Blog

  • পদোন্নতি বা বদলি ॥ ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কৃষি সচিবের হুঁশিয়ারি

    পদোন্নতি বা বদলি ॥ ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কৃষি সচিবের হুঁশিয়ারি

    পদোন্নতি বা বদলি ॥ ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কৃষি সচিবের হুঁশিয়ারি

    কৃষিখাতে পদোন্নতি বা বদলিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, পোস্টিং বা পদোন্নতিতে কেউ টাকা-পয়সা লেনদেন করলে, তার লাইফ হেল করে দেওয়া হবে। এসব কাজ হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প (তৃতীয় সংশোধনী)’ জাতীয় কর্মশালায় এসব কথা বলেন তিনি। কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. ছাইফুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোওয়ারী, ডিএই পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবউল্লাহ এবং হর্টিকালচার উইংয়ের পরিচালক এস এম সোহরাব উদ্দীন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আব্দুল হালিম। প্রকল্প পরিচালক জানান, এ প্রকল্পের কারণে এক দশকে দেশে ফলের উৎপাদন বেড়েছে প্রায় ৫০ শতাংশ। বর্তমানে ড্রাগন ফলের উৎপাদন ৬৮ হাজার ৮৬৩ মেট্রিক টন। আপেল আমদানিও কমেছে। ইতোমধ্যে ৯ হাজার বাণিজ্যিক ফল বাগান গড়ে উঠেছে এবং ২৮ হাজার ৫০০ নারীকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করা হয়েছে। প্রকল্পের আওতায় ১৪টি হর্টিকালচার সেন্টারের লক্ষ্যমাত্রার বিপরীতে ৯টি প্রতিষ্ঠা করা হয়েছে। আগে যেখানে বছরে দেড় কোটি চারা উৎপাদন হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটিতে। কৃষি সচিব বলেন, প্রত্যেক ক্যাডারের প্রশিক্ষণ থাকলেও কৃষিতে নেই। আমরা রপ্তানি বাড়াতে বলছি, অথচ অভ্যন্তরীণ বাজারের চাহিদা উপেক্ষিত। প্রকল্প নিয়ে কথা নয়, চাষাবাদ অব্যাহত রাখতে হবে। ডিডি, পিডি বা উপজেলা কর্মকর্তাদের নিয়োগে পোল করে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • আগামীকাল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস

    আগামীকাল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস

    চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজন

    আগামীকাল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস

    মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আগামীকাল (বৃহস্পতিবার)। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ। এই উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিজিবিএম, চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু, সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারের রাসায়নিক পরীক্ষক মোঃ শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। আলোচনা শেষে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভিরার আয়োজন করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থাকবেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস যথাযথভাবে পালনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

  • আগামীকাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা ॥ মানতে হবে যেসব নির্দেশনা

    আগামীকাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা ॥ মানতে হবে যেসব নির্দেশনা

    আগামীকাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা ॥ মানতে হবে যেসব নির্দেশনা

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নেবে। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    ২০২৪ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৮৮২ জন কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা সুষ্ঠাভাবে পরিচালনার জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে-পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে বিলম্ব হলে তার তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জানাতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে প্রশ্নপত্রের সেট কোড জানানো হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, পরীক্ষা নির্বিঘ্ন করতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে-১. পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ২. ওএমআর শিটে সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাঁজ করা যাবে না। ৩. মোবাইল ফোন কেন্দ্রের ভেতরে আনা যাবে না। ৪. বহুনির্বাচনি ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। ৫. ব্যবহারিকসহ সব অংশেই পৃথকভাবে পাস করতে হবে। ৬. পরীক্ষার্থী শুধু প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে এবং কেউ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না। উপস্থিতি পত্রে সই করা বাধ্যতামূলক। এছাড়া, পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশেষ নজরদারি চালানো হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী- আলোচনা ও পুরস্কার বিতরণী

    চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী- আলোচনা ও পুরস্কার বিতরণী

    চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী- আলোচনা ও পুরস্কার বিতরণী

