Blog

  • পোরশায় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    পোরশায় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    পোরশায় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১৬ বিজিবি নিতপুর বিওপির টহল সদস্যরা। আরআইবি, এসআইপি ও সিভিল সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে বুধবার দপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯/১৭ আর হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারঘাটি ব্রীজের উপর থেকে দুইটি মোটরসাইকেল সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এতে নেতৃত্বদেন হাবিলদার মনিরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ৩০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পুরিয়া গাজা, একটি পালসার মোটরসাইকেল ও একটি হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, নিতপুর গ্রামের আতাবুরের ছেলে সুমন বালাশহিদ গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইনতাজুল ও গোপিনাথপুর গ্রামের ইজাজুলের ছেলে কাফি এব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে এবং আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬বিজিবি নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব।

  • চাঁপাইনবাবগঞ্জে ভাবগাম্ভির্য-যথাযোগ্য মর্যাদা ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শব-ই-বরাত পালিত

    চাঁপাইনবাবগঞ্জে ভাবগাম্ভির্য-যথাযোগ্য মর্যাদা ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শব-ই-বরাত পালিত

    চাঁপাইনবাবগঞ্জে ভাবগাম্ভির্য-যথাযোগ্য মর্যাদা ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শব-ই-বরাত পালিত

    পবিত্র শাবান মাসের মহিমান্বিত একটি রাত শবে বরাত। যথাযোগ্য মর্যাদা ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাত বা শব-ই-বরাত পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে জেলার ২ হাজার ৫০০ জামে মসজিদ ও প্রায় ৪ হাজার ওয়াক্তিয়া মসজিদে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত উপলক্ষে মসজিদগুলোতে হাজির হন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইবাদত-বন্দেগির মাধ্যমে মহিমান্বিত রাতটি পার করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মধ্য শাবানের এ মহিমান্বিত রাতে মসজিদ কিংবা বাসায় ইবাদত করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। মঙ্গলবার সন্ধ্যার পরই মসজিদে আসতে থাকেন বিভিন্ন বয়সী মুসল্লিরা।

    এশার আজানের পর পাড়া-মহল্লার মসজিদগুলোও কানায় কানায় ভরে যায়। এশার নামাজের পর শবে বরাতের মর্যাদা ও করণীয় তুলে ধরে এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল বিষয়ে ইমাম-খতিবরা মসজিদগুলোতে আলোচনা করেন। মসজিদে, কেউ নফল নামাজ পড়েন, কেউ জিকিরে মশগুল। কেউ বা কুরআন তিলাওয়াত করেন। সকলেই নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত, ঈমানদার মুসলমান জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করেন।

    শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ, দোয়া মাহফিল, আয়োজন করা হয়। শহরের অক্টয় মোড়স্থ জেলা মডেল মসজিদে মঙ্গলবার রাতে পবিত্র লাইলাতুল বরাত বা শব-ই-বরাত আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: গোলাম মোস্তফা। পবিত্র লাইলাতুল বরাত বা শব-ই-বরাত এর তাৎপর্য তুলে ধরেন এবং জেলা, দেশ ও সারা বিশ্বের সকল মুসলমানদের রুহের মাগফেরাত ও মুসলমানদের জান ও সম্পদ রক্ষার জন্য বিশেষ দোয়া করেন দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো: মুখতার আলী।

    এছাড়া সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো: মাহবুবুর রহমান পবিত্র লাইলাতুল বরাত বা শব-ই-বরাত আলোচনা করেন। শেষে মসজিদের সকল মুসল্লীদের নিয়ে দেয়া জেলা, দেশ ও সারা বিশ্বের সকল মুসলমানদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা মো: মাহবুবুর রহমান।

    অন্যদিকে, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা সদর ও ৪ উপজেলার মডেল মসজিদে আলোচনা, দোয়া মাহফিল হয়। এ রাতে নিজ নিজ আত্মীয়দের মৃতদের রুহের মাগফেরাত কবরস্থানগুলোতেও যান অনেকে। এ বরকতময় রাতের উছিলায় মৃত প্রিয়জনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানান মুসলমান নারী-পুরুষরা। এছাড়াও বাড়িতে বাড়িতে মা-বোনেরা পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের এই মহিমান্বিত রাতে ইবাদত বন্দেগী করেন এবং গুনাহ মাফের জন্য মহান আল্লাহ’র দরবারে ফরিয়াদ জানান ধর্মপ্রাণ মুসলমানগণ।

  • চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের মামলায় আব্দুল হালিম (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো: হায়দার আলী খোন্দকার আসামীর অনুপস্থিতিতে (পলাতক) রায় প্রদান করেন। হালিম গোমস্তাপুরের চৌডালা বিরামপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর চৌডাালা গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার হয় হালিম। এ ব্যাপারে পরদিন গোমস্তাপুর থানায় মামলা করেন ডিবি’র উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি’র উপ-পরিদর্শক মাহফুজুর রহমান মামলার অভিযোগপত্র জমা দেন।

