Blog

  • কবি শাহ আলম চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

    কবি শাহ আলম চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

    নওগাঁয় আবৃত্তি পরিষদের সাবেক সভাপতি কবি শাহ আলম চৌধুরীর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি পরিষদ নওগাঁ শুক্রবার সন্ধ্যা ৭টায় বিয়াম স্কুল সংলগ্ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ কায়েস উদ্দিন। কবি শাহ আলম চৌধুরীর জীবনী এবং সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন, আবৃত্তি পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, ফরিদুল করিম তরফদার, মোঃ লুৎফর রহমান, পরিষদের সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন মায়া, সদস্য শারমিন সুলতানা সুমি, শফিকুল ইসলাম এবং অসীম কুমার মহন্ত। সভায় আবৃত্তি পরিষদের উপদেষ্টা, কার্য নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

  • নওগাঁ সাহিত্য পরিষদের কমিটির পরিচিতি ও কবিতা উৎসব

    নওগাঁ সাহিত্য পরিষদের কমিটির পরিচিতি ও কবিতা উৎসব

    নওগাঁ সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী। এসময় নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম, কবি ও সম্পাদক মীর আব্দুর রাজ্জাক, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, কবি হাসমত আলী প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি ও গল্পকার হাবিব রতন ও রোকেয়া শাকিলা। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় অতিথিরা। এরপর আলোচনা শেষে চলে উপস্থিত কবিদের কথা, কবিতার ও আড্ডা মুখরিত হয় সভা কক্ষ।

  • প্রধান উপদেষ্টার সাথে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

    প্রধান উপদেষ্টার সাথে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরামের একটি প্রতিনিধিদল বৈঠক করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকটির প্রতিনিধিদলে চীনের প্রখ্যাত শিক্ষাবিদ, বিনিয়োগকারী, বায়োমেডিক্যাল, অবকাঠামো, ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধি এবং শিল্পনেতারা অন্তর্ভুক্ত ছিলেন। বৈঠকে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না স্কুল অব মেডিসিনের পরিচালক ও খ্যাতনামা বায়োমেডিকেল বিজ্ঞানী সিন-ইউয়ান ফু অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের শিক্ষাবিদদের সঙ্গে যৌথভাবে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে ‘ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজি’র পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ড্রু জিলং ওং এবং ‘ওয়ালভ্যাক্স বায়োটেক (সিঙ্গাপুর)’-এর ব্যবস্থাপনা পরিচালক ইউচিং ইয়াও বাংলাদেশে তাদের কাজের অভিজ্ঞতা ও আগ্রহের কথা জানান। অন্তত ২২টি দেশে টিকা রপ্তানি করা এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্থানীয়ভাবে পিসিভি ও এইচপিভি টিকা উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখছে। যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়ায়তেও তাদের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। প্রতিনিধিদলে আরো ছিলেন, সিঙ্গাপুর রোবটিকস সোসাইটির সহসভাপতি জিনসং ওয়াং, ফোর্ডাল ল ফার্মের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইউয়ান ফেং, বেইজিং উতং অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক লি রান, চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রকল্প বিষয়ক সহসভাপতি গাও ঝিপেং, চায়না হুনান কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট গ্রুপের বিনিয়োগ পরিচালক শু তিয়ানঝাও, চায়না সিসিসি ইঞ্জিনিয়ারিং গ্রুপের সহ-সভাপতি হুয়া জিয়ে, পাওয়ার চায়না ওভারসিজ ইনভেস্টমেন্ট গ্রুপের বৈদেশিক বাজার বিষয়ক মহাব্যবস্থাপক চেন শুজিয়ান, ইউনান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মা শিয়াওইউয়ান এবং চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরামের মহাসচিব অ্যালেক্স ওয়াং জেকাই। চীনা প্রতিনিধিদলটি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৈঠকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মাইক্রোক্রেডিট আন্দোলনের সূত্র ধরে চীনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, চীনের প্রত্যন্ত গ্রামে গিয়ে তিনি মানুষের জীবনে পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। পরে সেই ধারণা অনুসরণ করে চীন নিজস্ব কর্মসূচি চালু করে। গত বছরের মার্চে চীন সফরের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ওই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন, আমার বই তিনি পড়েছেন এবং নীতিগুলো অনুসরণ করেছেন, যা আমার জন্য আনন্দের মুহূর্ত ছিল। শিগগির নতুন সরকার দায়িত্ব নিলেও দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, কয়েক সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব ছাড়বেন, তবে বাংলাদেশ ও চীনের মধ্যকার কাজ চলমান থাকতে হবে। স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয় বৈঠকে। অন্তর্র্বতী সরকারের অগ্রাধিকার তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, স্বাস্থ্য খাতই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চিকিৎসক ও রোগীর সংযোগ, চিকিৎসা ইতিহাসের ডিজিটাল সংরক্ষণ এবং সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য। পাশাপাশি, ওষুধ খাতে সামাজিক ব্যবসার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। অধ্যাপক ইউনূস জানান, অল্প খরচে উৎপাদিত ওষুধ উচ্চমূল্যে বিক্রি হয়, এ অবস্থা বদলাতে মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া সামাজিক ব্যবসাভিত্তিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তাঁরা। কভিড-১৯ মহামারির সময় পেটেন্টমুক্ত টিকার পক্ষে বাংলাদেশের অবস্থানের কথাও স্মরণ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মানুষ মারা যাচ্ছিল, অথচ কেউ কেউ লাভ করছিল, এটা লজ্জাজনক। এ সময় উত্তরাঞ্চলে ‘হেলথ সিটি’ গড়ার ভাবনার কথাও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, সেখানে ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, মেডিক্যাল কলেজ, গবেষণা কেন্দ্র, টিকা উৎপাদন ও ওষুধশিল্পসহ স্বাস্থ্যসংশ্লিষ্ট সব কার্যক্রম এক জায়গায় গড়ে তোলা হবে। এতে প্রতিবেশী ভারত, নেপাল ও ভুটানের মানুষও উপকৃত হতে পারবেন। বৈঠক শেষে অধ্যাপক ইউনূস ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • সরকারি কর্মকর্তা কর্মচারীদের ‘হ্যাঁ’-‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ-ইসি

