Blog

  • ভারতের প্রজাতন্ত্র দিবস-হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

    ভারতের প্রজাতন্ত্র দিবস-হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

    ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার ভারত থেকে সকল পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে সকল পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

  • ধামইরহাটে র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    ধামইরহাটে র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

    নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আবিলাম এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। র‌্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ২৫ শে জানুয়ারী ধামইরহাট উপজেলার আবিলাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শহীদকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী শহীদ এর নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার মোট ওজন ৮০ গ্রাম, যার মূল্য অনুমান ৬০ হাজার) টাকা উদ্ধার করে এবং মাদকসহ ব্যবসায়ীকে গ্রেফতার করে। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি শহীদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আসামিকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা করে হস্তান্তর করা হয়েছে।

  • কালিয়ার স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল

    কালিয়ার স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল

    নড়াইল-১ আসনে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়া পরিষদ নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি (রোববার) সন্ধ্যায় কালিয়া বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি উপজেলা সভাপতি সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, বিএনপির নেতা সেলিম রেজা ইউসুফ, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম, রেজাউল করিম,জেলা জাসাস’র সাধারন সম্পাদক স,ম ইকরাম রেজা, শ্রমিকদল নেতা মো: দেলোয়ার হোসেন দিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতন্ত্র প্রার্থী বি.এম নাগিব হোসেনের সমর্থনে এদিন বিকেলে ছোট কালিয়া থেকে শুরু হওয়া বিশাল মিছিলটি কালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম নাগিব হোসেন বলেন, বিএনপি দলীয় নমিনেশন না পেয়ে তৃণমূল মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি। আমি এমপি নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ রাস্তাঘাট,বারইপাড়াঘাটের নির্মানাধীন সেতুর কাজ দ্রুত বাস্তবায়ন,মহাজন-বড়দিয়া ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেতু নির্মাণ, কালিয়া উপজেলায় বিশ্ববিদ্যালয় নির্মাণ,কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধিসহ চিকিৎসা সেবার মানোন্নয়ন, শিল্প কলকারখানা স্থাপনপূর্বক বেকার সমস্যার সমাধান,দূর্নীতি নির্মূল, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মুসলিম ও সনাতন ধর্মালম্বীসহ অন্যান্য ধর্মালম্বীদের শান্তিপূর্ণ সহ-অবস্থান, স্বনির্ভরতা এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবো।

  • দুর্নীতিমুক্ত ও টেকসই জ্বালানি ব্যবস্থা জোরদারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

    দুর্নীতিমুক্ত ও টেকসই জ্বালানি ব্যবস্থা জোরদারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

    দুর্নীতিমুক্ত ও টেকসই জ্বালানি ব্যবস্থা জোরদারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

    নবায়নযোগ্য জ্বালানিতে  দ্রুততর রূপান্তরসহ সুশাসিত দুর্নীতিমুক্ত ও টেকসইজ¦ালানি ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)র আয়োজনে সোমবার সকালে নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সনাক সহ-সভাপতি মোঃ আসরাফুল আম্বিয়া সাগর, সনাক সদস্য মোঃ মজিবুর রহমান, মোঃ এনামুল হক, ইয়েস সদস্য মোঃ আব্দুল্লাহ মজুমদার, ব্র্যাক জেলা প্রতিনিধি মোসাঃ মোমেনা খাতুন, আশা এর আঞ্চলিক ব্যব¯’াপক মোঃ শফিকুল ইসলাম, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু প্রমুখ। দিবসটি উপলক্ষে টিআইবি’র বিভিন্ন দাবি সম্বলিত ধারণাপত্র পাঠ করেন সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি। মানববন্ধনে সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম। মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও টিআইবি কর্মকর্তাসহ প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

  • জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা

    জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলো। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

  • রাজশাহীতে পিআইবি’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ’র সাংবাদিকদের প্রশিক্ষন সমাপনী

    রাজশাহীতে পিআইবি’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ’র সাংবাদিকদের প্রশিক্ষন সমাপনী

