Blog

  • ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপ-সিএনজিসহ আটক আটক

    ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপ-সিএনজিসহ আটক আটক

    ৫৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপ-সিএনজিসহ আটক আটক

    মহানন্দা ৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি সিএনজিসহ একজন আটক হয়েছে। আটকতৃক ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের চককির্ত্তি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ ফরিদ (৪৫)। ৫৯ বিজিবি’র এক প্রেসনোটে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন একটি অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ০১ সিএনজি জব্দ করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ১৫ ফেব্রুয়ারি রাত ৯টার সময় সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কয়লাবাড়ী গ্রামস্থ নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে টহল দল মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ কে ফেন্সিডিল এর বিকল্প ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ০১টি সিএনজিসহ আটক করতে সক্ষম হয়। এঘটনায় মামলা করে নেশাজাতীয় সিরাপ এবং সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মান্দায় নির্বাচন পরবর্তী সহিংসতা ॥ দুর্বৃত্তদের আগুনে পুড়ল ফার্নিচারের দোকান

    মান্দায় নির্বাচন পরবর্তী সহিংসতা ॥ দুর্বৃত্তদের আগুনে পুড়ল ফার্নিচারের দোকান

    মান্দায় নির্বাচন পরবর্তী সহিংসতা ॥ দুর্বৃত্তদের আগুনে পুড়ল ফার্নিচারের দোকান

    নওগাঁর মান্দা উপজেলায় নির্বাচন পরবর্তী প্রতিহিংসায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ঐ দোকানের ৩ লক্ষাধিক টাকার ফার্নিচার ভস্মীভূত হয়েছে। জানা গেছে, মান্দায় নির্বাচন পরবর্তী সময় ধানের শীষ ও দাঁড়িপাল্লায় ভোট দেওয়া ইস্যুকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে একটি ফার্নিচারের দোকান। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঐ দোকান মালিক সাইদুর রহমান প্রামানিক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নির্বাচন পরবর্তী সময় ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুর্বৃত্তরা গভীর রাতে সাইদুর রহমানের ফার্নিচারের দোকানে আগুন ধরিয়ে দেয়। আগুনে দোকানে থাকা প্রায় দুই লাখ টাকার কাঠ, তিনটি বক্স খাটের ফ্রেম এবং দোকানঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় লোকজন বেশ কিছুক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মান্দা থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  • নিয়ামতপুরে সাব রেজিস্ট্রার অফিসের নৈশপ্রহরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    নিয়ামতপুরে সাব রেজিস্ট্রার অফিসের নৈশপ্রহরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    নিয়ামতপুরে সাব রেজিস্ট্রার অফিসের নৈশপ্রহরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    নওগাঁর নিয়ামতপুরে সাব রেজিস্ট্রার অফিসের নৈশপ্রহরী শাহ জামাল বুধুর বিরুদ্ধে জুবায়ের আলম নামে এক সেবাগ্রহীতাকে মারধর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বরিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নিয়ামতপুর থানা গেট সংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জুবায়ের আলম ও তার স্ত্রী মেঘলা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন।
    জুবায়ের আলম বলেন, ১৯৮৩ সালের একটি দলিলের নকল তোলার জন্য তিন মাস আগে সাব রেজিস্ট্রার অফিসের কপিষ্টার নয়নকে দায়িত্ব দেওয়া হয়। এরপর নয়নের সাথে যোগাযোগ করা হলে নয়ন বলেন আপনি সাব রেজিস্ট্রার অফিসারের সাথে যোগাযোগ করুন। নয়নের কথা মতো আমি সাব রেজিস্ট্রার অফিসারের সাথে দেখা করতে গেলে শাহ জামাল বুধু আমার পথরোধ করে বলে দলিলের নকল তুলতে ১ লক্ষ টাকা লাগবে, অন্যথায় দলিল পাওয়া যাবে না।

