Blog

  • নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে ॥ এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে-তারেক রহমান

    নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে ॥ এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে-তারেক রহমান

    তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলা হবে

    নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে ॥ এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে-তারেক রহমান

    নকল সিল, বিভ্রান্তিকর প্রতিশ্রুতিসহ নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা সেই খবর দেখেছি। বিভিন্নভাবে তাদের লোকজন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা-বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলো বায়বীয়। সোমবার (০৯ ফ্রেব্রুয়ারী) দুপুরে রাজধানীর ধানমন্ডি কলাবাগান মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী শেখ রবিউল আলম রবি। আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশ গঠনের নির্বাচন বলে আখ্যায়িত করে তারেক রহমান বলেন, এই নির্বাচন সেই নির্বাচন, যেই নির্বাচনের জন্য বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করেছে। এই নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকারের নির্বাচন। বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত ১৬ বছর নির্বাচনের নামে আমরা তামাশা দেখেছি, আপনারা কেউ সেই নির্বাচনগুলোতে ভোট দিতে পেরেছেন? বাংলাদেশে কেউ ভোট দিতে সক্ষম হয়নি। আজ সেই নির্বাচনের সময় এসেছে, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে।

    তিনি বলেন, এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করবে। কিন্তু শুধু রাজনৈতিক অধিকার নয়, এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন। এই নির্বাচন হতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বিএনপি চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে, তার মধ্যে আপনারা চিন্তা করে দেখুন, বাংলাদেশের মধ্যে একমাত্র এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের একমাত্র দল, তারাই কিন্তু বাংলাদেশের নারীদের কীভাবে সফল করে গড়ে তুলতে চায়, কীভাবে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে চায়। সেই কর্মসূচি এবং পরিকল্পনা আছে শুধুমাত্র বিএনপির কাছেই। তিনি বলেন, বিগত ১৬ বছরে বহু মেগা প্রজেক্ট হয়েছে এবং মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমাদের গ্রামগঞ্জসহ সব জায়গায় হাসপাতালগুলোতে গেলে ওষুধ পাওয়া যায় না। ডাক্তার পাওয়া যায় না। স্কুল-কলেজগুলো ভেঙে পড়েছে। রাস্তাঘাট ভেঙে নষ্ট হয়ে গেছে। এরকম আরো অনেক সমস্যা আছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। একই সঙ্গে বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংকঋণের ব্যবস্থা করে দেওয়া হবে, জমি বিক্রি করতে হবে না। তিনি বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে। বক্তব্যে তিনি বিশেষ করে বিদেশগামীদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারেক রহমান বলেন, আমাদের দেশের মানুষ বিদেশে যাওয়ার আগে অর্থের তীব্র সংকটে পড়েন। অনেককেই ভিটেমাটি বা জমিজমা বিক্রি করে প্রবাসে পাড়ি জমাতে হয়, যা একটি পরিবারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সংকট সমাধানে তিনি বিশেষ উদ্যোগের প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন।

  • ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান- চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির নির্বাচনী বিশাল জনসভা

    ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান- চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির নির্বাচনী বিশাল জনসভা

    ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান

    চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির নির্বাচনী বিশাল জনসভা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিশাল নির্বাচনী জনসভা হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি মো. হারুনুর রশীদ। ধানের শীষের প্রার্থী সাবেক এমপি মো. হারুনুর রশীদ বলেন, অতীতের নির্বাচনগুলোতে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মানুষ বিএনপিকে ভালোবেসে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছিলেন।

    আমিও চেস্টা করেছি চাঁপাইনবাবগঞ্জের সকল স্তরের উন্নয়ন করার জন্য। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী আপনারা আবারও ধানের শীষে ভোট দিয়ে জয়ী করবেন এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে চাঁপাইনবাবগঞ্জের সকল সমস্য সমাধানের ব্যবস্থা হবে। তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিবেন এবং ভোট সেন্টারে যেন কেউ কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে,

    ভোট নিয়ে কোন ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট সেন্টারগুলো পাহার দিতে হবে আপনাদেরই। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে একটি দল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, আপনারা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন। তিনি দলের নেতা-কর্মীদের সু-শৃঙ্খলভাবে ভোটের কার্যক্রম চালিয়ে যাওয়ারও আহবান জানান।

    তিনি বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ ভোটারদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন কস্ট করে বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেয়ার জন্য। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।

    বিশাল জনসভায় অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া নির্বাচন নিয়ে জামায়াতের বিভিন্ন কাজের সমালোচনা করেন এবং আগামীতে আধুনিক মডেল একটি উপজেলা গঠনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সকল নারী-পুরুষকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। বিশাল জনসভায় ধানের শীষের জন্য ভোট চান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি।

    সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শামসুল হক, পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ, জেলা কৃষকদলের আহবায়ক তসিকুল ইসলাম তসি, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, আমিনুল ইসলাম মতি, আব্দুল বারেক,

    জাহাঙ্গীর কবিরসহ জেলা ও উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জনসভায় বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

    নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

    নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর এক বর্ণাঢ্য ও সতর্কতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মহড়া শুরু হয়। এতে আইনশৃঙ্খলার নিরাপত্তায় নিয়োজিত ৪টি প্রধান বাহিনী অংশগ্রহণ করে।

    বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বাংলাদেশ পুলিশ। মহড়াটির মূল লক্ষ্য ছিল ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তা কত দ্রুত এবং কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়, তার একটি বাস্তব চিত্র তুলে ধরা।

    সেনাবাহিনীর নেতৃত্বে বাহিনীগুলো শৃঙ্খলাবদ্ধভাবে বিভিন্ন রণকৌশল প্রদর্শন করে, যা নির্বাচনী নিরাপত্তায় তাদের সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটায়। সেনাবাহিনীর এই বিশেষ মহড়া দেখতে সড়কের দুই পাশে ভিড় জমায় বিভিন্ন বয়সী শত শত মানুষ। সাধারণ জনগণের মধ্যে এই মহড়া একদিকে যেমন কৌতূহল সৃষ্টি করেছে, অন্যদিকে, ভোটের আগে একটি নিরাপদ পরিবেশের বিষয়ে আশ্বস্ত করেছে ভোটারদের।

  • বাগাতিপাড়ায় ধানের শীষের নির্বাচনী অফিসে ভাঙচুর ॥ দোষীদের গ্রেপ্তারের দাবি

    বাগাতিপাড়ায় ধানের শীষের নির্বাচনী অফিসে ভাঙচুর ॥ দোষীদের গ্রেপ্তারের দাবি

    বাগাতিপাড়ায় ধানের শীষের নির্বাচনী অফিসে ভাঙচুর ॥ দোষীদের গ্রেপ্তারের দাবি

    নাটোরের বাগাতিপাড়ায় ৫ নম্বর ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের মাধববাড়িয়ায় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত নির্বাচনী অফিসে অনুপ্রবেশ করে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষ প্রতিকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ছবি, আসবাবপত্র ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে। এতে নির্বাচনী কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গাল বলেন, “এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতেই বিরোধী শক্তি এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।” ৮ নম্বর মাধব বাড়িয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান বলেন,

    “নির্বাচনের মাঠে জনগণের সমর্থনে যখন ধানের শীষ এগিয়ে যাচ্ছে, তখনই প্রতিপক্ষ ভয় পেয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।” জাগুয়ার দিয়ার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম বলেন, “এই হামলা শুধু একটি অফিসে নয়, এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হব।” এফ রহমান ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক একান্ত বলেন, “ছাত্রসমাজ এ ধরনের হামলার বিরুদ্ধে সবসময় সোচ্চার। গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রয়োজনে রাজপথে নামতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।” ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। আমরা ভয় পাই না। আইনগতভাবে এর বিচার চাই এবং জনগণই এর উপযুক্ত জবাব দেবে।” এ ঘটনায় এলাকাবাসী স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • কানসাট ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হবে-বিএনপি প্রার্থী শাহজাহান মিঞা

    কানসাট ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হবে-বিএনপি প্রার্থী শাহজাহান মিঞা

    কানসাট ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হবে-বিএনপি প্রার্থী শাহজাহান মিঞা

    বিএনপি সরকার গঠন করলে কানসাট ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হবে। পাশাপাশি কানসাট-শ্যামপুর পাগলা নদীর ওপর প্রশস্ত আকারে দ্বিতীয় একটি সেতু নির্মাণ করা হবে। এমন মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আম শিল্প রক্ষায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে চাঁপাইনবাবগঞ্জের আমকে সুরক্ষিত করা হবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক আধুনিকায়ন করা হবে এবং সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। বক্তব্যের শেষাংশে তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। কানসাট ইউনিয়ন নির্বাচনী কমিটির আহ্বায়ক মাসুম রানা টমাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিয়া), শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসরাফুল আলম রশিদ, কানসাট ইউনিয়ন নির্বাচনী কমিটির সদস্য সচিব রুবেল আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সহস্রাধিক বিএনপি কর্মী এবং ধানের শীষের সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।

  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করতে পারবেন না ভোটাররা

    ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করতে পারবেন না ভোটাররা

    ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করতে পারবেন না ভোটাররা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। নির্দেশনায় বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। বিশৃঙ্খলা রোধে এবার যুক্ত হয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’। কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা বা গোলযোগ দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে বার্তা পাঠানো যাবে। এটি মূলত দ্রুত সাড়া দেয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে। সেইসঙ্গে এবারের নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