    রাজশাহীতে পিআইবি’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ’র সাংবাদিকদের প্রশিক্ষন সমাপনী

    তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা সমানপী অনুষ্ঠান হয়েছে।

    রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে রাজশাহী সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৪ ও ২৫ জানুয়ারী ২ দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর মোহাঃ ফরিদ উদ্দিন খান।

    প্রধান অতিথি-একটি সুখী, সমৃদ্ধ, দূর্ণীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে)’র সভাপতি মুহা. আব্দুল আওয়াল। প্রশিক্ষন কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত।

    শেষ দিনে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন-দেশে চাবি আপনার হাতে’ শ্লোগানে দিনব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের করনীয় ও প্রার্থীদের নির্বাচন আচরনবিধিসহ নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করেন ইআরএফ এর সাবেক সভাপতি ও নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ শারমীন রিনভী।

    প্রশিক্ষনে ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, সরকার, প্রশাসন ও সাংবাদিকতা’, “ভোট, ভোটার ও নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য”, “নির্বাচনের অংশীজন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যম”, “গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এবং সংস্কার, নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন রিপোর্টিং এর ধরণ ও প্রকারণ,

    নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা দেন ইআরএফ এর সাবেক সভাপতি ও নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ শারমীন রিনভী। নির্বাচনী কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন এর সভাপতি রফিকুল আলম,

    সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষসহ অন্যরা। প্রশিক্ষনে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিক মোঃ আহসান হাবিব, মোহাঃ নাদিম হোসেন (এটিএন নিউজ), আব্দুল ওহাব, সাজিদ তৌহিদ, মোঃ নাদিম হোসেন, জহুরুল ইসলাম, জাকির হোসেন পিংকু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আজিম, মোঃ আসাদুল্লাহ, সোনিয়া,

    মোঃ আরাফাত, মোঃ নহিদ, আতিকুল ইসলাম, শাখাওয়াত হোসেন দোলনসহ ২৫ জন এবং নওগাঁর সিনিয়র সাংবাদিক বেলায়েত হোসেন, আসাদুর রহমান জয়, মামুনুর রশিদ রাজু, কাজি কামালসহ ২৫জন বিভিন্ন প্রিন্টি ও ইলেক্ট্রনিক গণমাধ্যমকর্মী প্রশিক্ষনে অংশ নেয়।

    ২দিন ব্যাপী প্রাণবন্ত আলোচনায় অংশ নেয়া চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৫০জন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিগন। এসময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • নির্বাচনী নিরাপত্তা জোরদারে চাঁপাইনবাবগঞ্জে নামছে ১৫ প্লাটুন বিজিবি

    নির্বাচনী নিরাপত্তা জোরদারে চাঁপাইনবাবগঞ্জে নামছে ১৫ প্লাটুন বিজিবি

    নির্বাচনী নিরাপত্তা জোরদারে চাঁপাইনবাবগঞ্জে নামছে ১৫ প্লাটুন বিজিবি

    নিজস্ব প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আগামী ০১ ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এ মোতায়েন কার্যক্রম চালানো হবে। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) থেকে ১১ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হবে। আগামী ০১ ফেব্রুয়ারি থেকে তারা পূর্ণমাত্রায় মাঠে সক্রিয় থাকবে। লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

    তিনি আরও জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত থাকবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিজিবির বিশেষায়িত কে-নাইন (ডগ স্কোয়াড) ইউনিটও নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান তিনি। গুরুত্বপূর্ণ স্থাপনা, ভোটকেন্দ্রের আশপাশ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় এ ইউনিট কার্যকর ভূমিকা রাখবে। বিজিবি অধিনায়ক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে। সাধারণ ভোটাররা যেন ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই তাদের মূল লক্ষ্য। এসময় তিনি চাঁপাইনবাবগঞ্জের সাধারণ জনগণের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত দায়িত্বশীল আচরণ কামনা করেন।

  • চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ১৮৪ কেন্দ্রে সিসিটিভি নজরদারি

    ভোটকেন্দ্রে ‘ডিজিটাল চোখ’

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ১৮৪ কেন্দ্রে সিসিটিভি নজরদারি

