Blog

  • সীমান্তে বিজিবির সাথে মাদক কারবারিদের গোলাগুলি ॥ ১০ লাখ ইয়াবা উদ্ধার

    সীমান্তে বিজিবির সাথে মাদক কারবারিদের গোলাগুলি ॥ ১০ লাখ ইয়াবা উদ্ধার

    সীমান্তে বিজিবির সাথে মাদক কারবারিদের গোলাগুলি ॥ ১০ লাখ ইয়াবা উদ্ধার

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পৃথক দুটি অভিযানে বুধবার মোট ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিকেলে বিজিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি সংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় সীমান্ত পেরিয়ে আসা কয়েকজন সন্দেহভাজন পাচারকারিকে চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়। পরে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়াও হোয়াইক্যং এলাকার মনিরঘোনা থেকে আরও ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এসময় তার সঙ্গে ছিলেন নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যগণ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণ। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। জিয়ারতকালে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে ঢাকায় ফিরে এসে দিনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই জিয়ারত সম্পন্ন করেন। এদিকে, সকালের কার্যক্রম শেষে ইতোমধ্যে সচিবালয়ের পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৩টায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এর আগে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।

  • গোমস্তাপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

    গোমস্তাপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

    গোমস্তাপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রকৌশলী আছহাবুর ইসলাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা। সভায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালন। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

    সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

    সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

    প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাফতরিক কাজ করেন তিনি। সেখানে ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি তার প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করেন। দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এটিই নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগ নতুন সাজে সজ্জিত করা হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে। সকাল থেকেই পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তল্লাশি ও প্রহরায় নিয়োজিত ছিলেন।

  • প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

    আগামী এক বছরের জন্য সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে ১ (এক) বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ দায়িত্ব পালনের জন্য তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এতে আরো উল্লেখ করা হয়, নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

  • রোজা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয় শুরু

    রোজা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয় শুরু

    রোজা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয় শুরু

    চলতি অর্থবছরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে সরকারকে টিসিবির জন্য ভর্তুকি দিতে হবে না। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কাওরান বাজারস্থ টিসিবি ভবনের সামনে রমজান মাস উপলক্ষ্যে ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করা হয়। জানা গেছে, ভবিষ্যতে টিসিবির পণ্যের তালিকায় সাবান, চাসহ আরও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য যুক্ত করা হবে, যা সাধারণ মানুষের উপকারে আসবে। পাশাপাশি এবার ১৭ ফেব্রয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ২০ দিন (শুক্রবার ও ছুটির দিন ছাড়া) রোজায় এ বিক্রয় কার্যক্রম চালু থাকবে। টিসিবি সূত্র জানায়, দৈনিক ট্রাক প্রতি ৪০০ জন নিম্নআয়ের জনসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম নেওয়া হয়েছে। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। এ কার্যক্রমের আওতায় সারা দেশে বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। রোজার দুটি বাড়তি পণ্য ছোলা প্রতিকেজি ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হবে। এছাড়া, ভোজ্যতেল প্রতিলিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা ও মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হবে ট্রাকসেলে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও বরাদ্দসাপেক্ষে আধা কেজি খেজুর কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকের এসব পণ্য যে কেউ কিনতে পারবেন। প্রতিদিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি ও সাতটি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে সর্বমোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে টিসিবি। পাশাপাশি ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত বিক্রি কার্যক্রমও চলমান থাকবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রি করা ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে এবং রমজানে ছোলা ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দামে বিক্রি করা হবে।

  • নওগাঁয় ২শ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

    নওগাঁয় ২শ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

    নওগাঁয় ২শ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

    নওগাঁয় দরিদ্র পরিবারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোস্যাল ইনোভেশন টীম চকদেবপাড়া ইউনিটের উদ্যোগে ২’শ পরিবারের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোঃ শামসুল আলমের সভপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংগঠন ‘রাণী’র নির্বাহী পরিচালক ফজলুল হক খান’সহ বিশিষ্ট ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন মহল্লার ২ শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, চিনি, সেমাই, মুড়ি, ছোলা ইত্যাদি।

