Blog

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন একটি লিচু বাগান থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল শুক্রবার রাতে নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযানে বের হয়ে রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের জনৈক পলাশের লিচু বাগানে দুটি সন্দেহভাজন প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকার সংবাদ পায়। প্রেক্ষিতে র‌্যাবের দলটি ঘটনাস্থলে গিয়ে ব্যাগ দুটি তল্লাশি করে। রাত সাড়ে ১০টার দিকে ব্যাগগুলো থেকে ৩ কেজি ৬০৬ গ্রাম গান পাউডার সদৃশ পদার্থ (সাদা, কালো ও হলুদ রঙের), ৮৫৫ গ্রাম কাঁেচর গুঁড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ২টি লাল রঙের কসটেপ এবং ৬টি গ্যাস লাইটারসহ সরঞ্জামগুলো জব্দ করা হয়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু

    নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু

    নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু

    নওগাঁর মহাদেবপুরে এক সড়ক দূর্ঘটনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৫ ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোর চারটায় নওগাঁ-নজিপুর সড়েকর মহাদেবপুর উপজেলার শিবপুর পাটকাটি মোড়ে একটি দ্রুতগামী ড্রাম ট্রাক বিপরীত দিক থেকে আসা দু’টি চার্জার ভ্যানকে চাপা দিলে ঘটনালেই ৩ জন মৃত্যুবরন করেন। মহাদেবপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষনা করেন। দূর্ঘটনায় নিহতরা হলো, মহাদেবপুর উপজেলার নূরপুর মধ্যপাড়া গ্রামের মারমা ওড়াও-এর পুত্র সন্জু ওড়াও (৪৮), জুটুয়া পাহানের পুত্র বিপুল পাহান (২২), খোকা পাহানের পিত্র বীরেন পাহান (৫০), মৃত নরেন পাহানের পুত্র উজ্জল পাহান(২৪) এবং অনিল পাহানের পুত্র বিপ্লব পাহান (২২)।

    0-4608×2602-0-0#

    মহাদেবপুর থানা পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার মহাদেবপুর হাটবার। বিশেষ করে হলুদের হাট ভোর বেলা থেকে শুরু হয়। এই কারনে তারা দু’টি পৃথক চার্জার ভ্যানে মোট ৬ জন হলুদ ও বেগুন বিক্রি করতে মহাদেবপুর হাটে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক ঐ দু’টি চার্জার ভ্যানকে চাপা দিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। ট্রাকের চালক ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়ে সম্পূর্ণ উল্টোদিকে গিয়ে ঐ দু’টি চার্জার ভ্যানকে চাপা দেয়। ফলে এই নিহতের ঘটনা ঘটে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এই দূর্ঘটনায় ভ্যান চালক রমেশ পাহানের পুত্র সমান্ত (৩০) আহত হয়ে মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শোষ করে পরিবারের সদস্যদের নিকট লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই-অধ্যাপক শাহজাহান মিঞা

    দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই-অধ্যাপক শাহজাহান মিঞা

    দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই-অধ্যাপক শাহজাহান মিঞা

    বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, ‘আল্লাহ’ ছাড়া দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। শুক্রবার বিকেলে শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, বিএনপি সত্যিকার অর্থে ইসলাম অনুরাগী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবিধানে ‘বিসমিল্লাহ’ অন্তর্ভুক্ত করেছিলেন। এসময় তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, “তারা ১৯৭১-কে মুছে দিতে চায়, তাই দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” নির্বাচিত হলে শিবগঞ্জকে একটি ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। শ্যামপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খাইরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আবদুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, বিএনপি নেতা আশরাফুল আলম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী। সভায় স্থানীয় সাধারণ ভোটারগণসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • দিনাজপুরে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

    দিনাজপুরে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

    দিনাজপুরে শুরু হয়েছে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-(পিআইবি)’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদাকাত আলী খান, সাধারণ সম্পাদক মাহফুজুল হক রিপন, সহ-সভাপতি ফারুক হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ অন্যরা বক্তব্য রাখেন। প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ রবিবার শেষ হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

