জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীর জয় ॥ জেলায় ‘হ্যাঁ’ ভোট বিজয়ী
চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার ৩টি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জয়লাভ করেছেন। জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেয়ায় ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী দাড়িপাল্লা প্রতীক নিয়ে ড. কেরামত আলী ভোট পেয়েছেন ২০৬৮৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাজাহান মিঞা পেয়েছেন ১৬২৫১৫ ভোট। এই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ আফজাল হোসেন পেয়েছেন ২২৬৩ ভোট, মোমবাতি প্রতীক নিয়ে নবাব মোঃ শামসুল হোদা ৪৪৬ ভোট, ছড়ি প্রতীক নিয়ে মোঃ আব্দুল হালিম ৫৫৭ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ মনিরুল ইসলাম পেয়েছেন ১০৮৩ ভোট। এই আসনে মোট ভোট প্রদান করে ৩,৮৩,৩৮৫ ভোটার। এর মধ্যে বৈধ ভোট পড়ে ৩,৭৩,৭৫৭ ভোট, বাতিল হয় ৯৬২৮ ভোট। এই আসনে গড়ে ভোট পড়ে ৭৬.৬৫%। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে ১৭১২২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী দাড়িপাল্লা প্রতীক নিয়ে মুঃ মিজানুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম ভোট পেয়েছেন ১৫৫১১৯ ভোট। এছাড়া, লাঙ্গল প্রতীক নিয়ে মুঃ খুরশিদ আলম ভোট পেয়েছেন ৮১৭৫, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ ইব্রাহিম খলিল ১০৬৯, কাস্তে প্রতীক নিয়ে মোঃ সাদেকুল ইসলাম পেয়েছেন ৬২৬ ভোট। এই আসনে মোট ভোট প্রদান করে ৩,৪৪,২৭৪ ভোটার। এর মধ্যে বৈধ ভোট পড়ে ৩৩৬২১৬ ভোট, বাতিল হয় ৮০৫৮ ভোট। এই আসনে গড়ে ভোট পড়ে ৭৪.৬৮%। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ১৮৯৬৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী দাড়িপাল্লা প্রতীক নিয়ে নুরুল ইসলাম বুলবুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুনুর রশীদ ভোট পেয়েছেন ১২৭০৩৭টি। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে মোঃ শফিকুল ইসলাম পেয়েছেন ৩৬১ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ মনিরুল ইসলাম ৮২০ ভোট, তারা প্রতীক নিয়ে মোঃ ফজলুর ইসলাম খাঁন পেয়েছেন ৬৩৭। এই আসনে মোট ভোট প্রদান করে ৩,২৩,২৩৪ ভোটার। এর মধ্যে বৈধ ভোট পড়ে ৩১৮৪৯৫ ভোট, বাতিল হয় ৪৭৩৯ ভোট। এই আসনে গড়ে ভোট পড়ে ৬৯.০০%। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা-৫ লক্ষ ১ হাজার ৮১টি। কেন্দ্র সংখ্যা-১৫৯ ও ০১ টি পোস্টাল ব্যালট। এই আসনে প্রদত্ত মোট গণভোট ৩ লক্ষ ৮২ হাজার ৯ শত ৩০টির মধ্যে হ্যাঁ ভোটের সংখ্যা-২ লক্ষ ২৫ হাজার ৯ শত ৩৩ টি। না ভোটের সংখ্যা-১ লক্ষ ২০ হাজার ৬৮ টি। বাতিল ভোটের সংখ্যা ৩৬ হাজার ৯ শত ২৯ টি। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে মোট প্রদত্ত গণভোট ৩ লক্ষ ৪৪ হাজার ৫ শত ৬৬ টির মধ্যে হ্যাঁ ভোটের সংখ্যা-২ লক্ষ১৩ হাজার ১ শত ৯২ টি। না ভোটের সংখ্যা-৯৫ হাজার ৭শত ৪৭৮ টি। বাতিল ভোটের সংখ্যা ৩৫ হাজার ৬ শত ২৭টি। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে প্রদত্ত মোট গণভোটের সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৮ শত ০১টির মধ্যে হ্যাঁ ভোটের সংখ্যা-২ লক্ষ ৮৩ হাজার ১ টি। না ভোটের সংখ্যা ৬৭ হাজার ৭ শত ৪ টি। বাতিল ভোটের সংখ্যা ২৬ হাজার ৭ শত ৯৬ টি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের ৫টি উপজেলায় ভোটর ও জনসাধারণের সচেতনাতায় শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ ভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট গ্রহণ অনুষ্ঠিত ও ফলাফল ঘোষণা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। জেলার তিনটি আসনের মোট ৫১৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সকল নির্বাচনী সামগ্রী আগের দিন বুধবার বিতরণ করা হয়। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। জেলার সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠে দায়িত্ব পালন করেন ১৫ প্লাটুন বিজিবি, ১৭টি সেনাবাহিনী দল, ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। এছাড়া ১ হাজার ৭২ জন পুলিশ সদস্য ও আনসার বাহিনীর প্রায় ৭ হাজার সদস্য ভোটকেন্দ্র ও আশপাশে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এবার জেলায় মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লক্ষ ৫০ হাজার ২১৫জন, মহিলা ভোটার-২ লক্ষ ৪৩ হাজার ৬০৫জন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১৫ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৯টি এবং ভোট কক্ষের সংখ্যা-৯৩৬টি। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট)) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৩৭২জন। পুরুষ ভোটার-২ লক্ষ ২৫ হাজার ৪৪২জন, মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৯২৯জন এবং হিজড়া ভোটার ০১জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৬টি ইউনিয়ন ও ০২টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৪টি এবং ভোট কক্ষের সংখ্যা ৮৭৭টি। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬০ হাজার ৮০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লক্ষ ৩০ হাজার ১১৫জন এবং মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৬৯০জন। চাঁপাইনবাগঞ্জ-৩ (সদর) আসনে ০১ টি পৌারসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭২টি ও ভোট কক্ষের সংখ্যা-৯২৮টি। তিনটি আসনেই বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় জেলায় নির্বাচনে অংগ্রহণকারী প্রার্থীগণ, ভোটারগণ ও ভোট গ্রহণ কার্যক্রমের সাথে জড়িত সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।