Blog

  • চাঁদা দাবি ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ॥ বাগাতিপাড়ার-স্বতন্ত্র প্রার্থী-টিপু

    চাঁদা দাবি ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ॥ বাগাতিপাড়ার-স্বতন্ত্র প্রার্থী-টিপু

    চাঁদা দাবি ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ॥ বাগাতিপাড়ার-স্বতন্ত্র প্রার্থী-টিপু

    ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। এসব অভিযোগ তুলে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কলস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
    জনসভায় তাইফুল ইসলাম টিপু অভিযোগ করে বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি করছে। ভোট দিতে গেলে দেখে নেওয়া হবে—এমন হুমকি দিয়ে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের বাড়িঘর, দোকানপাট এবং ব্যবসা-বাণিজ্য নিরাপদ রাখতে হলে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ভোটের মাধ্যমেই সন্ত্রাস ও দখলবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কলস প্রতীকের বিজয় নিশ্চিত করার মাধ্যমে শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী রাজনীতির পথ সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উল্লেখ করে টিপু বলেন, দল থেকে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চাপ দেওয়া হয়নি। নির্বাচিত হলে তিনি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, খাল ও বড়াল নদী খননসহ লালপুর ও বাগাতিপাড়া এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ভোটকেন্দ্রগুলোকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। জনসভায় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা সাবেক বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, সাবেক বাগাতিপাড়া পৌর মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শ্রীযুক্ত বাবু রঞ্জিত কুমার সরকার, সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মো. আনসার আলী সরকার, সাবেক ছাত্রনেতা মো. শামিম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে পিস্তল-ম্যাগজিন ও দেশী অস্ত্র উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে পিস্তল-ম্যাগজিন ও দেশী অস্ত্র উদ্ধার

    নির্বাচনে নাশকতা পরিকল্পনার আশংকা

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে পিস্তল-ম্যাগজিন ও দেশী অস্ত্র উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুরে নাশকতাকতার উদ্দেশ্যে রাখা ১টি ওয়ান শ্যুটার পিস্তল, ০৫ রাউন্ড কার্তুজ, ০২টি ম্যাগাজিন ও ০৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। শনিবার দিবাগত রাত ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয়। রবিবার সকালে এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব। তবে এঘটনায় কেউ গ্রেফতার হয়নি। র‌্যাব জানায়, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অন্যান্য আইশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর সাথে র‌্যাব সদস্যরাও জেলায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা গামী পাকা রাস্তার উত্তর পাশে নিউ রফিক অটো রাইসমিলের পশ্চিম-উত্তর কোনায় অভিযান চালায়। এসময় একটি আমগাছের ঝোঁপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি ওয়ান শ্যুটার পিস্তল, ০৫ রাউন্ড এ্যামোনিশন, ০২টি ম্যাগাজিন ও ০৮টি দেশীয় অস্ত্র আলামত হিসাবে উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, ০৭ ফেব্রুয়ারি র‌্যাব-৫ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর হতে আড্ডা গামী পাকা রাস্তার পাশে আমগাছের ঝোঁপের ভিতর ০১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা সন্দেহ জনক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল একই রাত ১০টার দিকে ঘটনাস্থল হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর রক্ষিত ০২ টি তলোয়ার, ০১টি ভাঙ্গা কাঠের বাটসহ রামদা, ০১টি স্টিলের বাট সহ বল্লম, ০২টি চাইনিজ কুড়াল, ০১টি কাঠের বাটসহ ডেগার, ০১টি দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ওয়ান শ্যুটার পিস্তল, ০২টি খালি ম্যাগাজিনসহ ০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে যে, উদ্ধারকৃত অস্ত্র সমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীগণ উল্লেখিত স্থানে লুকিয়ে রেখেছিল। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মাঠে নামছে ১০৫১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

    মাঠে নামছে ১০৫১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

    মাঠে নামছে ১০৫১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষে রোববার মাঠে নামছেন থেকে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান। একই সাথে নির্বাচনের দায়িত্ব শুরু হচ্ছে সেনাবাহিনীর আরও সদস্যসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
    ইসি মাছউদ বলেন, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। রোববার থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে-পরে সাত দিন থাকবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই বলেছে যে মাঠের অবস্থা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক আছে। নির্বাচন কমিশনার বলেন, ‘সব ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসাররা সেগুলা গ্রহণ করছে। এখন সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে বলা হয়, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য শান্তিশৃঙ্খলা বজায় রাখাতে পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপিসহ কোস্ট গার্ড মোতায়েন করা হবে এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তায় ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন, সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার, নৌবাহিনী ৫ হাজার, বিমানবাহিনী ৩ হাজার ৭৩০, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজার ৪৫৩, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩, র‌্যাব ৯ হাজার ৩৪৯ এবং চৌকিদার-দফাদার ৪৫ হাজার ৮২০ জন সদস্য মোতায়েন করা হবে। পরিপত্রে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং আনসার ব্যাটালিয়ন মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। বিজিবি, র‌্যাব, এপিবিএন এবং আনসার ব্যাটালিয়ন জেলা, উপজেলা ও থানাভিত্তিক কাজ করবে। আর উপকূলীয় এলাকার জন্য কোস্ট গার্ড মোতায়েন থাকবে। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের কাছে রিপোর্ট করবে। এ ছাড়া তাঁর নির্দেশ এবং পরামর্শ অনুসারে সবার দায়িত্ব পালন করবে।

