Blog

  • গোদাগাড়ীতে ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত আমীর

    গোদাগাড়ীতে ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত আমীর

    গোদাগাড়ীতে ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত আমীর

    রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন। তিনি ফ্যাসিবাদ বিরোধী, ভারত আগ্রাসনের বিরুদ্ধে ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় লক্ষাধিক নেতা-কর্মীর মাঝে স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান নির্বাচন প্রসঙ্গে বলেন, এটি কোন সাধারণ নির্বাচন নয়। এটি একটি জাতীয় নির্বাচন। বহু রক্তের বিনিময়ে আমরা এ নির্বাচন পেয়েছি। আমরা নিজেরা কোন দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না, আমরা সকল ন্যয় বিচার নিশ্চিত করব। কেউ বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবে না। জুলাইন সনদ বাস্তবায়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে, একজন মানুষ যেন গর্ব করে বলতে পারে উত্তম বাংলাদেশ এবং আমিই বাংলাদেশ। যে বাংলাদেশে আমাদের মা-বোনেরা কর্মস্থলে নিরাপদে থাকবে, আমরা তাদের সর্বদা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। আমরা এমনভাবে শিক্ষা ব্যবস্থাকে তৈরি করতে চাই যে শিক্ষা ব্যবস্থা প্রতিটি শিশুকে একজন সৈনিক তৈরি করবে। শিশুদের উত্তম শিক্ষা দিয়ে ভালো কাজের ব্যবস্থা করা হবে। এমন বাংলাদেশ গড়া হবে যেখানে সকল মানুষ স্বাচ্ছন্দে বসবাস করবে। হিন্দু বৈধ্য, খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে জাত পাতের ব্যবধান ভুলে সকলের বাংলাদেশ গড়তে চাই। সরকার সকলের অধিকার নিশ্চিত করতে বাধ্য। জেলায় জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। প্রথম ভোট গণভোট, গণভোটে হাঁ ভোট দিবেন। দ্বিতীয় ভোট দাঁড়িপাল্লায় দিবেন। সভায় অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, যদি আল্লাহ তায়ালা মেহেরবানী করেন, আর বাংলাদেশের জনগণ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করেন, তাহলে কুরআনের আইনকে সামনে রেখে দেশটাকে সাজাতে চাই। সূরা হজ্জের ৪০ নং আয়াতকে স্মরণ করে তিনি বলেন, আল্লাহ তায়ালা বলেন যাদের হাতে কোন দেশের, কোন ভুখন্ডের ক্ষমতা আসবে তখন তারা নামায চালু করে মানুষের চরিত্র সুন্দর করে দিবে। নিশ্চয় নামাজ নামাজীকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। কেউ চুরি করবে না, কেউ ডাকাতি করবে না, বাংলাদেশের ১৮ কোটি মানুষ সুখে শান্তিতে বসবাস কবে। মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে কি অন্যায় কাজ, চুরিচামারি হবে? যাকাতের বিধান চালু হলে বাংলাদেশের অর্থনীতির চাকা এমন হত না। আমরা ক্ষমতায় আসলে যাকাত চালু করে অর্থনীতির চাকা সুদৃঢ় করব। বক্তব্যের এক পর্যায়ে রাজশাহী-১, গোদাগাড়ী-তানোর এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে দাঁড়িপাল্লা তুলে দিয়ে বলেন, আপনারা ইনাকে চিনেন, ইনি আপনাদের পাশে ছিলো, নাকি বসন্তের কোকিল। দাঁড়িপাল্লা হলো ইনসাফের প্রতীক। ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লায় আপনার ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইংশাআল্লাহ।

