Blog

  • তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী বাদশা

    তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী বাদশা

    তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপি প্রার্থী বাদশা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নের চিঠি তার হাতে তুলে দেওয়া হয় বলে জানান বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় পর্যায়ের যাচাই-বাছাই ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে বাদশাকে বগুড়া-৬ (সদর) আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুটি আসন থেকে বিজয়ী হবার কারণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। তারপর থেকেই দলের অভ্যন্তরে আলোচনা শুরু হয় কে পাচ্ছেন দলীয় মনোনয়ন। এক্ষেত্রে দলের ছয় নেতা মনোনয়ন প্রত্যাশী হলেও শেষ পর্যন্ত রেজউল করিম বাদশার হাতে ধানের প্রতীকের মনোনয়ন তুলে দেওয়া হয়। মনোনয়ন পেয়ে রেজাউল করিম বাদশা বলেন, দল তার ওপর যে আস্থা রেখেছে, সেটি রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বগুড়া সদরের সার্বিক উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। বাদশার মনোনয়নের খবরে জেলা ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উপনির্বাচনে ইতিবাচক ফল আসবে বলে প্রত্যাশা নেতা-কর্মীদের।বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা জাতীয় সংসদ নির্বাচনে তার দক্ষতা প্রমাণ করেছেন। এ কারণে দল তাকে মূল্যায়ন করেছে। এদিকে, নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল। উল্লেখ্য, ভিভিআইপি আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ আসন। অতীতে এ আসন থেকে নির্বাচন করেছেন বেগম খালেদা জিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষে এ আসনে প্রার্থী হয়ে জয়ী হন তারেক রহমান।

  • গোবিন্দগঞ্জে ক্যাসিনো খেলার অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে ক্যাসিনো খেলার অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে ক্যাসিনো খেলার অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে ক্যাসিনো খেলার অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযানে চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ৪ জনকে কেসিনো খেলার অভিযোগে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীর চক গ্রামের শহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২০), শামছুর রহমানের ছেলে সৌরভ রহমান (২১), মৃত আব্দুল মান্নানের ছেলে হাসানুর রহমান (২২) ও একই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে নুর আলম (২২)।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারকৃত ৪ যুবককে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • সিংড়ায় কৃষকের জমির সরিষা কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

    সিংড়ায় কৃষকের জমির সরিষা কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

    সিংড়ায় কৃষকের জমির সরিষা কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

    জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে কৃষকের আবাদকৃত প্রায় এক বিঘা জমির পাকা সরিষা কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগসহ মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া মহিষমারী গ্রামে এঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কৃষকের নাম মতলেব হোসেন। বাড়ি উপজেলার বিলদহর গ্রামে। ভুক্তভোগী কৃষকের ক্ষতির পরিমান প্রায় ৫০ হাজার টাকা। এ ঘটনায় প্রতিপক্ষ দড়ি মহিষমারী গ্রামের হাশেম আলীর ছেলে মোঃ রফিকুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী কৃষক। এদিকে, এঘটনার প্রতিবাদে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ফসলের ক্ষতিপুরণ ও দোষীদের বিচারের দাবিতে ক্ষতিগ্রস্থ ওই কৃষকের জমিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মতলেব হোসেন জানান, ২০০৮ সালে পার্শ্ববর্তী গুটিয়া মহিষমারী গ্রামে (নজরপুর মৌজা) ৭২ শতাংশ জমি ক্রয় করে খাজনা খারিজ সম্পন্ন করে ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ জমির মালিকানা দাবি করে নাটোর জজকোর্টে মামলা করেন। কিছুদিন পর মামলা খারিজ হয় এবং মহামান্য আদালত আমার পক্ষে রায় দেন। এমতাবস্থায় চলতি মৌসুমে ওই জমিতে সরিষার আবাদ করি। দুই একদিনের মধ্যে পাকা সরিষা ঘরে তুলবো, এমন সময় ঘটনার দিন সকালে প্রতিপক্ষ রফিকুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল আমার জমির সরিষা জোর করে কেটে নিয়ে বাড়িতে যায়। আমার জমির দলিপত্রসহ মামলার রায়ের কাগজপত্র আছে। আমি ন্যায় বিচার চাই। মানববন্ধনে আরো বক্তব্য দেন, বিলদহর গ্রামের আব্দুল মতিন, গুটিয়া মহিষমারী গ্রামের আক্কাস আলী, কামাল পাশাসহ অন্যরা। সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুল নূর জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • নতুন একটি হত্যা মামলায় আইভী আবারও গ্রেপ্তার