    সরকারি কর্মকর্তা কর্মচারীদের ‘হ্যাঁ’-‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ-ইসি

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এ বিষয়ে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ইসির নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে কেবল অবহিত বা সচেতন করতে পারবেন। তবে তিনি কোনোভাবেই গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না। নির্বাচন কমিশন জানায়, সরকারি কর্মকর্তাদের এ ধরনের কর্মকাণ্ড গণভোটের ফলাফলকে সরাসরি প্রভাবিত করতে পারে। ফলে এটি গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং আরপিও, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, উল্লিখিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া বিষয়টি অবহিতকরণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। সরকার ইতিমধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিচ্ছে।

  • চাঁপাইনবাবগঞ্জে ‘দৈনিক গণমুক্তি’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জে ‘দৈনিক গণমুক্তি’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জে ‘দৈনিক গণমুক্তি’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বহুল প্রচলিত পাঠক প্রিয় ‘দৈনিক গণমুক্তি’ পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু।

    দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের মহাসচিব ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু,

     

    দৈনিক গণমুক্তি পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, নাচোল উপজেলা প্রতিনিধি দৈনিক ডেইলি আর্থ মোস্তাফিজুর রহমান পলাশ, গোমাস্তাপুর উপজেলা প্রতিনিধি, সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সদস্য বিপ্লব হাসান এবং জাহাঙ্গীর আলমসহ অন্যরা। এসময় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক গণমুক্তি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি গণমুক্তির এই ৫৩ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। আলোচনা শেষে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

  • শিবগঞ্জে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

    শিবগঞ্জে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

    শিবগঞ্জে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিম্নামনের ইট ব্যবহার করে রাস্তা নির্মাণ করা অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সফিকুল ইসলাম এর বিরুদ্ধে। বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর-হামিদনগর আঞ্চলিক রাস্তা পিচ-কার্পেটিং কাজ চলছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) শিবগঞ্জ উপজেলা অফিসের তত্বাবধানে। স্থানীয়রা জানান, এই রাস্তায় উন্নতমানের ইট (১ নং) ইট ব্যবহারের স্থলে নিম্নমানের (২ ও ৩ নং) ইট ব্যবহার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোঃ ওয়াবুল ইসলাম।

