Blog

  • গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে লেখক তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই

    গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে লেখক তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই

    গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে লেখক তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই

    গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দুই জনের হাতে শিক্ষাবিষয়ক গ্রন্থ ‘জ্ঞানের জগৎ- ‘World of Knowledge’  আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন বইটির লেখক, শিক্ষক তৌফিক সুলতান স্যার। এই বই হস্তান্তর অনুষ্ঠানকে সংশ্লিষ্ট মহল কেবল একটি সৌজন্যমূলক উপহার প্রদান হিসেবে দেখছে না বরং শিক্ষা, জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার একটি তাৎপর্যপূর্ণ প্রতীকী বার্তা হিসেবে মূল্যায়ন করছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীরা বলেন, একটি জাতির প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো বা অর্থনৈতিক সূচকে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা এবং জ্ঞানচর্চার বিস্তার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রেক্ষাপটে সংসদ সদস্য পদপ্রার্থীদের হাতে একটি দিকনির্দেশনামূলক শিক্ষাগ্রন্থ তুলে দেওয়ার উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও মানবিক উন্নয়নের প্রতি সচেতনতার বহিঃপ্রকাশ। শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতা থেকে ‘জ্ঞানের জগৎ’ ‘জ্ঞানের জগৎ’ বইটির লেখক তৌফিক সুলতান দীর্ঘদিন ধরে শিক্ষকতা, প্রশিক্ষণ ও গবেষণামুখী কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি নিজেকে কেবল শ্রেণিকক্ষের পাঠদানে সীমাবদ্ধ রাখেননি;

    বরং শিক্ষার্থীদের বাস্তব সমস্যা, মানসিক চাপ, পড়াশোনার ভয় এবং ব্যর্থতার হতাশার ভেতরে দাঁড়িয়ে সমাধান অনুসন্ধান করেছেন। শিক্ষকতা জীবনে তিনি বারবার একটি বাস্তব চিত্র প্রত্যক্ষ করেছেন—অনেক শিক্ষার্থী ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করেও পরীক্ষার হলে গিয়ে পড়া ভুলে যায়। আবার কেউ বিষয় বুঝলেও সঠিক স্মৃতি সংরক্ষণ কৌশল না জানার কারণে ভালো ফল করতে পারে না। বই হস্তান্তর ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ‘জ্ঞানের জগৎ’-এর ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থায় এই বইটি একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় সংযোজন। তাদের মতে, বইটি শিক্ষার্থীদের পড়ার অভ্যাস বদলে দিতে পারে এবং পড়াশোনার প্রতি ভয় দূর করে আগ্রহ তৈরি করতে সক্ষম। অভিভাবকরাও আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি শিক্ষানীতি নির্ধারণে শিক্ষাবিদ ও গবেষকদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়, তবে শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন সম্ভব। শিক্ষার্থীরাও জানান, বইটির ধারণা সম্পর্কে জেনে তারা পড়াশোনাকে নতুন দৃষ্টিতে দেখার অনুপ্রেরণা পাচ্ছেন।

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে গোদাগাড়ীতে। নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউট, আগারগাঁও এর আয়োজনে প্রশিক্ষণে গোদাগাড়ী অডিটরিয়ামে প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। সোমবার অনুষ্ঠিত এই কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার নাইমুল হাসান, এ.এস.পি সালাম, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুতাওক্কীল, উপজেলা কমিশনার ভূমি শামসুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসক বলেন, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মানে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। আইন আপনাদের যতটুকু ক্ষমতা দিয়েছে সেটুকু ব্যবহার করে সর্বোচ্চ নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করবেন। আপনাদের সকল খবর গোয়েন্দা সংস্থার কাছে আছে, এখন থেকে আপনারা কোথাও দাওয়াতে যাবেন না, ভোট কেন্দ্রে নিজেদের মত করে খাবেন, কারও খাবার খাবেন না। নিজেদের মত করে রান্না করে অথবা হোটেলে অর্ডার করতে পারেন। ভোটের আগের দিন প্রয়োজনীয় জিনিসপত্রের চেকলিস্ট করে নিবেন। মোবাইলটি সর্বদা খোলা রাখবেন। কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। গত বছরগুলোর নির্বাচনের পুনরাবৃত্তি যেন আর না হয়। আগের নির্বাচনের সকল স্মৃতি ভুলে যান, তবে ভালো কোন অভিজ্ঞতা থাকলে সেটা কাজে লাগাবেন।

  • নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল

    নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল

    নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল

    নড়াইলের কালিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী নেতা ও নড়াইল-১ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিকেলে অনুষ্ঠিত এ গণমিছিলটি কালিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন কামনা করেন। গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঠে সক্রিয় রয়েছে। তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে। উল্লেখ্য, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

  • শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

    শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

    শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক পিপিএম, সেনাবাহিনীর মেজর মুহিন উদ্দিন হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। কর্মশালায় প্রধান অতিথি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, এবারের নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচন আগামী দিনে যেনো স্মরণীয় ও ইতিহাস হয়ে থাকে সেদিক ভেবে সকল কর্মকর্তা-কর্মচারীদের সজাগ থাকতে হবে।

    আমরা চাই, একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যিদয়ে নির্বাচন শেষ করতে। আর শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে একমাত্র প্রার্থীরা। আমরা চাই, প্রার্থীগণ সেদিক বজায় রাখবেন। তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৫ লাখ ১৮১জন ভোটার। ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি তাঁদেন ভোটারাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ করতে এই আসনে ১৫৯টি ভোট কেন্দ্রে ১৬৭ জন প্রিজাইডিং অফিসার, ৯৮৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৯৬৪জন পোলিং অফিসার ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন। উল্লেখ, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন গঠিত। এই আসনে মোট ৫ লাখ ১৮১ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫৫ হাজার ৩১৬জন পুরুষ ও ২ লাখ ৪৪ হাজার ৮৬৫জন নারী ভোটার রয়েছে। এই আসনে ৬ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করছেন। বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি শাহজাহান মিঞা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর কেরামত আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক আফজাল হোসেন (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী নবাব মোঃ শামসুল হোদা (মমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তজোট এর মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হালিম (ছড়ি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম (হাতপাখা)।

  • প্লট দুর্নীতি মামলার রায় ॥ হাসিনা-টিউলিপ- ববি ও রূপন্তীর সাজা

    প্লট দুর্নীতি মামলার রায় ॥ হাসিনা-টিউলিপ- ববি ও রূপন্তীর সাজা

    প্লট দুর্নীতি মামলার রায় ॥ হাসিনা-টিউলিপ- ববি ও রূপন্তীর সাজা

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরও দুই মামলার রায় দিয়েছে আদালত। রায়ে শেখ হাসিনার সাথে এবার তার ভাগ্নে ও দুই ভাগ্নিকেও দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। মামলা দুটির একটি আওয়ামীলীগ সভাপতির ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট দুর্নীতির অভিযোগে। অন্যটি ববির ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট নিয়ে। তাদের দেওয়া হয়েছে সাত বছর করে কারাদণ্ড। তাদের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মামলায় পাঁচ বছর করে ১০ বছর এবং বোন ব্রিটিশ এমপি টিউলিপের দুই বছর করে ৪ বছর কারাদণ্ড হয়েছে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সোমবার এ দুই মামলার রায় ঘোষণা করেন।

