Blog

  • গোবিন্দগঞ্জ আসনের এমপি লিংকনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

    গোবিন্দগঞ্জ আসনের এমপি লিংকনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

    গোবিন্দগঞ্জ আসনের এমপি লিংকনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার ঝিলপাড়াস্থ নওরোজ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় এমপি লিংকন এলাকার সার্বিক উন্নয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় এমপি লিংকন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভাটি ছিলো প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত, যেখানে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আর ও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিশেষ অতিথি হিসেবে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, প্রেসক্লাব ও পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিশিষ্ট সাংবাদিক সাজেদুর রহমান সাজু। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু,উপজেলা যুবদলের ভারঃ আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রাজশাহী মেডিকেলে ‘হাম’ উপসর্গে ৩ শিশুর মৃত্যু ॥ নতুন ভর্তি ২৫

    রাজশাহী মেডিকেলে ‘হাম’ উপসর্গে ৩ শিশুর মৃত্যু ॥ নতুন ভর্তি ২৫

    রাজশাহী মেডিকেলে ‘হাম’ উপসর্গে ৩ শিশুর মৃত্যু ॥ নতুন ভর্তি ২৫

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিন শিশু মারা গেছে। যাদের বয়স ৫ থেকে ৭ বছর। তিনি বলেন, হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে আরও ২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে তিনজন। দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে হামের সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন শিশু ভর্তি রয়েছে ১৪৯ জন। এদের মধ্যে চারজন বয়স্ক। এনিয়ে এখন পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি হয়েছে ৩৭৭ জন। মারা গেছে ৩৮ জন। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ ও আইসিইউ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

    এসময় তারা হামের উপসর্গে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজ-খবর নেন। পরে মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। আশা করি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শিশু হাসপাতালে আইসিইউ শয্যার সংখ্যা বৃদ্ধি করা হবে। হাসপাতালে আইসিইউ শয্যা সংকট রয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। হাম রোগের চিকিৎসাসহ সার্বিক ক্ষেত্রে রাজশাহী সিটি করপোরেশন হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। সিটি প্রশাসক বলেন, সারাদেশের তুলনায় রাজশাহীতে হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। আমরা সচেতন ও সতর্ক থাকায় এটি সম্ভব হয়েছে। আশা করছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারব। ইপিআই কর্মসূচির আওতায় সিটি করপোরেশন কর্তৃক হাম রোগের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এটি অব্যাহত থাকবে। যে ওয়ার্ডে হামের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পাচ্ছে, সেখানে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, হাম রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। শুক্রবার থেকে একযোগে নগরের ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মাহফুজুর রহমান রিটন বলেন, সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে নিয়মিত টিকা কার্যক্রম চলছে। বর্তমানে তাদের কাছে হামের আট হাজার টিকা মজুদ রয়েছে। রোববার থেকে ৬৪টি স্থানে টিকা দেওয়া হবে। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগমসহ হাসপাতাল ও সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি হচ্ছে-তথ্যমন্ত্রী

    গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি হচ্ছে-তথ্যমন্ত্রী

    গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি হচ্ছে-তথ্যমন্ত্রী

    গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। একইসঙ্গে অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র দেড় মাস হলেও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে আলোচনা চলছে এবং সম্মিলিত মতামতের ভিত্তিতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে। তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতে গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ঘটনা ঘটেছে, তা ফ্যাসিবাদী শাসনের অংশ। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে উত্তরণের পর এখন গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা জরুরি।তিনি জানান, যেসব গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ঘটনার তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ ক্ষেত্রে সাংবাদিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে এবং এসব অপরাধকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

  • গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি হচ্ছে-তথ্যমন্ত্রী

    গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি হচ্ছে-তথ্যমন্ত্রী

    গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি হচ্ছে-তথ্যমন্ত্রী

    গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। একইসঙ্গে অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র দেড় মাস হলেও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে আলোচনা চলছে এবং সম্মিলিত মতামতের ভিত্তিতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে। তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতে গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ঘটনা ঘটেছে, তা ফ্যাসিবাদী শাসনের অংশ। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে উত্তরণের পর এখন গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা জরুরি।তিনি জানান, যেসব গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ঘটনার তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ ক্ষেত্রে সাংবাদিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে এবং এসব অপরাধকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

