোপণ ছিল অন্যতম। আমরা সবাই বনায়ন করতে না পারলেও নিজেরা অন্তত একটি করে বৃক্ষরোপণ করতেই পারি। যেটা ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের তরুণরা শুরু করেছে। তরুণরাই পারে সবুজ বিপ্লব ঘটাতে। সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে। কর্মসূচিতে মোহনপুর উপজেলা বিএনপি নেতা কাজিম উদ্দিন, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিক, হাফেজিয়া মাদরাসাটির কমিটির সভাপতি মাওলানা মাইনুল ইসলাম বেলালী, শিক্ষক মো. মনিরুজ্জামান, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ, মোতাসিম বিল্লাহ মাসুম, নাজমুল হাসানসহ অন্যান্য সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সংগঠনটির সফলতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

  • র‌্যাবের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামী আটক

    র‌্যাবের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামী আটক

    র‌্যাবের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামী আটক

    র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৪ জন আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের মোঃ সিদ্দিক আলীর ছেলে মোঃ আরফাজুল (৫০) এবং আরফাজুলের স্ত্রী মোসাঃ গাজলী বেগম (৪৫)। মামলা হবার ১২ দিনের মধ্যে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, র‌্যাব-৫ এর যৌথ অভিযানে শিবগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় পলাতক এই ২ জন আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার শাহমখদুম আবাসিক এলাকা থেকে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে, মামলা রুজু হওয়ার ১৫ দিনের মধ্যে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি বগুড়া র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক এক আসামী গ্রেফতার হয়।

    চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলায় গোমস্তাপুর উপজেলার সুবইল গ্রামের মো: এসলাম @ ঝাঁটু’র ছেলে মো: মেসবাউল হক (৩৫)কে গ্রেফতার করা হয়। ২৫ জুন ২টার দিকে বগুড়া জেলা সদর থানাধীন কমলপুর ছয়ঘড়িয়া মারকাজুর উলুম হাফেজিয়া ক্বওমী মাদরাসা হতে মেসবাউলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও আরেক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হায়াত মোড় থেকে ওয়ারেন্টভুক্ত সাজপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক টিম ২৫ জুন রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হায়াত মোড় এলাকা থেকে দেড় বছর কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ তাজেল (৩৭) কে গ্রেফতার করে। তাজেল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মোঃ জোহাক আলীর ছেলে। জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০২০ সালে নওগাঁ জেলার পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মামলার রুজু হওয়ার পর থেকে আসামী তাজেল পলাতক থাকে। পরবর্তীতে উক্ত আসামীকে বিজ্ঞ আদালত সাজা প্রদান করে তার নামে সাজা ওয়ারেন্ট ইস্যু করেন। প্রেক্ষিতে র‌্যাব-৫ এর আভিযানিক দল তাজেল কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

  • চুয়াডাঙ্গায় বিএডিসির বোরো ধান বীজের দাম কম নির্ধারণ ॥ সরবরাহ বন্ধ কৃষকদের

    চুয়াডাঙ্গায় বিএডিসির বোরো ধান বীজের দাম কম নির্ধারণ ॥ সরবরাহ বন্ধ কৃষকদের

    চুয়াডাঙ্গায় বিএডিসির বোরো ধান বীজের দাম কম নির্ধারণ ॥ সরবরাহ বন্ধ কৃষকদের

    বোরো ধান বীজের দাম কম হওয়ায় বীজ সরবরাহ বন্ধ করেছেন বিএডিসির চুয়াডাঙ্গার চুক্তিবদ্ধ কৃষকরা। ফলে মুখ থুবড়ে পড়েছে বীজ সংগ্রহ কর্যক্রম। কৃষকদের ধান বীজ সরবরাহের শুরুতে কর্তৃপক্ষ দাম নির্ধারণ করেছে। এ মৌসুমে বীজ সংগ্রহ মুল্য নির্ধারণ কমিটি প্রত্যায়িত বোরো ধান বীজের দাম জাত ভেদে প্রতি কেজি ৪৮-৪৯ টাকা নির্ধারণ করায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন। তাদের প্রতি কেজিতে প্রায় ৫-৬ টাকা লোকসান গুণতে হবে। প্রেক্ষিতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন কৃষক বলেও জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা বিএডিসি চলতি মৌসুমে বোরো ধান বীজ সংগ্রহ করবে ৭ হাজার ৬৮০ মেট্রিক টন। লোকসান থেকে বাঁচতে বীজ সরবরাহ বন্ধ রেখেছে কৃষক। বীজ সংগ্রহ সঠিক সময়ে সম্ভব না হলে দেশের বিভিন্ন জেলার কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। অনেক এলাকায় বৃষ্টির পানি ও বন্যায় চাষের জমি প্লাবিত হচ্ছে। কৃষকদের ক্ষতির কথা বিবেচনায় নিয়ে উপযুক্ত মূল্য নির্ধারণের দাবী কৃষকদের।

  • বিকট শব্দের হাইড্রোলিক হ্যামার মেশিন বন্ধের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

    বিকট শব্দের হাইড্রোলিক হ্যামার মেশিন বন্ধের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

