Blog

  • শিবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও পথসভা

    শিবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও পথসভা

    শিবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও পথসভা

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও পথসভা করেছে ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ পশ্চিশ শাখা। শুক্রবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা কোরআন চত্বরে পথসভা মিলিত হয়।
    পথসভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মোঃ মামুন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগরীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. কেরামত আলী। এসময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সাদিকুল ইসলাম, পৌর শাখার আমীর মোঃ আবু বকর সিদ্দিক, জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, ছাতশিবির কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক আব্দুল মোহায়মিন, কেন্দ্রীয় কমিটির সাবেক এইচআরডি সম্পাদক আব্দুল আওয়াল। বক্তারা বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশ ও জাতির কল্যাণে আদর্শবান, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গঠনে কাজ করে যাচ্ছে। তারা বলেন, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ছাত্রশিবিরের ভূমিকা উল্লেখযোগ্য। বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধ ও সুশিক্ষা নিশ্চিত করতে ছাত্রশিবিরের আদর্শ আরও বেশি প্রয়োজন। এ সময় তারা সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • পাবনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা ॥ ৮ ছাত্রদল নেতা বহিস্কার

    পাবনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা ॥ ৮ ছাত্রদল নেতা বহিস্কার

    পাবনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা ॥ ৮ ছাত্রদল নেতা বহিস্কার

    পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) জাকারিয়া পিন্টুর পক্ষে নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ায় জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার ৮ ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিস্কৃতরা হলেন, পাবনা জেলা ছাত্রদলের সদস্য মিল্টন সরদার, ঈশ্বরদী সরকারি সাঁড়ামাড়োয়ারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আসিব আলী, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহামুদুল ইসলাম শাওন, সহ-সভাপতি ওমর শেখ শান্ত, পৌর ছাত্রদল নেতা শায়েল রায়াত মোহন, নাজমুল হাসান রিশাদ, উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা ইমরান হোসেন সোহাগ, মোঃ বিটু মোস্তাফিজ। তাদের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কাযক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট অভিযোগের কারণে ৮ ছাত্রদল নেতাকে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পযায়ের নেতাকর্মীদের তাদের সাথে কেতান রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখা জন্য নির্দেশনা প্রদান করেন। সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ঈশ্বরদীর যুবদলের ৬ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

  • গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমানের নির্বাচনী গণসংযোগ

    গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমানের নির্বাচনী গণসংযোগ

    গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমানের নির্বাচনী গণসংযোগ

    রাজশাহী-১, গোদাগাড়ী-তানোর নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি (দাঁড়িপাল্লা প্রতীক) অধ্যাপক মুজিবুর রহমান গণসযোগ করেন। ৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার ডাইংপাড়া, মহিশালবাড়ী, হাটপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, ওবাইদুল্লাহ, শহিদুল্লাহসহ জামায়াতের নেতৃবৃন্দ। এতে ১০ দলীয় জোটের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অধ্যাপক মুজিবুর রহমান প্রতিটি মানুষের দারে দারে গিয়ে গোলাপ ফুল হাতে দিয়ে হাঁ ভোটের প্রচারনা করছেন এবং ন্যায় ও ইনসাফের পক্ষে সমর্থন চাইছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন পরিবর্তনের যে জোয়ার বইছে তাতে প্রতিটি মানুষ চাচ্ছে আধিপত্তবাদ বিরোধী, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মান করতে। আর এ কাজটি একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া আর কারও দ্বারা সম্ভব নয়। তিনি আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর কথা বলেছেন।

  • কালিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

    কালিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

    কালিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিন্নাতুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক জনাব আব্দুল সালাম, বিশেষ অতিথি নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, নড়াগাতী থানার অফিসার ইনচার্জ, ক্যাম্প কমান্ডার (আর্মি), বিজিবি ও আনসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও। এছাড়াও এ সভায় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করে তাদের মতামত ও সম্ভাবনা তুলে ধরেন। সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয়, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার

    র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার

    র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার

    ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা বাজার এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কালীগঞ্জ উপজেলার গুটিয়ানি বটতলা এলাকায় নাশকতামূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে একদল দুষ্কৃতকারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান ব্যারেল রিভোলভার এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো রাতেই কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব নিশ্চিত করেছে।

  • নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

    নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

    নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

    নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’-এ প্রতিপাদ্যে শনিবার সকালে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনামিকা নজরুল। নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সাবেরা সুলতানা আল আমান্না, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসময় বক্তারা সবক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। জেলায় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান বক্তারা। আলোচনা সভা শেষে ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

  • পাঁচ অধ্যায়ে বিএনপির ৫১ ইশতেহার- ফ্যামিলি কার্ডসহ প্রধান ৯ প্রতিশ্রুতি নিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা

    পাঁচ অধ্যায়ে বিএনপির ৫১ ইশতেহার- ফ্যামিলি কার্ডসহ প্রধান ৯ প্রতিশ্রুতি নিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা

    পাঁচ অধ্যায়ে বিএনপির ৫১ ইশতেহার

    ফ্যামিলি কার্ডসহ প্রধান ৯ প্রতিশ্রুতি নিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই ইশতেহারে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও অঞ্চলভিত্তিক উন্নয়ন—সব মিলিয়ে একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারের প্রথম অধ্যায়ে গুরুত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রব্যবস্থা সংস্কারে। এখানে গণতন্ত্র পুনরুদ্ধার, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, সাংবিধানিক সংস্কার, জাতীয় ঐক্য, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশ সংস্কার ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার। দারিদ্র্য নিরসন, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, দেশব্যাপী কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, শ্রমিক ও প্রবাসী কল্যাণ, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু মোকাবিলা ও দুর্যোগ ব্যব¯’াপনাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

    ইশতেহারের তৃতীয় অধ্যায়ে রয়েছে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধারের পরিকল্পনা। বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংক ও আর্থিক খাত সংস্কার, শিল্প ও সেবা খাত উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবহন ব্যবস্থা, সৃজনশীল অর্থনীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা জোরদারের কথাও এই অধ্যায়ে আছে। চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা, হাওর-বাঁওড় ও উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, নগরায়ণ, আবাসন, নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ এবং পর্যটন খাত উন্নয়নের পরিকল্পনা রয়েছে এই অধ্যায়ে। সবশেষ পঞ্চম অধ্যায়ে গুরুত্ব পেয়েছে ধর্ম, সমাজ, ক্রীড়া ও সংস্কৃতি। ধর্মীয় সম্প্রীতি, পাহাড় ও সমতলের জনগোষ্ঠীর অধিকার, ক্রীড়া উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা, শিল্প-সংস্কৃতি চর্চা এবং নৈতিকতার শক্ত পুনরুদ্ধারের অঙ্গীকার করা হয়েছে ইশতেহারের এই অধ্যায়ে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার হোটেল সোনারগাঁওয়ের হলরুমে কোরাআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করছেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ প্রধান ৯ প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

    মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র’ বিনির্মাণের প্রতিশ্রুতিতে ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে এ নির্বাচনি ইশতেহার সাজানো হয়েছে। বিএনপির ইশতেহারে উল্লেখ করা নয়টি প্রধান প্রতিশ্রুতি হলো-

    ১। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
    ২। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষিবিমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষি, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন।
    ৩। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
    ৪। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও ‘মিড-ডে মিল’ চালু করা হবে।
    ৫। তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণসহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে।
    ৬। ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা-উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
    ৭। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ১০ হাজার কিলোমিটার নদী-খালখনন ও পুনঃখনন, ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে।
    ৮। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। ৯। ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিষ্টেম (পেপাল) চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
    বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, মতিউর রহমান, মতিউর রহমান চৌধুরীসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন দেশের কূটনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী,সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাসমুজ্জামান দুদু,আসাদুজ্জামান রিপন, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্ল্হা,অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, গোলাম আকবর খন্দকার, মাসুদ আহমেদ তালুকদার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, নজমুল হক নান্নু, নাজিম উদ্দিন আলম, সুজা উদ্দিন, এস এম ফজলুল হক, বিজন কান্তি সরকার, আমিনুর রশিদ ইয়াছিন আছেন। এছাড়া অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক আনম ইউসুফ হায়দার, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরাও উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন শরিক দলের বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, জাগপার সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুর রব ইউসুফীসহ সিনিয়র নেতৃবৃন্দ।
    জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, সেখানে ভোটের মর্যাদা থাকবে, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষ্যমের অবসান হবে, আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না এবং প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে-সবার আগে বাংলাদেশ। উল্লেখ্য, দেশের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জীবদ্দশায় তিনিই প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছেলে সদ্য দলের দায়িত্ব নেয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

  • চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষণা

    চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষণা

    চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষণা

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০ দফা ইশতেহার ঘোষণা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. কেরামত আলী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় সীমান্তবর্তী ঐতিহাসিক দারাসবাড়ি মাদরাসা-মসজিদ প্রাঙ্গণে কৃষক, ডাক্তার, শিক্ষক, ছাত্র-জনতা ও হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে স্থানীয় উন্নয়ন, কৃষি বিপ্লব, পর্যটন সম্ভাবনা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন ড. কেরামত আলী। তিনি বলেন, শিবগঞ্জকে একটি উন্নত, জনবান্ধব ও সক্রিয় অর্থনৈতিক অঞ্চলে পরিণত করতেই তার এ পরিকল্পনা। ইশতেহারের প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম হলো, বেকার যুবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। তিনি জানান, তরুণদের দক্ষতা উন্নয়নে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে, যাতে তারা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও এগিয়ে যেতে পারে। এছাড়া আম ও কৃষিকে কেন্দ্র করে এ অঞ্চলে ইপিজেড গঠনে সরকারি উদ্যোগের দাবিও ইশতেহারে স্থান পায়। তিনি বলেন, বিশ্বের সেরা মানের চাঁপাই আমের যথাযথ ব্যবহার হলে অর্থনৈতিক উন্নয়নে শিবগঞ্জ হতে পারে নতুন সম্ভাবনার কেন্দ্র। ড. কেরামত আলীর ঘোষিত ইশতেহারে আরও উল্লেখ করা হয়, সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে সীমান্ত এলাকা ও জেলা শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার কার্য বাস্তবায়ন, গৌড় এলাকার ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কারের মাধ্যমে পর্যটন নগরী গড়ে তোলা এবং গৌড় জাদুঘর প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও ইশতেহারে স্থান পায়। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে বলে তিনি মত দেন। নিজের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি বছর জনগণের সামনে বার্ষিক রিপোর্ট প্রকাশের ঘোষণা দেন ড. কেরামত আলী। ইশতেহার ঘোষণার পুরো অনুষ্ঠান জুড়ে শিবগঞ্জ উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

    গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

    গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল কামরুল হাসানের দিক নির্দেশনায় মহড়ার আয়োজন করা হয়। দুর্গম চরাঞ্চলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করার প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া পরিচালিত হয়। মহড়ায় স্থানীয় ভোটার, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ‘দাঁড়িপাল্লা’র উঁচু টাওয়ার সরানোর অভিযান

    চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ‘দাঁড়িপাল্লা’র উঁচু টাওয়ার সরানোর অভিযান

    আচরণবিধি ভঙ্গের কারন

    চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ‘দাঁড়িপাল্লা’র উঁচু টাওয়ার সরানোর অভিযান

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের উঁচু টাওয়ার সরানোর অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার বেলা ১১ টায় শুরু হওয়া অভিযানটি উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয়।

    এসময় চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা কেরামত আলীর নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নিষিদ্ধ প্লাস্টিকের তৈরি দাঁড়িপাল্লার উঁচু টাওয়ার ভেঙে ফেলা শুরু করে নির্বাচনী দায়িত্বে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় দায়িত্বে থাকা ঐ কর্মকর্তা জানান, নির্বাচন অফিসে অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছে। তিনি জানান, প্লাস্টিকের তৈরি কোন প্রতীক ব্যবহার অবৈধ।

    তাছাড়া ৩ মিটার অর্থাৎ ১০ ফিটের বেশি বড় প্রতীক ব্যবহার নিষিদ্ধ। তাই প্লাস্টিকের তৈরি এবং ৩ মিটারের বড় প্রতীক সরানোর নির্দেশ দেন তিনি। অভিযান চলমান বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আচরণবিধি লঙ্ঘন হবে এমন কোন কিছুর অভিযোগ পেলে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো। এবিষয়ে ধানের শীষের প্রার্থীর প্রধান এজেন্ট উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম জানান, জামায়াতের প্রার্থীর পক্ষে তাদের কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করছে।

    আমরা এসবের বিরুদ্ধে অভিযোগও দিয়েছি। আজকে (শুক্রবার) আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামীতে যেন এই ধরনের অভিযান চলমান থাকে সে বিষয়ে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।