Blog

  • লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

    লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

    লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

    বিএনপির লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল। এ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক দুবারের সংসদ সদস্য বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। রোববার রাত ১১টার দিকে শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন সোহেল। তিনি রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ সময় বিএনপি প্রার্থী নিজান ও সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম। “বিএনপি ও ধানের শীষের পক্ষে কাজ করবো। দুই মাস আগেও আমি বলেছি ধানের শীষ যাকে দেওয়া হবে তার পক্ষে ভোট করবো। ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন নিজান বলেন, আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনা-সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জীবন-মরণের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জয়লাভ করা ছাড়া কোনো বিকল্প নেই। সেই মুহুর্তে আমার ভাই শরাফ উদ্দিন আজাদ সোহেল বিএনপিকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তার এই ক্ষুদ্র প্রয়াস আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, তারেক রহমানের হকের বাংলাদেশে আরও একজন নতুন যোদ্ধা যুক্ত হল। আমরা সোহেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শরাফ উদ্দিন আজাদ সোহেল বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। তারেক রহমানের প্রতি সম্পূর্ণ আস্থা নিয়ে তিনি বিএনপিতে পুনরায় ফিরে এসেছেন এবং আমাদের দলীয় প্রার্থী আশরাফ উদ্দিন নিজানের প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, সোহেলের এই সিদ্ধান্তে তারেক রহমানের হাত এবং আমাদের জেলা বিএনপি শক্তিশালী হবে।

  • গোদাগাড়ীতে অসহায় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

    গোদাগাড়ীতে অসহায় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

    গোদাগাড়ীতে অসহায় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

    রাজশাহীর গোদাগাড়ীতে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসন ও অগ্নিকান্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাইমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, উপজেলা কমিশনার ভূমি শামসুল ইসলাম, এ.এস.সালাম, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুতাওক্কীল, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল হকসহ অন্যরা।

  • বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ছাত্রনেতা মতিনের নেতৃত্বে গণসংযোগ

    বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ছাত্রনেতা মতিনের নেতৃত্বে গণসংযোগ

    বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ছাত্রনেতা মতিনের নেতৃত্বে গণসংযোগ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ মতিউর রহমান (মতিন)-এর নেতৃত্বে কলস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর পক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের জিগরী বাজার ও কাঁকফো বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাচ্চু, সাবেক সহ-সভাপতি সাজাহান আলী, থানা যুবদলের সাধারণ সম্পাদক হানিফুর রহমান হানিফ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাফিজুল ইসলাম, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিন আহমেদ স্বাধীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গণসংযোগকালে মোঃ মতিউর রহমান (মতিন) বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি কলস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। এসময় নেতাকর্মীরা বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেন। কর্মসূচিকে কেন্দ্র করে জিগরী বাজার ও কাঁকফো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

  • এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা

    এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা

    এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা

    ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ ফেব্রুয়ারি) নতুন দাম ঘোষণা করে। নতুন দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ফেব্রুয়ারি মাসে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১,৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, ৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। ভোক্তা পর্যায়ে ফেব্রুয়ারি মাসে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগের সমন্বয় ৪ জানুয়ারি করা হয়েছিল, তখন লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে দাম ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