  • নওগাঁয় বিচার না পেয়ে এক বীর মুক্তিযোদ্ধা সর্বশান্ত ॥ সংবাদ সম্মেলনে দায়ীদের বিচার দাবী

    নওগাঁয় বিচার না পেয়ে এক বীর মুক্তিযোদ্ধা সর্বশান্ত ॥ সংবাদ সম্মেলনে দায়ীদের বিচার দাবী

    নওগাঁয় বিচার না পেয়ে এক বীর মুক্তিযোদ্ধা সর্বশান্ত ॥ সংবাদ সম্মেলনে দায়ীদের বিচার দাবী

    নওগাঁর এক বীর মুক্তিযোদ্ধাকে তাঁর শহরের বসতবাড়ী থেকে উচ্ছেদ করতে দীর্ঘ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এক স্বনামধন্য আইনজীবি বলে অভিযোগ উঠেছে। একের পর মামলা দিয়ে হাফিজুর রহমান নামের ঐ বীর মুক্তিযোদ্ধার পরিবারকে নাস্তানাবুদ করা হচ্ছে বলে তিনি এক সাংবাদিক সম্মলনে অভিযোগ করেছেন। এ ছাড়াও তাঁর গ্রাম বগুড়া জেলার ছাতিয়ান গ্রামে দুটি পৃথক জমি ক্রয় করে সমুদয় মূল্য পরিশোধ করেও তাঁকে জমি রেজিষ্ট্রি করে দেয়া হয়নি। এতে তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন। নানা রকম হুমকি ধামকি দিয়ে জীবন অতিষ্ট করে তোলা হয়েছে বলে তিনি আতঙ্কিত জীবন অতিবাহিত করছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, নওগাঁ শহরের উকিলপাড়া স্লুইচগেইট সংলগ্ন জনৈক ডাক্তার আলমগীর হোসেনের পুত্রের নিকট থেকে একটি বাসা ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। প্রতিবেশী এ্যাডভোকেট আব্দুল গফুর তার এই ক্রয় দলিলের বিরুদ্ধে পেমশন মামলা করেন। এ ব্যাপারে তিনি কোন আইনী সুবিধা পাননি। প্রতিপক্ষ আইনজীবি হওয়ার কারনে নওগাঁ এবং বগুড়া কোন আদলতেই তার পক্ষে আইনি সহযোগিতা দেয়ার জন্য আইনজীবি তার পক্ষে দাঁড়াইনি। তিনি জানান, এক পর্যায়ে জোরপূর্বক তাঁর বাসার এক অংশ ভেঙ্গে এবং দখল করে দেয়াল তোলা হয়েছে। এতে হাফিজুর রহমান ও তার পরিবার ঐ অংশে থাকা ল্যাট্টিন এবং টয়লেট ব্যাবহার করতে পারছেন না। দীর্ঘদিন স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। তিনি আরও জানান, তিনি বাদী হয়ে নওগাঁ ১ম যুগ্ম জেলা জজ আদালতে ২৫/০৩ শুন্য মামলা দায়ের করেন। হাইকোর্টের আদেশ অমান্য করে তা খারিজ করা হয়েছে বলে অভিযোগ করেন। এরপর তার বিরুদ্ধে ৩৭৮৮/০৮ সিভিল রিভিশন মোকদ্দমায় তার পক্ষে ২ জন আইনজীবি নিযুক্ত থাকলেও তারা হাজির হননি। তিনি তিলকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডিশ অপারেটিং ব্যাবসা করতেন। বিগত ছাত্রলীগের নেতার ছত্রচ্ছায়ায় পুরো ব্যবসা দখল করে নেয়া হয়েছে। জেলা প্রশাসকের নিকট এ ব্যাপারে অভিযোগ করে কেন সুবিচার পাননি। বরং এ সময় তাকে মেরে রক্তাক্ত করা হয়। হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এসব ডিশ সংযোগ থেক তার পাওনা ৩০ লক্ষ টাকা তাকে পরিশোধ করা হয়নি। এতে তিনি মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, আমি একজন শুধু মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা পরিচালক। যে আকাংখায় মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। তা হয়নি। এই আকাংখা বাস্তবায়নের পথে অন্তরায় প্রশাসনের যারা দায়ী তাদের তিনি বিচার দাবী করেন। তিনি তাঁর উপর ঘটে যাওয়া অন্যায়ের বিচার না পওয়ায় দায়ী ডিসি, এসপি, ইউএনও বিচারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিশাল জনসভা

    চাঁপাইনবাবগঞ্জে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিশাল জনসভা

    চাঁপাইনবাবগঞ্জে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে বিশাল জনসভা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ হারুনকে ধানের শীষ প্রতীক এ বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল জনসভা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মহারাজপুর ইউনিয়নের কারবালা স্কুল মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় মহারাজপুর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মো. হারুনুর রশীদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাডভোকেট সৈয়দা আফিয়া আফরোজ (পাপিয়া)। সভায় সভাপতিত্ব করেন, ডাঃ মোঃ এনামুল হক। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রহনপুরে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা- ইশতেহার ঘোষণা