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ‘প্লাস্টিক দূষন আর নয়-বন্ধ করার এখনই সময়’ শ্লোগানে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের আয়োজনে পরিবেশ দিবসের র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকিব হাসান তরফদার। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকিব হাসান তরফদার। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ। বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোঃ আজিজ ফেরদৌস। শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। বক্তারা বলেন, আগামীর প্রজন্মকে সুন্দর আবাসস্থল উপহার দিতে হলে আমাদের এক্ষুনি পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান, বি.আর,টি.এর সহকারি পরিচালক (ইঞ্জি) মোঃ শাহজামাল হক, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।

  • চাঁপাইনবাবগঞ্জে জেলা মহিলালীগের কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা সম্পা গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে জেলা মহিলালীগের কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা সম্পা গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে জেলা মহিলালীগের কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা সম্পা গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলালীগের কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা সম্পা কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দশটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ালা কলোনী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন এবং “আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী-শুভেচ্ছা-স্বাগমত, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু” শ্লোগান দিয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ উল্লাস করার সময় গোপন সংবাদে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামীলীগের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনার পরও আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ উল্লাস করা করায় তদন্তাধিন পূর্বের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলালীগের কোষাধ্যক্ষ রাজিয়া সুলতানা সম্পা কে বলে বুধবার বিকেলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান।

  • ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রীয় নেতা পত্নীতলার কমরেড কাজী নাজমুল

    ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রীয় নেতা পত্নীতলার কমরেড কাজী নাজমুল

    গরীব-দুঃখী নিপীড়িত মানুষের পক্ষে লড়াই করছেন

    ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রীয় নেতা পত্নীতলার কমরেড কাজী নাজমুল

    গরীব-দুঃখী নিপীড়িত মানুষের পক্ষে লড়াই করছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রীয় নেতা পত্নীতলার কমরেড কাজী নাজমুল। নজিপুরে হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম ভুলিকা পালন করেন তিনি। নজিপুরে যেখানে অন্যায়, সেখানে কমরেড নাজমুলের প্রতিবাদ এবং প্রতিহত করার উদ্যোগ। গড়তে চান একটি আধুনিক ও মডেল জেলা নওগাঁ ও পত্নীতলা উপজেলা। এরই মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক প্রতিবাদ করে ব্যবসায়ীসহ নজিপুরবাসীর আস্থা অর্জন করেছেন কমরেড কাজী নাজমুল। জানা গেছে, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ২০০০ সালের ৮ ফেব্রুয়ারি কমরেড কাজী নাজমুল এক সম্ভ্রান্ত মুসলিম কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা কাজী আমিনুল ইসলাম, দাদা মরহুম আলহাজ্ব কাজী সামসুদ্দীন আহমেদ। তার জন্মস্থান উপজেলার নজিপুর শহরে। তিনি নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এস.এস.সি পাস করেন। তারপর তিনি ঢাকায় আইডিয়াল কলেজে ভর্তি হন। নজিপুর সরকারি ডিগ্রী কলেজে দ্বিতীয় বর্ষে ২০১৯ সালে এইচ.এস.সি পাশ করেন। ২০২০ সালে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে চায়না যাওয়ার সময় মহামারী করোনা কারণে আর যাওয়া হয়নি। পরে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং বিএসসি পাস করেন। ২০২৪ সালে কোটাবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সক্রিয় ভূমিকা পালন করেন এবং বিশ্ববিদ্যালয় রেপুটেড লিস্টের সমন্বয়ক ছিলেন। তিনি গণঅভ্যুত্থানে হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৮ জুন/২৪ অনেকেই ঢাকা ত্যাগ করলেও তিনি ঢাকাতেই অবস্থান নেন। সেখান থেকেই পত্নীতলা উপজেলায় তিনি নজিপুর পরিবার গ্রুপে প্রথম সরকার বিরোধী আন্দোলনের জন্য ছাত্র জনতাকে এক হওয়ার জন্য বিভিন্ন পোস্ট দিতে থাকেন। সেই সময় তিনি ঢাকাতে অবস্থান করলেও নজিপুরে হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম ভুলিকা পালন করেন। স্বৈরাচার সরকার পরিবর্তনের পর তিনি কোন পদ পদবীর তোয়াক্কাও করেন নি। তিনি সব সময় গরীব-দুঃখী নিপীড়িত মানুষের ন্যায্য দাবির পক্ষে কথা বলেন। নজিপুরে যেখানে অন্যায়, সেখানে কমরেড নাজমুল প্রতিবাদ। সম্প্রতি নজিপুরে বাসস্ট্যান্ড মসজিদের সামনে অস্থায়ী কাঁচামালের দোকান উচ্ছেদে করতে গেলে তিনি ব্যাবসায়ীদের পক্ষ নেন এবং ব্যবসায়ীদের কোন প্রকার চাঁদা না দেয়ার জন্য সাহস দেন। তিনি বলেন, আমি আপনাদের পাশে আছি, নির্দ্বিধায় ব্যবসা করেন, কোন চাঁদাবাজ ও বখাটে ব্যবসায়ীদের হেনস্থা বা হয়রানী করতে চাইলে, কঠোর প্রতিরোধ এবং প্রতিহত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এভাবেই ব্যবসায়ী তথা নজিপুরবাসীর আস্থা অর্জন করেন। কমরেড কাজী নাজমুল বলেন, আমার স্বপ্ন নওগাঁর মধ্যে নজিপুর হবে সেন্টার অফ এক্সিলেন্স অফ অল। নওগাঁ জেলাকে একটি আধুনিক ও মডেল হিসেবে তৈরি করবো। আর প্রাণকেন্দ্র হবে নজিপুর। তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

