Blog

  • চাঁপাইনবাবগঞ্জে এটিটিপি প্রোগ্রামের নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ

    চাঁপাইনবাবগঞ্জে এটিটিপি প্রোগ্রামের নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ

    চাঁপাইনবাবগঞ্জে এটিটিপি প্রোগ্রামের নতুন নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ

    সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দিশারী দুঃস্থ মহিলা সংস্থা এবং সীভ প্রোগ্রাম অফ গ্রামীন সোসাইটির যৌথ বাস্তবায়নে এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রাম (এটিটিপি)-এর নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীউল ইসলাম বকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রামের পরিচালক (প্রশাসন) মনোজ বিশ্বাস। প্রশিক্ষণে নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে করণীয়, মাঠপর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের কৌশল এবং উদ্ভাবনী ও সৃজনশীল পদ্ধতিতে কাজ করার ওপর দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, “আগামী দিনের কৃষি হবে প্রযুক্তিনির্ভর। এই আধুনিক কৃষি ব্যবস্থাকে বাস্তবায়নে যুবকরাই হবে মূল চালিকাশক্তি। এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রামের মাধ্যমে দ্রুত কৃষকদের কাছে প্রযুক্তি পৌঁছে দিতে এই নতুন নিয়োগপ্রাপ্তরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আনিস। এ প্রশিক্ষণে ৫০ জনের অধিক প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।

  • চুয়াডাঙ্গায় পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

    চুয়াডাঙ্গায় পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

    চুয়াডাঙ্গায় পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ৪ ও ৫ ফেব্রুয়ারি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে চুয়াডাঙ্গা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। দুই দিনের এই নিবিড় প্রশিক্ষণে নির্বাচনী আইন, প্রশাসনিক কাঠামো, সাংবাদিকতার নৈতিকতা, ফ্যাক্ট চেকিং, গুজব মোকাবিলা এবং সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। প্রশিক্ষণের প্রথম দিনে ইউল্যাবের শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামী বলেন, গুজব ও অপপ্রচারের যুগে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি। দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল। পিআইবি’র সমন্বয়ক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

  • র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা-হেরোইনসহ আটক এক

    র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা-হেরোইনসহ আটক এক

    র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা-হেরোইনসহ আটক এক

    র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা-হেরোইনসহ একজন আটক হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইসলামপুর খাগচাপাড়া তিন রাস্তার মোড় হতে ৭ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ আটক হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের মোঃ সাদেকুল ইসলামের ছেলে মোঃ কবির ইসলাম (৩২)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইসলামপুর ইউপির খাগচাপাড়া তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় হতে মাদক কারবারী মোঃ কবির ইসলাম (৩২), কে ০৭ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ৯ম পে-স্কেলের দাবী-সরকারি কর্মচারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

    ৯ম পে-স্কেলের দাবী-সরকারি কর্মচারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

    ৯ম পে-স্কেলের দাবী-সরকারি কর্মচারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

    ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবস্থানকারী কর্মচারীদের ওপর টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঘটনাস্থলে বিজিবিও মোতায়েন করা হয়। এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। শুক্রবার বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি চাকরিজীবীরা। বিগত দিনে বারবার আশ্বাস দেয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের। উল্লেখ্য, দাবি আদায়ে এর আগে টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার সেই কর্মবিরতি বাড়িয়ে চার ঘণ্টা করা হয়। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবেই শুক্রবার যমুনা ঘেরাও কর্মসূচি পালন করছেন সরকারি কর্মচারীরা।

