Blog

  • প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধানগণ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সকালে সচিবালয়ে তাঁর অফিসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন। সাধারণ মানুষের জন্য টিসিবির পণ্য ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে এই ফ্যামিলি কার্ড ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করেন তারেক রহমান। গত মঙ্গলবার শপথ গ্রহণের পর বুধবার তিনি প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর মন্ত্রিসভা ও সচিবদের বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) পরিবর্তে সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এক নতুন প্রশাসনিক ঐতিহ্যের সূচনা হলো।

  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী-অতিরিক্ত আতিকুর রহমান রুমন

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী-অতিরিক্ত আতিকুর রহমান রুমন

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী-অতিরিক্ত আতিকুর রহমান রুমন

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সালেহ শিবলী। বুধবার সচিব পদমর্যাদায় তার চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি হয়েছেন আতিকুর রহমান রুমন। তাকে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে নিয়োগ দেওয়া হয়েছে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও সালেহ শিবলী তার প্রেস সচিব ছিলেন। চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবলী। শিবলী বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন শিবলী। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পদেও ছিলেন। অন্যদিকে, আতিকুর রহমান রুমন দৈনিক দিনকালে কর্মরত রয়েছেন। দিনকালের সম্পাদক ও প্রকাশক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পত্রিকাটির দায়িত্ব পান রুমন। এখন তাকেও এই দায়িত্ব ছাড়তে হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত ॥ রেল চলাচল বন্ধ

    চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত ॥ রেল চলাচল বন্ধ

    চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত ॥ রেল চলাচল বন্ধ

    চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে খুলনা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আমনুরা জংশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, আমনুরা জংশন এলাকায় অবস্থিত একটি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করছিল ট্রেনটি। বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের মাত্র কয়েকশ গজ দূরেই হঠাৎ ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর ফলে রহনপুর-রাজশাহী রুটে চলাচলকারী তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেলওয়ে কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওয়াগন উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ শুরু করেছে। এর আগেও একই স্থানে একাধিকবার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

  • চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত ॥ রেল চলাচল বন্ধ

    চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত ॥ রেল চলাচল বন্ধ

    চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত ॥ রেল চলাচল বন্ধ

    চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে খুলনা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আমনুরা জংশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, আমনুরা জংশন এলাকায় অবস্থিত একটি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করছিল ট্রেনটি। বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের মাত্র কয়েকশ গজ দূরেই হঠাৎ ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর ফলে রহনপুর-রাজশাহী রুটে চলাচলকারী তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেলওয়ে কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওয়াগন উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ শুরু করেছে। এর আগেও একই স্থানে একাধিকবার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

