Blog

  • সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী’কে জেএসএস’র ফুলেল শুভেচ্ছা

    সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী’কে জেএসএস’র ফুলেল শুভেচ্ছা

    সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী’কে জেএসএস’র ফুলেল শুভেচ্ছা

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এর বাসভবনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর নেতৃত্বে কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। বুধবার রাতে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, জাতি ও দেশ গঠনে আমরা বদ্ধপরিকর। তিনি প্রথমে তার এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও যানজটের সমস্যাকে অগ্রাধিকার দিবেন এবং শত ব্যস্ততার মাঝেও এলাকার মানুষের কাছে থেকে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।

    প্রতিমন্ত্রী আরো বলেন, তিনি এ এলাকার সন্তান। জন্মের পরে ছোট থেকে এলাকার মানুষের সাথে বড় হয়েছেন। সকলের সাথে তার আত্মার সম্পর্ক যার কারণে তিনি এলাকার মানুষের প্রয়োজন বুঝেন, সে অনুযায়ী মানুষের পাশে থেকে মানুষের সহায়তা করে যাবেন।দেশ গঠনে তার দায়িত্ব কে তিনি সর্বোচ্চ মূল্যায়ন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন। তিনি সকলের সার্বিক সহায়তা কামনা করেন, যাতে সকল পর্যায়ে মানুষের সংশ্লিষ্টতায় দেশে এগিয়ে যায়। তিনি আরো বলেন, তারা সকল পর্যায়ের মানুষকে সংশ্লিষ্ট করে দেশ ও জাতি গঠনে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন।

    এ সময়ে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন, তারা সরকারের সকল ধরণের ভালো কাজের সহযোগিতা ও মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সমস্যা নিরসনে তাহার হস্তক্ষেপ কামনা করেন।এই সৌজন্যে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগীয় সভাপতি মোঃ সোহাগ ইসলাম, ঢাকা মহানগরের সাবেক সদস্য মোঃ আসিফ মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম ও মহাসচিব মোঃ শোয়েব রহমান এবং ভাইস চেয়ারম্যান ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু’র পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়কে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং তিনি তাদের সালাম ও শুভেচ্ছা গ্রহণ করেন।

  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্র ও সরকারপ্রধান।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার রাত ঠিক ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১২টা ৮ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনার পর এবারই প্রথম একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি শহীদ মিনারে এসেছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, একুশে উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোর্শেদ হাসান খান,

    একুশে উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান এবং সদস্যসচিব সাইফুদ্দীন আহমেদ শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে দোয়া করা হয়। ভাষা শহীদসহ মুক্তিযুদ্ধে বীর শহীদ, চব্বিশের আন্দোলনের শহীদ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি-অগ্রগতি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এ সময়।তারেক রহমান শহীদ বেদীতে দাঁড়িয়ে দোয়ায় অংশ নেন। তারপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ক্ষমতাসীন দল বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকেও এ সময় আলাদাভাবে ফুল দেওয়া হয়।এসময় স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

    শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।এর মধ্যেই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন একই সময়ে তাদের বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন। তারা বেদিতে দাঁড়িয়ে মোনাজাতও করেন।বাংলাদেশে দায়িত্বরত বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনীতিকরা শহীদ মিনারে ফুল দেন।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান।ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ঢাকার বিভিন্ন এলাকা থেকে তারা জড়ো হন শহীদ মিনারের আশপাশে।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সবার জন্য খুলে দেওয়া হয়।বিভিন্ন রাজনৈতিক দল,

    সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।মায়ের ভাষার মর্যাদা রক্ষায় বাঙালির গৌরবময় স্মৃতি, সেই সঙ্গে বেদনা আর শোকের রক্তঝরা দিন অমর একুশে ফেব্রুয়ারি।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ববাংলার ছাত্র ও যুবসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালায়। প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে।প্রতিবাদের মুখে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা।যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালি রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল, তা এখন বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক।১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।এবার মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হচ্ছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

  • শিবগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ॥ বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন

    শিবগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ॥ বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন

    শিবগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ॥ বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন

    পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ বাজারে পরিচালিত এই অভিযানে তিনটি ফলের দোকান ও একটি হোটেল মালিককে মোট ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানের নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, বাজারে ফল বিক্রির ক্ষেত্রে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি দোকানকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ‘হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্ট’কে এই জরিমানা করা হয়। তিনি আরও বলেন,রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই অভিযান চালিয়েছি। জনস্বার্থে এবং বাজার দর নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী। শিবগঞ্জ থানা পুলিশ অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