  • অরুনিমা রিসোর্ট গলফক্লাবে পরিবেশ ও পরিযায়ী পাখি বিষয়ক পর্যটন সেমিনার

    অরুনিমা রিসোর্ট গলফক্লাবে পরিবেশ ও পরিযায়ী পাখি বিষয়ক পর্যটন সেমিনার

    অরুনিমা রিসোর্ট গলফক্লাবে পরিবেশ ও পরিযায়ী পাখি বিষয়ক পর্যটন সেমিনার

    পরিবেশ সংরক্ষণ, পরিযায়ী পাখির আবাসস্থল রক্ষা এবং প্রকৃতিনির্ভর পর্যটনের টেকসই উন্নয়ন ও সহাবস্থানের কৌশল নিয়ে নড়াইলের কালিয়া উপজেলায় এক গুরুত্বপূর্ণ পর্যটন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ ফেব্রুয়ারি) রাত ৯টায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “পরিবেশ, পরিযায়ী পাখি ও প্রকৃতি কেন্দ্রিক পর্যটন: সহাবস্থানের কৌশল” শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, “পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করেই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। এতে একদিকে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্যও রক্ষা পাবে।” সেমিনারে সভাপতিত্ব করেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব)-এর ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। তিনি বলেন, দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রকৃতি ও পর্যটনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা সময়ের দাবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁঞা। তিনি বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা ছাড়া প্রকৃতিনির্ভর পর্যটনের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ। তিনি বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যটন অবকাঠামো গড়ে তুলতে পরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) তাহারিন তৌহিদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মুনিব খন্দকার। সেমিনারে নড়াইল ও কালিয়া অঞ্চলে কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল সংরক্ষণ, জলাভূমি রক্ষা, পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটন বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • নির্বাচনী মাঠে শক্ত অবস্থান জানান দিল বিএনপি ॥ গোমস্তাপুরে নির্বাচনী মহিলা সমাবেশ

    নির্বাচনী মাঠে শক্ত অবস্থান জানান দিল বিএনপি ॥ গোমস্তাপুরে নির্বাচনী মহিলা সমাবেশ

    নির্বাচনী মাঠে শক্ত অবস্থান জানান দিল বিএনপি ॥ গোমস্তাপুরে নির্বাচনী মহিলা সমাবেশ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহিলা সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা (বিএনপি)। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গোমস্তাপুর উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় বিএনপির নির্বাচনী মিছিল ও সমাবেশ।
    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জের ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মো. আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সেন্টু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসভ্যানটেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এশিয়া) ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম (খোকন) এসময় আরো বক্তব্য রাখেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, আশরাফুল ইসলামসহ গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
    সমাবেশে সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সোহরাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এই নির্বাচন জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন চায় না।” তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
    সমাবেশ ঘিরে গোমস্তাপুর উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

  • ভোটগ্রহণের ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারিতে

    ভোটগ্রহণের ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারিতে

    ভোটগ্রহণের ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারিতে

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটগ্রহণে কোনো ধরনের কারচুপির সুযোগ থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। ভোটগ্রহণের ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারির আওতায়।
    রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিটাল সেল ও পর্যবেক্ষণ টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
    সানাউল্লাহ জানান, প্রবাসীদের ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকায় গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে। ব্যালট নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকায় জালিয়াতির কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
    ভোটকেন্দ্রে সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, শুধু প্রিজাইডিং অফিসার কলম ব্যবহার করতে পারবেন। অন্য কর্মকর্তাদের জন্য থাকবে পেন্সিল। প্রতিটি আসনে ১০ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভোট কেনাবেচা ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং প্রয়োজন হলে অর্থ লেনদেনে সীমা নির্ধারণ করা হবে।
    নির্বাচন সংশ্লিষ্টদের কোনো ধরনের আপ্যায়ন গ্রহণ না করার নির্দেশনা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অপতথ্য প্রতিরোধে দ্রুত সঠিক তথ্য প্রচার করতে হবে। পাশাপাশি বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা থাকবে। নির্বাচনকে স্বচ্ছ রাখতে প্রতিটি জেলা ও কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে।
    তিনি আরও বলেন, বড় দল হোক বা ছোট দল, পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না। যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

    জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

    জয়পুরহাটে সরিষাক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

    জয়পুরহাটে একটি সরিষাক্ষেত থেকে তাইফ হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। নিহত তাইফ হাসান নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন হোসেনের ছেলে। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। ওসি আনিছুর রহমান জানান, তাইফ হাসান গতকাল শনিবার তার মায়ের সঙ্গে বাসযোগে ঢাকা থেকে জয়পুরহাট শহরে আসে। পরে পানি পান করার কথা বলে সে নিখোঁজ হয়। রবিবার দুপুরে পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষাক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাইফ হাসানকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন

    গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন

    গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আওতাধীন বিভিন্ন ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
    শুক্রবার ও শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। ভোটকেন্দ্রসমূহে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাধ্যমে বডি ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    কার্যক্রম শেষে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ বডি ওর্ন ক্যামেরা ব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনী দায়িত্ব পালনে আইনানুগ আচরণ, পেশাদারিত্ব বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
    পুলিশ পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা সম্ভব। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
    এ উদ্যোগের ফলে ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় থাকবে এবং নির্বাচন পরিচালনায় আরও আস্থা তৈরি হবে বলে মনে করছেন।