    রহনপুরে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা- ইশতেহার ঘোষণা

    রহনপুরে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা- ইশতেহার ঘোষণা

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর উদ্যোগে রহনপুরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম,

    নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, নাচোল উপজেলা বিএনপির সাবেক নেতা নুর কামাল ও দুরুল হোদা, জেলা যুবদল আহ্বায়ক তবিউল আওয়াল তারিপ, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজ, নাচোল কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন আলী সরদার, শহিদুল ইসলাম, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তারুল হক সুমন, চৌডালা ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমান, গোমস্তাপুরের বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। বক্তারা আগামী ১২ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। জনসভায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

  • চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা ॥ স্বাধীনতার পক্ষে ধানের শীষে ভোট প্রার্থণা

    চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা ॥ স্বাধীনতার পক্ষে ধানের শীষে ভোট প্রার্থণা

    চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা ॥ স্বাধীনতার পক্ষে ধানের শীষে ভোট প্রার্থণা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি স্বাধীনতা পক্ষের দল। আর জামায়াত হচ্ছে স্বাধীনতা বিপক্ষের দল। জামায়াত ৭১ কে মুছে দিতে চায়। তাই আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে তাদের দাত ভাঙ্গা জবাব দিতে হবে আপনাদের। তিনি বলেন, জামায়াত ইসলামী ছোট দল দাবি করে তিনি বলেন, খালি কলস বাজে বেশি। ইসলামকে ধংস করার জন্য জামায়াত যথেষ্ট, রোজা ও পূজাকে তারা এক করে দিয়েছেন। তিনি বলেন, জামায়াত বেহেশতকে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেল সম্প্রসারণ ও চার লেন রাস্তা নির্মাণ করা হবে। ধানের শীষের দাইপুকুরিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা বেগম, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম, শাহরিয়ার কামাল, শফিকুল ইসলামসহ অন্যরা।

  • ভোলাহাটে মহিলা দলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

    ভোলাহাটে মহিলা দলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

    ভোলাহাটে মহিলা দলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহিলা দলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম কে বিজয়ী করার লক্ষে শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাদী মহিলা দল ভোলাহাট উপজেলা শাখার নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনের সভাপতিত্বে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এই ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ইয়াজদানী জর্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ময়েন উদ্দিন, বিএনপি নেতা মইনুল ইমলাম। নির্বাচনী সভায় ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভোলাহাটের প্রতিটি বাড়ি এবং পাড়া মহল্লায় ধানের শীষকে বিজয়ী করতে কঠোর পরিশ্রম করার জন্য মহিলা দলের নেতা কর্মীদের আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে ইয়াজদানী জর্জ বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে রুপান্তরিত করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত হয়ে নিরলসভাবে কাজ করার জন্য আহবান জানান। পরিশেষে আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

  • যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার ॥ আটক ৪

    যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার ॥ আটক ৪

    যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার ॥ আটক ৪

    যশোর শহরে যৌথ বাহিনীর অভিযানে একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এঘটনায় ৪ জন কে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার পর শহরের বারান্দীপাড়া ঢাকা রোড বিসিএমসি কলেজ সংলগ্ন বাড়িটিতে এ অভিযান চালানো হয় বলে রোববার দুপুরে জানান সেনাবাহিনীর যশোর ক্যাম্পের কমান্ডার মেজর একেএম মাসুদ রানা। বাড়িটির বাসিন্দা আরিফের বিরুদ্ধে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে বলেও জানিয়েছেন তিনি। মেজর মাসুদ রানা বলেন, ওই বাড়িতে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অভিযানের সময় আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগরকে। এছাড়া আরিফের স্ত্রী এবং সাগরের স্ত্রীকেও আটক করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে তাদেরকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, উদ্ধার অস্ত্র ও বিভিন্ন সামগ্রীসহ চার জনকে কোতয়ালি থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার ॥ আটক ৪

    যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার ॥ আটক ৪

    যশোরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার ॥ আটক ৪

    যশোর শহরে যৌথ বাহিনীর অভিযানে একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এঘটনায় ৪ জন কে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার পর শহরের বারান্দীপাড়া ঢাকা রোড বিসিএমসি কলেজ সংলগ্ন বাড়িটিতে এ অভিযান চালানো হয় বলে রোববার দুপুরে জানান সেনাবাহিনীর যশোর ক্যাম্পের কমান্ডার মেজর একেএম মাসুদ রানা। বাড়িটির বাসিন্দা আরিফের বিরুদ্ধে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে বলেও জানিয়েছেন তিনি। মেজর মাসুদ রানা বলেন, ওই বাড়িতে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অভিযানের সময় আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগরকে। এছাড়া আরিফের স্ত্রী এবং সাগরের স্ত্রীকেও আটক করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে তাদেরকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, উদ্ধার অস্ত্র ও বিভিন্ন সামগ্রীসহ চার জনকে কোতয়ালি থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।