  • নাচোলে পবিত্র রমজান উপলক্ষে বাজার মিনিটরিংয়ে উপজেলা প্রশাসন

    নাচোলে পবিত্র রমজান উপলক্ষে বাজার মিনিটরিংয়ে উপজেলা প্রশাসন

    নাচোলে পবিত্র রমজান উপলক্ষে বাজার মিনিটরিংয়ে উপজেলা প্রশাসন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং বাজার সিন্ডিকেট রুখতে বিশেষ অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার। শুক্রবার বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ও নাচোল থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। অভিযান চলাকালে বাজারে চাল, ডাল, তেল, চিনি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও মূল্যতালিকা যাচাই করা হয়। ইউএনও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজানকে পুঁজি করে কোনোভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি করা যাবে না। প্রতিটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। বাজার মনিটরিং কার্যক্রমে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া তিনি বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে নাচোল থানা পুলিশের একটি চৌকস দলসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা চাঁদাবাজির চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সঠিক মূল্যতালিকা, ওজনে কম দেওয়া, এবং মেয়াদ উত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় মালামাল যেন দোকানে মজুদ না রাখা হয়, সে বিষয়ে সতর্ক করেন। প্রশাসনের এ তৎপরতায় জনসাধারণ ও ক্রেতাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। তারা এ মনিটরিং অভিযানকে স্বাগত জানিয়ে এ অভিযান অব্যাহত রাখার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আশ্বস্ত করে জানান, পবিত্র রমজান মাসজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

  • নাচোলে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

    নাচোলে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

    নাচোলে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

    নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নাচোল মধ্য বাজারস্থ নির্বাচনী অফিসে উপজেলা ও পৌর শাখা জামায়াতের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বাংলা ভাষা আমাদের অস্তিত্বের প্রতীক। সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচলন নিশ্চিত করা এখন সময়ের দাবি।” বক্তব্যের এক পর্যায়ে তিনি ভাষা আন্দোলনে তৎকালীন ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আযমের ভূমিকা স্মরণ করেন। তিনি আরও বলেন, অধ্যাপক গোলাম আযমসহ সে সময় অনেকে ভাষা আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছিলেন এবং ভাষার দাবিতে স্মারকলিপি প্রদানসহ সক্রিয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর এই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌর সহ -সেক্রেটারি ইসমাইল হোসেন, নেজামপুর ইউনিয়ন আমীর ওবায়দুল্লাহ প্রমূখ। ছাড়াও সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বক্তারা

  • গাইবান্ধায় আ’লীগের ঝটিকা মিছিল ॥ ২ নেতা গ্রেফতার

    গাইবান্ধায় আ’লীগের ঝটিকা মিছিল ॥ ২ নেতা গ্রেফতার

    গাইবান্ধায় আ’লীগের ঝটিকা মিছিল ॥ ২ নেতা গ্রেফতার

    গাইবান্ধায় আওয়ামীলীগের নেতাকর্মীরা শনিবার বিকালে শহরের ডিবি রোড থেকে ঝটিকা মিছিল করে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় গাইবান্ধা থানা পুলিশ দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ইমারুল ইসলাম সাবিন ও নলডাংগা ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন চাকলাদার। পুলিশ জানায়, গাইবান্ধা শহরের ডিবি রোড থেকে আওয়ামীলীগের মিছিল বের হয়ে শহীদ মিনারের দিকে যেতে থাকে। এ সময় প্রহরারত পুলিশ তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ মিছিল থেকে ওই দুই নেতাকে গ্রেফতার করে। গাইবান্ধা সদর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, হঠাৎ এই মিছিলটি বের হয়। পুলিশ দেখে নিষিদ্ধ আওয়ামীলীগের ঝটিকা মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