  • রমজানের শুরুতেই অস্থির বাজার ॥ চড়া খেজুর-মুরগি ও সবজির দাম

    রমজানের শুরুতেই অস্থির বাজার ॥ চড়া খেজুর-মুরগি ও সবজির দাম

    রমজানের শুরুতেই অস্থির বাজার ॥ চড়া খেজুর-মুরগি ও সবজির দাম

    পবিত্র রমজান মাসের শুরুতেই রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত তিন দিনের ব্যবধানে ইফতারের প্রধান পণ্য খেজুর, ব্রয়লার মুরগি এবং বেশ কিছু সবজির দাম কয়েক দফা বেড়েছে। নতুন সরকারের প্রথম দিন থেকেই বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি থাকলেও ব্যবসায়ীরা তা তোয়াক্কা করছেন না বলে অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, শুল্কছাড়ের সুবাদে খেজুরের আমদানি খরচ কমলেও বাজারে তা দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি হচ্ছে। মেডজুল, আজওয়া ও মরিয়ম জাতের খেজুরের আমদানি খরচ শুল্কসহ ৬০০-৬৫০ টাকার মধ্যে হলেও খুচরা বাজারে তা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কেজিতে ২০০-৩০০ টাকা বাড়িয়ে দিয়েছেন বলে খুচরা বিক্রেতাদের অভিযোগ। নিম্ন ও মধ্যবিত্তের ভরসা ব্রয়লার মুরগির দাম গত ৪৮ ঘণ্টায় কেজিতে ২০-৩০ টাকা বেড়ে ২২০ টাকায় ঠেকেছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। অথচ দুই সপ্তাহ আগেও ব্রয়লারের কেজি ছিল ১৬০-১৭০ টাকা। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম সংকট তৈরি করে এই দাম বাড়াচ্ছে বলে ভোক্তা-সংশ্লিষ্টরা মনে করছেন। এছাড়া ছোলার দামও কেজিতে ৫-১০ টাকা বেড়ে ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে লম্বা বেগুনের দাম প্রায় দ্বিগুণ হয়ে ১৫০ টাকায় পৌঁছেছে। লেবুর দামও আকাশচুম্বী, প্রতি হালি মাঝারি আকারের লেবু বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। তবে বাজারে তরমুজ আসতে শুরু করায় কিছুটা স্বস্তি মিললেও দাম কেজিপ্রতি ৬০-৯০ টাকার মধ্যে রয়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল এক সংবাদ সম্মেলনে ১৫ দফা দাবি জানিয়েছে বাপা, ক্যাব ও বিসেফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন। বক্তারা বলেন, নতুন সরকারের জন্য এই রমজান হবে একটি ‘এসিড টেস্ট’। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে বলে আশঙ্কা সচেতন মহলের।

  • পাবনায় এক ইউনিয়নে ২ খুন-আটক ২

    পাবনায় এক ইউনিয়নে ২ খুন-আটক ২

    পাবনায় এক ইউনিয়নে ২ খুন-আটক ২

    পাবনার আটঘরিয়ায় মাজপাড়া ইউনিয়নে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বেলা ১১টার দিকে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা এবং দুপুর ২টার দিকে কিস্তির টাকা নিয়ে বিরোধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন আটঘরিয়া থানার ওসি রফিকুল ইসলাম। নিহতরা হলেন,ইউনিয়নের হাড়লপাড়া গ্রামের লোকমান হোসেন (৫৫) এবং কচুয়ারামপুর গ্রামের লাইলী খাতুন (৪০)। এসব ঘটনায় আটক করা হয়েছে, লোকমান হোসেনের ছেলে কামরুল ইসলাম (৩২) এবং লাইলীর স্বামী আব্দুল কুদ্দুসকে। পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হাড়লপাড়া গ্রামের কামরুল দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। বুধবার সকালে নেশার টাকার জন্য তিনি তার বাবা লোকমানের সঙ্গে বাগবিতন্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে কামরুল ঘরের ভেতর থাকা ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই লোকমান হোসেনের মৃত্যু হয়। অপর ঘটনায় কচুয়ারামপুর গ্রামে সকালে কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে লাইলী খাতুনের সঙ্গে স্বামী আব্দুল কুদ্দুসের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন আব্দুল কুদ্দুস। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হওয়ার পরে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব-ধর্মমন্ত্রী

    কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব-ধর্মমন্ত্রী

    কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব-ধর্মমন্ত্রী

    রমজান মাসে বাজার অস্থিতিশীল কিংবা কালোবাজারি করলে তাদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। কাজী কায়কোবাদ বলেন, আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি, তাহলে দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না। আমার বিশ্বাস আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালাবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব, ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠিন। উনি জনগণ ছাড়া কিছু বোঝেন না। তিনি বলেন, রমজান মাস পবিত্র মাস। এই রমজান মাসে দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত করেন। আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনা করতে পারি।

  • রমজানে নতুন সময়সূচিতে চলছে অফিস- আদালত ও ব্যাংক

    রমজানে নতুন সময়সূচিতে চলছে অফিস- আদালত ও ব্যাংক

    রমজানে নতুন সময়সূচিতে চলছে অফিস- আদালত ও ব্যাংক

    হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। সিয়াম সাধনার এই মাস উপলক্ষে আজ থেকেই কার্যকর হয়েছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজারের নতুন সময়সূচি। গত ৮ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সরকারি অফিস-রমজান মাসজুড়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার বহাল থাকবে। আদালত-সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, পবিত্র রমজানে দেশের নিম্ন আদালতগুলোতে বিচারিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আদালতের অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। উভয় ক্ষেত্রে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান-বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রমজানে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজ সম্পন্নের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। জোহরের নামাজের বিরতি থাকলেও বিকল্প ব্যবস্থায় গ্রাহকসেবা ও লেনদেন চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোও জনস্বার্থ বিবেচনায় নিজস্ব বিধি অনুযায়ী সময়সূচি অনুসরণ করবে। শেয়ারবাজার-রমজান উপলক্ষে শেয়ারবাজারে লেনদেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১টা ৪০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, হাসপাতাল, ডাক, রেলওয়ে, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় সময়সূচি নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করবে।

