Blog

  • চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চ’ এ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সম্মেলন হয়। ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, গণভোট একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, যেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সমাজে প্রভাবশালী ধর্মীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি মসজিদভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদার করে সাধারণ মানুষকে গণভোটের গুরুত্ব সম্পর্কে অবহিত করার আহ্বান জানান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডাঃ এ,কে,এম, শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার এ, এন, এম ওয়াসিম ফিরোজ, ঢাকা ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন,  চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ, আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বাওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহবুবুর রহমানসহ অন্যরা। সম্মেলনে ইমাম সম্মেলনে জেলার বিভিন্নস্থানের প্রায় ৭ শত ৫০ জন ইমাম অংশ নেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২০০জন, শিবগঞ্জ উপজেলার ২০০জন,গোমস্তাপুর উপজেলার ১৫০জন, নাচোল ১০০জন ও ভোলাহাট উপজেলার ১০০জনের মধ্যে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন। এ সময় গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা,

    ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ইমাম সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণভোট বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ শরিফুল ইসলাম। সম্মেলন শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলী।

  • শিবগঞ্জে নির্বাচনী উত্তাপ-বিএনপি ও জামায়াত প্রার্থীদের নানা প্রতিশ্রুতি

    শিবগঞ্জে নির্বাচনী উত্তাপ-বিএনপি ও জামায়াত প্রার্থীদের নানা প্রতিশ্রুতি

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া। সোমবার বিকেলে শিবগঞ্জের পৃথক দুটি স্থানে আয়োজিত জনসভায় পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি এবং জামায়াতে ইসলামীর শীর্ষ প্রার্থীরা। শিবগঞ্জের ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিঞা বলেন, দেশে এমন একটি রাজনৈতিক শক্তি সক্রিয়, যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি মূলত স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তির লড়াই। ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের পরাজিত করতে দেশপ্রেমিক জনতাকে আবারো ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও উল্লেখ করেন,

    ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে বিরোধী পক্ষ দিশেহারা হয়ে পড়েছে। বিএনপি প্রার্থীরা হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থানীয় সমস্যাগুলোর স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। একইদিন বিকেলে শিবগঞ্জের রানীহাটি উচ্চ বিদ্যালয় মাঠে নয়ালাভাঙ্গা ইউনিয়ন জামায়াত আয়োজিত বিশাল জনসভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী মো. নূরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মো. কেরামত আলী সরকারের কঠোর সমালোচনা করেন। উভয় সভার বক্তারা সাধারণ ভোটারদের টানতে উন্নয়নের নানা অঙ্গীকার করেন।

    জামায়াত প্রার্থীদের ইশতেহার মো. কেরামত আলী পাঠ করে বলেন, ৫ বছরের কম ও ৬১ বছরের বেশি বয়সীদের জন্য ফ্রি চিকিৎসা এবং প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল করা হবে। রাজশাহী থেকে সোনামসজিদ পর্যন্ত ৬ লেন সড়ক এবং সোনামসজিদ পর্যন্ত রেললাইন সংযোগ। শিবগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ৫ লক্ষ যুবককে সুদমুক্ত ঋণ প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

  • আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ ॥ যে কোনোদিন রায় ঘোষণা

    আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ ॥ যে কোনোদিন রায় ঘোষণা

    চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছে মামলাটি। যে কোন দিন রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের দুই সদস্যের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আজিজুর রহমান দুলু, আবুল হাসানসহ অন্যরা। প্রসিকিউশন এ মামলার ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। পরে আসামিপক্ষে আইনজীবী আমিনুল গণি টিটো, আজিজুর রহমান দুলু, আবুল হাসান এবং পলাতকদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। তারা আসামিদের বেকসুর খালাস চেয়েছেন। গত ২১ জানুয়ারি প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়, শেষ হয় ২৫ জানুয়ারি। তিন কার্যদিবসে যুক্তিতর্কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়, যা ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের সময় ধারণ করা হয়েছিল। এ মামলায় ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন, ২৪ জন পলাতক। সেদিন গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা এ মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছি। অকাট্যভাবে আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছেন, অর্থাৎ যে-কোনো দিন রায় দেওয়া হবে। উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইয়রেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন তারই বিশ্ববিদ্যালয়ের গেইটে। তিনি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ। ওইদিন সারা দেশে তিনিসহ অন্তত ছয় জন নিহত হন। এ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের ২৪ জুন প্রধান কৌঁসুলির কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। অভিযোগ আমলে নেওয়া হয় ৩০ জুন। পলাতক আসামিদের পক্ষে ২২ জুলাই রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ৬ অগাস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২। ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