  • চাঁপাইনবাবগঞ্জ ‘এস.এস.সি ৮৮’র সদস্য তারেকের স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জ ‘এস.এস.সি ৮৮’র সদস্য তারেকের স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জ ‘এস.এস.সি ৮৮’র সদস্য তারেকের স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের এস.এস.সি ৮৮ ব্যাচের সদস্য ও ঢাকা বাসস্ট্যান্ডস্থ তুহিন পরিবহনের কাউন্টার মাস্টার প্রয়াত তোজাম্মেল হক তারেকের স্মরণসভা ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ-৮৮’র সমন্বয়ক শহীদুল হুদা অলকের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। আসরাফুল আম্বিয়া সাগরের সঞ্চালনায় স্মরণসভায় আলোচনা করেন মেসবাহুল জাকের জঙ্গি, খসরু পারভেজ টিপু, আরিফুল হক আরিফ, আব্দুর রউফ জুলমাত। স্মরণসভায় প্রয়াত তোজাম্মেল হক তারেকের সন্তান নয়ন, চাঁপাইনবাবগঞ্জ-৮৮’র সদস্য কে এ এম মাহফুজুর রহমান, শরিফুল ইসলাম শরিফ, সাইফুল ইসলাম তনু, নুরুল ইসলাম টিপু, নাহিদ কামাল, কামরুল হাসান জুয়েল, ফিরোজ কবির, শহিদুল ইসলাম জুয়েল, আব্দুল হাকিম, গোলাম কিবরিয়া কোয়েল, বিপ্লব সরকার, সৈয়দ আজিজুর রহমান মিল্টন, আবুল কালাম আজাদ রানা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রয়াত তারেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মনিরুল ইসলাম। স্মরণসভায় চাঁপাইনবাবগঞ্জের এস.এস.সি ৮৮ ব্যাচের বন্ধুরা অংশ নেন।

  • রহনপুরে ৩৯৩ মিটার আরসিসি সড়কের উদ্বোধন ॥ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

    রহনপুরে ৩৯৩ মিটার আরসিসি সড়কের উদ্বোধন ॥ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

    রহনপুরে ৩৯৩ মিটার আরসিসি সড়কের উদ্বোধন ॥ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় নবনির্মিত আরসিসি (RCC) সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রহনপুর পৌরসভার রহমতপাড়া (বাগান) এলাকা থেকে গোরস্থানগামী এই গুরুত্বপূর্ণ সড়কটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ড. মুঃ মিজানুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, জেলা শ্রমিক দল নেতা ফেরদৌস রানা শান্ত, পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ উপজেলা প্রশাসন, পৌর কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ৩৯৩ মিটার দীর্ঘ এ সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৪৭৬ টাকা ৬৪ পয়সা। পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘IUGIP’ প্রকল্পের আওতায় সড়কটি নির্মাণ করা হয়েছে।

    সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সড়কটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।শেষে উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার যৌথ উদ্যোগে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান/২০২৬’ কর্মসূচি পালন করা হয়। এসময় এলাকাবাসীর মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। উদ্বোধনের পর অংশগ্রহণকারীরা সড়কের পাশের নালা ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। উপজেলা প্রশাসন জানায়, এই অভিযান ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় পরিচালিত হবে।

  • জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই-বাণিজ্যমন্ত্রী

    জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই-বাণিজ্যমন্ত্রী

    জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই-বাণিজ্যমন্ত্রী

    জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেছেন, “শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের মানুষের স্বার্থে জ্বালানি ব্যবহারে আমরা সাশ্রয়ী হই। সেইভ করলেই আমরা জ্বালানি দীর্ঘ সময় ব্যবহার করতে পারব। আমরা যদি সেইভ করতে পারি, তাহলে জ্বালানি কম আমদানি করতে হবে।এতে বৈদেশিক মুদ্রার খরচ হবে কম। জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে স্বাভাবিকতা বজায় রাখতে হবে। স্বাভাবিকতা বজায় রাখার জন্য সকলের প্রতি আমার অনুরোধ থাকবে। শুক্রবার সন্ধায় নিজ বাসভবনে সিলেটের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসে সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়ে মন্ত্রী বলেন, “আমরা সবাই মিলে যদি ঠিক করি, যে আমরা সতর্ক থাকব এবং অহেতুক বিপদে পড়ব না, তাহলে সবই স্বাভাবিক থাকবে। ৬টার পর থেকে পিক আওয়ার শুরু হয়।সেই সময়টা যদি আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, তাহলে বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাব এবং যেটা আমরা সেইভ করলাম, সেই সেভিংসটা লম্বা সময় ধরে ব্যবহার করতে পারব। এটাই স্বাভাবিকতা।এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি আরবসহ যেসব জায়গা থেকে এলপিজি গ্যাস আমদানি করা হয়, সেখানে দাম বৃদ্ধি পাওয়ায় দেশে দাম বেড়েছে। তবে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে।জ্বালানি সংকটের কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হবে কি-না প্রশ্নেখন্দকার মুক্তাদির বলেন, শিল্পের উৎপাদন জ্বালানির কারণে কমার সুযোগ নেই। কারণ যেসব শিল্প গ্যাস দ্বারা পরিচালিত হয়, সেসব শিল্পে গ্যাস সরবরাহ নিশ্চিত করেই অন্য হিসাব করা হয়। সেভাবেই জ্বালানি মন্ত্রণালয় তার গ্যাস সরবরাহ নিশ্চিত রেখেছে। এসময় সিলেট মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, এহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল হাদি পাভেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

  • নাচোলে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

    নাচোলে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

    নাচোলে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) সকালে নাচোল মধ্য বাজার এলাকায় সরকারি কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা। এছাড়াও অভিযানে দলমত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। চলমান অভিযানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবারকে তাদের নিজ নিজ আঙিনা ও চারিপাশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানান। এছাড়া, বাজারে মাছ ও মাংস বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থানে মাছ-মাংস বিক্রি করা এবং বর্জ্য ফেলার কঠোর নির্দেশনা প্রদান করেন।উপস্থিত নেতৃবৃন্দ এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং মশার প্রজনন রোধে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। আগামী সপ্তাহে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানানতিনি।

  • রহনপুরে জনতা স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

    রহনপুরে জনতা স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

    রহনপুরে জনতা স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ, নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, নওদা মিশনের ইনচার্জ ও বিদ্যালয়ের সভাপতি ফাদার সুশান্ত ডি কস্তা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মনিরুজ্জামান ডাবলু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফুল ইসলাম, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, শিক্ষক শরিফুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত কর্মচারী আমিনুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করে শিয়াম ও শিখা। পরে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয় এবং নবাগতদের বরণ করা হয়। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

  • গোবিন্দগঞ্জে বাড়িতে ঢুকে একই পরিবারের চারজনকে ছুরিকাঘাত

    গোবিন্দগঞ্জে বাড়িতে ঢুকে একই পরিবারের চারজনকে ছুরিকাঘাত

    গোবিন্দগঞ্জে বাড়িতে ঢুকে একই পরিবারের চারজনকে ছুরিকাঘাত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামে গলাকেটে ও ছুরিকাঘাত করে একই পরিবারের চারজন গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের হঠাৎ বহিরাগত এক ব্যক্তি বাড়ীতে ঢুকে অতর্কিত হামলা করে একই পরিবারের চারজনকে ছুরিকাঘাতে আহত করে। আহতরা হলেন, বাড়ীর মালিক বাবলু মিয়া, হেলেনা বেগম (৫৫), বাবলুর মেয়ে শেফালী আক্তার ও পাপরী খাতুন। এর মধ্যে বাবলুর বোন হেলেনার গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত হেলেনাকে উন্নত চিকিৎসার জন্য সজিমেকে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারী বহিরাগত যুবক রনিকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত রনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিলখারা ইউনিয়নের খয়বর মন্ডলের ছেলে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে কী কারণে এই আকস্মিক ও নৃশংস হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে এবং সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে রনি নামে একজনকে আটক করা হয়েছে। হামলার সঠিক কারন জানাযায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।