Blog

  • শিবগঞ্জে কর্ণখালি মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

    শিবগঞ্জে কর্ণখালি মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

    শিবগঞ্জে কর্ণখালি মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালি এহইয়াউল উলুম মাদ্রাসায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নানা জটিল অবস্থার মধ্যে চলছে প্রতিষ্ঠান বলে অভিযোগ করেছেন শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে, মাদ্রাসার সুপার মোঃ সাদিকুল ইসলাম স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছেন। স্থানীয়রা জানান, তিনি রাজনৈতিক পরিচয়ের আড়ালে মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করে এককভাবে সকল সিদ্ধান্ত নিচ্ছেন। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মোঃ শামিম হোসেন বলেন, সুপার সাহেব দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করছেন। তিনি এক সময় আওয়ামীলীগের লোকজনের সাথে ঝামেলায় জড়ান, পরে বিএনপি-জামায়াত ঘেঁষা লোকদের সাথে ঘনিষ্ঠতা করেন। গত ৫ আগস্টের পর তিনি প্রায় এক মাস মাদ্রাসায় আসেননি। এরপর মনগড়া সভাপতি নিয়োগ দিয়ে নিজের নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। তিনি আরও বলেন, আম বাগান বিক্রির বিষয়ে কোনো রেজুলেশন হয়নি। সুপার এবং সভাপতি মিলে জোরপূর্বক বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এটা সম্পূর্ণ অবৈধ। সিনিয়র শিক্ষক আকবর হোসেন অভিযোগ করে বলেন, সুপার মোঃ সাদিকুল ইসলাম ম্যানেজিং কমিটিতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাবাকে সদস্য করেছেন, যিনি শিক্ষাব্যবস্থা বা প্রশাসনিক অভিজ্ঞতা কিছুই রাখেন না। এতে শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দা মোঃ হারুনুর রশিদ বলেন, এতবড় শিক্ষা প্রতিষ্ঠানকে একা হাতে চালিয়ে যাচ্ছেন সুপার। কারো কথা শুনছেন না, কারো মতামত গ্রহণ করছেন না। মাদ্রাসার সম্পদ কীভাবে ব্যবহৃত হচ্ছে, তা সাধারণ মানুষ জানে না। এটা খুবই দুঃখজনক। সুপার মোঃ সাদিকুল ইসলাম এ বিষয়ে সরাসরি কোনো অনিয়মের কথা স্বীকার না করে বলেন, প্রতিষ্ঠানটি নিয়ম শৃঙ্খলার মধ্যেই চলছে। সব কিছুই নিয়ম অনুযায়ী করা হচ্ছে। তবে মাদ্রাসার সভাপতি মোঃ কামরুজ্জামান দাবি করেন, আম বাগান বিক্রির ব্যাপারে রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি। শিবগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুসহাক আলী বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা এ ঘটনার দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • পঞ্চগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

    পঞ্চগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

    মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ১১ টায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক এ্যাড: আদম সুফি, মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দলীয় কার্যালয় চত্বরে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

