Blog

  • প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু’র সাথে টাঙ্গাইল-৬ এর সাংসদ রবিউল এর সৌজন্য সাক্ষাৎ

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু’র সাথে টাঙ্গাইল-৬ এর সাংসদ রবিউল এর সৌজন্য সাক্ষাৎ

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু’র সাথে টাঙ্গাইল-৬ এর সাংসদ রবিউল এর সৌজন্য সাক্ষাৎ

    টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) এর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু ভাই নবনির্বাচিত মাননীয় প্রতিমন্ত্রী জননেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এই শুভেচ্ছা বিনিময় ছিল শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি ছিল টাঙ্গাইলবাসীর উন্নয়ন, ঐক্য ও সমৃদ্ধ ভবিষ্যতের এক দৃঢ় অঙ্গীকার। দুই অভিজ্ঞ ও জনবান্ধব নেতার সম্মিলিত পথচলা নিঃসন্দেহে টাঙ্গাইলের উন্নয়নকে আরও গতিশীল ও বেগবান করবে। জননেতা লাভলু ভাইয়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের প্রজ্ঞা ও নেতৃত্ব একত্রিত হয়ে নাগরপুর–দেলদুয়ারকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবে—এটাই এলাকাবাসীর প্রত্যাশা।টাঙ্গাইলবাসী আজ আশাবাদী। ঐক্যবদ্ধ নেতৃত্বেই গড়ে উঠবে উন্নয়ন, সুশাসন ও সমৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত।আল্লাহ তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা দান করুন। টাঙ্গাইলের উন্নয়নযাত্রা হোক আরও শক্তিশালী ও টেকসই।

  • বই পড়ার মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব-নবীগঞ্জে বক্তারা

    বই পড়ার মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব-নবীগঞ্জে বক্তারা

    বই পড়ার মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব-নবীগঞ্জে বক্তারা

    বই পড়ার মাধ্যমেই আলোকিত হওয়া সম্ভব। শিক্ষা আমাদের মানুষের মতো মানুষ করে তুলে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা যদি বিভিন্ন লেখকের বই পড়ি এবং বই থেকে জ্ঞানার্জন করি, তাহলেই নিজেদেরকে আলোকিত মানুষ করে গড়ে তুলা সম্ভব হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কন্ঠযোদ্ধা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন প্রয়াত আলী যাকের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’-এর বই বিতরণ অনুষ্ঠানে বক্তাগন উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার বিকেলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-এ স্কুল ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠক-শিক্ষার্থীদের মধ্যে উক্ত বই বিতরণ এবং সুলতানার স্বপ্ন পাঠ প্রতিক্রিয়ার সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে সভার শুরুতে মহান ভাষা আন্দোলনে মুক্তাহার গ্রামের দুইজন ভাষা সৈনিক বাণী কান্ত দাশ ও প্রিয়তোষ দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দীঘলবাক হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক জুবায়ের আহমেদ, ৭নং করগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপটন দাশ, পল্লি চিকিৎসক বিশ্বজিৎ দাশ নারায়ণ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ প্রমুখ। উপস্থিত ছিলেন- সজীব দাশ, অর্ঘ্য দাশ, দিয়া দাশ, মনসা রাণী দাশ, দিঘি দাশ, মুক্তা দাশ, সৃষ্টি রাণী দাশ, দাশ, রকি দাশ, নয়ন দাশ, প্রীতম দাশ, পুলক দাশ, বিশাল দাশ, দীপ শেখর দাশ প্রমুখ। কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর জন্য হুমায়ুন আহমেদের লেখা অনিল বাগচীর একদিন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীর জন্য মাহমুদুল হকের খেলাঘর নামক গ্রন্থ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে সারাদেশ থেকে বাছাই করা ৫০টি বেসরকারি গ্রন্থাগারকে সাথে নিয়ে আলী যাকের চতুর্থ মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠের আয়োজন করা হয়েছে।

  • নাগরপুরে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত ॥ নবনির্বাচিত সাংসদ কে সংবর্ধনা

    নাগরপুরে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত ॥ নবনির্বাচিত সাংসদ কে সংবর্ধনা

    নাগরপুরে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত ॥ নবনির্বাচিত সাংসদ কে সংবর্ধনা

    যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং নবনির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনার আয়োজন করা হয়। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আউয়াল লাভলু-এর পক্ষ থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন-এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আউয়াল লাভলু। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মোঃ এরফান উদ্দিন ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংসদ সদস্য ও তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল-কে আনুষ্ঠানিকভাবে বরণ ও সংবর্ধনা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ রবিউল আউয়াল লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মুকুল।
    প্রধান অতিথির বক্তব্যে রবিউল আউয়াল লাভলু বলেন:“মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য। একুশের চেতনাকে ধারণ করে আমাদের একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। নাগরপুরে মাদক,চাঁদাবাজ ও সন্ত্রাসের কোনো ঠাঁই নেই—এদের প্রতি কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, উপজেলা প্রকৌশলী এলজিডি মোঃ তোরাপ আলী, সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি প্রমুখ। এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট ও নাগরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে একুশের চেতনাকে তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

  • নড়াইলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    নড়াইলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    নড়াইলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

    নড়াইলের কালিয়া উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২১(ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১টায় উপজেলায় পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়। কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা মো জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইদ্রিস আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মন্ডল, কালিয়া উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সভাপতি, মাওলানা মো: হাফিজুর রহমান, কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ সিহাব হোসেন, পৌর বিএনপি সিনিয়র নেতা মনিরুজ্জান মনা, পৌর জামায়েতের আমির মওলানা নওসের আলী, জামায়েতের নেতা আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা তবিরউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আততাফ হোসেন সিকদার, কৃষ্ণ পদো আচার্যসহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।আলোচকগণ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙ্গালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেন। শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার। তাই ভাষা শহিদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং বাংলা ভাষার সর্বত্র সর্বজনীন ব্যাবহারের প্রতি গুরুত্ব আরোপ করি। শেষে শিশুদের জন্য চিত্রাংকণ ও রচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

  • শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু

    শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু

    শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু

    সন্ত্রাস মুক্ত শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নাটোর-৩ সিংড়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সহযোগিতা কামনা করেন। এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ঐতিহ্যগত ভাবেই সিংড়ার মানুষ ভালো ও শান্তি প্রিয়। এখানকার মানুষের বড় কিছু চাহিদা নাই। তাদের উচ্চ আকাঙ্খা নেই। আমি ভোটের সময় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলে এসব জেনেছি। তাদের চাহিদা একটাই নিরাপত্তা ও শান্তি। আমার নেতা তারেক রহমান বলেছেন সন্ত্রাসীদের কোন দল নাই। যারা অপরাধ করবে আইনের আওতায় এনে তাদের শাস্তি দিতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি করবে তাদের ক্ষমা নেই। এমপি আনু বলেন, ৫ তারিখের পরে আমার সিংড়াতে যারা চাঁদাবাজি করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে। আমি একজন শান্তি প্রিয় মানুষ। শিক্ষকতা ছিল আমার পেশা। আমার জীবনে যতদুর মনে পড়ে কারো ক্ষতি করি নাই। আমার শেষ জীবনে এসে আমার নিজের কোন চাহিদা নেই। সিংড়ার জন্য সিংড়ার মানুষের জন্য কিছু করতে চাই। প্রশাসন,গণমাধ্যমকর্মী সহ সকলের সহযোগিতা চাই। সবাইকে নিয়ে একটি সুন্দর ও শান্তির সিংড়া গড়বো। এমপি আনু আরো বলেন, আজকের এই দিনে ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্বরণ করি। ৫২,র ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমার নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর যেন কোন আন্দোলনের জন্য কাউকে রক্ত দিতে না হয়। এজন্য একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। সেই নতুন বাংলাদেশে হিন্দু-মুসলিম সহ ধর্ম বর্ণের কোন বৈষম্য থাকবেনা। নতুন বাংলাদেশ হবে সকলের সমান অধিকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুল নূর, উপজেলা বিএনপির সদস্য সচীব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, খলিল মাহমুদ,সৌরভ সোহরাব,জুলহাজ কায়েম প্রমূখ।

