Blog

  • শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান’র মরদেহ দাফন

    শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান’র মরদেহ দাফন

    শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান’র মরদেহ দাফন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর-টিকোশ গ্রামে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে তাঁকে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম শাকিল হাসান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। এর আগে বুধবার সকাল ৯টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না … রাজেউন)। বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। হাবিবুর রহমান শ্যামপুর ইউনিয়নের ইউনিয়নের সদাশিবপুর-টিকোশ গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • চাঁপাইনবাবগঞ্জে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব এর শুভ উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব এর শুভ উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব এর শুভ উদ্বোধন

    ‘পড়িলে বই আলোকিত হই-না পড়িলে বই অন্ধকারে রই’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব ২০২৬ এর উদ্বোধন করা হয়। বুধবার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার সময় কালেক্টরেট ইংলিশ স্কুলে জেলা শিশু একাডেমী’র আয়োজনে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসবন ২০২৬ এর উদ্বোধন করেন কালেক্টরেট ইংলিশ স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ সাদিকুল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মোন্নাফ আলী, শিশু একাডেমীর আবৃতি প্রশিক্ষক কাব্য মোল্লাহ, কালেক্টরেট ইংলিশ স্কুলের সহকারী শিক্ষক মো: রবিউল আলমসহ অনান্য শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ। দিনব্যাপি এই বই উৎসবে ২০-৫০০ টাকার মধ্যে প্রায় ৪০টির মতো বই পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্কুলে পুস্তক প্রদর্শনী ও বিক্রয় উৎসব অনুষ্ঠিত হবে বলে শিশু একাডেমীর কর্তৃপক্ষ জানান।

  • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ’র আত্মসমর্পণ

    মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ’র আত্মসমর্পণ

    একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করেন। এর আগে গত বছর ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী নিজের সাজা স্থগিতের আবেদন করেছিলেন তিনি। ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। মুক্তিযুদ্ধ চলাকালে মোট ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তার মধ্যে ৭টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। ৩টিতে তার মৃত্যুদণ্ড, ৪টিতে কারাদণ্ড দেয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেয়ার কারণে সে সব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় সেটি খারিজ করা হয়েছে। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ১৪ জনকে হত্যা, তিন নারীকে ধর্ষণ, নয়জনকে অপহরণ, ১০ জনকে আটক রাখা, পাঁচ বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হয়েছে। আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘোষিত এ রায়ের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করা হয়। তবে পলাতক থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগেই পালিয়ে ভারত হয়ে তিনি পাকিস্তানে চলে যান বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। ২০১২ সালের ২৬ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করার মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়। এরপর এ মামলার রায় অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুরু হয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবুল কালাম আজাদের বিরুদ্ধে রায় ঘোষণা।

  • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ’র আত্মসমর্পণ

    মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ’র আত্মসমর্পণ

    একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করেন। এর আগে গত বছর ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী নিজের সাজা স্থগিতের আবেদন করেছিলেন তিনি। ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। মুক্তিযুদ্ধ চলাকালে মোট ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তার মধ্যে ৭টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। ৩টিতে তার মৃত্যুদণ্ড, ৪টিতে কারাদণ্ড দেয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেয়ার কারণে সে সব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় সেটি খারিজ করা হয়েছে। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ১৪ জনকে হত্যা, তিন নারীকে ধর্ষণ, নয়জনকে অপহরণ, ১০ জনকে আটক রাখা, পাঁচ বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হয়েছে। আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘোষিত এ রায়ের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করা হয়। তবে পলাতক থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগেই পালিয়ে ভারত হয়ে তিনি পাকিস্তানে চলে যান বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। ২০১২ সালের ২৬ ডিসেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ করার মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়। এরপর এ মামলার রায় অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুরু হয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবুল কালাম আজাদের বিরুদ্ধে রায় ঘোষণা।

  • শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদণ্ড

    শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদণ্ড

    শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদণ্ড

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসলায় ভেজাল মিশানো ও সরকারি কোন অনুমোদন না থাকায় এক মসলা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও জব্দকৃত ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। বুধবার (২১ জানুয়ারী) বিকেলে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়স্থ মেসার্স নিহা মুনি রাইস ও ওয়েল মিল থেকে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনকারি মেসার্স রাইহান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মসলা ব্যবসায়ী শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও জব্দকৃত ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুতকরণ ও বিএসটিআই অনুমোদন না থাকায় মসলা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও জব্দকৃত নষ্ট শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এরপর থেকে তিনি আর কোন অনুমোদন ও অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত করলে তাকে আইনের আওতায় আনা হবে এবং তাকে নজরদারিতে রাখা হবে।

  • নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

    নওগাঁয় অবৈধ প্রক্রিয়ায় ইট উৎপাদন ও নির্ধারিত মাপের সঙ্গে কারচুপির অভিযোগে একটি ইটভাটাকে ১ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (বিকেলে) নওগাঁ সদর উপজেলার বর্ষাইল এলাকায় অবস্থিত মেসার্স এনএস কন্ট্রাকশন ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাটিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযান শেষে তিনি জানান, ইটভাটাটির বিরুদ্ধে ইটের মান ও মাপ সংক্রান্ত একাধিক সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে সরেজমিন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ইটভাটায় উৎপাদিত ইটের মাপ সরকার নির্ধারিত আদর্শ মাপের তুলনায় ছোট। একই সঙ্গে ইটের নেইম ব্লকের ব্যাপ্তি নির্ধারিত মাপের চেয়ে বড় রাখা হয়েছে, যা স্পষ্টতই ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এছাড়াও অভিযানে আরও জানা যায়, সংশ্লিষ্ট ইটভাটার পরিবেশগত ছাড়পত্র (এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স) নেই, যা পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ। এসব অপরাধের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও কারচুপির দায়ে মেসার্স এনএস কন্ট্রাকশন ইটভাটা-কে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য ইটভাটার মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানকালে নওগাঁ জেলা ব্যাটালিয়ন ফোর্সের একটি দল ভোক্তা অধিদপ্তরকে সার্বিক সহযোগিতা প্রদান করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

    ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

    দেশের আটটি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জানা গেছে, ই-বেইলবন্ড চালুর মাধ্যমে একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। অনলাইনে বেইলবন্ড দেওয়ায় আসামিকে এক ঘণ্টায় মুক্তি দেওয়া সম্ভব হবে। আইন উপদেষ্টা বলেন, “এর আগে দশ থেকে বারো ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষের টাকা খরচ হতো এবং ভোগান্তি হতো। তাছাড়া এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতো। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে। ফলে চাইলেও কেউ এটাকে দীর্ঘয়িত করতে পারবে না”। বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে বলে মনে করছে আইন মন্ত্রণালয়। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম শুরু হয়ে এখন সফলভাবে চলছে। আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম শুরু হলো।

  • চাঁপাইনবাবগঞ্জে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

    চাঁপাইনবাবগঞ্জে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা হয়েছে। জেলা ঠিকাদার সমিতির হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মোঃ তারেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: বাবর আলী রুমন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো বিতর্কিত বা আওয়ামীলীগপন্থী ব্যক্তি সেচ্ছাসেবক দলে প্রবেশ করতে পারবে না। তবে যেসব আওয়ামীলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা বিতর্কিত তথ্য নেই, তাদের ঘরোয়া বৈঠকের মাধ্যমে মূল্যায়ন করে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে, তিনি আরও বলেন, আগামীতে যদি জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে ৩নং ওয়ার্ডে কোন দুর্বিতায়ন প্রশ্রয় দেওয়া হবে না। সেচ্ছাসেবক দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪ বারের সাবেক সফল সংসদ সদস্য ও বিএনপি চেয়রাম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মো: হারুনুর রশীদ কে ধানের শীষে বিপুল ভোটের মাধ্যমে জয় ছিনিয়ে আনার প্রত্যায় ব্যাক্ত করেন। সোমবার সভায় আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়া স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • গাইবান্ধায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস

    গাইবান্ধায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস

    ২০২৫-২৬ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পেয়াজ, মৌরি চাষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়ায় মঙ্গলবার দুপুরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (পিপি) আল মুজাহিদ সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সভাপতিত্ব করেন মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আকতার সেবু, হাদিসুর রহমান, গোবিন্দগঞ্জ পৌরসভা ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা বিলাস কুমার ভট্টাচার্য, মৌরি চাষী রবিউল ইসলামসহ অন্যারা। এতে পৌরসভা এলাকার প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়। মাঠ দিবস শেষে অতিথিরা রবিউল ইসলামের মৌরি ক্ষেত পরিদর্শন করে।

  • নাচোলের নেজামপুরে মুহুর্তেই খড়ের পালা ভষ্মিভূত

    নাচোলের নেজামপুরে মুহুর্তেই খড়ের পালা ভষ্মিভূত

    নাচোলের নেজামপুরে মুহুর্তেই খড়ের পালা ভষ্মিভূত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অগ্নিকান্ডে খড়ের পালা পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামের হেফায়েজ মন্ডলের ছেলে মহবুল আলীর বাড়ির ছাদের উপর থাকা খড়ের পালায় আগুনের সূত্রপাত ঘটে। ভুক্তভোগী মোহবুল আলী বলেন, মঙ্গলবার দুপুরে অনাকাঙ্ক্ষিতভাবে আমার খড়ের পালায় আগুনের সূত্রপাত ঘটে। নাচোল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে আনার আগেই প্রায় অনেকটা অংশ পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এঘটনায় নাচোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদুল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।