Blog

  • এটি একটি উৎসবের নির্বাচন ॥ ১২ ফেব্রুয়ারির ভোট হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড-প্রধান উপদেষ্টা

    এটি একটি উৎসবের নির্বাচন ॥ ১২ ফেব্রুয়ারির ভোট হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড-প্রধান উপদেষ্টা

    আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে প্রথম সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বৈঠকে নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকার অনুমোদিত নতুন শ্রম আইন, বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শুল্ক চুক্তি, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, সরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়ন বিপুলসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে বলে তিনি আশাবাদী। এটি একটি উৎসবের নির্বাচন হবে। এটি ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে। আসুন আমরা আশাবাদী হই। পররাষ্ট্রনীতির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার আসিয়ানের সদস্যপদ পাওয়ার লক্ষ্যে কাজ করছে। আঞ্চলিক জোটটির সঙ্গে সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য ইতোমধ্যে বাংলাদেশ আবেদন করেছে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সার্ককে পুনরুজ্জীবিত করার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। মুহাম্মদ ইউনূস বলেন, গত ১৮ মাস ধরে তিনি ব্যক্তিগতভাবে সার্ক পুনরুজ্জীবনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশা প্রকাশ করেন, পরবর্তী সরকার এ উদ্যোগ অব্যাহত রাখবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও শুল্ক নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। চলমান বাণিজ্য আলোচনা থেকে আরও ইতিবাচক ফল আসবে বলে সরকারপ্রধান আশা প্রকাশ করেন। এসময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অগ্রগতি হয়েছে। কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণ দুই দেশের আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে যারাই সরকার ক্ষমতায় আসুক না কেন, তাদের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং সদ্য প্রণীত শ্রম আইনের প্রশংসা করেন। বাংলাদেশে আশ্রিত দশ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিমের জন্য যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সহায়তার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং সরকার প্রধানের এসডিজি-বিষয়ক দূত লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

  • জামায়াতের কাছে কোনো কার্ড নাই ॥ আপনারাই আমাদের কার্ড-ডা. শফিকুর রহমান

    জামায়াতের কাছে কোনো কার্ড নাই ॥ আপনারাই আমাদের কার্ড-ডা. শফিকুর রহমান

    জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই আমাদের কার্ড। শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে বিএনপির ফ্যামিলি কার্ড প্রচারের বিষয়ে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দেশের কোনো এলাকার মানুষ কারও দয়ারপাত্র হয়ে বসবাস করবে, তা আমরা দেখতে চাই না। জনগণের ট্যাক্সের টাকায় পরের ধনে পোদ্দারি আমরা করব না। জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে। এই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই।’ তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলের চারটি নদীকে মৃত কঙ্কালসার করে রাখা হয়েছে। দেশের মা-বাবা থাকলে এসব নদীর মৃত্যু হতো না। দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সামনেও পালাবো না। দেশ বদলে দেয়ার জন্য পাঁচটি বছরই আমাদের জন্য যথেষ্ট হবে।’ এসময় ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘বিগত আমলে পাচারকৃত সব টাকা দেশে ফিরিয়ে আনা হবে। কেউ যদি ভোট ডাকাতি করতে আসে, তাকে রুখে দেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের কাজ এখনো শেষ হয়নি। নতুন কোনো দুর্বৃত্ত যেন ফিরে না আসে, তা নিশ্চিত করা তরুণদেরই দায়িত্ব।

  • শিবগঞ্জ আসনে বিএনপি প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

    শিবগঞ্জ আসনে বিএনপি প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

    শিবগঞ্জ আসনে বিএনপি প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

    চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে ফিতা কেটে মোবারকপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কার্যালয়ের উদ্বোধন করে প্রচারণা শুরু করেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। এসময় তিনি বলেন, ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন। পরে টিকোরী বাজারসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

  • নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

    নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

    নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নাচোল বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে দলীয় নেতা কর্মীদের ব্যানারে নির্বাচনী পথসভা বের হয়ে রেলস্টেশন হাট চাতালে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী আমিনুল ইসলাম। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে রাগ বিবাদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করতে হবে। কোন ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘন যেন না হয়। এসময় উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি ইয়াসিন আলী মাষ্টার, পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর কামাল, কসবা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুলসহ বিএনপি দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি সকালে তার নিজ বাসভবন ঝিকড়া গ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণার শুরু করেন।

  • নওগাঁ ১ আসনে বিএনপির ঘাঁটি উদ্ধারে বাধা বিদ্রোহী ত্রিমুখী ভোটযুদ্ধ

    নওগাঁ ১ আসনে বিএনপির ঘাঁটি উদ্ধারে বাধা বিদ্রোহী ত্রিমুখী ভোটযুদ্ধ

    খাদ্য শস্য খ্যাত দেশের উত্তরের জেলা নওগাঁ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬,নওগাঁ-১ ( নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসন একসময় ছিল ধানের শীষের দুর্গ। কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অনৈক্য আর মনোনয়ন প্রত্যাশীর ভিড়ে সেই ঘাঁটি উদ্ধার এখন অনিশ্চয়তার মুখে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একক প্রার্থী ঘোষণা করে বিএনপির সেই ঘাঁটিতে হানা দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভোটের মাঠে সবাই এখন নির্বাচনী অঙ্কের হিসাব-নিকাশের খাতা খুলে বসেছেন। শীতের সকালে গ্রামের সংসদ চা-দোকানে গরম চায়ের কাপ সামনে নিয়ে আড্ডা-আলাপ চলছে। এসব আড্ডায় একে অপরকে প্রশ্ন করছে কোন প্রার্থীকে ভোটে যেতালে নওগাঁ-১ আসনের উন্নয়ন হবে। বিএনপি যদি বিভক্ত থাকে, তাহলে দাঁড়িপাল্লা প্রতীক এখানে বড় চমক দেখাতে পারে। জানা যায়, ১৯৯১ সালে বিএনপির প্রার্থীকে হারিয়ে এই আসনে জয় পায় আওয়ামীলীগ। ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. ছালেক চৌধুরী আওয়ামীলীগের প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনেও মনোনয়ন পেয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এরপর ২০০৮ সালে নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কাছে পরাজিত হলে আসনটি হাতছাড়া হয় বিএনপির। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগ থেকে সাধন চন্দ্র মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের একাদশ ও দ্বাদশ সংসদের দুটি বিতর্কিত নির্বাচনে নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নওগাঁ -১ আসন (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) ভোটকেন্দ্রের সংখ্যার-১৬৬ টি। মোট ভোটার সংখ্যা ৪,৭৪,০৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২,৩৫,৩৭৭ জন ও মহিলা ভোটার সংখ্যা ২,৩৮,৬৮৪জন এবং হিজড়া ভোটার সংখ্যা ৪ জন। তরুণ ভোটার মাসুদ রানা বলেন, নিয়ামতপুর, পোরশা, সাপাহার যেহেতু ধান ও আম উৎপাদনে সেরা উপজেলা। এ উপজেলায় যে প্রার্থী বোরোতে সেচের খরচ, ডিজেল ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, মানসম্মত বীজ-সারের প্রাপ্যতা দিতে পারবে। সরকারি দামে প্রান্তিক কৃষককেরা সার পায় না। বোরো মৌসুমে সেচ পাম্প মালিকরা সেচে অতিরিক্ত টাকা নিচ্ছে। সেচে খরচ কমাতে হবে, বিদ্যুৎ ঠিক রাখতে হবে, কৃষিঋণ নিতে গেলে হয়রানি বন্ধ করতে হবে আমরা এমন প্রার্থীকেই ভোটে নির্বাচিত করতে চায়। বয়স্ক ভোটার মোজাম্মেল হক বলেন, বয়স্ক, বিধবা, ভিজিএফ-ভিজিডি কার্ড বণ্টনে দলীয় তালিকা না হয়ে ন্যায্যতা হতে হবে। যে প্রার্থী ভোটের পর আমাদের পাশে থাকবে আমরা তাকেই ভোট দিব। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, বিএনপি যদি শেষ মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে শক্ত প্রার্থী দাঁড় করাতে ব্যর্থ হয়। তবে জামায়াত এই পরিস্থিতি কাজে লাগিয়ে ভোট মেরুকরণে এগিয়ে যেতে পারে। বিশেষ করে তরুণ ধর্মভিত্তিক ভোটার এবং অতীতে জামায়াত সমর্থিত ভোটারদের সক্রিয় করতে অধ্যক্ষ মাহবুবুল আলম ব্যক্তিগত উদ্যোগ কার্যকর হতে পারে। বিএনপি যদি বিভক্ত থাকে, তাহলে দাঁড়িপাল্লা প্রতীক এখানে বড় চমক দেখাতে পারে। নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, নওগাঁ-১ আসন থেকে বিএনপি দল থেকে আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে। আমি ২০১৮ সালে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। কিন্তু ফ্যাসিবাদীরা আমাকে সংসদে যাওয়ার সুযোগ দেয় নি, দিয়েছে ওদের গুপ্তচর বাহিনী সাধনকে। এবারও আমি ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের মাঝে ফিরেছি। আশ্বাস ও প্রতিশ্রুতি দিচ্ছি জনগণের ভোটে নির্বাচিত হলে আগেও যে ভাবে জনগণের পাশে ছিলাম ভোটের পরও সেই ভাবে জনগণের পাশে থাকব। সবাইকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ। সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ ছালেক চৌধুরী বলেন, আমি আমার এলাকার মানুষের জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। দলের সিদ্ধান্ত নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এখন শুধু নির্বাচনের ওপর মনোযোগ দিচ্ছি। আমি আশা করছি আমার এলাকার সাধারণ ভোটারগণ আমাকে মোটরসাইকেল প্রতীক মার্কায় ভোট দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় এ আসনে জামায়াতে ইসলামী দল বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপি দলে আছে গ্রুপিং, চাঁদাবাজির সমস্যা। এলাকার মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এই এলাকার মানুষের সমস্যা অনেক। এ এলাকায় দরিদ্র মানুষের সংখ্যাও বেশি। তাই মানুষের ভাগ্য পরিবতন করতে হলে নির্বাচিত হয়ে সংসদে যেতে হবে। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি।