    নতুন একটি হত্যা মামলায় আইভী আবারও গ্রেপ্তার

    নতুন একটি হত্যা মামলায় আইভী আবারও গ্রেপ্তার

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। শুক্রবার রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে এই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ তদন্তে আইভীর সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ এনে আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ভেতরে ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী আরও জানান, ডা. সেলিনা হায়াৎ আইভী বর্তমানে কারাগারে রয়েছেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

  • টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি ভস্মীভূত

    টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি ভস্মীভূত

    টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি ভস্মীভূত

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মীরনগর এলাকায় গভীর রাতে সামছুল খানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নাগরপুর স্টেশনের একটি দল। তাদের দ্রুত ও দক্ষ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পাশের ঘরবাড়ি বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টরা কাজ করছেন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

  • মোহাম্মদপুর-আদাবরে পুলিশের বিশেষ অভিযান-আটক ৪২

    মোহাম্মদপুর-আদাবরে পুলিশের বিশেষ অভিযান-আটক ৪২

    মোহাম্মদপুর-আদাবরে পুলিশের বিশেষ অভিযান-আটক ৪২

    আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে মোট ৪২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসন্ন রমজান ও ঈদে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেটি নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর। তাই এই দুই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। এই নীতির অংশ হিসেবেই গত কয়েকদিন ধরে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। ডিসি ইবনে মিজান আরও জানান, শুক্রবার রাতের ব্লক রেইড ও বিশেষ অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৩০ জন এবং আদাবর থানা এলাকা থেকে ১২ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এবং অপরাধীদের দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

  • হবিগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেম্বারের সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

    হবিগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেম্বারের সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

    হবিগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেম্বারের সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিরাট ইউনিয়নের উজান পাড়া গ্রামে এই সংঘর্ষ হয়। আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবার হোসেন জানান, বিরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরসের সঙ্গে একই ইউপির সদস্য মুজিবুর রহমানের মধ্যে জলমহাল ইজারা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকদিন ধরে তাদের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সন্ধ্যায় ইসমাইল হোসেন সরস মিয়ার পক্ষের মোতাহির মিয়ার ছেলে নীলয়ের সঙ্গে মুজিবুর রহমানের পক্ষের মোতালিব মিয়ার ছেলে বজলু মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে দুই পক্ষের লোকজন রাতে টর্চ লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টা খানেক ধরে চলা সংঘর্ষে উজান পাড়া গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫), বারাম মিয়া (৪৮), জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫), মহিবুল রহমান (৪৫)কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি মো. আকবার হোসেন আরও বলেন, পূর্ব বিরোধ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এর জেরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • বকেয়া দাবিতে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

    বকেয়া দাবিতে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

    বকেয়া দাবিতে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

    বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বরপা এলাকায় বিআরই ব্রাদার্স নামে একটি কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা। বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ চলছিল জানিয়ে তিনি বলেন, মহাসড়কে অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিদর্শক সেলিম বলেন, কারখানাটির ৭০ থেকে ৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন দেবার কথা থাকলেও মালিকপক্ষ তা না দেওয়ায় দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে আসেন। তবে ব্যাংক বন্ধ থাকায় ফলে শনিবার বেতন দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছে মালিকপক্ষ। আগামী সোমবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন তারা। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে ত্রি-পক্ষীয় আলোচনা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