  • দুর্ণীতিমুক্ত ও জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী

    দুর্ণীতিমুক্ত ও জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী

    দুর্ণীতিমুক্ত ও জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী

    রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করা, কাজের মধ্যে জবাবদিহিতা ও দায়বোধ নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব ও সেবাধর্মী মন্ত্রণালয় গড়ে তোলাই প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সেতুমন্ত্রী। নৌপরিবহণ, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার প্রধান আমাদের ওপর আস্থা রেখে দেশের যোগাযোগ খাতের জন্য গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন। রবিউল আলম বলেন, তিনটি মন্ত্রণালয়ই সাধারণ মানুষের জন্য কাজ করে। সবাই মিলে দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের মধ্য দিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে চেষ্টা করব। মন্ত্রী শেখ রবিউল আলম আরও বলেন, অপচয় রোধ করার মাধ্যমে জনগণের অর্থ যাতে জনগণের প্রয়োজনেই ব্যবহৃত হয়, সেটি আমাদের অগ্রাধিকার থাকবে। সকল প্রতিষ্ঠানকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে। সত্যিকার অর্থেই সেবাধর্মী ও জনবান্ধব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম লক্ষ্য। এ সময় মন্ত্রী দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা এবং দেশের পরিবহণ খাতের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে, মন্ত্রী শেখ রবিউল আলমকে সচিবালয়ে ফুল দিয়ে বরণ করে নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহণ সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

  • কৃষির উন্নয়ন হলে অর্থনীতি স্থিতিশীল হবে- কৃষি মন্ত্রী

    কৃষির উন্নয়ন হলে অর্থনীতি স্থিতিশীল হবে- কৃষি মন্ত্রী

    কৃষির উন্নয়ন হলে অর্থনীতি স্থিতিশীল হবে- কৃষি মন্ত্রী

    মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেছেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ— এ তিনটি খাত দেশের অর্থনীতির মূলভিত্তি। সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ খাতগুলোর উন্নয়ন ঘটালে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী ও টেকসই হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং তিনি বিশ্বাস করেন দেশে কৃষির উন্নয়ন হলে অর্থনীতি স্থিতিশীল হবে। বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আমিন-উর রশীদ বলেছেন, বিশ্বের অনেক দেশ বছরের ছয় থেকে আট মাস বরফে আচ্ছাদিত থাকলেও তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বারো মাস ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। অনুকূল আবহাওয়া ও উর্বর জমি দেশের বড় সম্পদ। দেশকে সেরা ও সুন্দর রাষ্ট্রে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মন্ত্রী বলেন, মাছ ও ভাত বাঙালির খাদ্যসংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। বিশ্বের যেখানেই বাঙালি যান না কেন, তারা ভাত ও মাছের স্বাদ খোঁজেন। এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তিনি বলেন, সংশ্লিষ্ট সব অভিজ্ঞ কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশকে কৃষি উৎপাদনে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিতে হবে। সরকার জনকল্যাণে আন্তরিক। জনগণের প্রত্যাশা পূরণে আমরা দায়িত্ব পালন করছি। দেশের আবহাওয়া ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কৃষিপণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। দুর্নীতিমুক্ত ও পেশাদারিত্বপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করে সম্মিলিতভাবে কাজ করলে ইতিহাস সৃষ্টি করা সম্ভব হবে। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের প্রত্যাশা অনেক বেশি। অতীতে রাষ্ট্র পরিচালনায় যে সীমাবদ্ধতা ছিল, তা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, দেশের খাল-বিল, নদী-নালা ও জলাশয়সমূহ মৎস্যসম্পদের মূল ভান্ডার। কিন্তু বিভিন্ন কারণে অনেক জলাশয় ভরাট ও দখল হয়ে গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব জলাশয় চিহ্নিত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।