  • নির্বাচনি দায়িত্বে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

    নির্বাচনি দায়িত্বে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

    নির্বাচনি দায়িত্বে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

    ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দেশজুড়ে ভোটের কার্যক্রম পরিচালনায় ১ হাজার ৫১ জন সরকারি কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছেন সরকার। বিভিন্ন নির্বাচনি এলাকায় তারা ৮ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারি দায়িত্ব পালন করবেন এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। সরকারের বিভিন্ন দপ্তরে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদা থেকে আরও উচ্চ পদে কর্মরত এসব কর্মকর্তা নির্বাচনি আচরণবিধি দেখার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে কাজ করবেন বলে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে। মঙ্গলবার জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে দায়িত্বপালন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। নির্বাচিত এসব কর্মকর্তাকে ৫ ফেব্রুয়ারি-বৃহস্পতিবার প্রশিক্ষণে অংশ নিতে এবং ৭ ফেব্রুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

  • রহনপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

    রহনপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

    রহনপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা সইবুর রহমান। পরে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক ইয়াহিয়া খালেদ। ইশতেহার ঘোষণাকালে ডক্টর মিজানুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, সাবেক গোমস্তাপুর উপজেলা আমির মাওলানা শাহ আলম, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মারিফুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মহায়মিন, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, সাবেক নাচোল উপজেলা চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলামসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন ও সহযোগিতা কামনা করেন।

  • চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

    চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

    চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

    চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারী) জেলা প্রশাসকের কার্যালয়ের পার্শ্ববর্তী স্কুল মাঠে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টরেট ইংলিশ স্কুলের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: রুমানা আফরোজ। এসময় আরও উপস্থিত ছিলেন কালেক্টর ইংলিশ স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলামসহ অত্র স্কুলের শিক্ষকগণ, ছাত্র, ছাত্রী ও অভিভাবকবৃন্দ। মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন গান পরিবেশন করা হয়।

  • জেএসএস-এর ঢাকা বিভাগীয় নতুন উপদেষ্টা পরিষদ ঘোষণা

    জেএসএস-এর ঢাকা বিভাগীয় নতুন উপদেষ্টা পরিষদ ঘোষণা

    জেএসএস-এর ঢাকা বিভাগীয় নতুন উপদেষ্টা পরিষদ ঘোষণা

    জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে ঢাকা বিভাগীয় নতুন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর শাহজাদপুরের মেজবান হোটেলে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবনিযুক্ত উপদেষ্টারা তাদের দীর্ঘদিনের সামাজিক অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতার মাধ্যমে ঢাকা বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, এস এম হুমায়ুন কবীর (উপদেষ্টা), বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ দেলোয়ার হোসেন (উপদেষ্টা), বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ নাসির উদ্দিন পলাশ (উপদেষ্টা), রাজনীতিবিদ ও মোঃ রিপন ঢালী (উপদেষ্টা), ব্যবসায়ী ও রাজনীতিবিদ। বক্তারা বলেন, উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনা ও পরামর্শে সংগঠনের নৈতিক মানদণ্ড, পেশাগত উৎকর্ষতা এবং সাংবাদিকদের অধিকার সংরক্ষণ আরও সুদৃঢ় হবে। নবনিযুক্ত উপদেষ্টাদের সক্রিয় অংশগ্রহণে সংগঠনের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও তারা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লায়ন এবিএম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব রাকিব উদ্দিন রানা এবং অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সভাপতি ফাতেমা বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর সভাপতি এইচ এম ইমন, ঢাকা বিভাগীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ পিন্টু শেখ, মহিলা বিষয়ক সম্পাদক আঁখি আক্তারসহ ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ সোহাগ ইসলাম। সভা শেষে নবনিযুক্ত উপদেষ্টাদের প্রতি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

  • চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার

    চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার

    চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার

    ‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের উপকণ্ঠে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে এই জব ফেয়ারের আয়োজন করে। কারিগরি শিক্ষার মানোন্নয়নে পরিচালিত এএসএসইটি (অ্যাসেট) প্রকল্পের আওতায় এ জব ফেয়ারের আয়োজন করা হয়। সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জব ফেয়ারের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. আব্দুল হক তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাণ গ্রুপের ম্যানেজার (অ্যাডমিন ও এইচআরএম) মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা প্রতিষ্ঠানটির ফুড টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ড. আরিফুল ইসলাম। এ সময় উপাধ্যক্ষ সেলিম আহমেদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন এলাকার দর্শনার্থী ও চাকরিপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন। এবারের জব ফেয়ারে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩টি স্টল অংশ নেয়। চাকরি প্রত্যাশীদের সরাসরি ইন্টারভিউ ও ভাইভা গ্রহণ করেন অংশগ্রহণকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা। পরে তিনজনকে সরাসরি চাকরিতে নিয়োগ দেয়া হয় এবং বিভিন্ন কোম্পানিতে ৬৭ জনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এছাড়া ১৮০ জনের জীবনবৃত্তান্ত জমা নেন কোম্পানিগুলোর প্রতিনিধিরা। প্রধান অতিথি আব্দুল ওয়াহেদ তার বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, দক্ষ জনশক্তি গড়তেও সহায়ক হবে। এদিকে, জব ফেয়ার উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পকারখানার ভূমিকা শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে দক্ষ মানবসম্পদ তৈরি এবং বেকারত্ব হ্রাসে ইতিবাচক পরিবর্তন আসবে। সেমিনারে শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ ও শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

  • নিয়ামতপুরে পুকুর থেকে মাছ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নিয়ামতপুরে পুকুর থেকে মাছ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নিয়ামতপুরে পুকুর থেকে মাছ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাবুল হোসেন। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রসুলপুর ইউনিয়নের নিমদিঘী (বামন দিঘী) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল কাশের ছেলে বাবুল হোসেন ও নাতি নয়ন সরকার। ভুক্তভোগী বাবুল হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা ঐ পুকুর ভোগদখল করে আসছি। আমার ঐ পুকুরে মাছ চাষাবাদ করছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডাঃ ছালেক চৌধুরী নির্দেশে আরিফুল ইসলাম হঠাৎ আমার বাড়ির ওঠানে একটা ঘর বানিয়ে সেখানে রাতের আঁধারে মাদক সেবন করতো। আরিফুল ইসলাম ও তার লোকজন এসে আমাদের ঐ পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যায়। আমরা বাধা দিলে গেলে সে প্রাণনাশের হুমকি দেয়। আমাদের পুকুর থেকে মাছ লুট করে আবার আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আরিফুল। আমরা সেই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানায়। প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি, তদন্ত সাপেক্ষে দ্রত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হউক। নয়ন সরকার বলেন, আরিফুল ইসলাম ও তার লোকজন এসে জোরপূর্বক পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যায়। আবার সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আরিফুল। আমরা সেই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানায়। আমাদের উপর আনিত সব ধরনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন ঘটনাটি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করেন।

  • নওগাঁয় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার ॥ সড়ক দূর্ঘটনায় মৃত্যু ধারনা

    নওগাঁয় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার ॥ সড়ক দূর্ঘটনায় মৃত্যু ধারনা

    নওগাঁয় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার ॥ সড়ক দূর্ঘটনায় মৃত্যু ধারনা