  • বিলুপ্তির পথে বক পাখি-চাঁপাইনবাবগঞ্জের আকাশে হারিয়ে যাচ্ছে সাদা ডানার ছায়া

    বিলুপ্তির পথে বক পাখি-চাঁপাইনবাবগঞ্জের আকাশে হারিয়ে যাচ্ছে সাদা ডানার ছায়া

    বিলুপ্তির পথে বক পাখি-চাঁপাইনবাবগঞ্জের আকাশে হারিয়ে যাচ্ছে সাদা ডানার ছায়া

    এক সময়ে গোমস্তাপুরসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামবাংলার খেতখামারে, নদীনালা ও বিলজুড়ে ঝাঁকে ঝাঁকে দেখা যেত সাদা রঙের বক পাখি। বর্ষার পানিভরা মাঠে কিংবা গরুর পেছনে পোকামাকড় ধরতে ছুটে চলা বকের দৃশ্য যেন ছিল চেনা দিনের এক চিরচেনা ছবি। কিন্তু সেই পরিচিত দৃশ্য আজ হারিয়ে যাচ্ছে দ্রুত। স্থানীয়দের ভাষায়, এখন আর আগের মতো বক পাখি দেখা যায় না। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় একসময় বক পাখির ভিড় থাকলেও এখন তা হাতে গোনা কয়েকটি স্থানে সীমাবদ্ধ। বিশেষ করে রহনপুর, আলিনগর, বাঙ্গাবাড়ী, বোয়ালিয়া দলদলিসহ মহানন্দা নদীর তীরবর্তী এলাকায় অল্পসংখ্যক বক টিকে আছে কেবল। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, জলাশয় ভরাট, বৃক্ষ নিধন, এবং প্রজনন মৌসুমে বাসা ধ্বংসের ফলে এই প্রজাতির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। আগে যেসব বড় গাছে বকরা দল বেঁধে বাসা বাঁধত, সেসব গাছ এখন কেটে ফেলা হয়েছে জমি সমতল করার জন্য। ফলে তাদের নিরাপদ আশ্রয়ও হারিয়ে গেছে। পরিবেশবাদী সংগঠনগুলোর মতে, বক পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা পোকামাকড় ও ক্ষতিকর কীট খেয়ে ফসলের ক্ষতি রোধ করে। তাই বক পাখির বিলুপ্তি মানে প্রকৃতির এক গুরুত্বপূর্ণ ভারসাম্য হারিয়ে ফেলা। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, “আমরা বিভিন্ন এলাকার জলাশয় ও গাছপালা সংরক্ষণের উদ্যোগ নিচ্ছি। জনগণ সচেতন হলে এই পাখিগুলোকে আবার ফিরিয়ে আনা সম্ভব।” গ্রামবাংলার আকাশে যখন ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াত বক, তখন কৃষকের মুখে ছিল হাসি, শিশুর মনে আনন্দ। আজ সেই সাদা ডানার সৌন্দর্য হারিয়ে গেছে ধীরে ধীরে। তাই এখনই সময় প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার।

  • নিয়ামতপুরে অসুস্থ ফাতেমার পাশে বিএনপি নেতা সাজ্জাদ আলী টিটু

    নিয়ামতপুরে অসুস্থ ফাতেমার পাশে বিএনপি নেতা সাজ্জাদ আলী টিটু

    নিয়ামতপুরে অসুস্থ ফাতেমার পাশে বিএনপি নেতা সাজ্জাদ আলী টিটু

    নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় ‘হৃদপিণ্ডের ৫.৫ মিলিমিটার ছিদ্র বাঁচার আকুতি’ ফাতেমার শিরোনামে প্রকাশিত সংবাদ নজরে এলে অসুস্থ ফাতেমাকে দেখতে হাসপাতালে ছুটে যান নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী টিটু। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অসুস্থ ফাতেমার খোঁজখবর নিতে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সাজ্জাদ আলী টিটু। অসুস্থ ফাতেমা খাতুন নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের মোস্তাকুল আহমেদ রাজুর মেয়ে। নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু বলেন, খবরটি নজরে আসা মাত্রাই আমি ছুটে এসেছি ফাতেমাকে দেখতে। তিন বছরের ছোট্ট ফাতেমার চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা করলাম। হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের খোঁজখবর নিলাম। হৃদপিণ্ডের চিকিৎসা অনেক ব্যয়বহুল, অটো ভ্যান চালক ফাতেমার বাবা রাজুর পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান শ্রেণির লোকজন এগিয়ে এলেই ফাতেমার উন্নত চিকিৎসা সম্ভব।