  • নির্বাচনে পক্ষপাতিত্বের পরিণতি হবে ভয়াবহ-ইসি সানাউল্লাহ

    নির্বাচনে পক্ষপাতিত্বের পরিণতি হবে ভয়াবহ-ইসি সানাউল্লাহ

    আসন্ন নির্বাচনে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দায়িত্ব পালনে কারো পক্ষ থেকে সামান্যতম পক্ষপাতিত্ব প্রমাণিত হলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। নিরপেক্ষতার প্রশ্নে কমিশন কোনো ধরনের বিচ্যুতি বা আপস মেনে নেবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ স্পষ্ট করেছেন যে, অতীতের প্রতিষ্ঠানগুলো ভাবমূর্তি সংকটে পড়ার মূল কারণ ছিল স্বচ্ছতার অভাব। তাই এবার এক সুতো পরিমাণ পক্ষপাতিত্বও বরদাস্ত করা হবে না। এবারের নির্বাচনকে তিনি ‘দীর্ঘ খরার পর বৃষ্টির মতো’ বলে অভিহিত করেন। তিনি জানান, দেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া সচল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এই নির্বাচনের অন্যতম লক্ষ্য। ২০০৮ সালের পর এটিই প্রথম বড় নির্বাচন যেখানে ব্যাপক তথ্য-প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও এবার প্রথমবারের মতো কার্যকরভাবে ‘পোস্টাল ব্যালট’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফেনী জেলার বর্তমান নির্বাচনী পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মানুষের মাঝে আচরণবিধি মেনে চলার প্রবণতা বেড়েছে। তবে ভোটাররা যাতে নির্ভয়ে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার, বিজিবি অধিনায়ক, সেনাবাহিনীর প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

     

  • নিজামপুরে জামায়াতের নির্বাচনী জনসভা ॥ ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার’

    নিজামপুরে জামায়াতের নির্বাচনী জনসভা ॥ ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার’

    নিজামপুরে জামায়াতের নির্বাচনী জনসভা ॥ ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার’

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর মিজানুর রহমানের নির্বাচনী জনসভা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থীর পক্ষে নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এ জনসভা হয়। সভায় সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়ন আমির ওবাইদুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মিজানুর রহমান বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।” তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা, বেকারত্ব দূরীকরণ এবং নৈতিক রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য। বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক ইয়াহিয়া খালিদ বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয় বরং আদর্শ ও নীতির নির্বাচন। জনগণ এবার যোগ্য ও সৎ নেতৃত্ব বেছে নেবে বলে আমরা আশাবাদী।” নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ বিকল্প শক্তি হিসেবে জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জনসভায় নেতারা ভোটারদের কাছে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন।

  • গোবিন্দগঞ্জে শীষের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মীসভা

    গোবিন্দগঞ্জে শীষের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মীসভা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম কায়সার লিংকনের সমর্থনে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক নির্বাচনী কর্মী সভা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ। এতে প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল খন্দকার খোকন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হক মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়েব হক্কানী, যুগ্ম আহবায়ক তারেকুজ্জামান তারেক ও রবিউল ইসলাম সবুজ। গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহ্ আলমের সভাপতিত্বে এবং দলের সদস্য সচিব রানু মন্ডল বাবুর সঞ্চালনায় উক্ত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক যথাক্রমে সৈয়দ হাসানুল ইসলাম রিপন, জুয়েল সরকার, মুক্তার সরকার ও মতিউর রহমান মিলন, সদস্য ফারুক হোসেন প্রমূখ। এসময় উপজেলার ১৭টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মী উপস্থিত ছিলেন।