  • তৌফিক সুলতান স্যারের জন্মদিনে দেশ-বিদেশের শুভেচ্ছার ঢল

    তৌফিক সুলতান স্যারের জন্মদিনে দেশ-বিদেশের শুভেচ্ছার ঢল

    তৌফিক সুলতান স্যারের জন্মদিনে দেশ-বিদেশের শুভেচ্ছার ঢল

    লেখক, শিক্ষক ও সমাজসেবক তৌফিক সুলতান স্যার-এর জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশ থেকে যে বিপুল শুভেচ্ছা ও অভিনন্দন এসেছে, তা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। তাঁর জন্মদিনে ক্রোয়েশিয়ার ঈধুসধ থেকে ঘবফধ ঈঁষবঃধ, ঢাকা থেকে বিশিষ্ট চিকিৎসক ডা. শারমিন সুলতানা চৌধুরী এবং যুক্তরাষ্ট্র থেকে সাদিকুল ইসলামসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের লেখক, শিক্ষক, গবেষক ও সমাজকর্মীরা আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এসব শুভেচ্ছা বার্তায় তৌফিক সুলতান স্যারের সাহিত্যচর্চা, শিক্ষাদর্শন, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে তাঁর ইতিবাচক ভূমিকার বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। একজন পাঠক ও শুভানুধ্যায়ী হিসেবে আমি মনে করি,

    তৌফিক সুলতান স্যার কেবল একজন লেখক বা শিক্ষক নন; তিনি বর্তমান প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম। তাঁর লেখা ও চিন্তাধারা শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলে এবং মানবিক সমাজ গঠনে সচেতন ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে। দেশ-বিদেশের মানুষের এমন আন্তরিক শুভেচ্ছা প্রমাণ করে—তাঁর কর্ম ও চিন্তার প্রভাব ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে গেছে। তাই তাঁদের মতো করে আমিও তৌফিক সুলতান স্যারকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাহিত্য-শিক্ষা-সমাজ সেবায় আরও সফল পথচলা কামনা করছি।

  • তৌফিক সুলতান স্যারের জন্মদিনে দেশ-বিদেশের শুভেচ্ছার ঢল

    তৌফিক সুলতান স্যারের জন্মদিনে দেশ-বিদেশের শুভেচ্ছার ঢল

    তৌফিক সুলতান স্যারের জন্মদিনে দেশ-বিদেশের শুভেচ্ছার ঢল

    লেখক, শিক্ষক ও সমাজসেবক তৌফিক সুলতান স্যার-এর জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশ থেকে যে বিপুল শুভেচ্ছা ও অভিনন্দন এসেছে, তা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। তাঁর জন্মদিনে ক্রোয়েশিয়ার Cazma থেকে Neda Culeta, ঢাকা থেকে বিশিষ্ট চিকিৎসক ডা. শারমিন সুলতানা চৌধুরী এবং যুক্তরাষ্ট্র থেকে সাদিকুল ইসলামসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের লেখক, শিক্ষক, গবেষক ও সমাজকর্মীরা আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এসব শুভেচ্ছা বার্তায় তৌফিক সুলতান স্যারের সাহিত্যচর্চা, শিক্ষাদর্শন, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে তাঁর ইতিবাচক ভূমিকার বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। একজন পাঠক ও শুভানুধ্যায়ী হিসেবে আমি মনে করি,

    তৌফিক সুলতান স্যার কেবল একজন লেখক বা শিক্ষক নন; তিনি বর্তমান প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম। তাঁর লেখা ও চিন্তাধারা শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলে এবং মানবিক সমাজ গঠনে সচেতন ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে। দেশ-বিদেশের মানুষের এমন আন্তরিক শুভেচ্ছা প্রমাণ করে—তাঁর কর্ম ও চিন্তার প্রভাব ভৌগোলিক সীমারেখা ছাড়িয়ে গেছে। তাই তাঁদের মতো করে আমিও তৌফিক সুলতান স্যারকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাহিত্য-শিক্ষা-সমাজ সেবায় আরও সফল পথচলা কামনা করছি।

