Blog

  • বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে গাইবান্ধায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

    বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে গাইবান্ধায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

    আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য রেশনিং, বিনা জমায় পেনশন স্কীম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ মে) সকাল ১১টায় ডিবি রোডের ১নং রেল গেইট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে সেখানে এসে সমাবেশ করে। ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জেলা কমিটির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম পিপুল, মশিউর রহমান মইশাল, সদর উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, আইয়ুব আলী, ইদ্রিস আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশের মেহনতি মানুষ বৈষম্যের শিকার, আর গ্রামীণ ক্ষেতমজুররা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তারা আসন্ন বাজেটে গ্রামীণ মজুরদের জন্য সর্বত্র রেশনিং চালু, বিনা জমায় পেনশন স্কীম চালু, গ্রামীণ প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ দেয়ার জোর দাবি জানান।

  • শিবগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

    শিবগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার রাতে মির্জাপুর বিএনপি কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক তোফিকুল ইসলাম টুটুল। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা পাইলট। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুজন মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা আব্দুল মালেক, যুবনেতা আব্দুল হান্নান, সেলিম রেজা ও ওয়ার্ড বিএনপির উপদেষ্টা রইশুদ্দিন বিশ্বাসসহ দলের তিন শতাধিক নেতাকর্মী। বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং স্বাধীনতা ও রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

  • গাইবান্ধার সাপমারা ইউপি চেয়ারম্যানের শুন্য পদে নির্বাচনের দাবীতে মানববন্ধন

    গাইবান্ধার সাপমারা ইউপি চেয়ারম্যানের শুন্য পদে নির্বাচনের দাবীতে মানববন্ধন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী। শনিবার বেলা ১১টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন গোপাল মোহন্ত, এনামুল হক, শহিদুল ইসলাম, বিএনপি নেতা সাহারুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য্য করা হলেও অনিবার্য কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। বর্তমানে প্রায় ১০মাস যাবত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাড়াই চলছে। এতে নানা ধরণের দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। তাই দ্রুত নির্বাচনের দাবী জানান স্থানীয়রা।

  • চুয়াডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

    চুয়াডাঙ্গায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

    চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দীন আহমেদ ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল আলম, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। শেষে তামাক বিরোধী রচনা প্রতিযোগীতায় বিজয়ী ৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • আবারও কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ড্রোন

    আবারও কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ড্রোন

    আবারও বাংলাদেশের কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ড্রোন উড়ালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তবর্তী এলাকায় ভারতের কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এসব ড্রোন উড়ানো হয়। রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া জানান, গত ২৭ মে আসাম থেকে ১৪ জন ভারতীয় নাগরিককে পুশইনের ঘটনার পর থেকেই বিএসএফ নানা উপায়ে নজরদারি বাড়িয়েছে। শুক্রবার রাতেও সীমান্তে ৪-৫টি ড্রোন উড়তে দেখা গেছে। সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তবে বিজিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে, গত ২৭ মে সকাল ১০টা ৪৫ মিনিটে বড়াইবাড়ী সীমান্তে পুশইনের সময় ও রাত ১০টা ৪৩ মিনিটে সাহেবের আলগা বিওপি এলাকায়ও ভারতীয় ড্রোন উড়ানোর অভিযোগ ওঠে।

  • শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রবিবার-তাজুল ইসলাম

    শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রবিবার-তাজুল ইসলাম

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রবিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে। বিচারের ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। আমরা বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার। তাজুল ইসলাম বলেন, বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে। তবে তদন্ত শেষ করতে যুক্তিসংগত সময় লাগবে। ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোটাদাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে। তবে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে। গ্রেফতার নিশ্চিতের বিষয়ে আমরা কাজ করছি। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা, মানবাধিকার রক্ষা করা, বিচারের নামে অবিচার যাতে না হয়, যেগুলো অতীতে হয়েছে, সেগুলো যেন না হয়, সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন।

  • মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি

    মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি

    নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় জেলেদের তিনটি ট্রলারে ২১ জনকে উদ্ধার করা গেলেও ১৮ জন এখনো নিখোঁজ রয়েছেন। শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় তিনটি বোটের সহায়তায় ২১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ১৮ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। জেলেরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। ভাসানচরে থাকা হাতিয়ার বাসিন্দা জিহাদ উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদীতে ঝড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ২১ জন যাত্রীকে জেলেদের তিনটি ট্রলার উদ্ধার করেছে। এখনো ১৮ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মো. কুতুব উদ্দিন।

  • চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র মতবিনিময় সভা-সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ

    চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র মতবিনিময় সভা-সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ

    চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র মতবিনিময় সভা-সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ

    সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নেতাকর্মীদের আরও সংগঠিত করার লক্ষ্যে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড ক্লাব হোটেলে মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) নেতৃবৃন্দ। বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

    আমাদের প্রথম পদক্ষেপ কর্মীদের সংগঠিত করা এবং নেতৃত্ব তৈরি করার পাশাপাশি মনুষের কল্যাণ কাজ করা। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক সংগঠকদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন। সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল নেহাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মোঃ রাসেদুজ্জামান রাসেল ও কেন্দ্রীয় সংগঠক (শ্রমিক উইং) মোঃ মনিরুল ইসলাম।