  • গাইবান্ধায় গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে

    গাইবান্ধায় গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে

    গাইবান্ধায় গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন-পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে লেবু মিয়া ওরফে ভুণ্ডুল (৩০) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের দানেজ মিয়ার ছেলে মইনুল ইসলাম ওরফে ‘গলাকাটা’ মইনুল (৫০)। পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বলেন, পুলিশ দুজনের লাশ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে জনৈক নারী ঢাকা থেকে পলাশবাড়ীর উপজেলার ঠুটিয়াপুকুর এসে বাস থেকে নামেন। সেখান থেকে তার স্বামীর ভ্যানরিকশায় করে ঠুটিয়াপুকুর-সাদুল্লাপুর সড়ক ধরে বাড়ি ফিরছিলেন।পথে ওই সড়কের সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রিজ (ভাঙ্গা ব্রিজ) এলাকায় পৌঁছালে পাঁচ-ছয় ছিনতাইকারী তাদের পথরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খোর্দ্দমোজাহিদপুর এলাকায় ছিটকে যায়। তখন এলাকাবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকিরা পালিয়ে যায়।

  • অমর একুশে পালনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

    অমর একুশে পালনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

    অমর একুশে পালনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

    ‘অমর একুশে’ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি ও আধাসরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রচনা লিখন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত, বিশেষ প্রার্থণা সকল মন্দির, গির্জা ও উপসনালয়ে সুবিধাজনক সময়ে। ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা পর্যায়ে যুবসমাজকে সম্পৃক্ত করে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভ্রাম্যমান প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও নিজ নিজ উদ্যোগে কর্মসুচী বাস্তবায়ন করা হবে। বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক সজ্জিতকরণ। অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে জেলার সকল উপজেলায় একই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভির্যের সাথে উদযাপনের লক্ষ্যে দিবসের দিনব্যাপী সকল কর্মসুচী সফল করতে সকলের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

  • ভূমি মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

    ভূমি মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

    ভূমি মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

    ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। ‎ শুক্রবার সকালে রাজশাহীর সার্কিট হাউজে রাজশাহীর বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে গণমাধ্যমকর্মীদের সাথে কথার বলার সময় এ মন্তব্য করেন। এসময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‎এসময় মিজানুর রহমান মিনু বলেন, এই মন্ত্রণালয়ে ‎কোথাও কোনো অন্যায় দুর্নীতির প্রশ্ন আসে না। এই মন্ত্রণালয় নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। কিছু শিখেছি আরও কিছু শিখছি। ‎পরে তিনি রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সাথে রাজশাহীর সমস্যা সংকট নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন।

  • এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা ও কন্যা জাইমা

    এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা ও কন্যা জাইমা

    এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা ও কন্যা জাইমা

    মহিলা মাদরাসার এতিম শিক্ষার্থীদের সাথে পবিত্র রমজান মাসের প্রথম ইফতার করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা ও এতিমখানার এতিমদের শিক্ষার্থীদের সঙ্গে তারা ইফতার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ইফতারের আগে জুবাইদা রহমান ও জাইমা রহমান এতিমদের সঙ্গে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। প্রতি বছর প্রথম রমজানে এতিম, উলামা-মাশায়েকদের নিয়ে বিএনপি সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতারা ইফতার করতেন। মাদরাসাটি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের এলাকার। এই আসনের কড়াইল বস্তি ও ভাসানটেকের ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা পুরো রোজায় ইফতার, রাতের খাবার এবং সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি।

  • গোমস্তাপুরে পেঁয়াজ ও হলুদ উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রণোদনা বিতরণ

    গোমস্তাপুরে পেঁয়াজ ও হলুদ উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রণোদনা বিতরণ

    গোমস্তাপুরে পেঁয়াজ ও হলুদ উৎপাদন বৃদ্ধিতে কৃষি প্রণোদনা বিতরণ

    গোমস্তাপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন/প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, বালাইনাশকসহ বিভিন্ন উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল হক, ইব্রাহিম খলিল, আল ফুয়াদ, আব্দুর রাকিব ও তৌহিদুল ইসলাম বুলেটসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মোট ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদের আবাদ সম্প্রসারণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কৃষকের আয় বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কার্যক্রম সরকারের কৃষিবান্ধব নীতির প্রতিফলন। সঠিকভাবে উপকরণ ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় বাজারে পেঁয়াজ ও হলুদের সরবরাহ নিশ্চিত হবে। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়োপযোগী এ সহায়তা তাদের চাষাবাদে নতুন উৎসাহ যোগাবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক হবে।