  • নিজ দলীয় কর্মীদের যোগদানের নামে অপপ্রচার চালাচ্ছে জামায়াত-শাহজাহান মিঞা

    নিজ দলীয় কর্মীদের যোগদানের নামে অপপ্রচার চালাচ্ছে জামায়াত-শাহজাহান মিঞা

    নিজ দলীয় কর্মীদের যোগদানের নামে অপপ্রচার চালাচ্ছে জামায়াত-শাহজাহান মিঞা

    বিএনপির একজন কর্মীও চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগ দেয়নি, নিজেদের দলীয় কর্মীদের ফুলের মালা পরিয়ে ফটোশেসন করছেন এমনটাই দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। তিনি বলেন, একটি আদর্শিক দল হল বিএনপি। ফলে একজন কর্মীরও দলত্যাগ করে জামায়াতে যোগ দেয়ার প্রশ্ন উঠেনা। রোববার শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে গনমাধ্যম কর্মীদের এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.শাহজাহান মিঞা। তিনি আরও বলেন,

    বিএনপি একটি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক দল, ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের জোয়ার দেখে গুজব ছড়াতে জামায়াত নানান ষড়যন্ত্র করে আসছে বরং জামায়াত থেকে অনেকে বিএনপিতে যোগ দিয়েছেন, যার অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। তবে বিষয়টি আমরা প্রচারের জন্য ব্যবহার করতে চাই না। বিএনপির কেউ জামায়াতে যোগ দিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব। তিনি বলেন, গুজব শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বজুড়েই রয়েছে। তবে জামায়াতে ইসলামের সমকক্ষ আছে কি না, তা আমার জানা নেই। এসব গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গণসংযোগকালে অধ্যাপক শাহজাহান মিঞা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, বিএনপি নেতা তৌফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও, উপজেলার দুর্লভপুর হাই স্কুল মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। এসময় তিনি বলেন, দেশের বিশিষ্ট আলেম ওলামাদলের বক্তব্য আপনারা শুনেছেন, ইসলাম ধ্বংস করার জন্য জামায়াতই যথেষ্ট। বিএনপিকে ইসলাম অনুরাগী দল দাবি করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ্ অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তিনিই প্রতিষ্ঠিত করেছিলেন। শিবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা ও ধানের শীষে ভোট চান তিনি।

    দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এন্ড কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহীদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দীনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা।

  • রহনপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ

    রহনপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ

    রহনপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম রবিবার দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। প্রচারণার শুরুতে তিনি নওদা মিশনে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। পরে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেমন ষাড়বুরুজ, জনতা মোড়, ডিপপাড়া, হান্যজাল পাড়া, কৈমাড়ি, ভাগলপুর, রতনপুর, কাজিগ্রাম, কলকলিয়া পাড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। দিনব্যাপী প্রচারণা শেষে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন বিএনপির জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন গোমস্তাপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলাউদ্দিন পারভেজসহ আরও অনেকে। বক্তারা বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। তাই প্রত্যেক নেতা-কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং বিশেষ করে মা-বোনদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য আকুল আবেদন জানাতে হবে।

