Blog

  • নাচোলে নব-নির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা প্রদান

    নাচোলে নব-নির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা প্রদান

    নাচোলে নব-নির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানকে নাচোলে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংসদ সদস্যকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।নেজামপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে রবিবার দুপুরে নেজামপুর বাজারে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা, উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ এবং গণসংবর্ধনা প্রদান করেন নেজামপুর ইসলামী যুবসংঘ, বাজার ব্যবসায়ী, গ্রীনভ্যালী একাডেমী, আলিম মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মীরা। পরে মাননীয় সাংসদ বরেন্দা গ্রামের সকল পেশাজীবী মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং ঐ গ্রামবাসীর সামাজিক উন্নয়নমূলক কাজের অর্থ উপার্জনের একমাত্র হাতিয়ার সূতিহার দিঘির বিভিন্ন জটিলতা ও গতবছর বহিরাগতরা লীজ পেয়েছেন জেনে সেই ঝামেলা নিরসনের বিষয়ে আলোচনাপূর্বক গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের সমাজের দিঘি আপনাদেরই থাকবে। আমি সেই ব্যাবস্থা করবো ইনশাআল্লাহ’। এরপর লসেখান থেকে হাটবাকইল ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসুচীতে অংশগ্রহণ করেন।পরিচ্ছন্নতা কর্মসুচী শেষ করে মুরগীডাঙ্গা ও বকুলতলা বাজারে গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সন্ধ্যায় গোসাইপুর গ্রামে ইফতার মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যার পর দোগাছি গ্রামে আনুষ্ঠানিকভাবে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ইউনিয়ন আমীর ওবাইদুল্লাহ, নিজামপুর গ্রীনভ্যালী একাডেমীর পরিচালক ইকবাল হোসেন,ইসলামী যুবসংঘের সাধারণ সম্পাদক জায়েদ আলী,বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলীসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা।

  • গোবিন্দগঞ্জে একস্কুল ছাত্রী খুন॥ সেপটি ট্যাংকি থেকে মরদেহ উদ্ধার

    গোবিন্দগঞ্জে একস্কুল ছাত্রী খুন॥ সেপটি ট্যাংকি থেকে মরদেহ উদ্ধার

    গোবিন্দগঞ্জে একস্কুল ছাত্রী খুন॥ সেপটি ট্যাংকি থেকে মরদেহ উদ্ধার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটি ট্যাংকি থেকে নুরমা খাতুন (১৫) নামের দশম শ্রেণীর ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া নিজ বাড়ীর সেফটি ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নুরমা ওই গ্রামের নজরুল ইসলামের কন্যা এবং তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, সকালে নুরমাকে বাড়ীতে রেখে বাবা-মা দু’জনই পাশর্^বর্তী ধানের জমিতে কাজ করতে যায়। দুপুর ১টার দিকে বাড়ীতে ফিরে তাকে না পেয়ে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুুঁজি করতে থাকে তারা। পরে বাড়ীর বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখে স্থানীয়দের সহায়তায় প্রতিবেশী হয়রত আলীর টয়লেটের সেপাটি ট্যাংকে তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। দুর্বৃত্তরা নুরমাকে নিজ বাড়ীতে হত্যা করে বাড়ীর পাশের তার লাশ সেপটি ট্যাংকিতে ফেলে দেয় বলে ধরনা করছে পরিবার ও স্বজনরা।
    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মোজাম্মেল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ॥ আটক-৩

    নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ॥ আটক-৩

    নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ॥ আটক-৩

    নওগাঁর নিয়ামতপুরে ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে বিয়েবাড়ি থেকে এক তরুণীকে কৌশলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিয়ামতপুর থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।আটককৃত ব্যক্তিরা হচ্ছে, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামের লথিরাম সরেনের ছেলে অরুপ (২০), খুদিরাম হাসদার ছেলে রঞ্জন হাসদা (১৯) এবং ইশ্বর সরেনের ছেলে প্রশান্ত সরেন (১৯)।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি নিয়ামতপুর উপজেলার জাবরিপাড়া গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয়-স্বজনরা সেখানে উপস্থিত হন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়। পরে তাকে পাশ্ববর্তী এক বাড়ির ওঠানে নিয়ে গিয়ে তিনজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।ঘটনার পর ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।নিয়ামতপুর থানার ওসি রেজাউল করিম জানান, মামলার প্রেক্ষিতে তিনজন অভিযুক্তকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • শ্লীলতাহানি-মারধর-ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    শ্লীলতাহানি-মারধর-ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    বসতবাড়ীতে অনধিকার প্রবেশ-