  • রাজশাহীর প্রাণ-প্রকৃতি-পরিবেশ ও পান্থকুঞ্জ-হাতিরঝিল রক্ষায় সমাবেশ

    রাজশাহীর প্রাণ-প্রকৃতি-পরিবেশ ও পান্থকুঞ্জ-হাতিরঝিল রক্ষায় সমাবেশ

    রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও ঢাকার পান্থকুঞ্জ হাতিরঝিল রক্ষায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) শুক্রবার নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহীর আয়োজনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরামের উপদেষ্টা ও বারসিক বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসরামের সভাপতিত্ব ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক এর পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন কর্মী ওয়ালিউর রহমান বাবু, জাতীয় আদিবাসী পািরষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি উপেন রবিদাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনাসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীতে নির্বিচারে বৃক্ষহত্যা ও পুকুর হত্যার পাশাপাশি গ্রামাঞ্চলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চলছে। গত বছরের নভেম্বরে রাজশাহী টেক্সটাইল মিলস লিজ নেয় প্রাণ-আরএফএল গ্রুপ। তথ্য অধিকার আইনে প্রাপ্ত পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রাণ-আরএফএল রাজশাহী টেক্সটাইল মিলসের প্রায় চার শতাধিক বৃক্ষ হত্যা করেছে এবং টেক্সটাইল মিলের ভেতরে অবস্তিত একটি পুকুর হত্যা করেছে।
    এভাবে প্রতিনিয়ত পরিবেশ হত্যার মহোৎসব চললেও পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ে না। তাদের কাছে পুকুর ভরাট বা এ সংক্রান্ত কোন অভিযোগ নিয়ে গেলে খুব চমৎকার কথা বলে তারা আশ্বাস দেন ঠিকই কিন্তু পরে আর তেমন পদক্ষেপ দেখা যায় না। শান্তির শহর রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে শব্দদূষণ ও বায়ুদূষণ। বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সেচ্ছাসেবী সংস্থা গবেষণা অনুযায়ী বিগত ১০ মে ২০২৫ (শনিবার) গড় শব্দের মাত্রা ছিল ৯৭.২ ডেসিবেল যা ২০২২ সালে ছিল ৯০ ডেসিবেল। রেলগেট এলাকায় গত চার বছরে শব্দের মাত্রা বেড়েছে ৭ ডেসিবেলের বেশি। বিগত ২০২২-২০২৪, তিন বছরে নগরে বায়ুদূষণ বেড়েছে ৪৭ মাইক্রোগ্রাম বা ৬৪ দশমিক ৪৭ শতাংশ। নেই সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা, আশংকাজনকভাবে সড়কে অরাজকতা, শব্দদূষণ ও বায়ুদূষণ বাড়লেও নেই প্রয়োজনীয় তৎপরতা ও ব্যবস্থাপনা।
    অন্যদিকে, বৈষম্যমূলক, পরিবেশ ছাড়পত্রবিহীন, নাগরিক অধিকারহরণকারী এবং রাষ্ট্রীয় অপচয়ের উদাহরণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শুরু থেকেই দুর্নীতি, অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, যা, পরিবেশগত সংকট এবং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যমান পরিবেশ, জলাধার কিংবা প্রাণবৈচিত্র্য সুরক্ষা নীতি ও আইন লঙ্ঘন করে এই প্রকল্পের মাধ্যমে হাতিরঝিলের জলাধার ভরাট করে এর শ্রেণি পরিবর্তন করা হয়েছে এবং পান্থকুঞ্জের প্রায় ২০০০ গাছ কেটে ফেলা হয়েছে। তথ্য অধিকার আইনের মাধ্যমে প্রাপ্ত নথি অনুযায়ী হাতিরঝিল ও পান্থকুঞ্জে নির্মাণকাজ পরিচালনা করার জন্য কোন পরিবেশ ছাড়পত্র নেই। ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধার রক্ষার আন্দোলনে সংহতি জানিয়েছে বহু মানুষ এবং সংগঠন। কিন্তু অন্তর্র্বতীকালীন সরকারের গুরুত্বপূর্ণ তিনজন উপদেষ্টা সেখানে পরিদর্শন করে আলোচনার প্রতিশ্রুতি দিলেও এর পাঁচ মাস পেরিয়ে গেলেও হয়নি কোন আলোচনা হয়নি কোন সমাধান। সমাবেশ থেকে দেশব্যাপি সকল উন্নয়ন প্রকল্পকে পরিবেশগত ও জনস্বাস্থ্য বিষয়ে জবাবদিহির আওতায় আনা, রাজশাহীর টেক্সটাইল মিলসের বৃক্ষ ও পুকুর হত্যা করে এবং হাতিরঝিল ভরাট ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করা, পরিবেশ বিনষ্টকারী অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার এখতিয়ার জনগণকে দেয়া, রাজশাহীতে পরিবেশ আদালত স্থাপন করাসহ নানাবিধ দাবী জানানো হয়েছে।

  • শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

    শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

    শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এতে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস.এম শাকিল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আজিজুর রহমান সুইট প্রমূখ। এর আগে ফিতা কেটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।

  • গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

    গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

    গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

    ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের হল রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয় এবং জাতীয় পুষ্টি খাতে সরকারের গৃহিত কার্যক্রম, অর্জন চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় শিশু ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এবং ৫০ শয্যা বিশিষ্ট গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ডাঃ মাহমুদুর রহমান, ডাঃ ইছাহাক আলী আযাদ, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ,
    গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাংবাদিক শাহীন আলমসহ চিকিৎসক, নার্স উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। এসব নির্ধারিত বার্তাসমূহ হলো-পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপত্তা বজায় রাখতে সচেষ্ট থাকুন; খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন; অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন ১টি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আহবান জানান।

  • বগুড়ায় সেনা অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার ॥ নারীসহ আটক-৯

    বগুড়ায় সেনা অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার ॥ নারীসহ আটক-৯