    বিকট শব্দের হাইড্রোলিক হ্যামার মেশিন বন্ধের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের ফ্লাইওভার নির্মাণ কাজে মান্ধাতার আমলের বিকট শব্দ ও কম্পনসৃষ্টিকারী হাইড্রোলিক হ্যামার বন্ধ করে শব্দহীন আধুনিক মেশিন ব্যবহারের মাধ্যমে পাইলিং কাজ করার দাবীতে মানববন্ধন হয়েছে। বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকবৃন্ধের আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বিশিষ্ট ব্যবসায়ি সাংবাদিক রাসেল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা, পৌর নাগরিক বিশিষ্ট ব্যবসায়ি আবু খালেদ, বাসদ নেতা সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ডাবল্লু, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন প্রমুখ। বক্তারা বলেন মান্ধাতা আমলের হাইড্রোলিক হ্যামার দিয়ে ফ্লাইওভারের খুঁটি ডাবানোর কাজ করায় বিকট শব্দ এবং কম্পন হচ্ছে। এতে স্কুল বাসা-বাড়ী ব্যবসা প্রতিষ্ঠানে ফাটল ধরেছে। এটা বন্ধ না হলে মহাসড়কের পাশের বিল্ডিং বাসা-বাড়ী ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে পড়ার আশংকা দেখা দিয়েছে। আর কম্পন ও শব্দে শিশু ও বৃদ্ধরা ঘুমাতে পাচ্ছেনা। হৃদরোগীরা সারা রাত আতংকে রাত্রি যাপন করছে। তাই অবিলম্বে এই মেশিন ব্যবহার বাদ দিয়ে শব্দহীন পদ্ধতি ব্যবহারের দাবী জানান বক্তারা।

  • ভালুকায় ট্রাক চাপায় নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ॥ আহত এক

    ভালুকায় ট্রাক চাপায় নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ॥ আহত এক

    ভালুকায় ট্রাক চাপায় নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ॥ আহত এক

    ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাকের চাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আসমা আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিলবোকা কাঠাল গ্রামের নুরুল ইসলামের মেয়ে। ২৫ জুন (বুধবার) রাত সাড়ে নয়টার দিকে সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে এ ঘটনা ঘটে। আসমা আক্তার সিডস্টোরে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি সিএনজি অটোরিকশা দুইজন নারী শ্রমিককে ধাক্কা দিলে দুইজন দুই পাশে ছিটকে পড়েন। এসময় পিছন থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক আসমা আক্তারকে পুনরায় চাপা দিলে গাড়ীর চাকায় পিষ্টে দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে গুরুতর আহত অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঢাকা মুখি অজ্ঞাত একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আসমা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

  • পোরশা (নওগাঁ-১) আসন নিয়ে জাতীয় পার্টির সমন্বয় সভা

    পোরশা (নওগাঁ-১) আসন নিয়ে জাতীয় পার্টির সমন্বয় সভা

    পোরশা (নওগাঁ-১) আসন নিয়ে জাতীয় পার্টির সমন্বয় সভা

    নওগাঁর পোরশায় জাতীয় পার্টির উদ্যোগ নওগাঁ-১ আসনের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টায় পোরশা উপজেলার নিতপুর মেডিকেল মোড়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আকবর আলী কালু। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১(সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বাধীন অংশের সাথে একাত্বতা প্রকাশ করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জয়নুদ্দিন মাষ্টার, সহ-সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান শাহ, নিতপুর ইউনিয়ন সভাপতি আব্দুল রাজ্জাক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী (টুলু) যুব সংহতি সভাপতি মাহবুবুল ইসলাম সুমন, সদস্য মতিউর রহমান, জাতীয় পার্টির সাপাহার উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান ডাক্তার, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক শরিফ মেম্বার, নিয়ামতপুর থানা, সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম (ফারগু)সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত ॥ দূর্ভোগে এলাকাবাসী

    বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত ॥ দূর্ভোগে এলাকাবাসী

    বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত ॥ দূর্ভোগে এলাকাবাসী

    পিরোজপুরের ইন্দুরকানীতে অতিরিক্ত জোয়ার ও টানা বর্ষণে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার বালিপাড়া এলাকার কঁচা ও বলেশ্বর নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় উপকূলের নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যায়। এদিকে, কঁচা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে চরখালী-টগড়া ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে গেছে। এতে পিরোজপুর-মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পাথরঘাটা, বরিশাল রুটের ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জোয়ারের পানি বাড়ায় ইন্দুরকানীর আবাসন প্রকল্প এবং ইন্দুরকানী-কালাইয়া সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়া কালাইয়া, সাঈদখালী, ঢেপসাবুনিয়া, চরবলেশ্বর, কলারন, চন্ডিপুর ও খোলপটুয়া গ্রামসহ অনেক গ্রাম প্লাবিত হয়েছে।
    চরবলেশ্বর গ্রামের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে গ্রামের অধিকাংশ কাঁচা ঘর ডুবে গেছে। নতুন করে বাঁধ না দিলে পরিবার নিয়ে এখানে থাকা যাবে না। আমরা সরকারের কাছে ত্রাণ নয়, একটি টেকসই বেড়িবাঁধ চাই। চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মঞ্জু বলেন, অতিরিক্ত জোয়ারে বেড়িবাঁধ ভেঙে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জনসাধারণকে রক্ষায় সরকারের কাছে টেকসই বেড়িবাঁধ নির্মানের জোর দাবী জানাচ্ছি। ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন মোহাম্মদ আলী জানিয়েছেন, প্লাবিত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।