  • চাঁপাইনবাবগঞ্জে আসছেন জামায়াত আমীর ড. শফিকুর রহমান

    চাঁপাইনবাবগঞ্জে আসছেন জামায়াত আমীর ড. শফিকুর রহমান

    জনসমুদ্রের প্রত্যাশা জামায়াতের

    চাঁপাইনবাবগঞ্জে আসছেন জামায়াত আমীর ড. শফিকুর রহমান

    ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে আসছেন জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত। সোমবার বিকেলে জেলা নেতৃবৃন্দ পুলিশ সুপারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের ঢাকা দক্ষিণ মহানগর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল। নূরুল ইসলাম বুলবুল বলেন, ড. শফিকুর রহমানকে বরণ করতে চাঁপাইনবাবগঞ্জবাসী উন্মুখ হয়ে আছে। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংগঠনের নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থীর সাথে প্রিজাইডিং কর্মকর্তাদের বৈঠক একটি নেতিবাচক দৃষ্টান্ত। নির্বাচন প্রভাবিত করার যেকোনো ষড়যন্ত্র রুখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন। তিনি আরও দাবি করেন, জেলার তিনটি আসনেই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং অন্য দল থেকে বিপুল সংখ্যক মানুষ জামায়াতে যোগদান করছেন, যা তাদের বিজয়কে ত্বরান্বিত করবে।

  • গোমস্তাপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ॥ কেঁপে উঠল বাজার ও থানা এলাকা

    গোমস্তাপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ॥ কেঁপে উঠল বাজার ও থানা এলাকা

    গোমস্তাপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ॥ কেঁপে উঠল বাজার ও থানা এলাকা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গভীর রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরপরই (০৪ ফেব্রুয়ারি) গোমস্তাপুর বাজার এলাকায় পরপর দুইটি এবং গোমস্তাপুর থানা এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত পরিচয়ের দূর্বৃত্তরা। বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    তবে বিস্ফোরণের শব্দে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “গোমস্তাপুর বাজার ও থানা এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এবং কী ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

    তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সম্ভাব্য আলামত সংগ্রহে কাজ শুরু করে। এঘটনায় উপজেলা সকল এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রেল কর্মচারীদের অবস্থান ও কর্মবিরতি

    চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রেল কর্মচারীদের অবস্থান ও কর্মবিরতি

    চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রেল কর্মচারীদের অবস্থান ও কর্মবিরতি

    নবম পে-স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন রেলওয়ে ও প্রকৌশল বিভাগের কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ প্রকৌশলী বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ রেলওয়ের সকল সাধারণ কর্মচারীদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বর্তমান বাজারমূল্যের সাথে সঙ্গতি রেখে দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার জোর দাবি জানান। কর্মসূচিতে সমন্বয়ক ও প্রকৌশল বিভাগের সহ-সভাপতি জাকির হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীরা আজ দিশেহারা। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অনতিবিলম্বে ৯ম পে-স্কেল ঘোষণা করে কর্মচারীদের বাঁচার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশ প্রকৌশলী বিভাগের আমনুরা শাখার নাজমুল ও মোঃ সেলিম উদ্দীন বলেন, বৈষম্য দূর করে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানে মুখরিত এই কর্মবিরতিতে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

  • নাচেলে বিএনপির নির্বাচনী প্রচারণায় মহিলাদের ঢল

    নাচেলে বিএনপির নির্বাচনী প্রচারণায় মহিলাদের ঢল

    নাচেলে বিএনপির নির্বাচনী প্রচারণায় মহিলাদের ঢল

    আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির প্রচারাভিযানে মহিলাদের ঢল লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) বিকেলে নাচোল ইউনিয়ন পরিষদের পাশে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের সহধর্মিনী সাবিনা ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের জন্য প্রচারাভিযানে অন্যান্যের মাঝে স্বাগত বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. নূরুল ইসলাম সেন্টু, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল, নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, ইউপি সদস্য আতাউর রহমান, আমিনুল ইসলামের বড়ভাই আলহাজ্ব নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও মহিলা দলের নেতা-কর্মী ও সাধারণ নারী ভোটাররা।

  • নলডাঙ্গায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

    নলডাঙ্গায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

    নলডাঙ্গায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

    প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে “শান্তি শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ, নাটোরের নলডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আল এমরান খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর নাটোরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মোঃ নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকতা সুমন সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকতা মোঃ রেজাউল ইসলামসহ প্রমূখ।

  • সুলতানার স্বপ্ন-‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অংশগ্রহন

    সুলতানার স্বপ্ন-‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অংশগ্রহন

    সুলতানার স্বপ্ন-‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অংশগ্রহন

    মুক্তিযুদ্ধ জাদুঘর ও ইউনেস্কো আয়োজিত সুলতানার স্বপ্ন-শিক্ষার্থীসম্পৃক্ত সৃজনশীল পাঠ কর্মসূচি ২য় পর্যায়ের কেন্দ্রীয় উৎসবে সিলেট বিভাগের একমাত্র গণগ্রন্থাগার হিসেবে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ অংশগ্রহন করে। আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- গবেষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান। বক্তব্য রাখেন- ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক শাহনেওয়াজ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধি রিফাত জাহান, পর্বতারোহী নিশাত মজুমদার,বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির সদস্য সচিব জহির উদ্দিন আহমেদ, উৎসব আয়োজন সম্পর্কে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক (শিক্ষা ও কর্মসূচি) সত্যজিৎ রায় মজুমদার। ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার। এই সারাদেশের ৪০ টি বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করেন গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজু।

  • নিতপুর সীমান্তে মালিকবিহীন ২টি ভারতীয় মহিষ জব্দ

    নিতপুর সীমান্তে মালিকবিহীন ২টি ভারতীয় মহিষ জব্দ

    নিতপুর সীমান্তে মালিকবিহীন ২টি ভারতীয় মহিষ জব্দ

    নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়ন এর অভিযানে নওগাঁ জেলার পোরশা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২টি মহিষ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আনুমানিক ৬ টার সময় নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল টেট্রা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মহিষগুলো পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।