    নওগাঁ সদর হাসপাতালের সামনে কে বা কারা রহস্যজনকভাবে মৃত এক রাজস্ব কর্মকর্তার লাশ ফেলে যায়। হাসপাতাল থেকে সংবাদ পেয়ে নওগাঁ সদর মডেল থানার পুলিশ বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করেছে। মৃত ব্যাক্তি জুনায়েদ আহম্মেদ (৩৭) ঢাকা শাহ জালাল বিমান বন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত। বৃহষ্পতিবার ভোর ৬টার দিকে নওগাঁ ২৫০শয্যা হাসপাতালের প্রধান ফটকের সামনে কে বা কারা ফেলে রেখে যায়। লাশের হাত পা ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত ছিল। খবর পেয়ে পুলিশ এসে লাশের পকেটে থাকা মোবাইল থেকে রিং করলে তার স্ত্রী সেটি রিসিভ করেন এবং স্বামীর মৃত্যুর সংবাদ পান। তার স্ত্রী নাঈমা নারগিস মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারী কলেজে প্রভাষক। জুনায়েদ আহম্মেদের বাড়ি পিরোজপুর জেলায়। তার স্ত্রী মহাদেবপুর ভাড়া বাসায় থাকেন। সরকারি ছুটি বা যে কোন সময়ে তিনি মহাদেবপুর স্ত্রীর কাছে এসে থাকেন। তিনি এক সন্তানের জনক। যথারীতি জুনায়েদ আহম্মেদ মঙ্গলবার রাতে ঢাকা থেকে ট্রনযোগে মহাদেবপুর আসছিলেন। রাতে ঢাকা থেকে রওনা দেয়ার সময় স্ত্রীরসাথে শেষ কথা বলেন। সান্তাহার থেকে মহাদেবপুর যাবার পথে কোথাও সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রথমিকভাবে পুলিশ ধারনা করছে। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে। পুলিশের সকল আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের সদস্যের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • নওগাঁয় নির্বাচনী প্রচারনায় বিএনপি-জামাত সংঘর্ষ ॥ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    নওগাঁয় নির্বাচনী প্রচারনায় বিএনপি-জামাত সংঘর্ষ ॥ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    নওগাঁয় নির্বাচনী প্রচারনায় বিএনপি-জামাত সংঘর্ষ ॥ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    নওগাঁয় নির্বাচনী প্রচারনাকালে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষে উভয়পক্ষ পাল্টপাল্টি সংবাদ সম্মেলন করেছে। বিএনপি বুধবার দুপুরে আয়োজিত এক সম্মেলনে বলেছে গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চকগোপাই গ্রামে জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারনার সময় আচরণবিধি লংঘন করে খাওয়ার আয়োজন করে। বিএনপি সমর্থক একজন তার ছবি তুলতে গেলে তাকে মারধর করা হয়। মান্দা ও নওগাঁ সদর উপজেলার জামাতের নেতাকর্মীদের সংগঠিত করে বিএনপি সমর্থকদের উপর বেপরোয়া হামলা চালায়। এতে বিএনপি ও ছাত্রদলের ৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা হলো,

    হাসান প্রামানিক, জাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান, রুস্তম আলী এবং রাকিব হাসান। আহতদের নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু সাংবাদিকদের বলেছেন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জামায়াত পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের নিকট প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। অপরদিকে, গত মঙ্গলবার রাত ১১টায় জামায়াতে ইসলামী মনোনীত সদর আসনের প্রার্থী এবং জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আ স ম সায়েম এক সংবাদ সম্মেলনে বলেছেন আমি যখন হাসাইগাড়ী ইউনিয়নের চকগোপাই এলাকায় নির্বাচনী প্রচারনা করছিলাম তখন বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের বেশ কিছু নেতা কর্মীদের মারাত্মকভাবে আহত করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় ৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে বলে দাবী করা হয়েছে।

  • আগামী নির্বাচনে নারী সমাজ জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে-দুলু

    আগামী নির্বাচনে নারী সমাজ জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে-দুলু

    আগামী নির্বাচনে নারী সমাজ জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে-দুলু

    বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যেখানে দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী আমাদের নবী করীম মুহাম্মদ (সাঃ) ইসলামে উল্লেখ করেছেন উনি নিজেও আমাদের মা’দেরকে মেয়ে দেরকে সম্মানিত করেছেন, দুঃখজনক হলেও সত্য আজকে মেয়েরা যারা সমান অধিকার রাখে, তাদেরকেও তিরস্কার করে জামায়াতের আমির যে বক্তব্য রেখেছেন এটা অত্যন্ত দুঃখজনক। এসময় তিনি আরো বলেন,আজকে সারা দেশে নারী সমাজ ফুসে উঠেছে বিক্ষুবতো হয়ে উঠছে কারণ তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামাতে ইসলামকে প্রত্যাখ্যান করবে আমি মনে করি। বুধবার (৪ জানুয়ারী) নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ত্রিমহনী বাজারে নির্বাচনী প্রচারনায় তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ বিএনপির নেতৃবৃন্দ।