    আমি বুধুর কথা না মেনে সাব রেজিস্ট্রার অফিসারের সাথে যোগাযোগ করে বাহিরে বের হওয়া মাত্রই বুধু ও তার সন্ত্রাসী বাহিনীরা আমার উপর অর্তকিত হামলা চালায়। অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিপক্ষরা অন্যভাবে জনসম্মুখে আমাকে মারধর করে শ্লীলতাহানি করেছে। আমি সেখান থেকে বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। গত ১৭ জানুয়ারি নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তবুও এ বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেন নি। উল্টো প্রতিপক্ষরা বিভিন্ন মুঠোফোন থেকে আমাকে বিষয়টি সমাধানের জন্য জানাচ্ছে। আমি তাদের কথায় রাজি না হওয়ায় তারা প্রতিনিয়ত আমাকে হুমকি প্রদান করছে। পরিবার নিয়ে আমি এখন আতঙ্কের মধ্যে রয়েছি। এ ঘটনায় প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। ভুক্তভোগী জুবায়ের আলমের স্ত্রী মেঘলা বেগম বলেন, আমাদের কাছ থেকে তারা নগদ ১ লাখ টাকা দাবি করছে। বিভিন্ন সময় মুঠোফোনে ফোন দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। থানায় অভিযোগ দিয়েছি তবুও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেন নি। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি।
    এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি শফিকুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআই’র মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআই’র মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআই’র মৃত্যু

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের একজন এএসআই মারা গেছেন। মৃত শহিদুল ইসলাম (শহীদ) পীরগঞ্জ থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, রোববার রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সেনুয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে এক আসামি গ্রেপ্তার করে। তাকে গাড়িতে করে নিয়ে আসার সময় এএসআই শহীদ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ডা. তানজিনা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করছি শহীদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ডাঃ তানজিনা বলেন, “এএসআই শহীদ হাসপাতালে আনার আগেই মারা গেছেন। হঠাৎ বুকের ব্যাথা হয়েছিল তার। তাতে ধারণা করা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে হলে লাশের ময়নাতদন্ত করতে হবে।”

  • সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত ॥ তিনজনকে শোকজ

    সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত ॥ তিনজনকে শোকজ

    সিরাজগঞ্জে বিএনপির দুই নেতার পদ স্থগিত ॥ তিনজনকে শোকজ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তীতে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলায় ভোটারদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুই নেতার পদ স্থগিত এবং তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত আলাদা পাঁচটি চিঠিতে এ তথ্য জানানো হয়। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ভোটারদের হুমকি-ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে বেলকুচি পৌর শাখা জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডলের পদ স্থগিত করা হয়েছে। অপরদিকে, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ভোট পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং সদর থানা রোডের বিএনপিকর্মী আরজু আহমেদকে শোকজ করা হয়েছে। তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • দিনাজপুর-১ আসনে জামানত হারালেন যারা

    দিনাজপুর-১ আসনে জামানত হারালেন যারা

    দিনাজপুর-১ আসনে জামানত হারালেন যারা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী মো. মনজুরুল ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি ‘ধানের শীষ’ প্রতীকে বিশাল বড় ব্যবধানে নির্বাচিত হন। এই আসনে মোট ৪ লাখ ১৪ হাজার ৩৫৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৩ লাখ ৮ হাজার ৪৯৩ জন। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজয়ী প্রার্থী মো. মনজুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী এর প্রার্থী মো. মতিউর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট। ঐতিহ্যগতভাবে জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দিনাজপুর-১ আসনে এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে লড়াই ছিল বেশ হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ৬২ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী। নির্বাচনি বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্ট হওয়া ভোটের কমপক্ষে আট ভাগের এক ভাগ (১/৮ অংশ) ভোট অর্জন করতে হয়। সে হিসেবে দিনাজপুর-১ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল অন্তত ৩৮ হাজার ৫৬১টি ভোট। তবে বাকি চার প্রার্থী সেই কোটা পূরণে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. চাঁন মিয়া ‘হাতপাখা’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শাহিনুর ইসলাম ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫১৫ ভোট, গণ অধিকার পরিষদ (জিওপি) এর প্রার্থী মো. রিজুওয়ানুল ইসলাম ‘ট্রাক’ প্রতীকে পেয়েছেন ৩৯৩ ভোট এবং জাকের পার্টির প্রার্থী রঘুনাথ চন্দ্র রায় ‘গোলাপ ফুল’ প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৬২ ভোট।