  • নওগাঁয় আগুনে ৪টি পরিবারের বাড়ি-ঘড়সহ ভস্মিভূত

    নওগাঁয় আগুনে ৪টি পরিবারের বাড়ি-ঘড়সহ ভস্মিভূত

    নওগাঁয় আগুনে ৪টি পরিবারের বাড়ি-ঘড়সহ ভস্মিভূত

    নওগাঁয় আগুনে পুড়ে ছাই হলো ৪টি পরিবারের বাড়ি ঘড়। ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি পরিবারের বাড়ি ঘড় সহ তাদের সম্পূর্ন আসবাব পত্র ও গৃহে পালিত হাঁস-মুরগিও আগুনে পুড়ে হয়েছে ছাই। এঅগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে শুক্রবার ২০ ফেব্রুয়ারী দিনগত রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার দক্ষিন আন্ধারকোটা গ্রামের মৎস্যজীবি পাড়ায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দিনগত রাতে গ্রামের লোকজন মসজিদে তারাবি নামাজ পড়ছিলেন সে সময় প্রথমে গ্রামের আসলাম (৫৫) এর বাড়িতে আগুন লেগে তা মহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ৪টি পরিবারের বাড়ি-ঘড়ে। এমন অবস্থায় ঐ পরিবারের নারী ও শিশুদের ডাক-চিৎকারে আশে পাশের বাড়িতে থাকা নারী ও শিশুরা ঘটনাস্থলে এগিয়ে এসে তারাও ডাক চিৎকার শুরু করলে মসজিদ থেকে গ্রামের লোকজন বেড়িয়ে এসে প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং আগুনের ভয়াভয়তা দেখে গ্রামের লোকজন দিশেহারা অবস্থায় ফায়ার সার্ভিস, জরুরী সেবা ৯৯৯ সহ বিদ্যুৎতের লাইন বন্ধের জন্য চৌমাশিয়া পল্লি বিদ্যুতের সাব স্টেসনে ফোন দিয়ে ঘটনাটি জানায় এবং গ্রামের লোকজন যে যার মতো করে বালতি যোগে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এক পর্যায়ে ঘটনাস্থলের পাশে থাকা ডোবাই গ্রামের ওবাইদুল নামে এক ব্যাক্তির পানি সেচের শ্যালো মেশিন সেট করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ঐ গ্রামের আসলাম হোসেন, আজিজ, এরশাদ আলী ও আছির উদ্দীনের মোট ৪টি পরিবারের বাড়ি-ঘড় ও বাড়ি ঘড়ে থাকা সব কিছু পুড়ে ছাই হয়েগেছে। এমনকি বাড়ি গুলোতে থাকা হাঁস-মুরগি ও পুড়ে ছাই হয়ে গেছে বলেও স্থানিয়রা জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস পৌছান বলেও অভিযোগ করেন গ্রামের লোকজন। এব্যাপারে জানতে চাইলে মহাদেবপুর ফায়ার সার্ভিস জানিয়েছে , রাতে জনৈক মোহাম্মদ আব্দুল খালেক নাকে এক ব্যাক্তি অগ্নিকান্ডের খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথে আমাদের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে সরস্বতীপুর বাজার এলাকায় পৌছালে খবরদাতা ব্যাক্তি নিজেই ফের ফোন দিয়ে জানান, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে আপনাদের আসতে হবে না এমন কথাশুনে সরস্বতীপুর বাজার থেকে আমাদের ইউনিট ফিরে আসে। তবে জরুরী সেবার নাম্বার থেকে ফোন পেয়ে নওগাঁ থেকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়েছিলো বলেও জানান। দক্ষিন আন্ধারকোটা গ্রামের বাসিন্দা পশু চিকিৎসক আইনাল জানান, আমরা মসজিদে তারাবি নামাজ পড়ার সময় ডাক- চিৎকার শুনে কেউ ৮ রাকাআত কেই ১০-১২ রাকাআত নামাজ পড়েই ছুটে এসে আগুনের লেলিহানের ভয়াভয়তা দেখে বিদ্যুৎ লাইন বন্ধের জন্য, বিদ্যুৎ অফিস, ফায়ার সার্ভিস ও জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানানো হয় এবং এক পর্যায়ে গ্রামের ওবাইদুলের শ্যালো মেশিন সেট করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হলেও ৩টি পরিবারের সম্পূর্ন বাড়ি-ঘড় ও আসবাব-পত্র সব ও একটি পরিবারের অর্ধেক পুড়ে ছাই হয়েছে এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, খবর পেয়ে রাতেই মহাদেবপুর থানা ও নওহাটা ফাঁড়ি পুলিশ সহ আমাদের ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র ঘটনাস্থলে এসেছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেখি অগ্নিকান্ডে ৪টি পরিবারের বাড়ি-ঘড় সহ সব কিছু পুড়ে যাওয়ায় তারা একেবারে নিস্ব হয়ে পড়েছেন।

  • গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে গোমস্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক ইয়াসমিন খাতুন ও ছাত্রী ইশরাত জাহানসহ অনেকে। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসের কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো আয়োজন জুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও গর্বের এক আবেগঘন পরিবেশ।

  • নাচোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    নাচোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    নাচোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন নানা কর্মসূচি পালন করে। সকাল ৯টায় নাচোল মধ্য বাজারস্থ নির্বাচনী কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াকুব আলী। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মৃতি চারণ করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। অন্যদিকে, উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে নাচোল সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় নাচোল বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দিবসটি উপলক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেছে।

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর শ্রদ্ধাঞ্জলি

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর শ্রদ্ধাঞ্জলি

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর শ্রদ্ধাঞ্জলি

    শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের পর মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত ও সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু’র নেতৃত্ব জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান ক্লাবের সকল সদস্যদৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি মোঃ ফেরদৌস সিহানুক শান্ত, সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু, সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন রুবেল, দপ্তর সম্পাদক মোঃ আবুল বাশার মিলন, তথ্য ও প্রকাশনা সম্পাদক মোঃ অনিক দেওয়ান, অর্থ সম্পাদক নাইম খান, দৈনিক অগ্রযাত্রা পত্রিকার ষ্টার্ফ রিপোর্টার মোঃ আলামিন, সদস্য দৈনিক চাঁপাই দর্পন পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ সাকিব আলীসহ আরো অনেকে।