Blog

  • গণভোটের ফলের গেজেট প্রকাশ ॥ ‘হ্যাঁ’ ভোট ৬৮.৫৯ শতাংশ

    গণভোটের ফলের গেজেট প্রকাশ ॥ ‘হ্যাঁ’ ভোট ৬৮.৫৯ শতাংশ

    গণভোটের ফলের গেজেট প্রকাশ ॥ ‘হ্যাঁ’ ভোট ৬৮.৫৯ শতাংশ

    জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোট এর ফলাফলে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন ফল অনুমোদন দেওয়ার পর ইসি সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে এ গেজেট জারি করেন। বৃহস্পতিবার দেশের ২৯৯টি আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে এ গণভোট অনুষ্ঠিত হয়। প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর-৩ আসন বাদে এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪১৬ জন। গণভোটের ফলে দেখা গেছে, ভোট দিয়েছেন সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন। এর মধ্যে বিভিন্ন কারণে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ ভোট। বৈধ ৭ কোটি ২৭ লাখ ২ হাজার ৩৮৬ জনের মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৮ কোটি ৮২ লাখ ৬৬০ জন (৬৮.৫৯%)। বাকি ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন (৩১.৪১%) ‘না’ ভোট দিয়েছেন। জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই গণভোটের আয়োজন করা হয়। এ সনদে রাষ্ট্রীয় সংস্কারের মোট ৮৪ দফা রয়েছে, সংবিধান সংক্রান্ত বিষয় বাদে বাকিগুলোকে ‘আইন/অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার’ হিসাবে চিহ্নিত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে দেশে তিনবার গণভোট হলেও এবারই প্রথম এই নির্বাচন হয়েছে সংসদ নির্বাচনের সাথে। জাতীয় নির্বাচনে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য একটি ব্যালটের বাইরে গণভোটের জন্য একটি অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া হয়।

  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

    তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

    তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তারেক রহমানের বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথাও স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, তাদের আদর্শ ও কর্ম তারেক রহমানের আগামীর পথচলায় প্রেরণা জোগাবে। প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে সুসমন্বিত মেধা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। তার আশা, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা শক্তিশালী হবে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে তারেক রহমানের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে তার ইতিবাচক ভূমিকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করা হয়। শেষে প্রধান উপদেষ্টা দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের সব উদ্যোগের সাফল্য কামনা করেন। মহান আল্লাহ তাঁকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন বলে দোয়া করেন প্রধান উপদেষ্টা।

  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিতদের গেজেট প্রকাশ ॥ সাংসদগণের শপথের আয়োজন

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিতদের গেজেট প্রকাশ ॥ সাংসদগণের শপথের আয়োজন

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিতদের গেজেট প্রকাশ ॥ সাংসদগণের শপথের আয়োজন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ২৯৭ আসনের বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে, সেই সব নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন ফল অনুমোদন দেওয়ার পর ইসি সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে এ গেজেট জারি করেন। নির্বাচিতদের নাম, মা-বাবার নাম ও ঠিকানা গেজেটে প্রকাশিত হয়েছে। এখন নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে। উল্লেখ্য, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয় বৃহস্পতিবার। এর মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গোনা হলেও আদালতের নির্দেশনা থাকায় ফল ঘোষণা করা হয়নি। আর শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নতুন তফসিলে ভোট হবে।
    নতুন সাংসদদের শপথ অনুষ্ঠান সামনে রেখে জাতীয় সংসদ ভবনে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও অবকাঠামোগত সংস্কারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঘটনায় ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামতও করা হয়েছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলেছেন, শপথের আনুষ্ঠানিকতা, প্রটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তর কাজ করছে। স্পিকার ও রাষ্ট্রপতির অফিসকক্ষ, সরকারি ও বিরোধীদলের সভাকক্ষ, অধিবেশন কক্ষ ও শপথ কক্ষ ব্যবহারের উপযোগী করা হয়েছে। ২৯৭ আসনের ফল-বিএনপি ২০৯, জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, গণঅধিকার পরিষদ ১, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১, গণসংহতি আন্দোলন ১, খেলাফত মজলিস ১ এবং স্বতন্ত্র ৭।
    এবিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি বলেছেন, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন ‘রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি’। তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার তিন দিনের মধ্যে কেউ শপথ না পড়ালে সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার বলেন, ১৪৮ এর ৩ ধারায় বলা হয়েছে, স্পিকার অথবা ডেপুটি স্পিকার যদি না পড়ান বা তারা পড়াতে অসমর্থ হন বা না থাকেন, তাহলে তিন দিন পরেও চতুর্থ দিন থেকে পরবর্তী দিন প্রধান নির্বাচন কমিশনারই শপথ পাঠ করাবেন। তিনি বলেন, সামনে রোজা থাকায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ইসির কাজ গেজেট প্রকাশ করা। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। দ্রুত শপথ করে রমজানের আগেই চাইলে সরকার গঠন করতে পারে। ইসি সচিব আখতার আহমেদ শুক্রবার জানান, যে ২৯৭ আসনে ফল ঘোষণা করা হয়েছে, সেই সব আসনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। আর গণভোটে ভোটের হার ৬০.২৬ শতাংশ (২৯৯ আসনের)। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শুক্রবার বলেন, আমাদের প্রস্তুতি রয়েছে, এটা আমাদের সাধারণ দায়িত্ব। শপথের তারিখ নির্ধারণ সংসদ সচিবালয়ের বিষয় নয়, আমরা প্রস্তুত। যেদিন বলা হবে, সেদিনই শপথ অনুষ্ঠান আয়োজন করতে পারব। সংবিধানের অনুচ্ছেদ ১৪৮(২ক) অনুযায়ী, নির্বাচনের ফলের গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নিতে হয়।

  • বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ভাইকে হত্যা

    বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ভাইকে হত্যা

    বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ভাইকে হত্যা

    বগুড়ায় বড় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক বখাটে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে কর্মস্থলে যাওয়ার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফাহিম হোসেন বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন ঢালাই মিস্ত্রি ছিলেন। স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফাহিমের বড় বোনকে একই এলাকার তনয় নামে এক বখাটে যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। দেড় বছর আগে বোনের বিয়ে হয়ে যাওয়ার পরও তনয়ের হয়রানি বন্ধ হয়নি। এই ঘটনার প্রতিবাদ করায় ছয় মাস আগে ফাহিমের দুলাভাই সেঁতুকে ছুরিকাঘাত করে তনয়। ওই সময় স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসলে সেখানেও ফাহিম ও তার ভাই শাহীনকে ছুরিকাঘাত করেছিল ওই বখাটে। নিহতের পরিবারের অভিযোগ, আগের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ফাহিম কর্মস্থলে যাওয়ার সময় তাকে একা পেয়ে বুকে ও পিঠে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তনয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহাফুজ আলম জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত তনয়কে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।’ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • ৪ দশক পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

    ৪ দশক পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

    ৪ দশক পর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

    দীর্ঘ চার দশক পর চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ডক্টর মিজানুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মোট ১৮৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৫২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আমিনুল ইসলাম, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ছিলেন, তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩২ ভোট। ফলে ড. মিজানুর রহমান ১৪ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এ আসনে মোট ৭৪.৬৮ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, সর্বশেষ ১৯৮৬ সালে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মীম ওবাইদুল্লাহ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফসার আলীকে ৫২ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। দীর্ঘ ৪০ বছর পর আবারও জামায়াতের প্রার্থী এ আসনে বিজয়ী হলেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য।” এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহইয়া খালেদ, উপজেলা আমীর ইয়াকুব আলী, সেক্রেটারি মোবারক হোসেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর রফিকুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • গাইবান্ধা-৪ আসনের পাঁচ কেন্দ্রের ফলাফল স্থগিত এবং পূণঃভোট গণনার দাবি

    গাইবান্ধা-৪ আসনের পাঁচ কেন্দ্রের ফলাফল স্থগিত এবং পূণঃভোট গণনার দাবি

    গাইবান্ধা-৪ আসনের পাঁচ কেন্দ্রের ফলাফল স্থগিত এবং পূণঃভোট গণনার দাবি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল, পাঁচটি কেন্দ্রের ফলাফল স্থগিত ও পুনরায় ভোগ গ্রহণ করে ফলাফল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুর রহিম সরকার। শনিবার দুপুরে জেলা শহরের জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের দিন গাইবান্ধা-৪ আসনে পাঁচটি কেন্দ্রে বিএনপির শতাধিক নেতাকর্মী প্রিজাইডিং অফিসারকে তালা বন্ধ করে রাখে। দাঁড়িপাল্লা পতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়। এসময় বিএনপির লোকজন কেন্দ্র দখল করে ব্যালটের ধানের শীষে সিল মারে। বিষয়টি তাৎক্ষণিক দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। কিন্তু তারা কোন আইনগত ব্যবস্থা নেয়নি। ভোট মেরে নেওয়া কেন্দ্রগুলো হচ্ছে, বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরাভাঙ্গা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, কুমিরাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিংহজানি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্রগুলোর দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যের উপস্থিতিতে এসব ঘটনা ঘটে। এছাড়া, একটি কেন্দ্রে ১,৮০০ ভোটের স্থলে ২,৮০০ ভোট কাষ্ট দেখানো হয়েছে। রেজাল্ট শীটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো স্বাক্ষর ছিল না। দাড়িপাল্লা প্রতীকের ১২০টি ফান্ডের বান্ডেলকে ১০০টি হিসেবে দেখানোর অভিযোগও করেন তিনি। কেন্দ্র দখল করে ব্যালটে ধানের শীষ প্রতীকে সিল মারার একাধিক ভিডিও এবং ডকুমেন্ট রয়েছে। দখল হওয়া কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ হয়নি। এসব কেন্দ্রের ঘোষিত ফলাফল স্থগিত করে পুণঃভোট গ্রহণ ও সকল কেন্দ্রের ভোট পুণঃগণনা করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের প্রার্থী আব্দুল করিম, গাইবান্ধা-৩ এর অধ্যাপক আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-৫ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক সরকার এবং জেলা শিবিরের সভাপতি রুম্মান ফেরদাউসসহ অন্যরা।