  • নাটোর-৩ সিংড়ায় ধানের শীষের প্রচারণায় মাঠে এমপি প্রার্থী অধ্যক্ষ আনু

    নাটোর-৩ সিংড়ায় ধানের শীষের প্রচারণায় মাঠে এমপি প্রার্থী অধ্যক্ষ আনু

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রতিক নিয়ে প্রচারণার মাঠে নেমেছেন নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী প্রচারণার প্রথম দিনে উপজেলার জামতলী বাজার, বড়, ছোট চৌগ্রাম বাজার সহ বিভিন্ন বাজারে নির্বাচনী প্রচারণার সফর করেন তিনি। সকাল ১১ টায় জামতলী বাজার থেকে প্রথম ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। এসময় তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং সকলের কাছে দোয়া চেয়ে কুশল বিনিময় করেন। প্রচারণা ও গণসংযোগের সময় গণমাধ্যম কর্মীদের কাছে এক সাক্ষাতকারে অধ্যক্ষ আনু বলেন, আজ প্রথম দিন প্রচারণায় মাঠে নেমেছি। জনগণের যথেষ্ট সাড়া পাচ্ছি। ভোটাররা ধানের শীষে এবার স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেবে। আমরা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে জননেতা তারেক রহমানকে এই আসনটি উপহার দেবো ইনশাআল্লাহ। এসময় উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক সারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউপির সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. শামীম হোসেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু প্রমূখ। এসময় বিএনপির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধায় র‌্যাবের অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার

    গাইবান্ধায় র‌্যাবের অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার

    গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার হয়েছে। ২৩ জানুয়ারি রাত ২ টায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন গাইবান্ধা হতে পলাশবাড়ীগামী সড়কের পাশে গড়েয়া সাকিনস্থ গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করেন। পরে উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

