Blog

  • ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ২

    ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ২

    ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ২

    ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং বাস চালক আব্দুল বাসেত ৫০। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান জানান, সেনাবাহিনীর একটি ট্রাক ফুলফুল ক্যাম্পের কার্যক্রম শেষ করে ফুলপুর থেকে ময়মনসিংহে ফিরছিল। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেতসহ ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুই গাড়ির চালক মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

  • বাগাতিপাড়ায় ডিজিটাল অপপ্রচার ॥ প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ছাত্রদল নেতা

    বাগাতিপাড়ায় ডিজিটাল অপপ্রচার ॥ প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ছাত্রদল নেতা

    বাগাতিপাড়ায় ডিজিটাল অপপ্রচার ॥ প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন ছাত্রদল নেতা

    নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার ও মানহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাবেক ছাত্রনেতা শুভ ইসলাম প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। শুভ ইসলাম জানান, তিনি পাকা ইউনিয়নের ১ নম্বর পাকা ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি এবং দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার ভাষ্য অনুযায়ী, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার অভিযোগ, একই এলাকার আশফাক আহম্মেদ অনিক এবং শামীমা নাসরিন জেমি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট প্রচার করছেন। তিনি দাবি করেন, এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও সম্পাদনা করে ব্যক্তি, রাজনৈতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। শুভ ইসলামের মতে, সাম্প্রতিক স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরেই পরিস্থিতি জটিল হয়েছে। তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের একজন এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন-এর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু-এর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। এই রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিকভাবে হেনস্তা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। শুভ ইসলাম বলেন, “আমি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিকৃত তথ্য ছড়িয়ে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।” অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। উত্থাপিত অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। আইন বিশেষজ্ঞরা বলছেন, তথ্যপ্রযুক্তি আইনের আওতায় প্রমাণিত হলে এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।

  • রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধণা

    রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধণা

    রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধণা

    রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ সাকিল ও সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে একটি কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ভূমি মন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মিজানুর রহমান মিনু কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাসিকের কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ সাকিল, সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মাকু, কার্য-সহকারী আলতাব হোসেন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে রাসিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শাহিন রেজা, মোঃ আবুল কালাম, যুগ্ম-সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাজদার হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মোসাঃ রুবিনা খাতুন, ক্রীড়া সম্পাদক মোঃ আহাদ আলী, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রনি, সদস্য মোঃ সোহেল রানা, মোঃ কামরুল, মোঃ সামসুল ইসলাম, মোঃ আবু জাফর বিটন, মোঃ আলেম শেখ ও মোঃ সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ॥ ২৫ মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

    প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ॥ ২৫ মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

    প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ॥ ২৫ মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। এর আগে সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে শপথ নেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)।

    শপথের পর বৈঠকে বসেন তারা। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভায় আজ প্রথম ধাপে ২৫ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণকারীদের মধ্যে দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি অভিজ্ঞ ও টেকনোক্র্যাট সদস্যরাও রয়েছেন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি), আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি), সালাহউদ্দিন আহমদ (এমপি), ইকবাল হাসান মাহমুদ (এমপি), হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (এমপি), আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি), ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট- নিরাপত্তা উপদেষ্টা), আব্দুল আউয়াল মিন্টু (এমপি), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি), মিজানুর রহমান মিনু (এমপি), নিতাই রায় চৌধুরী (এমপি), খন্দকার আব্দুল মুক্তাদীর (এমপি), আরিফুল হক চৌধুরী (এমপি), জহির উদ্দিন স্বপন (এমপি), মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা (এমপি), মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এমপি), আসাদুল হাবিব দুলু (এমপি), মো. আসাদুজ্জামান (এমপি), জাকারিয়া তাহের (এমপি), দীপেন দেওয়ান (এমপি), আ ন ম এহছানুল হক মিলন (এমপি), সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম স্বপন, শেখ রবিউল আলম। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন সরকারের প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন।

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এর আগে একই স্থানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং প্রথম ধাপে ২৫ জন পূর্ণমন্ত্রী শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ও অন্তর্র্বতীকালীন সরকারের প্রতিনিধিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন-এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর (ভিপি নুর), ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং আমিনুল হক। নতুন এই মন্ত্রিসভার মাধ্যমে দেশে একটি অংশগ্রহণমূলক ও কার্যকর শাসনব্যবস্থা কায়েম হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত রাজনৈতিক বিশ্লেষকরা। শপথগ্রহণ শেষে প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার শপথ নেয়ার মধ্য দিয়ে বিএনপি দুই দশক পর আবার রাষ্ট্রক্ষমতায় ফিরল। রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

    মঙ্গলবার বিকাল ৪টায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রথমে তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান। এরপর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পর্যায়ক্রমে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক তার নতুন সরকার সাজিয়েছেন ৪০ জন নতুন মুখ নিয়ে। তাদের মধ্যে বিএনপির জোটের শরিক দুই নেতাও রয়েছেন। অনেকেই প্রথমবার এমপি হয়েই সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে গেছেন। তারেক রহমান নিজেও এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

  • গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের

    গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের

    গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। জানা গেছে, ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে, হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্যও আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হয়। পরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ফলাফল অনুযায়ী, ‎মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোট প্রদানের হার ৬০.২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ আর না ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

  • সর্বসম্মতিক্রমে সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

    সর্বসম্মতিক্রমে সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

    সর্বসম্মতিক্রমে সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা ও নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তারেক রহমানসহ নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে তারেক রহমানের দেশের পরবর্তী সরকার প্রধান হওয়ার বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো। আজকের এই গুরুত্বপূর্ণ দিনের সূচনা হয় নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির সংসদ সদস্যরা এবং পরবর্তীতে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ নেন। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা নিয়ম অনুযায়ী শপথপত্রে সই করেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি অসংখ্য আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেন। উল্লেখ্য যে, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘জুলাই সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাঁরা আজ আলাদাভাবে শপথ নেননি। সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে নেতা নির্বাচিত করার পর এখন সবার নজর বিকেলে অনুষ্ঠিতব্য মূল শপথ অনুষ্ঠানের দিকে। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন। দীর্ঘ দুই দশক পর বিএনপির এই রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের ইতিহাসে এবারই প্রথম বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে এই ধরণের বড় পরিসরের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই তাঁর মন্ত্রিসভার প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে, যার মধ্য দিয়ে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করবে নতুন এই নির্বাচিত সরকার।

  • বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

    বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

    বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

    ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় চিফ হুইপ দায়িত্ব পান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের শপথগ্রহণের পর সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১১-দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এছাড়া, সংসদের বিরোধীদলীয় উপনেতা হবেন ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান।

  • ভোলাহাটে ভস্মিভূত ৬ পরিবারের পাশে উপজেলা বিএনপি

    ভোলাহাটে ভস্মিভূত ৬ পরিবারের পাশে উপজেলা বিএনপি

    ভোলাহাটে ভস্মিভূত ৬ পরিবারের পাশে উপজেলা বিএনপি

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভস্মিভূত হওয়া নিঃস্ব ৬ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। গত ১৫ ফেব্রুয়ারি রবিবার দলদলি ইউনিয়নের পোল্লাডাঙ্গা গ্রামের ৬ টি পরিবার সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারগুলোর প্রতিটি ঘরের আসবাবপত্র, নগদ অর্থ সহ সবগুলোই ভস্মিভূত হয়েছে। তারা সবকিছু হারিয়ে আজ নিঃস্ব প্রায়। পরিবারের সূত্রে জানা গেছে, মোবাইলের চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত নয় তারা। আর এই অসহায় ও নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর জন্য বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুকনো খাবার এবং নগদ অর্থ সহায়তা করতে ছুটে যান ভোলাহাট উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপি’র সভাপতি ইয়াজদানী জর্জ, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহান মাস্টার, সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপি’র সভাপতি বলেন, আমরা পরবর্তিতে আরও সহায়তা করতে চেস্টা করব। এর পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত সকলেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সহায়তার আশ্বাস প্রদান করেন।

  • বিএনপির মন্ত্রিসভায় তিন নারী সাংসদ

    বিএনপির মন্ত্রিসভায় তিন নারী সাংসদ

    বিএনপির মন্ত্রিসভায় তিন নারী সাংসদ

    জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান এবং ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করে বিএনপি। এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা তারেক রহমান-এর নেতৃত্বে শপথ গ্রহণ করেছেন। মন্ত্রিসভায় স্থান পান তিন নারী সংসদ সদস্য। তাঁরা হচ্ছেন, আফরোজা খানম রিতা-পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নেন। ফারজানা শারমিন পুতুল-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শামা ওবায়েদ-প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে রিতা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটে জয়ী হন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য হারুনার রশিদ খান মুন্নু-এর উত্তরসূরি। নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে ফারজানা শারমিন পুতুল (৪১) প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন। রাজশাহী বিভাগের এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। ফরিদপুর-২ আসন থেকে জয়ী শামা ওবায়েদ বিএনপির প্রভাবশালী সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান-এর উত্তরসূরি।

  • মন্ত্রীসভায় টাংগাইল সদর আসনের এমপি সুলতান সালাহউদ্দিন টুকু

    মন্ত্রীসভায় টাংগাইল সদর আসনের এমপি সুলতান সালাহউদ্দিন টুকু

    মন্ত্রীসভায় টাংগাইল সদর আসনের এমপি সুলতান সালাহউদ্দিন টুকু

    বিএনপি সরকারের মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন টাংগাইল সদর আসনের এমপি সুলতান সালাহউদ্দিন টুকু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ একটি সূত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিপুল ভোটে জয়ী হন সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পান ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপি সরকারের মন্ত্রীসভায় টাংগাইল সদর আসনের এমপি সুলতান সালাহউদ্দিন টুকু শপথ নেয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ উর্ধ্বতন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন টাঙ্গাইলবাসী।