Blog

  • পুঠিয়ায় গুড় কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

    পুঠিয়ায় গুড় কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

    রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর এলাকায় অনুমোদনহীন গুড় তৈরী কারখানার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অত্যন্ত নোংরা পরিবেশে গুড় তৈরি করা, গুড়ে অনুমোদনবিহীন পণ্য ব্যবহার করা, ওজনে কম দেয়া, খাবার অযোগ্য বরফ ব্যবহার করে খেজুরের রস ঠান্ডা রাখা ও লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ২৭ জানুয়ারী এই অভিযান পরিচালনা করার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • শেরপুরে বিএনপির-জামায়ত সংঘর্ষ ॥ জামায়াত নেতার মৃত্যু

    শেরপুরে বিএনপির-জামায়ত সংঘর্ষ ॥ জামায়াত নেতার মৃত্যু

    শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়েছে। নিহত রেজাউল ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ক প্রভাষক ছিলেন। এদিকে, বিএনপির প্রার্থী রুবেল সংবাদ সম্মেলনে দাবি করেন, জামায়াতের নেতাকর্মীদের হামলায় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুনসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজন অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে শ্রীবর্দী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউল করিম মারা গেছেন। তিনি বলেন, ঝিনাইগাতীতে একটি অনুষ্ঠানে হামলায় আহত সেক্রেটারিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছিল। শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে (শ্রীবর্দী জামায়াতের সেক্রেটারি) শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। আমরা তার মৃত্যুর খবর শুনেছি। ঝিনাইগাতীতে বিকালের সংঘর্ষের ওই ঘটনায় হামলার জন্য একে অপরকে দায়ী করছে জামায়াত ও বিএনপি। ওই সংঘর্ষে নেতাকর্মী আহত হওয়ার হওয়ার প্রতিবাদে রাতে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়াতে ইসলামী। এর আগে বিকাল ৩টায় ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে ‘নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে’ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম রাসেল এবং ঝিনাইগাতি থানার ওসি নাজমুল হাসানসহ অন্যরা অনুষ্ঠান শুরুর অপেক্ষা করছিলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের নেতাকর্মীরা আগে থেকেই সামনের চেয়ারে বসা থাকলেও বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল সেখানে না পৌঁছায় তার নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন। তবে বিএনপির নেতাকর্মীরা দর্শক সারিতে সামনে চেয়ারে বসতে না পেয়ে ক্ষুব্ধ হন। এসময় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা থেকে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ভেঙে ও পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। লণ্ডভণ্ড হয়ে যায় অনুষ্ঠান মঞ্চ। পরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

  • শেরপুরে বিএনপির-জামায়ত সংঘর্ষ ॥ জামায়াত নেতার মৃত্যু

    শেরপুরে বিএনপির-জামায়ত সংঘর্ষ ॥ জামায়াত নেতার মৃত্যু

    শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াতে ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়েছে। নিহত রেজাউল ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ক প্রভাষক ছিলেন। এদিকে, বিএনপির প্রার্থী রুবেল সংবাদ সম্মেলনে দাবি করেন, জামায়াতের নেতাকর্মীদের হামলায় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুনসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজন অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে শ্রীবর্দী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউল করিম মারা গেছেন। তিনি বলেন, ঝিনাইগাতীতে একটি অনুষ্ঠানে হামলায় আহত সেক্রেটারিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছিল। শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে (শ্রীবর্দী জামায়াতের সেক্রেটারি) শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। আমরা তার মৃত্যুর খবর শুনেছি। ঝিনাইগাতীতে বিকালের সংঘর্ষের ওই ঘটনায় হামলার জন্য একে অপরকে দায়ী করছে জামায়াত ও বিএনপি। ওই সংঘর্ষে নেতাকর্মী আহত হওয়ার হওয়ার প্রতিবাদে রাতে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়াতে ইসলামী। এর আগে বিকাল ৩টায় ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে ‘নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে’ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম রাসেল এবং ঝিনাইগাতি থানার ওসি নাজমুল হাসানসহ অন্যরা অনুষ্ঠান শুরুর অপেক্ষা করছিলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের নেতাকর্মীরা আগে থেকেই সামনের চেয়ারে বসা থাকলেও বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল সেখানে না পৌঁছায় তার নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন। তবে বিএনপির নেতাকর্মীরা দর্শক সারিতে সামনে চেয়ারে বসতে না পেয়ে ক্ষুব্ধ হন। এসময় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা থেকে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ভেঙে ও পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। লণ্ডভণ্ড হয়ে যায় অনুষ্ঠান মঞ্চ। পরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

  • সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি ক্যাম্পে বিনামূল্যে দুই হাজার রোগী চিকিৎসা

    সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি ক্যাম্পে বিনামূল্যে দুই হাজার রোগী চিকিৎসা

    সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলে প্রায় দুই হাজার হত-দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দিয়েছেন সেনাবাহিনী। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের চরভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে এ চিকিৎসাসেবা দেয়া হয়। বগুড়া সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেডের উদ্যোগে এ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এতে সিএমএইচ এর বিশেষজ্ঞ সামরিক ডাক্তাররা রোগীদের চিকিৎসা দেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এদিকে, হাতের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে এমন চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি চরাঞ্চলের হত-দরিদ্র মানুষ। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে সিরাজগঞ্জ সেনাবাহিনী।

  • নাটোরের বাগাতিপাড়ায় আ’লীগের ২ নেতার দম্ভ ॥ ভ্যানচালকের একমাত্র রাস্তা বন্ধ

    নাটোরের বাগাতিপাড়ায় আ’লীগের ২ নেতার দম্ভ ॥ ভ্যানচালকের একমাত্র রাস্তা বন্ধ

    নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যানচালকের পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। ফলে কয়েকদিন পাঁচ সদস্যের ওই পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পায়নি পরিবারটি। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে। ভুক্তভোগী ভ্যানচালক লোকমান হোসেন জানান, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন সাধু ও বাদশা মন্ডল তাঁর বাড়ির একমাত্র চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন। এরপর থেকে পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারছেন না। স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রায় ২০ বছর ধরে ব্যবহৃত এই রাস্তাটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। ফলে লোকমান হোসেনের পরিবার চরম দুর্ভোগে পড়েছে। রাস্তা বন্ধ থাকায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাদশা মন্ডল রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন, এওয়াজ-বদলের মাধ্যমে জমিটি দীর্ঘদিন অস্থায়ী রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখন আমরা জমিটি নিজেদের দখলে নিয়েছি, তাই বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করা হয়েছে। এ বিষয়ে বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তবে প্রভাবশালী পক্ষের দম্ভের কারণে এখনো কোনো সমাধান হয়নি। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, রাস্তার বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া বলেন, রাস্তা বন্ধের অভিযোগটি আমাদের নজরে এসেছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেতে অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

  • পত্নীতলায় নারী উদ্যোক্তা নেটওয়ার্কের আত্ম-প্রকাশ

    পত্নীতলায় নারী উদ্যোক্তা নেটওয়ার্কের আত্ম-প্রকাশ

    নওগাঁর পত্নীতলায় ২৯ জানুয়ারী নারী উদ্যোক্তা নেটওয়ার্কের আত্মপ্রকাশ ঘটেছে। পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর এলাকা গড়ে তোলার লক্ষ্যে এ নেটওয়ার্ক গঠিত হয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়নের ৩৩ জন পুষ্টি উজ্জীবক নিজেদের প্রয়োজনে এ নেটওয়ার্ক গড়ে তোলেন। বিগত তিন বছর যাবৎ পুষ্টি উজ্জীবকগণ টেকসই পুষ্টির লক্ষে বৈশ্বিক জোট কর্মসূচিতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। জনসাধারণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোক্তা হিসেবে নিজেদের এ নেটওয়ার্কের প্রকাশ ঘটলো। পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলার উদ্যোগ হিসেবে গ্রাম উন্নয়ন দল, মায়েদের ক্লাব, গর্ভবতীদের জন্য মাতৃকণা এবং শিশুদের জন্য পুষ্টিকনা প্রদান, টেকসই পুষ্টির লক্ষ্যে দেশীয় শাক সবজির বীজ ও উৎপাদন, বাজারজাতকরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ৩৩ জন পুষ্টি উজ্জীবককে নারী উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে যোগাযোগ ও সমন্বয়ের সুবিধার্থে এ নেটওয়ার্ক গড়ে তোলা হলো। পত্নীতলা উপজেলা নারী উদ্যোক্তা নেটওয়ার্কের জয়ন্তী রানী সভাপতি, যুথি আক্তার সাধারণ সম্পাদক এবং রোকসানা পারভিন কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন ও মৌসুমী খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা খাতুন, প্রচার সম্পাদক সালমা খাতুন, দপ্তর সম্পাদক জেসমিন আক্তার, সহ-দপ্তর সম্পাদক নিয়তি রানী ওরাও, নির্বাহী সদস্য সালমা খাতুন, রাজিয়া সুলতানা এবং নুরুন্নাহার। নবগঠিত নেটওয়ার্ক আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