  • গোবিন্দগঞ্জে শীষের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মীসভা

    গোবিন্দগঞ্জে শীষের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মীসভা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম কায়সার লিংকনের সমর্থনে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক নির্বাচনী কর্মী সভা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহম্মেদ। এতে প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল খন্দকার খোকন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হক মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়েব হক্কানী, যুগ্ম আহবায়ক তারেকুজ্জামান তারেক ও রবিউল ইসলাম সবুজ। গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহ্ আলমের সভাপতিত্বে এবং দলের সদস্য সচিব রানু মন্ডল বাবুর সঞ্চালনায় উক্ত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক যথাক্রমে সৈয়দ হাসানুল ইসলাম রিপন, জুয়েল সরকার, মুক্তার সরকার ও মতিউর রহমান মিলন, সদস্য ফারুক হোসেন প্রমূখ। এসময় উপজেলার ১৭টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মী উপস্থিত ছিলেন।

  • সড়কে বাস রাখায় টাকা দাবি ॥ প্রতিবাদ করায় ৪ সাংবাদিকদের উপর হামলা

    সড়কে বাস রাখায় টাকা দাবি ॥ প্রতিবাদ করায় ৪ সাংবাদিকদের উপর হামলা

    নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনের মহাসড়কে বাস রাখায় টাকা দাবি করা নিয়ে প্রতিবাদের জেরে হামলায় সাংবাদিকসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনায় আহতদের চারজন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য। এ সংগঠনের আয়োজনে এদিন ড্রিম হলিডে পার্কে পিকনিকের আয়োজন করা হয়। আহতদের মাধবদীর বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক এসএম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির ও মনির হোসেন, ক্র্যাবের একজন কর্মী, বাস চালক ও হেলপার। আহত সাংবাদিক এসএম ফয়েজ বলেন, ড্রিম হলিডে পার্কে ক্র্যাবের ফ্যামেলি ডে শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সাংবাদিকরা। পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাস রাখা ছিল। বাস ছাড়ার আগে স্থানীয় একদল যুবক পার্কিংয়ের জন্য টাকা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে কর্ত-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তারা হামলা চালায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দুইজনকে আটক করেছে। এঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

  • ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন

    ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন

    ময়মনসিংহের ভালুকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণায় ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে তিনি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, গত রোববার (২৫ জানুয়ারি) বাটজোর বাজারে প্রচারণা শুরু করলে তার ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি এলাকা ত্যাগ করতে বাধ্য হন। এরপর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হরিণ প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটে। এ সময় যানবাহন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন পুড়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন। তিনি আরও বলেন, সোমবার (২৬ জানুয়ারি) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে তার এক সমর্থককে বাসা থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে মহিলা কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয় এবং প্রচারণার সরঞ্জাম আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। তিনি আরও দাবি করেন, এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তিনি কোনো কার্যকর সহযোগিতা পাচ্ছেন না। সংবাদ সম্মেলনে তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছারুয়ার জাহান এমরান, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মহিলা দলের বহিস্কৃত নেত্রী খালেদা নার্গিসসহ অন্যান্য নেতাকর্মীরা।

  • তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে বিএনপির শুভেচ্ছা মিছিল

    তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে বিএনপির শুভেচ্ছা মিছিল

    রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে শাহমখদুম থানা বিএনপির উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে নগরীর সপুরা এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি সপুরা থেকে শুরু হয়ে ম্যাচ ফ্যাক্টরি, বিজিবি ক্যাম্প ও শালবাগান এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সপুরায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলজুড়ে বিএনপির দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করতে দেখা যায় নেতাকর্মীদের। এ সময় ‘তারেক রহমানের আগমন, গণতন্ত্রের জাগরণ’, ‘ভোটাধিকার ফিরিয়ে দাও’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারেক রহমানের আগমন রাজশাহীর রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। উপস্থিত ছিলেন, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের জেনারেল সেক্রেটারি নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।