  • বুধবার রোজা রেখেছেন চাঁদপুরের অর্ধশত গ্রামবাসী

    বুধবার রোজা রেখেছেন চাঁদপুরের অর্ধশত গ্রামবাসী

    বুধবার রোজা রেখেছেন চাঁদপুরের অর্ধশত গ্রামবাসী

    সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে রোজা রাখে। বিষয়টি নিশ্চিত করেন ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীরজাদা পীর ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী। এছাড়া মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের তারাবির নামাজ হয়। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান গদীনশীন পীর ইমামুল আরেফিন ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করবেন। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা গ্রামে বুধবার থেকে রোজা পালন করা হবে। এছাড়া, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর গ্রামেও একই দিন থেকে রোজা শুরু হবে। অন্যদিকে, মতলব উপজেলার দেওয়ানকান্দি, বাহেরচর পাঁচআনী, সাতানী, লতরদী, মাথাভাঙ্গাসহ মোট ১৮টি গ্রামে বুধবার রোজা শুরু হবে। কচুয়া ও শাহরাস্তি উপজেলারও কয়েকটি গ্রামের বাসিন্দারা একই দিনে রোজা পালন করেন।

  • গুঁড়া মসলায় ভেজাল ॥ শেরপুরে দুজনকে জরিমানা

    গুঁড়া মসলায় ভেজাল ॥ শেরপুরে দুজনকে জরিমানা

    গুঁড়া মসলায় ভেজাল ॥ শেরপুরে দুজনকে জরিমানা

    শেরপুরে একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল মসলা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত দুজনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর বাজারে একটি মসলার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয় বলে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন। জরিমানা প্রাপ্তরা হলেন-ডোবারচর দক্ষিণ পাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে মিল মালিক বাসেদ মিয়া (৪৫) ও সন্যাসীরচর গ্রামের হরমুজ আলীর ছেলে মো. মিস্টার আলী (৩৫)। ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদে ডোবারচর বাজারে অভিযানে গিয়ে দেখা যায়, মিল মালিক বাসেদ ও তার সহকারী আলী মরিচের গুঁড়োর সঙ্গে রং এবং ধানের গুঁড়ো মেশাচ্ছিলেন। পরে তাদের আটক করে উপজেলা প্রশাসনকে জানোন হয়। শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতির ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত মিল মালিক বাসেদ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া তার সহকারী আলীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেয়। অভিযানের সময় মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, এক বস্তা ধানের গুঁড়ো, দুই বস্তা পঁচা মরিচ এবং প্রায় ৮০ কেজি ভেজাল মসলা জব্দ করা হয়। এসব উপকরণ দিয়ে হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো তৈরি করা হচ্ছিল। জব্দ করা ভেজাল মসলা ও উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।

  • ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী বগুড়ার মীর শাহে আলম

    ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী বগুড়ার মীর শাহে আলম

    ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী বগুড়ার মীর শাহে আলম

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে রাজনৈতিক পথচলা শুরু করেছিলেন বগুড়ার শিবগঞ্জের মীর মাহে আলম। এবার ত্রয়োদশ সংসদের সদস্য হয়ে তিনি পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্বও। শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া-২ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য মঙ্গলবার বিকালে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। মীর শাহে আলম ১৯৯৭ সালে উপজেলার আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মাত্র ২৩ বছর বয়সে। পরবর্তী সময়ে ২০০৯ সালে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি। এবার ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, ৩৫ বছর পর বগুড়ায় মন্ত্রী হিসেবে আমাদের নেতা মীর শাহে আলমকে মনোনীত করায় দলের প্রধান তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এবং উনার পরামর্শ নিয়ে যতটুকু করার তা আমি করবো, ইনশাল্লাহ। তিনি বলেন, “১৭ বছর ধরেই তো বগুড়া অবহেলিত। আমরা চেষ্টা করবো পিছিয়ে পড়া জায়গাগুলো চিহ্নিত করে কাজ করার।