    বগুড়া শহরের চকসূত্রাপুর হরিজন কলোনিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার অভিযানে ২ কিলোমিটার এলাকার শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন নারী মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে আটক করা হয়। আটকরা হলেন-শহরের চকসূত্রাপুর চামড়াপট্টির শামসুল হক চঞ্চল, মুকুল ইসলাম, আল আমিন, নূর মোহাম্মদ মন্টি, হালিম ইসলাম, সালাম, মিরাজুল শেখ, মো. অপু ও মোসা. হেনা। উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের মধ্যে রয়েছে, ২ হাজার ২০০ বোতল বাংলা মদ, সাড়ে পাঁচ কেজি গাঁজা, ১৪ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির ৮৫ হাজার ৩২৭ টাকা, ছয়টি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন, একটি ক্যামেরা, ছয়টি রামদা, চারটি চাকু ও একটি হাঁসুয়া। অভিযান সূত্রে জানা যায়, সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে কয়েক ধাপে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। পরে সেনাসদস্যরা তালা ভেঙে উদ্ধার করেন মাদকদ্রব্য। এরপর উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটকদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
    বগুড়া সদর থানার ওসি হাসান বাসির সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, সেনাবাহিনীর অভিযানে মাদ্রকদ্রব্য উদ্ধার হওয়ায় শহরের বাসিন্দাদের মনে স্বস্তি ফিরে এসেছে।

  • চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

    চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

    নানা আয়োজনে চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকাল ৯টায় শহরের সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এছাড়া বক্তব্য রাখেন, বিএনপি জেলা নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শিশুদের জন্য কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • রাজশাহীতে মহানগর বিএনপির রক্তদান কর্মসূচী

    রাজশাহীতে মহানগর বিএনপির রক্তদান কর্মসূচী

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করছেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ মামুন উর রশীদ। রাজশাহী মহানগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় উপশহর বিএনপি কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি শাহমখদুম থানা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ, মহানগর বিএনপি সদস্য বিল্টু, হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • জাতীয় পার্টি আওয়ামীলীগকে সরকার হিসেবে বৈধতা দিয়েছে-সারজিস

    জাতীয় পার্টি আওয়ামীলীগকে সরকার হিসেবে বৈধতা দিয়েছে-সারজিস

    জাতীয় পার্টির মধ্যে সবচেয়ে বড় ভন্ড জিএম কাদের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাটের মিশন মোর চত্বরে এক পথসভায় এই মন্তব্য করেন তিনি। পথসভায় বক্তব্য প্রদানকালে সারজিস আলম বলেন, ২৪ এর অভ্যুত্থানে সকলে একসাথে মিলে যেভাবে লড়েছি, সেভাবে লড়ে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির সবচেয়ে বড় সুবিধাবাদী, ভন্ড দোসরদের প্রতিহত করতে হবে। জাতীয় পার্টি বিরোধী দলে থেকে স্বৈরাচার সরকারের আমলে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগকে সরকার হিসেবে বৈধতা দিয়েছে। তিনি বলেন, জি এম কাদের নির্বাচনের ১৫ থেকে ২০ দিন পূর্বে ভারতে যেত। আর বাংলাদেশে এসে বিড়ালের মত চুপ হয়ে যেত। নির্বাচন হতো, এই ডামী নির্বাচনে জাতীয় পার্টি বিরোধী দল হতো। আওয়ামীলীগকে তারা সরকার হতে সমর্থন দিতো। জি এম কাদেররা এখনো কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় বলে প্রশ্ন রাখেন সারজিস আলম। লালমনিরহাটের মিশনমোড় চত্ত্বরে পথসভার পূর্বে জেলার পাঁচ উপজেলায় পথসভা করে এনসিপি। এসময় এনসিপির যুগ্ন মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা বিনা, ডোপুটি মুখ্য সংগঠক মাহমুদা মিতু, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চলের রাসেল আহমেদ, এনসিপির লালমনিরহাট জেলা সমন্বয়ক রকিবুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে বিদেশী মদ-ফেনসিডিলসহ গ্রেফতার-৩

    চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে বিদেশী মদ-ফেনসিডিলসহ গ্রেফতার-৩

    চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে বিদেশী মদ-ফেনসিডিলসহ গ্রেফতার-৩

    মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র পৃথক পৃথক অভিযানে বিদেশী মদ-ফেনসিডিলসহ ৩জন গ্রেফতার হয়েছে। বুধবার গভীর রাতে চালানো এই পৃথক অভিযানে ১০ বোতল বিদেশী মদ এবং ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর চিমটাপাড়ার মৃত শামসুল হক এর ছেলে মোঃ জুয়েল রানা (৩২), দেবীপুরের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ বশির আহমেদ (২৩) এবং জেলার শিবগঞ্জ উপজেলার পিয়ালীমারীর মৃত মাহিদুর এর ছেলে মোঃ সুমন (২৮)।
    জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ’র তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ডিবির একটি দল ২৮ মে রাত পৌনে ১০টার দিকে সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর রিয়াজ মোড়ল এর বাঁশঝাড়ের মধ্যে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল রানা মোঃ বশির আহমেদ কে ১০ বোতল বিদেশী মদ উদ্ধারসহ গ্রেফতার করা হয়। এছাড়া অপর এক অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ২৮ মে রাত পৌনে ১২ টার দিকে নাচোল থানার নিজামপুর ইউনিয়নের বৈদ্ধপুর এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সুমন কে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করা হয়। এঘটায় পৃথক পৃথক থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।