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও জোরদার করা হয়েছে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনের সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৮৪টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে স্থাপন কার্যক্রম অনেকটাই সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের অর্থায়নে এই সিসিটিভি ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সী জানান, গোমস্তাপুর উপজেলায় মোট ৯০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৭টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ৬টি করে এবং অন্যান্য কেন্দ্রে ৪টি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। অন্যদিকে, নাচোল উপজেলায় রয়েছে ৫৭টি ভোটকেন্দ্র। এর মধ্যে ৩৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ৬টি করে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার। ভোলাহাট উপজেলায় মোট ৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে এসব কেন্দ্রে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন মাহমুদ। তিনি বলেন, “সিসিটিভি ক্যামেরা স্থাপন নির্বাচন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ধাপ।” নির্বাচন কর্মকর্তারা জানান, ভোটগ্রহণের পুরো সময় কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই সিসিটিভি স্থাপনের মূল লক্ষ্য। এতে করে নির্বাচন সহিংসতা প্রতিরোধ, ভোটকেন্দ্র ঘিরে গুজব ও অপপ্রচার মোকাবিলা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহজ হবে। এ ছাড়া বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের স্থায়িত্ব নিশ্চিত করাসহ সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটি মোকাবেলায় আগাম প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সিসিটিভি নজরদারিকে একটি ‘ডিজিটাল নিরাপত্তা বলয়’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা-এই উদ্যোগ ভোটারদের আস্থা বাড়াবে এবং একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম করবে।

  • নওগাঁয় ৫০০ মন ধানভর্তি ট্রাক ডাকাতি ॥ ৪৮ ঘন্টার মধ্যেই ট্রাকসহ ৬ ডাকাত আটক

    নওগাঁয় ৫০০ মন ধানভর্তি ট্রাক ডাকাতি ॥ ৪৮ ঘন্টার মধ্যেই ট্রাকসহ ৬ ডাকাত আটক

    নওগাঁ চালক ও হেলপারকে বেঁধে ধান বোঝাই ট্রাক ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যে ৬ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। এই ডাকাত চক্রের প্রধান সামিউল ইসলাম এবং ধান বোঝায় ট্রাক উদ্ধারের জন্য ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রদান করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, গত ২২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যার পর দিনাজপুর জেলার বদরগঞ্জ থেকে ঢাকা মেট্রো-ট-১৬-০১৩৮ নম্বর ট্রাকে করে চালক মারুফ ও হেলপার শামীম ২৫০ বস্তায় ৫০০ ধান নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেয়। ২৩ জানুয়ারি রাত অনুমান ১.৪৫ মিনিটে নওগাঁ সদর উপজেলার শেষ সীমানা কির্ত্তীপুর ইউনিয়নের পাইকপাড়া নামকস্থানে পৌঁছলে পিছন থেকে একদল ডাকাত ভিন্ন একটি ট্রাক ওভারটেকিং করে সামনে ব্যারিকেড সৃষ্টি করে পথরোধ করে। চালক ও হেলপারকে মারপিট করে রশি দিয়ে হাত পা বেঁধে ডাকাতদের ট্রাকে তিলে নিয়ে জয়পুরহাট হয়ে বগুড়ার দিকে চলে যায়। ডাকাতদের অন্য দল ট্রাক ধান বুদায় ট্রাকটি নিয়ে আরেক দিকে চলে যায়। নওগাঁ সদর মডেল থানায় এ সংক্রান্ত মামলা নম্বর ৩৯ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি বিশেষ টীম গঠন করে অনতিবিলম্বে ডাকাতি হওয়া ধান এবং ডাকাতদের গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশনা দেন। এসময় পুলিশ সংবাদ পায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা তদন্ত কেন্দ্র একটি ট্রাক ও একজন ব্যাক্তিকে সন্দেহজনকভাবে আটক করে রেখেছে। আটক ব্যাক্তি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত রফিকুল বেপারীর পুত্র আরিফুল ইসলাম। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় সে ডাকাতির সাথে সম্পৃক্ত। আরিফুল ইসলামকে নওগাঁ গোয়েন্দা হেফাজতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ এবং পাশাপাশি যুক্তি ব্যবহার করে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পলুপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র ডাকাত গোলাপ (২৪) ও সাদুল্লাপুর উপজেলার বলিদহ গ্রামের মোহাম্মদ ওয়াহেদ আলীর পুত্র লাভলু (২৮)’কে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এই ডাকাত দলের প্রধান মোঃ সামিউল ইসলাম (৩০) গাজীপুর জেলার কালিয়াকৈড় উপজেলার দিঘিরপাড় সরকার বাড়িতে ভাড়া বাসায় অবস্থান করে। গ্রেফতারের জন্য সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সামিউল ইসলাম বাসা থেকে পালিয়ে যায়। ওই বাসা থেকে ডাকাতি হওয়া ধান বোঝায় ট্রাকের কাগজপত্র পাওয়া যায়। এরপর আশুলিয়া, সাভার, কামরাঙ্গীরচর থানা এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে আরও তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়। আটককৃত এ ৩ জন ডাকাত হলো বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার চরকা কাটা চানপুরগ্রামের দেলোয়ার হোসেন শরীফের পুত্র মোঃ রাকিব হোসেন শরীফ, গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার বড় সাতাইল বাতাইল গ্রামের মৃত আব্দুস সাত্তার এর পুত্র মোঃ রফিকুল ইসলাম অপু এবং একই উপজেলার রাজা মিয়ার পুত্র মোঃ সাজিদুল ইসলাম সবুজ (২৩)। ডাকাতির কাজে ব্যাবহৃত বগুড়া-ঢ়-১১-১৯৮১ নম্বর ট্রাকটি আটক করেছে পুলিশ। এছাড়াও তাদের নিকট থেকে ৪টি বাটন ফোন ২টি স্মার্টফোনসহ ৭টি মোবাইল ফোন আটক করা হয়েছে।