    শ্লীলতাহানি-মারধর-ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    বিদেশে অবস্থানরত স্বামীর সাথে লেনদেন সংক্রান্ত বিষয়ে বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হলরুমে মোসা: মর্জিনা খাতুন (৩৮) নামে এক নারী এই সংবাদ সম্মেলন করেন।এক লিখিত বক্তব্যে মোসা: মর্জিনা খাতুন বলেন, গত ৫-৬ মাস আগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের ধাপাপাড়া গ্রামের মৃত গোলাম কিবরিয়া ছেলে মোঃ শরিফ আলী আমার বাবার বাড়িতে এসে বলেন, তোমার স্বামী তহুরুলের কাছে ২০ লক্ষ টাকা পাবো, তুমি বাড়ি বিক্রয় করে হোক, জমি বিক্রি করে হোক, যেমন করে পারো, আমার টাকা পরিশোধ করো। তখন আমি তাকে জানায়, আমার স্বামী আমাদের কোন খোঁজ খবর রাখে না এবং খরচ পাতিও দেই না, আমি বাবার বাড়িতে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছি। আপনারা তহুরুলের সাথের ঝামেলা, তহুরুলের সাথেই মারেন। আমি এ ব্যাপারে কোন কিছুই করতে পারবোনা, তখন সে আমাকে নানা রাকম হুমকি ধামকি দিয়ে চলে যায়, এরপরও শরিফ বিভিন্ন সময় আমাকে আমার বাবার বাড়িসহ বিভিন্ন জায়গায় টাকার দাবী করে অপমান অপদস্ত করেন। গত ২ জানুয়ারী ২০২৬ আমার বাবার বাড়িতে এসে একটি ৫০০ টাকার বান্ডিল আমার হাতে ধরিয়ে দিয়ে বলে কতো টাকা আছে গুন, আমি টাকা গুনতে থাকলে শরিফ কৌশলে ভিডিও ধারন করে এবং আবারও ২০ লক্ষ টাকা দাবি করে বলে এই যে ভিডিও দেখ তুমি টাকা নিচ্ছো, তোমাকেই টাকা দিতে হবে। এরপর গত ১৫ জানুয়ারী ২০২৬ তারিখে কোটে আমার নামে মামলা করেন, আমি আদালতে হাজির হয়ে ৫ ফেব্রুয়ারী জামিন নেই।শরিফ আলী মামলা করেও ক্ষান্ত হননি, গত ১৮ ফেব্রুয়ারী বিকেল অনুমানিক ৩ ঘটিকার সময় আমার বাবার বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে, আমার শ্লীলতাহানি করে, মারধর ও আসবাবপত্র ভাংচুর করে আলমারি থেকে জোরপূর্বক ৭০ হাজার টাকা ও ৪ ভরি সোনা নিয়ে চলে যায়। আমি আহত আবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকলে পরবর্তীতে আমার বড় বোন ও ভাগ্নী আমাকে উদ্ধার করে ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা নেই।আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমার বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রত্যাহার করা হোক এবং আমাকে শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার করার তিব্র প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বড় বোন হাফিজা খাতুনসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযুক্ত শরিফের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

  • পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

    পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

    পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

    নওগাঁয় পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ০০.০১’র প্রথম প্রহর শুক্রবার দিবাগত রাতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা।প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস। পরে একে একে শ্রদ্ধা জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাংবাদিক, উপজেলা বিএনপির পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি তৌফীকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, আব্দুল গনি মন্ডল, বেলাল হোসেন, আব্দুর রশিদ ইকবাল হোসেন চৌধুরী শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ সহ সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।দিবসটি শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার সকল স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়।শেষে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।