  • নওগাঁয় ১১ দলীয় জোট-এর নির্বাচনী ঐক্য ঘোষনা

    নওগাঁয় ১১ দলীয় জোট-এর নির্বাচনী ঐক্য ঘোষনা

    নওগাঁয় ১১ দলীয় জোট-এর নির্বাচনী ঐক্য ঘোষনা

    নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য ঘোষনা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় শহরের দয়ালের মোড় এলাকায় অবস্থিত পৌর জামায়াতে ইসলামী কার্যালয়ে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ঐক্য-এর আহবায়ক অধ্যাপক মহিউদ্দিন কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন। অধ্যাপক মহিউদ্দিন (জামায়াতে ইসলামি)আহবায়ক, মেঃ তৌফিকুল ইসলাম (এনসিপি) সদস্য সচিবসহ ৬ জন যুগ্ম আহবায়ক, ৭ জন যুগ্ম সদস্যসচিব এবং ৮ জন নির্বাহী সদস্যের নাম ঘোষনা করা হয়। যুগ্ম আহবায়কবৃন্দ হলেন, মোঃ ওবায়দুল হক (বাংলাদেশ খেলাফত মজলিশ), এ্যাড. কাজী আতিকুর রহমান (এবি পার্টি), খন্দকার রেজাউর রহমান টুকু ( বাংলাদেশ খেলাফত মজলিশ), ডাঃ মোঃ আবু সাঈদ (খেলাফত মজলিশ,), ইমরুল আখিয়ার পরাগ (এনসিপি) এবং নূরুজ্জামান শেখ (এনসিপি)। যুগ্ম সদস্য সচিববৃন্দ হলেন মুফতি ইসরাফিল আলম (বাংলাদেশ খেলাফত মজলিশ), বিপুল হাসান শিপলু (এনসিপি), অধ্যাপক নাসির উদ্দীন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), এ্যাড. আব্দুর রহিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মনজুরুল হাসান রনি (এনসিপি), মাওঃ ওবায়দুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মোঃ সুমন আলী (এবি পার্টি)। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, মোঃ মাহমুদুল ইসলাম সোহেল (বাংলাদেশ খেলাফত মজলিস), সোহেল রানা (বাংলাদেশ খেলাফত মজলিস), শাকিব খান (এনসিপি), মাওলানা মহিবুল্লাহ (বাংলাদেশ খেলাফত মজলিস), আসাদুজ্জামান (এবি পার্টি), আনোয়ার হোসেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মাওলানা আব্দুল আজিজ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এবং মিনহাজুল হক (ইসলামী ছাত্র শিবির)।

  • নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগ

    নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগ

    নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগ

    নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবু মন্ডল (৩৫) কে মারধরে অভিযোগ উঠেছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) রাত ১১ টায় উপজেলা সৈয়দপুর (জুলুপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বাবু মন্ডল বাদী হয়ে নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানা যায়, বড় ভাই নজরুল ইসলাম ও ভাতিজা লিটন বাবু, সাদেকুল ইসলাম, শফিকুল ইসলামের সঙ্গে জমাজমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবৎ চলছিল। বাবুকে আার্থিক ক্ষতিসাধনের জন্য তারা খড়ের পালায় আগুন দেয়, জমিতে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করে দেয়। বাবু প্রতিবাদ করলে গেলে তারা বাবুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলে তুই জারজ সন্তান তুকে বাবার সম্পত্তির ভাগ দেওয়া যাবে না। এরই জের ধরে গত রবিবার রাত ১১ টায় বাবু বাড়িতে একা থাকা অবস্থায় বাড়ির প্রাচীর উপর দিয়ে বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র লোহার রড, বাঁশের লাঠি দ্বারা বাবুকে এলোপাতাড়ি মারধর করে। হত্যার উদ্দেশ্যে শ্বাসরুদ্ধ করে। বাবু অচেতন হলে রেখে তারা পালিয়ে যায়। আহত বাবু মন্ডল বলেন, সৎ ভাই ও ভাতিজার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। আমার বাবা মৃত্যুর আগ মূহুর্তে আমার কাছেই ছিল, আমি বাবাকে ভরণপোষণ করছি। তাহলে আমি কেমন করে জারজ সন্তান হলাম। আমি বাড়িতে একাই ছিলাম। পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার চায়। নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • নির্বাচন ঘিরে নাগরপুরে আইনশৃঙ্খলা জোরদার ॥ প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টহল

    নির্বাচন ঘিরে নাগরপুরে আইনশৃঙ্খলা জোরদার ॥ প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টহল

    নির্বাচন ঘিরে নাগরপুরে আইনশৃঙ্খলা জোরদার ॥ প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ টহল

    আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিচালিত এই টহলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে বাড়তি নজরদারি রাখা হয়। এ সময় নির্বাচন আচরণবিধি মেনে চলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের যৌথ টহলসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • গোবিন্দগঞ্জে উপজেলা ছাত্রদলের ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

    গোবিন্দগঞ্জে উপজেলা ছাত্রদলের ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

    গোবিন্দগঞ্জে উপজেলা ছাত্রদলের ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারের আয়োজনে মিছিলটি স্থানীয় বিএনপি পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ জামান, বাধন সরকার, মোস্তাকিম আহম্মেদ,কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম, সাধারন সম্পাদক কৌসিক হাসান, নাইম,তানভির, জিসান,রাফিত, ওয়ারিদ,নিবরাশ,দেবাশীষ কুমার চাকী কাজল,পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী গাইবান্ধা–৪ (গোবিন্দগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব শামীম কায়সার লিংকনকে আগামী ১২ তারিখের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। বক্তারা দলের সকল নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।