  • কালিয়ার তেলিডাঙ্গায় ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক

    কালিয়ার তেলিডাঙ্গায় ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক

    কালিয়ার তেলিডাঙ্গায় ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক

    নড়াইলের কালিয়া উপজেলা মাউলী ইউনিয়নের কৃষক দলের সভাপতির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের ধানের শীষ প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক হয়েছে। বুধবার সন্ধ্যায় তেলিডাঙ্গা গ্রামের আব্দুল গফফার শেখের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মাউলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল গফফার শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম (ইয়ার আলী) সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও নড়াইল ১আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের ছোট ভাই আচলাম বিশ্বাস, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, নড়াগাতী থানা বিএনপি নির্বাহী সদস্য আবু হানিফ ফকির, মাউলী ইউনিয়ন বিএনপি সভাপতি সরদার মিজানুর রহমান, কাঠাদুরা ৩নং ওয়ার্ড বিএনপি নির্বাচনী পরিচানা কমিটির আহ্বায়ক, সাবেক ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পদক গাজী কামরুজ্জামান, থানা যুবদলের সদস্য সচিব সাকায়েত হোসেন ঝুনু, শ্রমিক দলের নড়াগাতী থানার সদস্য সচিব আবুল কাশেম রহিত, কৃষক দলের সদস্য সচিব মিন্টু কুমার ঘোষ, কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি মাহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উঠান বৈঠকে নড়াইল-১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, ধানেরশীষ প্রতিকে ভোটদিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে সুযোগ সৃষ্টি করতে হবে। সৎ ও আদর্শবান ব্যক্তি বিশ্বাস জাহাঙ্গীর আলম কে বিজয়ী করতে পারলে সাধারণ মানুষের ভাগ্যের ও পরিবর্তন হবে। সেকারণেই ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। বক্তারা আগামী নির্বাচনে বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রতিক ধানেরশীষে ভোটদিন। সুনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা দেওয়ার ও আশ্বাস দেন।

  • নবীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

    নবীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

    নবীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

    জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ র‌্যালী, বইপাঠ, আলোচনা সভা, পাঠপ্রতিক্রিয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী পাঠকদের সংবর্ধনা আয়োজন করা হয়। এবারের গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল-‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি।’ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে মেইন রোড থেকে গ্রন্থাগার পর্যন্ত এক বর্ণঢ্য র‌্যালী বের করা হয়।

    র‌্যালী শেষে বিভিন্ন লেখকের লেখা গ্রন্থ থেকে পাঠ করা হয়। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থাগারের গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সভাপতিত্বে ও ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রিপন দাশ প্লাবনের সঞ্চালনায় সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তাহার গ্রামের ১১ জন বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদ ও মুক্তাহার গ্রামের দুই ভাষা সৈনিক বাণীকান্ত দাশ ও প্রিয়তোষ দাশ এর স্মরণে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-করগাঁও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপটন দাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-তরুণ সমাজকর্মী নারায়ণ দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সহ-সাংগঠনিক সম্পাদক জয় দাশ, সদস্য সৃষ্টি রাণী দাশ, মেঘলা দাশ, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, রকি দাশ, গ্রন্থাগার কর্মী প্রান্ত দাশ প্রমুখ। বক্তাগণ জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন-গ্রন্থাগার হলো একটি জাতির আলোকবর্তিকা। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং অপসংস্কৃতি রোধে বই পড়ার কোনো বিকল্প নেই। এবারের প্রতিপাদ্য ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ অত্যন্ত সময়োপযোগী। কেবল পুঁথিগত বিদ্যা নয়,

    বরং গ্রন্থাগারের বিচিত্র জ্ঞানের ভাণ্ডারই একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। সুস্থ চিন্তার বিকাশ ও মানবিক সমাজ গঠনে গ্রন্থাগারই আমাদের সবচেয়ে বড় ভরসাস্থল। বক্তাগণ তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা স্মার্টফোনের স্ক্রিন ছেড়ে বইয়ের পাতায় ফিরে আসুন। সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা স্মারক প্রদান করেন। এবছর পাঠপ্রতিক্রিয়ায়- সজীব দাশ, জয় দাশ, সৃষ্টি রাণী দাশ, তীর্থ দাশ, সুষ্মিতা দাশ মেঘনা, রকি দাশ এবং চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রিয়া রাণী দাশ, রাজশ্রী দাশ, অর্পিতা দাশ প্রমি, পূজা দাশ, অনুপমা দাশ, পল্লবী দাশ মৌমি কে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

