Blog

  • শিক্ষক থেকে সংসদে-নিজ কলেজে এমপি ড. মিজানুর রহমানকে উষ্ণ সংবর্ধনা

    শিক্ষক থেকে সংসদে-নিজ কলেজে এমপি ড. মিজানুর রহমানকে উষ্ণ সংবর্ধনা

    শিক্ষক থেকে সংসদে-নিজ কলেজে এমপি ড. মিজানুর রহমানকে উষ্ণ সংবর্ধনা

    নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডক্টর মিজানুর রহমান-কে রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজ-এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
    রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের শিক্ষক কমনরুমে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি মাওলানা নুরুল হুদা। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, সাদিকুল ইসলাম (ই.ই), স্টাফ কাউন্সিলের সেক্রেটারি কামাল হোসেন, আব্দুল করিম, নাজিমউদ্দীন সরকার এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী সাইফুল ইসলাম প্রমুখ।

    বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা ও জনসেবার দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি জাতীয় সংসদে এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কলেজ পরিবারের পক্ষ থেকে তার সার্বিক সফলতা কামনা করা হয়।
    উল্লেখ্য, জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান দীর্ঘদিন ধরে উক্ত কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকতা থেকে জাতীয় সংসদে তার এই উত্তরণে গোমস্তাপুর ও আশপাশের এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

  • ধামইরহাটে খাসি বলে বিক্রয় করা হচ্ছিল কুকুরের মাংস

    ধামইরহাটে খাসি বলে বিক্রয় করা হচ্ছিল কুকুরের মাংস

    ধামইরহাটে খাসি বলে বিক্রয় করা হচ্ছিল কুকুরের মাংস

     

    নওগাঁর ধামইরহাটে এমতাজুল ও দুলু নামক দুজন কসাই এর বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজারে খাসির গোস্ত বিক্রয়ের দোকানে কুকুরের মাংস বিক্রয়ের ঘটনা ঘটেছে। মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কুকুরের মাংস উদ্ধার করে।
    স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ের খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগি দুলু মৌলভী তার বাড়ী থেকে রেগুলার গোস্ত এনে বিক্রয় করেন। সকালে তার বাড়ীতে কুকুর ধরে জবাইয়ের ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে বাজারে বলাবলি করতে থাকলে দ্রুত গোস্ত ফেলে দোকান থেকে পালিয়ে যায় কসাই এনতাজুল ও দুলু মৌলভী। ঘটনার পরে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভীড় জমায়।
    জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে।
    ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনোরায় ভোট গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন

    গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনোরায় ভোট গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন

    গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনোরায় ভোট গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ -১ আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে পুনোরায় ভোট গ্রহনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    এতে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ-১ আসনের বিএনপি প্রতিকের দলীয় মনোনীত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী । তিনি বলেন, কমপক্ষে ৫০ থেকে ৬০ টি কেন্দ্রে প্রিসাইটিং অফিসাররা ভোট শুরুর পুর্বেই ধানের শীষ পোলিং এজেন্টদের কাছে থেকে সাক্ষর নেন সেই সাথে কিছু কিছু কেন্দ্রে এজেন্টদের সাক্ষর ছাড়াই ফলাফল প্রকাম করেন। মুলত কারচুপির জন্যই এমন করার হয়েছে বলে তিনি এমন অভিযোগ করেন ।
    তিনি আরো অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ভয়ভীতি দেখানো সহ ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সুপরিকল্পিত ভাবে তাকে ঠঁকানো হয়েছে।
    সেইজন্য তিনি সিসি ক্যামেরার ধারণকরা ফুটেজের ডকুমেন্ট দেখানো সহ ভোটের ফলাফল বাতিল করে পুনোরায় আসনটির সকল কেন্দ্রে ভোট গ্রহনের দাবি জানান।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান প্রামানিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, উপদেষ্টা এ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ সহ অন্যরা।
    উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সারা দেশে একযোগে ২৯৯ টি সংসদীয় আসনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত মো. মাজেদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিয়াউল ইসলাম মোহাম্মাদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট।

  • টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয় ॥ বড় ব্যবধানে নির্বাচিত লাভলু

    টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয় ॥ বড় ব্যবধানে নির্বাচিত লাভলু

    টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয় ॥ বড় ব্যবধানে নির্বাচিত লাভলু

     

    দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ধানের শীষের জয় ফিরেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও তৃণমূলনির্ভর রাজনীতির জন্য পরিচিত রবিউল আওয়াল লাভলু।
    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে আসনের ১৫৪ টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ঘোষিত সরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী রবিউল আওয়াল লাভলু মোট ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বিজয়ী হন।
    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ৫৯ হাজার ৩৮ ভোট।
    এ বিপুল ব্যবধানের মাধ্যমে দীর্ঘ সময় পর আসনটিতে রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিলেন ভোটাররা। নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ১৫৪ টি কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
    বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় রবিউল আওয়াল লাভলু বলেন,“দীর্ঘ ১৭ বছর পর এ আসনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আমি নাগরপুর-দেলদুয়ারের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞ। এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ বিজয় আসনটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

  • নওগাঁয় বসন্ত উৎসব পালিত হয়েছে

    নওগাঁয় বসন্ত উৎসব পালিত হয়েছে

    নওগাঁয় বসন্ত উৎসব পালিত হয়েছে

    নওগাঁয় বসন্ত উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    শনিবার বিকাল ৫টা থেকে প্যারীমোহন লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঐকতান সঙ্গীত ও সংস্কৃতি সৃজন সংগঠন এই বসন্ত উৎসবের আয়োজন করে।
    সংগঠনের সভাপতি প্রবীন সংগীত শিল্পী মোসাদ্দেক হোসেন এ আয়োজনে সভাপতিত্ব করেন।
    আলোচনা করেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোফাখখার হোসেন খান পথিক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, কবি ও সাংবাদিক ফরিদুল করিম তরফদার।
    পরে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী কলাকূশলীরা সংগীত ও আবৃত্তি পরিষদ করেন।

  • নড়াইল-১ আসনে বিএনপি ও ২ আসনে জামায়াত বিজয়ী হয়েছে

    নড়াইল-১ আসনে বিএনপি ও ২ আসনে জামায়াত বিজয়ী হয়েছে

    নড়াইল-১ আসনে বিএনপি ও ২ আসনে জামায়াত বিজয়ী হয়েছে

    নড়াইলের দুটি সংসদীয় আসনের মধ্যে, নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ )ও নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা) বিজয়ী হয়েছেন। নড়াইলের দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় আসন দু’টির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
    ঘোষিত ফলাফলে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক নিয়ে ১১২ টি কেন্দ্রে (পোস্টাল ভোট সহ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। এ আসনে ১১২ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।
    নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪৮টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট এবং ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। আসনটির ১৪৮ টি কেন্দ্রে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন।

  • পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

    পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

    পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

    পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
    রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
    আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
    এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
    সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী।
    শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি।
    নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে- এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।
    নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাব্না দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র জানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারও কাম্য নয়। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়।

  • লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগ বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

    লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগ বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

    লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগ বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

     

    লক্ষ্মীপুরের রামগতিতে নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে হামলা-চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
    রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
    থানা পুলিশ জানায়, রোববার রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বাদী হয়ে ২৩ জনের নামে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে ৩ জনের নামে আলাদা দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় জড়িত থাকায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মিরাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিন। তারা চরগোসাই গ্রামের আব্দুল মতিনের ছেলে।
    একটি মামলার বাদী মমিন উল্লাহ ইরাজ বলেন, মামলায় অভিযুক্ত মো. রাব্বি চর আলগী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। মো. রায়হান একই কমিটির সাংগঠনিক সম্পাদক ও মো. আশিক একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।
    আরেকটি মামলার বাদী রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বলেন, মামলার প্রথম আসামি হাজী বেলাল উদ্দিন চর রমিজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৩ নম্বর আসামি শাহরিয়ার হান্না রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। অন্যান্য অভিযুক্তরা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে কয়েকটি ইটভাটায় গিয়ে মালিকদের কাছ থেকে চাঁদা দাবি অভিযোগ রয়েছে। এছড়াও ভাটা শ্রমিকদের মারধর-হামলা চালিয়েছে।
    অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, হামলা ও চাঁদা দাবির অভিযোগে বিএনপির নেতারা আলাদা দুইটি মামলা করেছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
    এদিকে নির্বাচিত হয়েই লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মাদক, চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বক্তব্য রাখেন সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি এ নিয়ে তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। মামলার এজাহারের জন্য প্রস্তুত করা কপি ফেসবুকে পোস্ট করে নিজান লিখেন, তারেক রহমানের জিরো টলারেন্স নির্দেশনার পরিপ্রেক্ষিতে রামগতি উপজেলায় দলীয় নির্দেশনা অমান্য করে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে।

  • সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-আহত ৫

    সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-আহত ৫

    সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-আহত ৫

     

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আরেক পরাজিত প্রার্থী ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় শহিদুল আলমের পক্ষের ৫ জন আহত হয়েছেন।
    শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজার সংলগ্ন মোজাম মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ডা. শহিদুল আলমের সমর্থকরা।
    অভিযোগ সূত্রে জানা যায়, ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের কয়েকজন কর্মী মোজাম মোড়ে অবস্থানকালে প্রতিপক্ষের একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা এলোপাথাড়ি মারধর করলে কয়েকজন রক্তাক্ত জখম হন।
    আহতদের মধ্যে রয়েছেন, মীর শাহিনুর, আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লিটন মীর ও শিমুল মীরসহ আরও কয়েকজন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
    ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ফতেপুর বাঁশতলা এলাকার নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, ইদ্রিস আলী সরদার, ফিরোজ ঢালী, মোস্তাফিজুর পাড়, শাহিনুর কারিকর ও আলতাফ হোসেন এই হামলায় অংশ নেন। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
    এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • স্থানীয় আধিপত্য বিস্তারে সন্ত্রাসীদের প্রস্তুতি- চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরীর সময় বিকট বিষ্ফোরণ ॥ নিহত ২ ॥ গুরুত্বর আহত ৩

    স্থানীয় আধিপত্য বিস্তারে সন্ত্রাসীদের প্রস্তুতি- চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরীর সময় বিকট বিষ্ফোরণ ॥ নিহত ২ ॥ গুরুত্বর আহত ৩

    স্থানীয় আধিপত্য বিস্তারে সন্ত্রাসীদের প্রস্তুতি

    চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরীর সময় বিকট বিষ্ফোরণ ॥ নিহত ২ ॥ গুরুত্বর আহত ৩

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের ফাটাপাড়ায় স্থানীয় কালাম এর বাড়িতে বোমা তৈরির সময় বিকট বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে। বিষ্ফোরনে ২ জন নিহত হয়েছে এবং গুরুত্বর আহত হয়েছে ৩ জন। বিষ্ফোরণে নিহত ২ জনের নাম পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এঘটনায় মৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের (২নং ওয়ার্ড) কথুনিপাড়ার মোঃ মুনির এর ছেলে জিহাদ (১৭) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের (৫নং ওয়ার্ড) ধামার মোড় গ্রামের মোঃ মোয়াজ্জেম এর ছেলে আলামিন (১৭)।

    শনিবার (১৪ ফেব্রুয়ারী) ভোর রাত ৫ টার দিকে এঘনা ঘটে। আহতরা হলেন-ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান, জেনারুল ইসলামের ছেলে মিনহাজ ও একই উপজেলার রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। এঘটনায় পরপরই ঘটনাস্থল পরিদর্শণ করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ শাহজাহান এবং চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। ডিআইজি এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শণ শেষে সাংবাদিকদের জানান, বোমা তৈরীর সময় বিষ্ফোরণে ২জন নিহত হয়েছে এবং ৩ জন আহত হয়েছে। এঘটনার বিষয়ে পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

    এব্যাপারে কিছু তথ্য পাওয়া গিয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের বোমা বিশেষজ্ঞ দল বিষয়টি নিয়ে কাজ করছে। এব্য্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এদিকে ঘটনার পর স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন এর ফাটাপাড়ার মুকুল হোসেনের ছেলে কালাম এর বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। বাড়িম মালিক কালাম-চরবাগডাঙ্গার সন্ত্রাসের সম্রাট শাহিদ রানা টিপুর সহচর দুলাল এর ভাই। এঘটনার সাথে চরবাগডাঙ্গার সাবেক চেয়ারম্যান, চরবাগডাঙ্গার সন্ত্রাসের সম্রাট শাহিদ রানা টিপুর সন্ত্রাসী বাহিনীর সহচররা জড়িত বলেও অভিযোগ স্থানীয় লোকজনের।

    চরবাগডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা সন্ত্রাস করা জন্য এসব বোমা বানাচ্ছিল বলেও ধারণা স্থানীয়দের। নির্বাচন কে কেন্দ্র করে সহিংসতার উদ্দেশ্যে জামায়াত সমর্থিতরা বোমা তৈরি করছিল বলে স্থানীয়দের অভিযোগ। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, এলাকায় আধিপত্য বিস্তারে চরবাগডাঙ্গার সাবেক চেয়ারম্যান, চরবাগডাঙ্গার মাদক ও সন্ত্রাসের সম্রাট শাহিদ রানা টিপুর সন্ত্রাসী বাহিনীর সহচর চরবাগডাঙ্গার ফাটাপাড়ার দুলাল (বোমা তৈরির সময় বিষ্ফোরন হওয়া বাড়ির মালিক কালামের ভাই), গিধনিপাড়ার আব্দুল কাদের, এমদাদুল, মিলন আলী, ইশাহাক আলী, আব্দুর রহিম,

    চাকপাড়ার নাদিম মেম্বার, কটাপাড়ার আব্দুল মালেক, সাহারুল ইসলাম কালু, সাদরুল ইসলাম, ইসমাইল হোসেন, দুলাল আলী, গোঠাপাড়ার সানাউল্লাহ, চাকপাড়ার মোঃ রফিক, মিজানুর রহমান মিজান, একই পাড়ার আতাউর রহমান ফিটু, হাবিবুর রহমান, শওকত আলী, মালবাগডাঙ্গার মুকুল আলী, আলমগীর হোসেন, গোঠাপাড়ার সাকিল, শরিফুল ইসলাম, মিনহাজসহ অনেকে এসব সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। দীর্ঘদিন থেকেই এসব সহযোগিদের নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। এদের নেতৃত্বে চরবাগডাঙ্গায় কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, এসব হত্যাকান্ডের এখনো কোন সুবিচার পায়নি ভূক্তভোগী পরিবার। এ সন্ত্রাসী গ্রুপটি আবারও এলাকাকে অশান্ত করতে বোমা তৈরীর মত জঘন্য কাজের সাথে লিপ্ত। এলাকায় কোন সন্ত্রাসী যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তারা।

    এলাকাবাসীর দাবী, এলাকায় যেন কোন সন্ত্রাসী কার্যক্রম করা সাহস না পায় কোন সন্ত্রাসী গ্রুপ। কঠোর হস্তে এসব নিয়ন্ত্রণ করতে হবে। কিছু লোকের জন্য পুরো এলাকায় অশান্তি, সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থ। সাধারণ মানুষের নিরাপত্তায় এলাকা থেকে সন্ত্রাস দূর করা একান্ত প্রয়োজন। এলাকায় আধিপত্য বিস্তারে যে দল বা যে ব্যক্তিই জড়িত, তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়ার দাবীও এলাকাবাসীর। শনিবার ভোর রাত ৫ টার দিকে হঠাৎ বিষ্ফোরণের এঘনায় এলাকা কেঁপে উঠে এবং আতংক ছড়িয়ে পড়ে।

    গ্রাম্য রাজনীতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় টিপু চেয়ারম্যানের সন্ত্রাসী গ্রুপ এই ঘটনার সাথে জড়িত বলেও জানায় স্থানীয় লোকজন। স্থানীয় লোকজন এঘটনার সঠিক তথ্য উদঘাটন করে ঘটনায় জড়িতেদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন। এঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর শনিবার দুপুরে জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন।

    চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ সাংবাদিকদের জানান, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় শনিবার ভোর ৫ টার দিকে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতরা রাতে একটি বাড়িতে বোমা বানাচ্ছিলেন। এ সময় বিস্ফোরণ হলে ২ জন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কেলেজ হাসপাতালে পাঠানো হয়।

    তিনি আরও বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক। তাদের সারা শরীর ঝলসে গেছে। তিনি বলেন, যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল, সেটির আংশিক ভেঙ্গে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এঘটনায় প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।