  • নানা কর্মসূচীতে আদিনা সরকারি কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত

    নানা কর্মসূচীতে আদিনা সরকারি কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত

    নানা কর্মসূচীতে আদিনা সরকারি কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত

    ‘প্লাস্টিক দূষণ আর নয়-বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্য নিয়ে আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসুচি শুরু হয়। পরে শহিদ মিনার চত্বরসহ কলেজের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

    কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার হয়। কর্মসূচীতে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. লুৎফর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান,

    গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ খাইরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। অনুষ্ঠান পরিচালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন আহম্মদ। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে দিবসের কর্মসূচী।

  • নাচোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

    নাচোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

    নাচোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হয়েছে। মাহাতাব উদ্দিন মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস)’র সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। নাচোল সরকারি কলেজের সাবেক অফিসার ইনচার্জ অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে ক্যাম্পে উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ আকিব, এনমাস’র সভাপতি সাকিল রেজা, সমাজসেবক জমির উদ্দীনসহ অন্যান্যরা। সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান জানান, এমন মানবিক আয়োজন বারবার হোক। শহরে গিয়ে চিকিৎসা খরচ অনেকেই মেটাতে পারেন না, তারা এখানে চিকিৎসা গ্রহণ করে অনেক উপকৃত হলো। এ বিষয়ে মূল আয়োজক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম জানান, মাহাতাব উদ্দিন মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে প্রতি ছয় মাস পরপর এমন চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতাল, নওগাঁ। ফ্রি ক্যাম্পে প্রায় ৩ শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন।

  • নাচোলে নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা সভা

    নাচোলে নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা সভা

    নাচোলে নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা সভা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ “নাচোল এরিয়া অফিসের” আয়োজনে ২৪ জুন (মঙ্গলবার) উপজেলার কসবা ইউনিয়নের রানীদিঘী গ্রামে, ১৬টি গ্রারেম দুই শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্টীদের নিয়ে নিরাপদ পানি ব্যবহার ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা সভা হয়েছে। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র এরিয়া ম্যনেজার নিকোলাস মুরমুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি কসবা ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক জাকারিয়া, এরিয়া সুপার ভাইজার এ্যাম্ব্রোশ টুডু। বক্তারা বলেন, পানির অপচয় রোধ করতে হবে এবং নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। সেই সাথে নিজে ও পরিবার কে পরিস্কার পরিছন্ন রাখতে হবে, তবেই বিভিন্ন ধরনের রোগ জীবানু থেকে রক্ষা পাবে। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আসা দুই শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্টী নারী ও পুরুষ।

  • ভোলাহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    ভোলাহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    ভোলাহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। এসময় প্রত্যেক কৃষককে বিঘা প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহজালাল, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ আজমির শেখ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির ও আরডিও মোঃ সবুজ আলী। এ সময় উপজেলার মোট ৯’শ ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।