  • খুলনায় দুর্বৃত্তের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

    খুলনায় দুর্বৃত্তের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

    খুলনায় দুর্বৃত্তের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

    খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া কুবা মসজিদের পাশে দুর্বৃত্তের গুলিতে রাকিব নামের একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ রাত ১০ টার দিকে নগরীর লবণচরা থানার মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবক লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দ আনোয়ার হোসেনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১০ টায় কোবা মসজিদের নিকটে বুধু সেলুনে বসা ছিল রাকিব। রাকিবকে ২ টি মোটরসাইকেল যোগে ৫-৬ জন এসে সেলুনের ভিতর থেকে টেনে হিচড়ে মাথায় ২ টি গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ নৌ ও সোনাবহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। উপ-পুলিশ কমিশনার দক্ষিণ তাজুল ইসলাম জানান, রাকিব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে। রাকিব একটি সন্ত্রাসী গ্রুপের একজন সক্রিয় সদস্য ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাথায় ২টি গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

  • দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেয়া হবে ॥ বেকার ভাতা নয়-কর্মের যুবসমাজ গড়ব-জামায়াত আমির

    দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেয়া হবে ॥ বেকার ভাতা নয়-কর্মের যুবসমাজ গড়ব-জামায়াত আমির

    ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য

    দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেয়া হবে ॥ বেকার ভাতা নয়-কর্মের যুবসমাজ গড়ব-জামায়াত আমির

    দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য। দেশের নারী-পুরুষ নিজ নিজ অধিকার ভোগ করবে। দেশের যুব সমাজ ভিক্ষাভিত্তিক কোনো সহায়তা নয় বরং সম্মানজনক কর্মসংস্থানের প্রত্যাশায় রাজপথে নেমেছে। তিনি যুবকদের উদ্দেশে বলেন, তাদের ভবিষ্যৎ হবে দক্ষতা ও কাজের মাধ্যমে গড়ে ওঠা অপমানজনক কোনো বেকার ভাতার ওপর নির্ভরশীল নয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজারো হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশে ড. শফিকুর রহমান দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, যুবকদের দক্ষ করে গড়ে তুলতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে কর্মজীবনে প্রবেশ করতে পারে। দেশের অগ্রযাত্রায় তরুণরাই হবে মূল চালিকাশক্তি, এমন মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূল আসনে বসবে তরুণরা, আর প্রবীণরা তাদের সহযোগী হিসেবে পাশে থাকবে।

    দেশের সার্বিক অগ্রগতির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাতি হিসেবে আর পিছনে তাকানোর সময় নেই। ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে। নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, জামায়াত এমন সমাজ গড়তে চায়, যেখানে নারী সমাজ সর্বস্তরে সম্মান, অধিকার ও নিরাপত্তা পাবে। বর্তমানে সমাজে এই দুটি বিষয়ের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নারীদের ঘরে, কর্মক্ষেত্রে ও চলাচলের পথে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য যেখানে পুরুষ ও নারী উভয়েই নিজ নিজ অধিকার ভোগ করবে এবং কোনো অন্যায়কারী নারীর প্রতি কুদৃষ্টি দেওয়ার সাহস পাবে না।

    ন্যায়বিচারের প্রসঙ্গ টেনে ড. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। অতীতের বিভিন্ন আন্দোলনে জনগণ স্পষ্টভাবে ন্যায়বিচারের দাবি তুলেছে, যা প্রমাণ করে দেশে ন্যায়বিচারের ঘাটতি রয়েছে। জামায়াত ক্ষমতায় এলে সবার জন্য সমান আইন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। বক্তব্যের এক পর্যায়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল এর হাতে নির্বাচনী প্রতীক ‘দাড়িপাল্লা’ তুলে দিয়ে জেলার ৩টি আসনের ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেন জামায়াত আমীর ড. শফিকুর রহমান। জামায়াত আমীর আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে ‘হ্যাঁ’ ভোট দিয়ে গোলামীর হাত থেকে দেশকে রক্ষার আহবান জানান চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী।