    স্থানীয়রা বলেন, আমরা যা দেখছি, তাতে এই ২ নং ইট ব্যবহার করলে রাস্তা বেশি দিন টিকবে না। আমরা চাই, এই রাস্তাটি যেনো সঠিকভাবে কাজ করানো হয়। এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোঃ ওয়হাবুল ইসলাম মারমুখী উত্তেজিত হয়ে বলেন, আমি কোন নিম্নামনের ইট (২ নং) ইট ব্যবহার করছি না। যা করছি উন্নতমানের ইট (১ নং) ইট দিয়েই কাজ করছি। জানা গেছে, ১ কোটি ৪ লাখ ২২ হাজার ৬২১ টাকা ব্যয়ে ১ কিলোমিটার রাস্তার কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সফিকুল ইসলাম। এ

    ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, এই রাস্তার কাজ নিম্নমানের হওয়ার বিষয়টি আপনাদের কাছে জানতে পারলাম। আমি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ বলেন, বিষয়টি আমি জানলাম। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • গত ১৭ বছরে দেশে কোন উন্নয়ন হয়নি ॥ সবখানেই শুধু দাবী-তারেক রহমান

    গত ১৭ বছরে দেশে কোন উন্নয়ন হয়নি ॥ সবখানেই শুধু দাবী-তারেক রহমান

    বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৭ বছর আমি দেশে ছিলাম না। এতোদিন পর দেশে দেখি চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা। আমি যেখানেই যাচ্ছি কেবল দাবী আর দাবী। তাহলে এই ১৭ বছরে দেশে হলোটা কি? তিনি স্থানীয় বিএনপি প্রার্থীদের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নওগাঁসহ এই অঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করার মাধ্যমে বছরে ৩টি ফসল উৎপাদন নিশ্চিত করেছিলেন। এই জনপদের মানুষের মূল পেশা কৃষি। কৃষকদের ভালো রাখতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের উন্নয়নে অনেক কাজ করেছেন।

    খাল খনন, বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বিপ্লব গড়ে তুলেছিলেন। তিনি আরও বলেন, নওগাঁয় ধানের পাশাপাশি শাকসব্জি এবং আম উৎপাদন হয়। এসব উৎপাদনে কৃষকদের খরচ যাত কম লাগে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। প্রত্যেক পরিবারের মায়েদের ফ্যামিলি কাঠ দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে মহিলাদের আর্থিক সহযোগিতার প্রদান করা হবে। কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে সার বীজ কীটনাশক সহ প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। এছাড়াও কৃষি কার্ডের মাধ্যমে কৃষি ঋণ প্রদান করা হবে। তিনি আরও বলেন, দেশের খেলাধুলার উন্নয়নে স্কুল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে বিশ্ব মানের ক্রীড়াবিদ তৈরী করা হবে যারা দেশের সুনাম বয়ে আনবে। তিনি বলেন, মুসলিম ধর্মের ইমাম মোয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বী নেতাদের মাসিক সন্মানীর ব্যাবস্থা করবো। গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। ফ্লাইওভার কিছু দালান কোটা নির্মান করা প্রকৃত উন্নয়ন নয়। দেশে মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করা হয়েছে। আমরা এমন উন্নয়ন করতে চাইনা।

    গ্রামের আপামর মানুষের আকাংখা পূরন করতে চাই। নওগাঁ জেলা বিএনপি ও জয়পুরহাট জেলা বিএনপি’র সমন্বয়ে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন, কেন্দ্রীয় বিএনপি’র সহকারী সমবায় সম্পাদক মোঃ নজমুল হক সনি, জয়পুরহাট-১ আসনের প্রার্থী মাসুদ রানা প্রধান, নওগাঁ, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলাম, নওগাঁ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাখ নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ গোলাম , জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়ক গুলজার হোসেন, নওগাঁ সদর উপজেলা বিএনপি’র সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ শহর বিএনপি’র সভাপতি ডাক্তার মিজানুর রহমান, জেলা মহিলা দলের আহবায়ক সামিনা পারভীন পলি, কৃষক দলের সদস্যসচিব এটিএম ফিরোজ দুলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আযম টুটুল, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু।

