Blog

  • জাতীয় শিক্ষা সপ্তাহে সারা দেশে দ্বিতীয় গোদাগাড়ীর আবু সুফিয়ান

    জাতীয় শিক্ষা সপ্তাহে সারা দেশে দ্বিতীয় গোদাগাড়ীর আবু সুফিয়ান

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ ‘‘শিক্ষার সাথে সংস্কৃতি জীবনে আনে সুস্থিতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের হাফেজ ক্বারি মোঃ আবু সুফিয়ান। তিনি শাহ সুলতান (রহঃ) কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আবু সুফিয়ান জানিয়েছেন, এ সাফল্যের পেছনে মাদ্রাসার শিক্ষক ও তার বড় ভাই মাওলানা মোঃ আব্দুল কাদের এর উৎসাহ বেশি ছিল। ভবিষ্যতে আবু সুফিয়ান বিশ্ব সেরা ক্বারি হয়ে সারা দেশের মান উজ্জ্বল করতে চায়।

  • নিয়ামতপুরে নাগরিক সমাজের উদ্যোগে দোয়া মাহফিল

    নিয়ামতপুরে নাগরিক সমাজের উদ্যোগে দোয়া মাহফিল

    নওগাঁর নিয়ামতপুরে নাগরিক সমাজ আয়োজিত শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাবেক যুগ্ম আহবায়ক জুম্মা রশিদের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ৪৬, নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি একে এম খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর বাচ্চু, উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজি, সদস্য সচিব আঞ্জুমান পাভেল সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা বিশেষ দোয়া করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যদের অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউপির কয়লাবাড়ী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৪০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অদ্য ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি কাপড়ের ব্যাগের ভিতর নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য গাঁজা মোট ১ (এক) কেজি উদ্ধার করা হয় এবং মোঃ আব্দুর রাজ্জাক (৪০) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

  • গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান,কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবসহ অন্যরা। এসময় আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মাসিক সভায় আইন-শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

  • জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেবেন: বিএনপি প্রার্থী টুকু

    জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেবেন: বিএনপি প্রার্থী টুকু

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের যোগ্য প্রার্থী বেছে নেবেন বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে মূলত জামায়াত ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্ধিতা হবে। “জনগণ ভোটের মাধ্যমে তাদের যোগ্য প্রার্থী বেছে নেবেন। আমরা কারও বিরুদ্ধে বলব না, তবে জনগণকে বিচার করতে হবে, কাদের কাছে আগামীর বাংলাদেশ নিরাপদ। কোন দল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখতে পারবে এবং দেশের উন্নয়ন করতে পারবে।” সংবাদ সম্মেলন শেষে বিএনপি প্রার্থী টুকু তার জন্মভূমি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতি গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা ও মাসহ আত্মীয় স্বজনের কবর জিয়ারত ও মোনাজাত করেন। এরপর দুপুর ২টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি এলাকা থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেন তিনি। ভোটে জয়ী হলে সবুজ অর্থনীতি, সন্ত্রাস ও যানজটমুক্ত সিরাজগঞ্জ গঠন এবং শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া কাটাখালি নদ সংস্কারের অঙ্গীকার করেন টুকু। এ ছাড়া বেকারদের কর্মসংস্থানের জন্য সিরাজগঞ্জে শিল্পকারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

  • ভোলাহাটে ডিএনসির অভিযানে আটক ৫ ॥ গাঁজা উদ্ধার-৭ দিন করে কারাদণ্ড

    ভোলাহাটে ডিএনসির অভিযানে আটক ৫ ॥ গাঁজা উদ্ধার-৭ দিন করে কারাদণ্ড

    ভোলাহাটে ডিএনসির অভিযানে আটক ৫ ॥ গাঁজা উদ্ধার-৭ দিন করে কারাদণ্ড

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে মোট ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্র জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টার দিকে ভোলাহাট থানাধীন সুরানপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় অধিদপ্তরের একটি বিশেষ দল। আটক ব্যক্তিরা হচ্ছে, মো. মনিরুল (৩৫), মো. রবিউল ইসলাম (৪৫), মো. তাজেরুল ইসলাম (২৯), মো. মাসুদ রানা (৩৭) ও মো. সবিরুল ইসলাম (২৬)। তারা সবাই ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে পৃথকভাবে ৪২, ৪০, ৪৬, ৫০ ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ প্রসিকিউশন দাখিল করেন। ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • “উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের অঙ্গীকার”- চাঁপাইনবাবগঞ্জে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ’র ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

    “উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের অঙ্গীকার”- চাঁপাইনবাবগঞ্জে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ’র ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

    “উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের অঙ্গীকার”

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ’র ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

    উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশীদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের পাঠানপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্থানীয় বাস্তবতা ও জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে ১৯ দফা সম্বলিত এ নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। ইশতেহারে দূর্ণীতিমুক্ত সমাজ গঠন, মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা, নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, কৃষি আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন খাতের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হারুনুর রশীদ বলেন, স্থানীয় মানুষের দৈনন্দিন সমস্যা, ন্যায্য অধিকার এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখেই এ ইশতেহার প্রণয়ন করা হয়েছে। “আমাদের লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি আধুনিক, উন্নত ও অগ্রসর জেলায় রূপান্তর করা,”।

    ইশতেহারে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরা হয়। শিক্ষাক্ষেত্রে আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং কারিগরি শিক্ষার প্রসারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

    কৃষিনির্ভর এ অঞ্চলের বাস্তবতা বিবেচনায় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত, সেচ সুবিধা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের কথা ইশতেহারে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়। আইনশৃঙ্খলা ও সুশাসন প্রসঙ্গে ইশতেহারে বলা হয়, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও ঘোষণা দেওয়া হয়। এছাড়া গ্রাম থেকে শহর পর্যন্ত সড়ক উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সরবরাহ এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের কথাও ইশতেহারে স্থান পায়।

    নারী, শিশু ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নারী ও শিশু সুরক্ষা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে। ইশতেহারের শেষাংশে বিএনপির এই প্রার্থী বলেন, “নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের কল্যাণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেব। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনকে একটি মডেল আসনে পরিণত করাই আমার লক্ষ্য।” একই সঙ্গে আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীরা জয়লাভ করবে। ইশতেহার ঘোষনা অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা এ্যাড. ময়েজ উদ্দীন, জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তাসেম আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

    চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

    চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের কোনো আসনেই স্বতন্ত্র প্রার্থী না থাকায় সব প্রার্থীই নিজ নিজ রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনে জেলার তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ধানের শীষ), জামায়াতে ইসলামী বাংলাদেশ (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)। জাতীয় পার্টি (লাঙল) দুটি আসনে প্রার্থী দিয়েছে। এছাড়া একটি করে আসনে অংশ নিচ্ছে গণঅধিকার পরিষদ (ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি (কাস্তে) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (তারা)। প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রচারণা চালাতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলেও তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী মোস্তাফিজুর রহমান, মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, সিভিল সার্জন ডাঃ এ, কে,এম শাহাব উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোঃ আজাদুল হেলাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিসহ নির্বাচনে নিয়োজিত সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীগণ, প্রতিনিধি ও তাদের সমর্থকরা এসময় উপস্থিত ছিলেন।