  • নাচোলে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    নাচোলে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    নাচোলে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৩১জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত হারুন এর ছেলে দানেশ আলী (৫৩) ও তার স্ত্রী তাহেরা বেগম (৩০) কে এক কেজি গাঁজাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, তারা স্বামী-স্ত্রী তাদের নিজ বসত বাড়ীতে পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ক্রমিক নং ১৯(ক)/৪১ ধারায় অপরাধ করায় উক্ত ধারায় নাচোল থানায় একটি নিয়মিত মামলা করার জন্য এজাহার দাখিল করা হয়েছে।

  • গোদাগাড়ীতে সাংবাদিক পলাশের স্মরণ সভা ও দোয়া মাহফিল

    গোদাগাড়ীতে সাংবাদিক পলাশের স্মরণ সভা ও দোয়া মাহফিল

    রাজশাহীর গোদাগাড়ীতে সাংবাদিক সেলিম সানোয়ার পলাশের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলেয় বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে গোদাগাড়ীর সর্বস্তরের সাংবাদিক ও সুধিজনদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাংবাদিক ও সাহিত্যিক একরামুল হক, আশরাফ বাবু, মাইনুল ইসলাম, আব্দুল খালেক, জামিল আহমেদ প্রমুখ। সভায় দোয়া পরিচালনা করেন মাও. শরিফুল ইসলাম। সেলিম সানোয়ার পলাশ গোদাগাড়ীর হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও দৈনিক দিনকাল পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

  • গোবিন্দগঞ্জ দলীয় নেতাকর্মী-সমর্থদের ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান

    গোবিন্দগঞ্জ দলীয় নেতাকর্মী-সমর্থদের ভালোবাসায় সিক্ত হলেন তারেক রহমান

    শুক্রবার নির্বাচনি জনসভায় বগুড়া থেকে রংপুরে যাওয়ার পথে উত্তরের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জে দলীয় নেতাকর্মী-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪ টার দিকে তারা গড়ীবহর গোবিন্দগঞ্জে অতিক্রমকালে হাজারো নেতাকর্মী-সমর্থক হাত নাড়িয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানায়। এসময় তারেক রহমান দলীয় নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশ্য হাত নাড়িয়ে শুভেচ্ছা জানায়। এর আগে জুমার নামাজের পর থেকে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো বিএনপি নেতাকর্মী-সমর্থকরা দলের চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তার দু’পাশে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে অপেক্ষা করেন। এছাড়াও পলাশবাড়ীতেও দলীয় নেতাকর্মী-সমর্থক প্রিয় নেতা তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

  • নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী অধ্যাপক বি.এম. নাগিব হোসেনকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় নড়াইল জেলার কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামে বি.এম. নাগিব হোসেনের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে জিয়া পরিষদের নেতা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম. নাগিব হোসেন বলেন, আসন্ন নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে এবং আমাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বুধবার দিনগত রাত ২টার দিকে ৬-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী মাইক্রোবাস যোগে দক্ষিণ যোগানিয়াস্থ আমার বাসার সামনে এসে আমাকে ডাকাডাকি করতে থাকে। তারা ডিবি পরিচয়ে আমার সাথে কথা আছে বলে আমাকে বাইরে নেওয়ার চেষ্টা করে। ঘরের ভিতর থেকে তাদের সাথে কথা বলার এক পর্যায়ে আমার সন্দেহ হলে এত রাতে আমি বাইরে যেতে অপারগতা প্রকাশ করি। আমাকে বাইরে নিতে ব্যর্থ হয়ে তারা আমাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে আমার বাড়ির গেটে সজোরে আঘাত করে। আমার প্রতিবেশিরা টের পেয়ে জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। সন্ত্রাসীরা আতংক সৃষ্টির লক্ষ্যে ফাঁকা গুলি ছুড়েছে বলে প্রতিবেশিদের মুখ থেকে জানতে পেরেছি। আমি নির্বাচন করার ঘোষনা দেয়ার পর থেকে কয়েকবার হুমকির সম্মূখীন হয়েছি। শ্রমিকদল নেতা আমার প্রয়াত বড়ভাই বি.এম বাকির হোসেনের জনপ্রিয়তার কারণে এলাকার তৃণমূল গণমানুষের পাশে দাঁড়াতে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমাকে হত্যা করতে পারলে পথের কাটা দূর হবে সেটা মনে করেই সন্ত্রাসীরা আমার উপর হামলার চেষ্টা করেছে। আমার উপর যত ধরনের হামলা-মামলা কিংবা মৃত্যুর হুমকি আসুক না কেন আমি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবো না। মাঠে আগে ছিলাম এখন আছি আগামীতেও থাকবো। আমাকে সমর্থনকারীরাও সকল ভয়ভীতিকে উপেক্ষা করে আমার সাথে আছেন। আমার ব্যক্তিগত কোন শত্রু নেই। নির্বাচনে অংশ নেয়ার কারণেই আমার উপর হামলা হয়েছে। বিষয়টি আমি নির্বাচন কমিশনার, জেলা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের জানিয়েছি।
    প্রফেসর নাগিবের প্রতিবেশী মো: মিকু শেখ ও কল্লোল জানান, গুলির শব্দ ও গালিগালাজ শুনে আমরা ঘর থেকে বের হয়ে আসি। আশপাশের লোকজন জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে এক পর্যায়ে তারা পালিয়ে যায়। স্বতন্ত্র প্রার্থী প্রফেসর বি.এম. নাগিবের বাসায় সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও ভীতি প্রদর্শনের ঘটনায় এ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার তীব্র নিন্দা জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। তিনি আরও লেখেন এ ধরনের কাপুরুষোচিত হামলা গণতন্ত্র, শান্তি ও মানুষের ভোটাধিকারকে ভয় দেখানোর অপচেষ্টা মাত্র। এ বিষয়ে নড়াগাতী থানার ওসি মো: আব্দুর রহিম বলেন, ঘটনা জানার পর পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • দিনাজপুরের হিলিতে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন ॥ বন্ধ রেল যোগাযোগ

    দিনাজপুরের হিলিতে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন ॥ বন্ধ রেল যোগাযোগ

    দিনাজপুরের হিলিতে ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের। কোন হতাহতদের ঘটনা না ঘটলেও এতে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল। শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় হঠাৎ করে ইঞ্জিন থেকে বগির সংযোগকারী হুক খুলে যায়। ফলে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে সাতকুড়ি এলাকায় আটকে পড়ে এবং ইঞ্জিনটি একা হিলি রেলস্টেশনে পৌঁছে যায়। তিনি আরও জানান, বিচ্ছিন্ন হওয়া কয়েকটি বগির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় মেরামতের জন্য বগিগুলো বিরামপুর রেলস্টেশনে নেওয়া হবে। দ্রুত লাইন সচল করতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।

  • দিনাজপুরের হিলিতে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন ॥ বন্ধ রেল যোগাযোগ

    দিনাজপুরের হিলিতে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন ॥ বন্ধ রেল যোগাযোগ

    দিনাজপুরের হিলিতে ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের। কোন হতাহতদের ঘটনা না ঘটলেও এতে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল। শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় হঠাৎ করে ইঞ্জিন থেকে বগির সংযোগকারী হুক খুলে যায়। ফলে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে সাতকুড়ি এলাকায় আটকে পড়ে এবং ইঞ্জিনটি একা হিলি রেলস্টেশনে পৌঁছে যায়। তিনি আরও জানান, বিচ্ছিন্ন হওয়া কয়েকটি বগির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় মেরামতের জন্য বগিগুলো বিরামপুর রেলস্টেশনে নেওয়া হবে। দ্রুত লাইন সচল করতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।