  • নওগাঁয় তারেক রহমানের ২৯ জানুয়ারির জনসভার সম্ভাব্য স্থান নির্ধারণ

    নওগাঁয় তারেক রহমানের ২৯ জানুয়ারির জনসভার সম্ভাব্য স্থান নির্ধারণ

    বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নওগাঁয় অনুষ্ঠিতব্য জনসভার সম্ভাব্যস্থান পরিদর্শন করেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। দুপুরে নওগাঁ শহরের পাশে বাইপাস সড়ক সংলগ্ন বোয়ালিয়া মাঠ পরিদর্শন করেন। শহরের ভিতরে কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘এটিম’ মাঠ পরিদর্শন করেন। এ সময় বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাহিন শওকত, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ-৫ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডাঃ ইকরামুল বাড়ি টিপু, জয়পুরহাট-১ এর মোঃ মাসুদ রানা প্রধান এবং ২ আসনের প্রার্থী আব্দুল বারীসহ নওগাঁ জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এই ‘এটিম’ মাঠ জনসভার জন্য নির্ধারণ করা হয়েছে। জানানো হয়েছে আগামী ২৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক নওগাঁয় ভাষন প্রদান করবেন। পরে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাহিন শওকত স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সাথে কথা বলেন, তিনি বলেন, ১৭ বছর হাজার হাজার নেতাকর্মী খুন গুম ৪০ লক্ষ মামলা,কথা বলার অধিকার প্রতিষ্ঠায় বিএনপি লড়াই করা। খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে। মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। ১৭ বছর নির্বাসন জীবন শেষে দেশে ফিরেছেন। ২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার রক্তে দেশে গণতন্ত্রের পথ সুগোম হয়েছে। ২৪ আকাংখা বাস্তবায়নে বিএনপি আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চান। জনগনের আকাংখাকে ধারন করার প্রতিশ্রুতিবদ্ধ। কারন বিএনপি জনগনের দল। ২৯ জানুয়ারি বিকাল ৩টায় নওগাঁ এটিম মাঠে তিনি ভাষন প্রদান করবেন। উল্লেখ্য, তারেক রহমান প্রায় ২০ বছর পর নওগাঁয় আসছেন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।