  • স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সজিবের ফাঁসির দাবিতে মানববন্ধন

    স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সজিবের ফাঁসির দাবিতে মানববন্ধন

    নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রামের সাইদুল শেখের মেয়ে সোনিয়া বেগম (২৫) হত্যার অভিযোগে স্বামী সজিবসহ জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার লক্ষীপাশা-মহাজন সড়কের মাইগ্রাম চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সোনিয়ার স্বজনসহ এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, “সোনিয়া হত্যার বিচার চাই, সজিবের ফাঁসি চাই।” স্থানীয় বাসিন্দা বাবুল আহমেদ বাবু বলেন, মাত্র তিন মাস আগে সোনিয়াকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ফলসী গ্রামের কাদের মোল্যার ছেলে সজিবের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে পরিবার থেকে পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকার দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকেই সজিব আরও টাকা দাবি করতে থাকেন এবং সোনিয়ার ওপর শারীরিক নির্যাতন চালান বলে অভিযোগ করেন স্বজনরা। সোনিয়া বিষয়টি তার পরিবারকে জানালে তারা জামাইয়ের কাছে সময় চান। কিন্তু এরপরও নির্যাতন বন্ধ হয়নি। স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় সোনিয়া তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এর প্রায় দুই ঘণ্টা পর গ্রামের এক ইউপি সদস্য ফোন করে সোনিয়ার বাবার বাড়িতে জানান, সোনিয়া মারা গেছে। খবর পেয়ে স্বজনরা গোপালগঞ্জের ফলসী গ্রামে সোনিয়ার শ্বশুরবাড়িতে গিয়ে খাটের ওপর তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। সোনিয়ার পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা এবং তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। মানববন্ধনে সোনিয়ার বোন সুমি বেগম, মা নূর নাহার বেগম, প্রতিবেশী শাহানাজ বেগমসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ বিষয়ে কাশিয়ানি থানার ওসি মোঃ মাহফুজুর রহমান বলেন, পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে হিন্দুদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত

    চাঁপাইনবাবগঞ্জে হিন্দুদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত

    চাঁপাইনবাবগঞ্জে হিন্দুদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত

    চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে “বাণী অর্চনা” কে সামনে রেখে এক আলোচনা সভা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সরস্বতী পূজা কমিটির আহ্বায়ক প্রকাশ চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল ওদুদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, মার্কেন্টাইলস্ ব্যাংকের ম্যানেজার (অপারেশন) বিপুল কুমার পাল, চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যাদেবী সরস্বতীর কৃপা লাভের আশায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে পূজার আয়োজন করা হয়। সকালে পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করেন এবং প্রসাদ বিতরণ করা হয়। সরস্বতী পূজা উপলক্ষে অনেক স্থানে শিশুদের হাতেখড়ির মধ্য দিয়ে বিদ্যাচর্চার সূচনা করা হয়। পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়।

  • ফরিদপুরে ঢাল-বর্শা-কাস্তেসহ বিপুল অস্ত্র উদ্ধার ॥ আটক ১৮

    ফরিদপুরে ঢাল-বর্শা-কাস্তেসহ বিপুল অস্ত্র উদ্ধার ॥ আটক ১৮

    ফরিদপুরের নগরকান্দায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- মো. সহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), পারভেজ ফকির (২৫), নাজমুল (২৩), আজিম মোল্লা (২৭), শাজাহান শেখ (৩৬), রবিউল মোল্লা (৩০), ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০), জয়নব বেগম (৬০) এবং আরও দুই কিশোর।ফরিদপুর সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানানো হয়, ওই এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে নগরকান্দা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল অভিযান শুরু করে। অভিযানে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, কার্তুজ (১২ গজ), ১০টি ঢাল, সাতটি বর্শা, আটটি কাস্তে, ছয়টি রামদা, পাঁচটি ছোট ছুরি, ৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়। নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী বলেন, আটকরা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও নিয়মিত মামলা করা হয়েছে।