  • নাটোরের বাগাতিপাড়ায় বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

    নাটোরের বাগাতিপাড়ায় বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

    নাটোরের বাগাতিপাড়ায় বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

    নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার নূরপুর মালঞ্চি এলাকায় বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে সাইদুল ইসলামের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে সাইদুল দলবল নিয়ে শহিদুল ইসলামের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। ভুক্তভোগীদের দাবি, ঘটনার সময় বাড়িতে শহিদুলের দুটি ছোট শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না। সেই সুযোগে হামলাকারীরা ঘরে ঢুকে একটি এলইডি টিভি ভেঙে চুরমার করে এবং ঘরের আসবাবপত্র ব্যাপকভাবে তছনছ করে। শিশুদের সামনে এমন তাণ্ডব চালানোকে স্থানীয়রা ‘নিষ্ঠুর ও অমানবিক’ বলে অভিহিত করেছেন। অভিযোগ অনুযায়ী, ঘরের একটি বাক্স ভেঙে ভেতরে থাকা আনুমানিক সাড়ে পাঁচভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় তিন লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, বাক্সের ওপর রাখা পবিত্র কোরআন শরীফ ছুঁড়ে বাইরে ফেলে দেওয়ার ঘটনাও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।পরিবারের সদস্যরা জানান, দুই শিশু কাঁদতে কাঁদতে হামলাকারীদের হাত-পা ধরে অনুরোধ করলেও তারা কোনো দয়া দেখায়নি। এ ঘটনায় শহিদুল ইসলাম আর্থিক ও মানসিকভাবে চরমভাবে বিদ্ধস্ত হয়ে পড়েছেন। এলাকাবাসীর মতে, শহিদুল একজন শান্ত-স্বভাব ও সৎ মানুষ হিসেবে পরিচিত, তার সঙ্গে এমন বর্বর আচরণ মেনে নেওয়া যায় না। স্থানীয়দের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সাইদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

  • চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে হামলার অভিযোগে যুবক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে হামলার অভিযোগে যুবক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে হামলার অভিযোগে যুবক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর রায় গোবিন্দ মন্দিরে হামলা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মো. শাকিল হোসেন রহেদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাকিল শহরের ১নং কলোনী এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে। এই তথ্য নিশ্চিত করেছেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এস.আই পলাশ অধিকারী। ঘটনা সূত্রে জানা যায়, শনিবার রাতে শাকিল ওই মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ ও গালিগালাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়। পুলিশ জানায়, হামলার সিসিটিভি ফুটেজ তাদের সংগ্রহে রয়েছে। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পেনাল কোডের ২৯৫/২৯৫ক সহ বিভিন্ন ধারায় একটি মামলা (মামলা নং-২৭) দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মন্দিরের ক্ষয়ক্ষতির অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ

    চাঁপাইনবাবগঞ্জে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে নবাবগঞ্জ সরকারী কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার দিবাগত রাত ১২টা ১মিনিটে শহীদ স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয় চাঁপাইনবাবগঞ্জে।জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলামসহ শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ,

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, নবাবগঞ্জ সরকারি কলেজ, সিভিল সার্জন অফিস, জেলা শিল্পকলা একাডেমী, কৃষি বিভাগ, জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসময় জেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও সকালে শহীদ স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজ, জেলা নির্বাচন অফিস,

    ইসলামিক ফাউন্ডেশন, জেলা ক্রীড়া সংস্থা, বিএনপি, জেলা শিশু একাডেমী, সড়ক ও জনপথ বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, জেলা শিক্ষা অফিস, জেলা কারাগার, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান সকালে প্রভাত ফেরী করে। অমর একুশের কর্মসুচীর মধ্যে ছিল সুর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,

    প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন, দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃত্তি, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পুরস্কার বিতরনসহ অন্যান্য কর্মসুচী।ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনে নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রধানগণ উপস্থিত ছিলেন। দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ও অনান্য প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথক কর্মসূচী পালন করে। বিভিন্ন উপজেলাতে শহীদ মিনারে ফুল দিয়ে দিবসের কর্মসূচী আরম্ভ হয়। এদিকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান সকালে শহরে প্রভাত ফেরী করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

    দিবসটি ঘিরে সরকারি কর্মসুচির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নানান কর্মসুচি পালন করে। অমর একুশের কর্মসুচীর মধ্যে ছিল সুর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা লিখন, দেশাত্ববোধক সংগীত, কবিতা আবৃত্তি, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পুরস্কার বিতরনীসহ অন্যান্য কর্মসুচী পালিত হয়েছে।  শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।এসময় জেলা ও উপজেলা কর্মকর্তাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, মহান একুশে পালনে-জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় নানা কর্মসুচী পালিত হয়েছে।