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। এ ছাড়া আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, সাবেক জেলা আমীর ও পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও ডাকসুর জিএস এম. এম. ফরহাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জামায়াত-শিবিরের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

    ঢাকা মহানগর দক্ষিনের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে এবং আমি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে শিল্পঞ্চল এলাকা হিসেবে গড়ে তুলে হাজার বেকার তরুন-তরুনীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমের জেলায় আম সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের প্রশাসনিক সুবিধা বৃদ্ধির জন্য ৬টি ইউনিয়ন নিয়ে একটি নতুন উপজেলা গঠনের পরিকল্পনা রয়েছে। জেলার সমস্যগুলো সমাধান করে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করে জনগনের সেবক হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। তিনি চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীদের ‘দাঁড়িপাল্লা’য় ভোট দিয়ে জয়ী করার আহবান জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে এবং হ্যাঁ ভোটের ব্যাপক গণসংযোগ ও প্রচারণা জোরদারের ঘোষণা দেন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    Oplus_131072

    অন্যদিকে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান নওগাঁয় নির্বাচনী সভায় বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে বার বার সুযোগ পেয়ে নিজেরাই ক্ষমতাবান হয়েছেন। জনগনকে ক্ষমতায়িত করেনি। তারা শুধু কোটি কেটি টাকা লুট করেছে। মেগা প্রকল্পের নামে মেগা দূর্নীতি করেছে। ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল, জনগণ গণ অভ্যূত্থানের মাধ্যমে যাদের তাড়িয়েছেন তারা ২৮ লক্ষ কেটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে কেন দূর্নীতি হতে দেবনা। আমরা দূর্নীতি করিনা, দূর্নীতিকে প্রশ্রয় দিবনা। আমরা ব্যাংক লুট করিনা লুটকারীদের প্রশ্রয় দিবনা। জামায়াতে ইসলামী আমীর বলেছেন, আমরা আগামী ১২ ফেব্রুয়ারী’র নির্বাচনে জামায়াতে ইসলামী বা কোন গোষ্ঠী অথবা কোন বিশেষ শ্রেণীর মানুষের বিজয় চাইনা।

     

    আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আর ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হলে জামায়াতে ইসলামী’র ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেয়ার আহবান জানান। তিনি বৃহষ্পতিবার বেলা সোয়া ১১টায় নওগাঁ “এটিম” মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জনসভায় জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হলে নওগাঁ এবং উত্তরাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আস্তবায়ন করবার প্রত্যাশা ব্যক্ত করেন। জেলা আমীর খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী নেতা ব্যারিষ্টার এএসএম শাহরিয়ার কবির, জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চল প্রধান ও বগুড়া-আসনের প্রার্থী অধ্যক্ষ শাহাব উদ্দিন, নওগাঁ-১ আসনের প্রার্থী অধ্যাপক মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ-৩ আসনের প্রার্থী মাহফুজুর রহমান, নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-৬ আসনের প্রার্থী মাস্টার খবিরুল ইসলাম শরীক দল এবি পার্টি নেতা এ্যাড. কাজী আতিকুর রহমান, জুলাই যোদ্ধা ফিরোজ হোসেন এবং ২৪শে শহীদ শারমিনের মা। সকাল নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার নেতাকর্মী সমর্থক নওগাঁ এ টিম মাঠে এসে সমবেত হন। জনসভা শুরুর নির্দিষ্ট সময়ে বেলা ১১টার মধ্যে এটি মাঠ এবং সংলগ্ন এলাকাসমূহ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।