  • রাজশাহীতে খালেদা জিয়ার নাম জড়িয়ে ভুঁইফোড় সংগঠন ॥ মিনু’র নেতৃত্বে উচ্ছেদ

    রাজশাহীতে খালেদা জিয়ার নাম জড়িয়ে ভুঁইফোড় সংগঠন ॥ মিনু’র নেতৃত্বে উচ্ছেদ

    রাজশাহীতে খালেদা জিয়ার নাম জড়িয়ে ভুঁইফোড় সংগঠন ॥ মিনু’র নেতৃত্বে উচ্ছেদ

    রাজশাহীতে ব্যবসার কথা বলে ভবন ভাড়া নিয়ে খালেদা জিয়ার নাম জড়িয়ে সংগঠন খুলে বসার অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসায় সংগঠনটি উচ্ছেদ করেছেন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। ভবনটি রাজশাহী নগরের উপশহর এলাকার ২ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে। চারতলা বাড়িটির মালিক আকরামুল ইসলাম, যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী। গত বছরের অক্টোবরে ভবনটি ভাড়া নেন সরকার জিয়াউর রহমান নামের এক ব্যক্তি। বাড়ি মালিকর অভিযোগ, দোতলায় ২ হাজার ২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট আবাসন ব্যবসার কথা বলে ভাড়া নেন জিয়াউর। পরে সেখানে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের’ জেলা ও মহানগর কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়। এই সংগঠনের ব্যানারে সেখানে নানা কর্মসূচিও পালন করা হয়। এতে অন্য ভাড়াটিয়ারা বাসা ছাড়তে শুরু করেন। তিনি বলেন, ৫৮ হাজার টাকা জামানতে মাসিক ২৯ হাজার টাকায় বাসাটি ভাড়া দেওয়া হয়। কিন্তু বাসায় ওঠার পর জিয়াউর তাকে কোনো ভাড়া বা বিল পরিশোধ করেননি। বাসা ছাড়তে বললেও তারা সাড়া দেননি। আইনি নোটিশ পাঠিয়েও কাজ হয়নি। পরে বাড়ির মালিকের ছেলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। বিষয়টি নজরে এলে রোববার বিকালে ওই বাড়িতে যান রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। পরে তার উপস্থিতিতে বাড়ির সামনে থাকা সাইনবোর্ড ও ব্যানার সরিয়ে ফেলা হয় এবং কার্যালয় উচ্ছেদ করা হয়। এ সময় ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি সরে যান। মিজানুর রহমান বলেন, ‘মাদার অব ডেমোক্রেসি-খালেদা জিয়া পরিষদ’ নামে জাতীয় বা স্থানীয় পর্যায়ে বিএনপির কোনো স্বীকৃত সংগঠন নেই। প্রতারণামূলকভাবে সংগঠনের নাম ব্যবহার করা হয়ে থাকলে তা খতিয়ে দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগের বিষয়ে সরকার জিয়াউর রহমান বলেন, তারা ভুঁইফোড় নন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার দাবি, বাসা ছাড়ার নোটিস দেওয়া হলেও নতুন অফিস খোঁজার জন্য সময় প্রয়োজন। এ কারণে দেরি হচ্ছিল। বাড়ি দখলের অভিযোগও তিনি অস্বীকার করেন।

  • গোমস্তাপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা

    গোমস্তাপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা

    গোমস্তাপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নির্বাচনী জনসভা করেছে জামায়াতে ইসলামী। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন বাঙ্গাবাড়ী ইউনিয়ন আমীর জহুরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, কেন্দ্রীয় জামায়াত নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ইয়াহিয়া খালেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা এবং শিবির নেতা সালাউদ্দিন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। জনসভা শেষে বেশকিছু বিএনপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে আয়োজকরা জানান। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধায় জিইউকে’র উদ্যোগে তিন মাসব্যাপি কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন

    গাইবান্ধায় জিইউকে’র উদ্যোগে তিন মাসব্যাপি কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন

    গাইবান্ধায় জিইউকে’র উদ্যোগে তিন মাসব্যাপি কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন

    গাইবান্ধায় দক্ষ জনশক্তি তৈরি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তিন মাসব্যাপি আবাসিক কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রবিবার (১ ফেব্রুয়ারি) গাইবান্ধার নশরৎপুরস্থ জিইউকে-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ লাইলাতুল হোসেন। আয়োজকরা জানান, এবারের ব্যাচে তিনটি ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিষয়গুলো হলো-ফ্যাশন গার্মেন্টস,

    মোবাইল ফোন সার্ভিসিং এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন। এতে মোট ৭৫ জন যুব নারী ও পুরুষ অংশগ্রহণ করছেন। সংস্থাটির তথ্যমতে, তারা এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি নারী-পুরুষকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে। এর মধ্যে প্রায় ১২ হাজার প্রশিক্ষণার্থী অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে বর্তমানে বিভিন্ন আত্মকর্মসংস্থান ও চাকরিতে যুক্ত রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ উন্নয়নন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন, কর্মকর্তা মিজানুর রহমান, খায়রুল হাসান, দিপালী রানী বর্মন, জয়া প্রসাদ ও কিশোর কুমারসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।