  • গোদাগাড়ী পৌরসভায় ইসলামী ব্যাংকের কালেকশবুথ উদ্বোধন

    গোদাগাড়ী পৌরসভায় ইসলামী ব্যাংকের কালেকশবুথ উদ্বোধন

    রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ইসলামী ব্যাংকের কালেকশবুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় পৌরসভায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ইসলামী ব্যাংক রাজশাহী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহা. সারওয়ার জাহান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোদাগাড়ী ইসলামী ব্যাংক লি. এর ফার্ষ্ট এ্যাসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফারিদ হোসেন, ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী ব্যাংক লি. শাখা ব্যবস্থাপক মো. জিয়াউল হকসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও ইসলামী ব্যাংক লি. এর কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা বলেন, এই কালেকশন বুথের মাধ্যমে পৌরসভার সাধারণ জনগণ সহজে, দ্রুত ও নিরাপদ শরিয়অহ সম্মত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। এটি আর্থিক অন্তর্ভূক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৌরসভার সকল ধরনের সেবা যেমন সকল ধরনের ফি, হোল্ডিং ট্যাক্স, ইউটিলিটি বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুটি ফান্ড, বেতন, সরকার কর্তৃক প্রদত্ব বিভিন্ন ধরনের বাতা ও উন্নয়ন প্রকল্পের তহবিল গ্রহণ। এছাড়াও সমাজ সেবা অধিদপ্তরের অধীনে সোশাল সেফটিনেটের আওতায় ১০ টাকার হিসাব খোলা সুবিধা, এম ক্যাশ সুবিধার সেবা প্রদান করা হবে। ভবিষ্যতেও জনগণের দৌড়গোড়ায় ব্যাংকিং সকল সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক বদ্ধ পরিকর।

  • কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত ॥ সংসদ সদস্যসহ ১৫ জনের মৃত্যু

    কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত ॥ সংসদ সদস্যসহ ১৫ জনের মৃত্যু

    কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। ভেনেজুয়েলা সীমান্ত সংলগ্ন এক দুর্গম পাহাড়ি অঞ্চলে বুধবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘সাতেনা’এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল ‘বিচক্রাফ্ট ১৯০০’মডেলের একটি টুইন-প্রপেলার বিমান। ফ্লাইট ‘এনএসই ৮৮৪৯’ বুধবার সকালে কলম্বিয়ার কুকুতা শহর থেকে ওকানিয়া শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এতে ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে বিমানটির ওকানিয়ায় অবতরণের কথা ছিল। তবে অবতরণের নির্ধারিত সময়ের ঠিক ১১ মিনিট আগে রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার পরপরই কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর সহায়তায় উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়। পরে সীমান্তের কাছের একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। বিবৃতিতে সাতেনা জানায়, বিমানটি ‘মারাত্মক দুর্ঘটনার’ শিকার হয়েছে এবং আরোহীদের কেউই বেঁচে নেই। সরকারি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কলম্বিয়ার বিশিষ্ট আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো রয়েছেন। যাত্রীদের স্বজনদের তাৎক্ষণিক তথ্য দিতে একটি হটলাইন চালু করেছে কর্তৃপক্ষ। কুকুতা ও ওকানিয়া সংলগ্ন এই অঞ্চলটি অত্যন্ত পাহাড়ি এবং এখানকার আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। এছাড়া অঞ্চলটির কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী ‘ন্যাশনাল লিবারেশন আর্মি’র প্রভাবাধীন এলাকা হিসেবে পরিচিত। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

  • ইন্টারনেট বন্ধ করার কারণেই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল: প্রধান উপদেষ্টা

    ইন্টারনেট বন্ধ করার কারণেই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল: প্রধান উপদেষ্টা

    জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করায় যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল-বলে মন্তব্য করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্য-প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল। মুহাম্মদ ইউনূস বলেন, ‘ডিজিটাল খাতই বর্তমানে মূল খাত। কারণ, এটি থেকেই পরিবর্তন আসবে। এ খাত থেকেই অন্যান্য সব খাত প্রভাবিত হবে।’ তিনি বলেন, নাগরিক সেবার ডিজিটাইলেশন কাগজে কলমে হলেও আদতে বাস্তবায়ন হয়নি। সরকার শুধু এক ধরনের সিস্টেম তৈরি করে জনগণের হাতে ছেড়ে দেবে। জনগণ নিজেদের মতো করে তা ব্যবহার করবে। এটিই তথ্য-প্রযুক্তির শক্তি। এসময় প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট সুবিধা নিয়ে কথা বলেন। তিনি বলেন, পাহাড়ের তিন জেলায় থাকা আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টি স্কুলে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছিল। যে স্কুলে শিক্ষক নেই, ইন্টারনেটই সে স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করতে পারবে।

  • র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে হত্যাকান্ডের ঘটনায় ৪ জন আটক

    র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে হত্যাকান্ডের ঘটনায় ৪ জন আটক

    র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে হত্যাকান্ডের ঘটনায় ৪ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের প্রান্তিকপাড়ায় তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। হত্যাকান্ডের পর ২ ঘন্টার মধ্যে হত্যার ঘটনায় জড়িত এই ৪ জনকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় হওয়া মামলার ২নং আসামী মোসাঃ নুরি বেগম (২০), ৫নং আসামী মোঃ বাবু (২৮), ৬নং আসামী মোসাঃ সোহাগী (৫০) ও ৭নং আসামী মোসাঃ খাতিজা (৫০)কে গ্রেফতার করা হয়। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৭ জানুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডস্থ প্রান্তিকপাড়া হতে হত্যার ঘটনায় জড়িত এজাহারনামীয় ২নং আসামী মোসাঃ নুরি বেগম (২০), ৫নং আসামী মোঃ বাবু (২৮), ৬নং আসামী মোসাঃ সোহাগী (৫০) ও ৭নং আসামী মোসাঃ খাতিজা (৫০) দেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদয় থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনা ও এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ সম্রাট আলী শান্ত (২২) এর পিতা মৃত নাসির উদ্দিন ওরফে বাসু (৪৫), প্রাপ্তিকপাড়া রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বাদীর ছোট খালা মোসাঃ লায়লা বেগম (৩৫), ২৭ জানুয়ারী দুপুর অনুমান ১২.৪০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাস্থ রেলবাগান প্রাপ্তিকপাড়া জনৈক মোসাঃ আদরী বেগম এর বাড়ীর সামনে পৌরসভার সাপ্লাই পানির ট্যাপ হতে পানি নিতে যায়। এসময় মোসাঃ নুরি বেগম এর সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে আসামী নুরি বেগম মোবাইল ফোনে অন্যান্য আসামীদের ডেকে আনে এবং একই তারিখ বেলা ০১.১৫ ঘটিকার সময় আসামীরা গাছের ডাল, লাঠি, রড নিয়ে রেলবাগান প্রান্তিকপাড়া পাকা রাস্তার উপর মোসাঃ লায়লা বেগমকে দেখতে পেয়ে ১নং আসামী মোঃ নিয়াজ আলীর হুকুমে সকল আসামীগন বাদীর খালাকে এলোপাথারী মারপিট করতে থাকে। তখন বাদীর পিতা মৃত নাসির উদ্দিন ওরফে বাসু আসামীদের কবল হতে লায়লা বেগমকে রক্ষার জন্য এগিয়ে গেলে ৫নং আসামী মোঃ বাবুর হুকুমে ডাল, লাঠি, লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে বাদীর পিতা নাসির উদ্দিন ওরফে বাসুকে এলোপাথারী ভাবে আঘাত করে। এতে মৃত নাসির উদ্দিন ওরফে বাসু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে বাদীর পিতাকে এলোপাথারী কিলঘুষি মারতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে গুরুতর আহত অবস্থায় মৃত নাসির উদ্দিন ওরফে বাসুকে ফেলে রেখে চলে যায়। বাসুর অবস্থা আশংকাজনক হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দিন ওরফে বাসুকে ইং মৃত ঘোষনা করেন। পরবর্তীতে বাদী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মোঃ নিয়াজ আলী (৪৮), মোসাঃ নুরি বেগম (২০), মোঃ মেহেদী হাসান (২৪), মোঃ রফিক (২৯), মোঃ বাবু (২৮), মোসাঃ সোহাগী (৫০), মোসাঃ খাতিজা (৫০), দের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।