  • গাইবান্ধার পাঁচটি আসনে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বিতরণ

    গাইবান্ধার পাঁচটি আসনে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বিতরণ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোর নিরাপত্তা

    গাইবান্ধার পাঁচটি আসনে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বিতরণ

    কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। বুধবার দুপুরে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। জেলার মোট ৫টি সংসদীয় আসনে বিএনপি জামায়াত, জাতীয় পাটি সহ বিভিন্ন দলের মোট ৪০ প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ন করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। এবার গাইবান্ধার সাত উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে গঠিত পাঁচটি আসনে মোট ভোটার ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। ভোটার হাতে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪০১ জন, নারী ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ৬৭৫টি এবং ভোটকক্ষ ৪ হাজার ১০১টি।

  • নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসেবে চায় জনতা

    নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসেবে চায় জনতা

    নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসেবে চায় জনতা

    খাদ্য শস্য খ্যাত দেশের উত্তরের জেলা নওগাঁ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬, নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসন থেকে নির্বাচিত হয়েছে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে কৃষি অথবা খাদ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় তিন উপজেলার জনতা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নওগাঁ-১ আসন তিন উপজেলায় নিয়ে গঠিত যেমন, নিয়ামতপুর উপজেলা, পোরশা উপজেলা ও সাপাহার উপজেলা। তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ৭৪ হাজার ০৬৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২লাখ ৩৫ হাজার ৩৭৭ জন ও মহিলা ভোটার সংখ্যা ২লাখ ৩৮ হাজার ৬৮৪ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ৪ জন। তিন উপজেলা হওয়ায় আওয়ামী লীগ আমলে এ আসনে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছে সাধন চন্দ্র মজুমদার। তিনি সে সময় তিন উপজেলায় তেমন কোন উন্নয়ন করেন নি। নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা ধান ও আম উৎপাদন সেরা। এখানকার আম দেশের গন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করার উপযোগী। কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নতি না হওয়ায় বছরের পর বছর এখানকার চাষিরা আম চাষাবাদ করে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে চাষাবাদে নামতে হয়। তিন উপজেলায় যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা প্রয়োজন। তিন উপজেলায় প্রায় ৭০ হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের লোক বসবাস করে। তিন উপজেলায় উন্নয়নের জন্য এখানকার বাসিন্দারা নব নির্বাচিত সংসদ সদস্যকে কৃষি অথবা খাদ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়। নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা ২০ টি ইউনিয়ন নিয়ে গঠিত যার আয়তন প্রায় ৯৬৫ বর্গ কিলোমিটার। পোরশা ও সাপাহার উপজেলা দেশের সীমান্তবর্তী ও দূর্গম উপজেলা। তিন উপজেলার বাসিন্দাদের দাবি এখানকার সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে কৃষি অথবা খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হোক। তাহলে তিন উপজেলার উন্নয়ন হবে।
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসন থেকে মোস্তাফিজুর রহমান (ধানের শীষ) প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৬৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম (দাঁড়িপাল্লা) প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২০ হাজার ৪৮ ভোট বেশি পেয়ে মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন।

  • ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ধানের শীষের ফখর উদ্দিন নির্বাচিত

    ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ধানের শীষের ফখর উদ্দিন নির্বাচিত

    ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ধানের শীষের ফখর উদ্দিন নির্বাচিত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আসনের ১০৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটেও ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা ফলাফল নিয়ে উপজেলা পরিষদ হলরুমে সমবেত হন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের কাছে কেন্দ্রভিত্তিক ফলাফল জমা দেওয়া হয়। পরে প্রাপ্ত ফলাফল সংগ্রহ, যাচাই-বাছাই ও সংকলন শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ প্রতীক) পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট। ফলে ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বেসরকারিভাবে বিজয়ী হন।

  • গাইবান্ধায় আইনজীবীর সহকারীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা

    গাইবান্ধায় আইনজীবীর সহকারীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা

    গাইবান্ধায় আইনজীবীর সহকারীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা

    গাইবান্ধায় বাড়ির উঠানে এক আইনজীবীর সহকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অমিতাভ চন্দ্র ওরফে সুজন (৩৮) ওই গ্রামের সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি গাইবান্ধা জেলা জজ আদালতে আইনজীবীর সহকারী (মহুরী) হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, রাতে সুজন মহুরী নিজ বাড়ির উঠানে ছিলেন। এসময় কয়েকজন তার বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে পিছন থেকে অতর্কিতভাবে তার মাথায় এলোপাথাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। আর্তচিৎকার শুনে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।