গোবিন্দগঞ্জে ঔষধ স্প্রে করে জমির অলু ক্ষেত নষ্টের অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে ফসল নিধনকারী ঔষধ স্প্রে করে ২৮ শতক জমির অলু ফসল নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে হয়েছে। পূর্ব শত্রুতার জেরধরে অজ্ঞাতনামা ব্যক্তি স্প্রে মেশিন দিয়ে গ্রামোক্সন জাতীয় ফসল নিধনকারী ঔষধ আলু ক্ষেতে স্প্রে করে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ফুলকাড়ী ইউনিয়নের নাচাই কোচাই মন্ডলপাড়া গ্রামের ফুল মিয়া সরকারের স্ত্রী মরিয়ম বেগম ফসল ক্ষতির বিচার দাবি করে গত ২৫ জানুয়ারী উপজেলা নির্বার্হী অফিসার,উপজেলা কৃষি অফিসার ও গোবিন্দগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করেন। মরিয়ম বেগম অভিযোগে বলেন, উপজেলার ফুলকাড়ী ইউনিয়নের নাচাই কোচাই মন্ডলপাড়া গ্রামে পৈত্রিক ২৮শতক জমিতে সূর্য্যমুখী আলু চাষ করে। উক্ত জমি নিয়েপূর্ব থেকে একই গ্রামের মৃত আরিব উল্যা মন্ডলের পুত্র গোলজার রহমান ও তার রহিমা বেগম এর সাথে শত্রুতা এবং বিরোধ চলে আসছে। গত ২০ জানুয়ারী দুপুর ১২টার দিকে তাদের ইন্দন ও উপস্থিতিতে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ব্যক্তি স্প্রে মেশিন দিয়ে গ্রামোক্সন জাতীয় ফসল নিধনকারী ঔষধ আলু ক্ষেতে স্প্রে করে। এতে ক্ষেতে আলু গাছ পচন ধরে মরে যায়। এ আলু ক্ষেত থেকে প্রায় ৮৪ মণ আলু উৎপাদন হওয়ার সম্ভাবনা ছিলো। এতেকরে ৮৪ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে মরিয়ম বেগমের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সরকারিভাবে তদন্ত প্রতিবেদন চাইলে ব্যবস্থা নেয়া হবে।