  • গাইবান্ধার পলাশবাড়ীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

    গাইবান্ধার পলাশবাড়ীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

    গাইবান্ধার পলাশবাড়ীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত উপজেলা যুবদলের সদস্য ও বরিশাল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কাকন মণ্ডলকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে।
    প্রত্যক্ষদর্শীদের বরাতে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম জানান, রাতে কাকন জুনদহ বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত চলে যায়। এতে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় ও দুই পা ভেঙে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত ও আটক করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। পলাশবাড়ী উপজেলা যুবদলের সভাপতি রাজু আহম্মেদ অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কাকনের উপর হামলা চালিয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল ইউনিয়ন জামায়াতের আমির শামীম প্রধান। তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে জামায়াত বা ইসলামী শিবিরের কোনও নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার জেরে একটি মহল মিথ্যা অভিযোগ করছে।

  • চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির আস্তানায় ভয়াবহ বিস্ফোরণ ॥ নিহত ২-গ্রেপ্তার ৫

    চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির আস্তানায় ভয়াবহ বিস্ফোরণ ॥ নিহত ২-গ্রেপ্তার ৫

    চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির আস্তানায় ভয়াবহ বিস্ফোরণ ॥ নিহত ২-গ্রেপ্তার ৫

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে বোমা বানাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন সাব-ইন্সপেক্টর মোঃ বেলাল।
    জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, চরবাগডাঙ্গার বিস্ফোরণ ঘটনায় এজাহারনামীয় ১০ জন ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। ইতোমধ্যে আহত চিকিৎসাধীন তিনজনসহ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
    গ্রেপ্তারকৃতরা হলেন—চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের জেনারুলের ছেলে আহত মিনহাজ (২২), নজরুলের ছেলে আহত বজলুর (২০), উপরধুমি রানীহাটি গ্রামের রফিজুল ইসলামের ছেলে আহত শুভ (২০)। এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ফাটাপাড়া গ্রামের চান মোহাম্মদের ছেলে মোঃ ইউসুফ (৪৫) এবং একই ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের মোঃ ফজর আলীর ছেলে মোঃ শাকিল (৩৭)-কে গ্রেপ্তার করা হয়েছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরির সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন জিহাদ আলী ও আল আমিন নামের দুই যুবক। বিস্ফোরণে গুরুতর আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
    এদিকে, জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ বলেছে, জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযান চলছে, দ্রুতই বাকিদের আইনের আওতায় আনা হবে।

  • রমজানকে সামনে রেখে বাজার স্থিতিশীলতায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভা

    রমজানকে সামনে রেখে বাজার স্থিতিশীলতায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভা

    রমজানকে সামনে রেখে বাজার স্থিতিশীলতায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভা

     

    আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং খাদ্য ভেজাল ও দূষণ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
    সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মমিনুল হক, আদর্শ গ্রুপের স্বত্বাধিকারী মোঃ সাদিকুল ইসলাম, চেম্বারের পরিচালক আব্দুল বারেক, পরিচালক মোঃ শহিদুল ইসলাম, এম কোরাইশী মিলুসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।
    সভায় প্রধান বক্তারা মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি না করা, ওজনে কম না দেওয়া, পঁচা বা বাসি খাবার বিক্রি বন্ধ রাখা এবং ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করা শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক ও নৈতিক দায়িত্বও বটে। ক্রেতাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করে সর্বনিম্ন মুনাফায় ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।


    সভায় জানানো হয়, বাজারে চাহিদা বাড়ার সুযোগ নিয়ে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হবে। ব্যবসায়ী নেতারা জানান, চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পাইকারি ও খুচরা পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
    এছাড়া আগামীকাল চেম্বারের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

    এর মাধ্যমে বাজার তদারকি জোরদার, ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
    সভায় ব্যবসায়ীরা রমজান মাসে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সুস্থ ও ন্যায্য বাজার ব্যবস্থা নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবে।

  • রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

    রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

    রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

     

    বছর ঘুরে আবারও সন্নিকটে চলে এসেছে রমজান মাস। নির্বাচনের পরপরই শুরু হতে যাচ্ছে রোজা। এ উপলক্ষে দেশব্যাপী ট্রাকে পণ্য বিক্রি (ট্রাক সেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।
    এতে বলা হয়, ভর্তুকি মূল্যে সারা দেশে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
    টিসিবি সূত্রে জানা গেছে, রমজান মাস শুরু হওয়ার আগের দিন থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে। নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করবে টিসিবি। ট্রাকলেসেলে পণ্য বিক্রির পরিমাণ ও মূল্য পরবর্তীতে জানানো হবে।