    তারেক রহমান নওগাঁ জেলার ৬টি এবং জয়পুরহাট জেলার ২টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। একটি উন্নত বাংলাদেশ গড়তে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সকল প্রার্থীদের জয়যুক্ত করার আহবান জানান। তাঁদের প্রিয় নেতার জনসভায় যোগদানের জন্য সকাল থেকেই জেলার ১১টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী আসতে থাকেন। বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে নওগাঁ শহরের প্রবেশ পথগুলো বালুরডাঙ্গা বাস টার্মিনাল, সরকারী কলেজের মোড়, গোস্তহাটির মোড়, তাজের মোড়, বিজিবি ক্যাম্প মোড় থেকে হেঁটে জনসভাস্থলে আসতে থাকে। সকলের গন্তব্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠে জনসভাস্থল নওগাঁ “এটিম” মাঠ। নওগাঁ জেলার নেতাকর্মীরা ছাড়াও পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা, নাটোর জেলা ও বগুড়ার পশ্চিম অংশ আদমদিঘী ও দুপচাচিয়া উপজেলা থেকেও হাজার হাজারনেতাকর্মী এই জনসভায় যোগদান করেন।

  • আসন্ন জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে প্রেস ব্রিফিং এ-কর্ণেল মোহাম্মদ কামাল হোসেন

    আসন্ন জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে প্রেস ব্রিফিং এ-কর্ণেল মোহাম্মদ কামাল হোসেন

    বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ কামাল হোসেন পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পুর্ণরুপে প্রস্তুত এবং ইতিমধ্যে আমরা মাঠে অবস্থান করছি। একটি পেশাদার,শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচন কালীন সময়ে শান্তিপুর্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আইন শৃক্ষলা রক্ষা এবং জনগনের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভৃমিকা পালন করবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরন করা হচ্ছে। আমরা সম্পুর্ন নিরপেক্ষ থেকে সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভৃমিকা পালন করা হবে যাতে করে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য হয়। শুক্রবার (৩০ জানুয়ারী) সকালে রাজশাহী নগরীর পোষ্টাল একাডেমীর সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ কামাল হোসেন পিএসসি বলেন, নির্বাচন উপলক্ষে সকল সীমান্তবর্তী বিওপিতে জনবল বৃদ্ধি,প্রযুক্তির ব্যবহারেরর মাধ্যমে সার্বক্ষনিক ডিজিটাল মনিটরিং,বডি অর্ন ক্যামেরা.নাইট ভিশন ডিভাইস, থার্মাল ইমেজিং ডিভাইস স্থাপনসহ দাযিত্বপূর্ণ এলাকায় প্রায় শতাধিক স্থানে স্থায়ী ও অস্থায়ী চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে তল্লাশী কার্যক্রম চলমান রাখা হবে। রাজশাহী সেক্টরর গুরুত্বপুর্ন এলাকার, ৭টি জেলায় ৬২টি উপজেলাসহ ১টি সিটি কর্পোরেশনে ৩৭টি সংসদিয় আসনে ৬৫টি বেইজ ক্যাম্পে১শত ৪৬ প্লাটুন (৩ প্লাটুন সংরক্ষিতসহ) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং সীমান্তে ৭৬টি বিওপি সমুহে প্রতেকটিতে ১০ জন কওে স্ট্রাইকং রিজার্ভ হিসেবে ৪ হাজারের অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক ২টি এপিসিসহ ১ প্লাটুন বিজিবি সদস্য কুয়িক রিএকশন ফোস হিসেবে মোতাযেন থাকবে। এছাড়াও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নঁওগা এলাকায় কে-৯ ইউনিটের ৭টি ডগসহ ১ প্লাটুন কে-৯ সদস্য মোতায়েন থাকবে। পদ্মা ও মহানন্দা নদীতে ১৫ টির অধিক স্পীডবোট এবং ফাষ্ট পেট্রোল ক্রাফট এর মাধ্যমে ৫ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচন পূর্ববর্কী সময় নির্বাচন পরবর্তী সময়ে দিবা রাতে রিভারআনি পেট্রোল নিয়োজিত থাকবে। নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিটট ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারী অব্যাহ থাকবে। নির্বাচনকালীন যেকোন জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদও দপ্তরে র‌্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স প্রস্তুত থাকবে যারা মুহূর্তেও মধ্যে ঘটনাস্থলে পৌছাতে সক্ষম হবে। সেক্টও হেডকোর্য়াটার্স সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষন করছে ও অধীনস্থ ইউনিট সর্মহের সাথে সার্বক্ষনিক যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালনের কার্যক্রম তদারকি করবে। দেশের জনগনের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

    জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

    জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) ভাইস–চেয়ার নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের ব্যুরো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এই দায়িত্ব পায়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিবিসির পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন জানায়, কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় সদস্যরা সর্বসম্মতভাবে মরক্কো–কে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। একই সঙ্গে জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া এবং বাংলাদেশ ভাইস–চেয়ার নির্বাচিত হয়। জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত–আক্রান্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা জোরদারে সহায়তা করে। কমিশনটি ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যাদের নির্বাচন করা হয় সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘ ব্যবস্থার প্রধান সৈন্য ও আর্থিক অবদানকারী দেশগুলোর মধ্য থেকে। বাংলাদেশ ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই এর সদস্য। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতির দায়িত্ব পালন করেছে। এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ২০তম পিবিসি অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভাইস–চেয়ারের দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির প্রতিনিধি এবং মহাসচিবের পক্ষে শেফ ডি ক্যাবিনেট উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই দায়িত্বের জন্য কমিশনের সদস্যদের আস্থার প্রতি কৃতজ্ঞতা জানায় এবং জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

  • গাইবান্ধায় নিবাচর্নী প্রচারোনায় বাধা ॥ গণ অধিকার পরিষদের প্রার্থীর সংবাদ সম্মেলন

    গাইবান্ধায় নিবাচর্নী প্রচারোনায় বাধা ॥ গণ অধিকার পরিষদের প্রার্থীর সংবাদ সম্মেলন

    গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুরুজ মিয়ার নির্বাচনী প্রচারণার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সাদুল্লাপুর উপজেলা যুবদলের বহিস্কৃত সদস্য সচিব বাধা দেন বলে বৃহস্পতিবার বিকেলে নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথী এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি সুরুজ মিয়া বলেন, বুধবার রাত ১০টার দিকে প্রার্থী ও তার নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারনা শেষে সাদুল্লাপুর উপজেলা সদরের চৌমাথায় পৌঁছেন। এ সময় সাদুল্লাপুর উপজেলা যুবদলের বহিস্কৃত সদস্য সচিব সুজন মিয়া আমার পথরোধ করে নির্বাচনী প্রচারণা কাজে বাধা প্রদান করে এবং আমার কর্মী-সমর্থকদের হুমকি প্রদান করেন। পরে বিষয়টি তাৎক্ষনিকভাবে সাদুল্লাপুর থানা পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসেনি। তিনি বলেন, একজন সংসদ সদস্য প্রার্থীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রার্থী সুরুজ মিয়া আরও বলেন, যারা নির্বাচনী কাজে বাধা প্রদান করতে চায় তারা যে দলের হোক না কেনো, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সাদুল্লাপুর থানার ওসি আবদুল আলিম বলেন, প্রার্থী সুরুজ মিয়া তার নির্বাচনী প্রচার-প্রচারণা কাজে বাধা দেওয়া সংক্রান্ত বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এসব বিষয়ে সুজন মিয়া বলেন, নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। মূলতঃ ওই সময় সুরুজ মিয়া ভাইয়ের সঙ্গে আমি পরিচিত হই এবং তাকে স্বচ্ছতার সাথে প্রচার-প্রচারণা করার জন্য পরামর্শ দেই।