    এসময় আরো বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ আব্দুর রাহিম ও সদস্য সচিব মোঃ সাব্বির আহমেদ। এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে সমর্থন করে বক্তব্য রাখেন মোঃ জামাল উদ্দিন, আলাউল হক, গোমস্তাপুর উপজেলার রুলিয়ারা, মাসুদ রানা, বজলুর রহমান, নাচোল উপজেলার মোঃ রাজিবুল ইসলামসহ অন্যরা। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া সংগঠকগণ অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে নেতৃবৃন্দ সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদারকরণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন বক্তারা।

  • শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

    শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

    শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

    বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি। শুক্রবার (৩০ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুরে অবস্থিত শাহনেয়ামত উল্লাহ শিশু সদন (এতিমখানা) প্রাঙ্গণে এই আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপির কেন্দ্রীয় নেতা বেলাল ই-বাকী ইদ্রিশি। তিনি এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন এবং শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা—একজন দূরদর্শী নেতা যিনি জাতিকে আত্মনির্ভরতা, জাতীয়তা ও গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর সাহসী নেতৃত্ব ও দেশপ্রেম আজও প্রজন্মের অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজীব ওদুদ, আদীনা কলেজ ছাত্রদলের সভাপতি টাইফুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের কথা তুলে ধরে বলেন, বর্তমান প্রজন্মকে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। এই আয়োজন স্থানীয় জনগণ ও রাজনৈতিক কর্মীদের মাঝে গভীর মানবিক এবং রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে। শিশুদের প্রতি ভালোবাসা, জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা এবং রাজনৈতিক ঐক্যের বার্তা-এই তিনটি উপাদান এই কর্মসূচিকে আন্তর্জাতিক মানে উন্নীত করে এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে।

  • সাধারণ ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিলো বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে-সারজিস আলম

    সাধারণ ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিলো বলেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে-সারজিস আলম

    সমস্যার জায়গা খুঁজে বের করা সমাধানের অর্ধেক পথ পাড়ি দেয়ার সমান। এই অভুথান যদি শুধু মাত্র রাজনৈতিক দলের নেতা-কমীরা রাজপথে থাকতো, তাহলে কখনোই অভ্যুথান সম্ভব হতোনা বরং আমরা মনেকরি সাধারন ছাত্রজনতা রাজপথে নেমে এসেছিলো দেখেই খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। হাসিনা অস্তিত্বের সংকটে পড়ে দেশ ছেড়ে পালিয়েছে। সাধারন মানুষ যখন যে কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটাকে প্রতিরোধ ক্ষমতা আর কারও থাকেনা। শুক্রবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ চেীমাথা মেড়ে এক পথ সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একথা বলেছেন।
    আমরা যদি রাজনৈতিক পরিবর্তন করতে চাই, সবার আগে গোবিন্দগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সবার আগে এই কথা গুলো বলতে হবে। আমরা আমাদের জায়গা থেকে কিছু কথা স্পষ্ট করে জানিয়ে দেই, আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন-তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধু আপোষ করবেন তার সাথে যে, এলাকার এবং জনগনের প্রতিনিধিত্ব করে। আপনারা যদি কোন একটা দল বা পদ দেখে যে এই মানুষ টা তো ক্ষমতাবান সেযতো অপরাধ এবং অন্যায় করুকনা কেনো তার প্রতিবাদ করলে কিছু হতে পারে তাহলে এই এলাকার উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের ছাত্র-জনতা যদি মনে করতো যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে সমস্যা হতে পারে, তাহলে এই অভ্যুথান কোন দিন হতো না। আমরা আপনাদের সাথে কথা বলতে ও শুনতে এসেছি, কিন্তু এটা নয়, আপনারা আমাদেরকে ভোট দিয়েন। আপনাদেরকে এটা বলতে চাই, যারা এলাকা নিয়ে কাজ করবে, যারা ভালো মানুষ, যাদের গ্রহনযোগ্যতা আছে, ব্যক্তিত্ব আছে, যারা চাঁদাবাজী করেনা, ক্ষমতার অপব্যবহার করেনা, আপনাদের পাশে থাকে, আপনারা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করুন। আগামীর বাংলাদেশে এই অভ্যুথান পরবর্তী সময়ে আমরা দল, মার্কার দাসত্ব আর করিনা। বিগত ১৬ বছরে আপনাদেরকে দলীয় প্রশাসন বানানো হয়েছিলো। আপনারাই দেখেছেন কিভাবে এই দলীয় প্রশাসন সংকটে পড়েছে। আপনাদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে এনসিপি তাদের ইতিহাস গঠন করবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সংগঠক এ্যাডভোকেট আলীনা সেরখান, ডাঃ মাহমুদা মিতু, কেন্দ্রিয় সংগঠক নাজমুল হাসান সোহাগসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে গাইবান্ধা, বোনারপাড়া, ফুলছড়িসহকয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।