Blog

  • কালিয়ায় জমি বিরোধে সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ৭

    কালিয়ায় জমি বিরোধে সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ৭

    নড়াইলের কালিয়া উপজেলায় একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে মোঃ ছাব্বির মোল্যা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলায় এঘটনা ঘটে। এঘটনায় এলাকায় উত্তেজান বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

  • নওগাঁয় ৬টি আসনে চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ॥ চুড়ান্ত ৩২

    নওগাঁয় ৬টি আসনে চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ॥ চুড়ান্ত ৩২

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নওগাঁর ছয়টি সংসদীয় আসনে চার জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে জেলার ছয়টি আসনে মোট ৩২জন প্রার্থী চুড়ান্ত হয়েছে। ২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ইসলামী আন্দোলন প্রার্থী দেলোয়ার হোসেন, খেলাফতে মজলিসের প্রার্থী আব্দুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের হুমায়ুন কবির চৌধুরী এবং নওগাঁ-৫ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী কাজী আতিকুর রহমান। আসন ভিত্তিক চুড়ান্ত ও মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন-নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের চুড়ান্ত প্রার্থীরা হলেন, মোস্তাফিজুর রহমান (বিএনপি), অধ্যক্ষ মাহবুবুল আলম (জামায়াত), আব্দুল হক শাহ (ইসলামী আন্দোলন), আকবর আলী (জাতীয় পার্টি) ও ডা. ছালেক চৌধুরী (বিএনপির স্বতন্ত্র প্রার্থী)। নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের চুড়ান্ত প্রার্থীরা হলেন, সামসুজ্জোহা খান (বিএনপি), এনামুল হক (জামায়াত) ও মতিবুল ইসলাম (এবি পার্টি)। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের চুড়ান্ত প্রার্থীরা হলেন, ফজলে হুদা বাবুল (বিএনপি), মাহফুজুর রহমান (জামায়াত), মাসুদ রানা (জাতীয় পার্টি), কালিপদ সরকার (বাসদ), আব্দুল্লাহ আল মামুন সৈকত (বিএনএফ) ও নাসির বিন আসগর (ইসলামী আন্দোলন), পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (স্বতন্ত্র) এবং সাদ্দাম হোসেন (স্বতন্ত্র)। নওগাঁ-৪ (মান্দা) আসনের চুড়ান্ত প্রার্থীরা হলেন, ইকরামুল বারী টিপু (বিএনপি), আব্দুর রাকিব (জামায়াত), আলতাফ হোসেন (জাতীয় পার্টি), সোহরাব হোসাইন (ইসলামী আন্দোলন) ও ডা. এস এম ফজলুর রহমান (সিপিবি) এবং আরফানা বেগম (স্বতন্ত্র)। নওগাঁ-৫ (সদর) আসনের চুড়ান্ত প্রার্থীরা হলেন, জাহিদুল ইসলাম ধলু (বিএনপি), আবু সাদাত মো. সায়েম (জামায়াত), শফিকুল ইসলাম (সিপিবি), আব্দুর রহমান (ইসলামী আন্দোলন) এবং আনোয়ার হোসেন (জাতীয় পার্টি)। নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের প্রার্থীরা হলেন, শেখ রেজাউল ইসলাম রেজু (বিএনপি), আলমগীর কবির (স্বতন্ত্র), খবিরুল ইসলাম (জামায়াত), রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন) এবং আতিকুর রহমান রতন মোল্লা (বাংলাদেশ রিপাবলিকান পার্টি)।

  • নওগাঁয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা

    নওগাঁয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা

    নওগাঁয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা

    সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের এই সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়া একটি বিশেষ সরকার। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। শিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার মঙ্গলবার বিকেল ৪টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জন আকাংখার প্রতিফলন ঘটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারসমূহ বাস্তবায়ন করেছে আগামী নির্বাচনে যারা সরকার গঠন করবে হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণের দ্বারা অনুমোদিত জুলাই সনদ বাস্তাবায়নে নিশ্চয়তা দিতে হবে। আমাদের এই জনপদ বৃটিশদের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে। তারপরও ৫৪ বছরে জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটেনি। যার ফলে বারবার আমাদের রক্ত দিতে হয়েছে। ১৯৯০সহ এর আগেও বহু অভুত্থান ঘটেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো কোন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেনি। ২৪শে’র গণ অভ্যূত্থানও যাতে ব্যর্থ না হয় সেই কারনে এই গণভোটের আয়োজন করা হয়েছে। জুলাই সনদ যেন জন মানুষের দ্বারা আইনগতভাবে সমর্থিত হোক,যাতে পরবর্তী নির্বাচিত সরকার এই সনদ বাস্তবায়ন করতে বাধ্য থাকে।
    জেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। আসন্ন নির্বাচনে পরিচালনার সাথে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহবান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন আমরা এমন একটি নির্বাচন অনুষ্ঠিত করতে চাই যা দেশে ইতিহাস হয়ে থাকবে। মতবিনিময় সভায় জেলার সকল সরকারী কর্মকর্তা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

  • বুধবার বিকেল থেকে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা

    বুধবার বিকেল থেকে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা

    বুধবার বিকেল থেকে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বড় পরিসরে যুক্ত হচ্ছেন প্রবাসীরা। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৫টা থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন (ইসি) জানায়, কমিশনের ওয়েবসাইট বা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে। ইসি আরও জানায়, ভোট দেওয়ার পর আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ দেখে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার পর হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। ইসির অপর আরেকটি বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্পন্ন করেছে। ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

  • ‘ভালো নির্বাচন ও গণভোট বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের বিশেষ দায়িত্ব’-চাঁপাইনবাবগঞ্জে গণশিক্ষা উপদেষ্টা

    ‘ভালো নির্বাচন ও গণভোট বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের বিশেষ দায়িত্ব’-চাঁপাইনবাবগঞ্জে গণশিক্ষা উপদেষ্টা

    ‘ভালো নির্বাচন ও গণভোট বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের বিশেষ দায়িত্ব’-চাঁপাইনবাবগঞ্জে গণশিক্ষা উপদেষ্টা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার। তিনি বলেন, সরকার আশা করে, আসন্ন নির্বাচন একটি ভালো নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, “এবারের নির্বাচন শুধু জাতীয় সংসদ নির্বাচনেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে। এ বিষয়ে শুধু কথা বললেই হবে না, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।” তিনি আরও বলেন, “আমরা সবাই জানি ২০২৪ সালে ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার সেই গণঅভ্যুত্থানেরই ফসল। এই সরকার দায়িত্বে এসেছে জনগণের প্রত্যাশা ও গণআকাঙ্খা বাস্তবায়নের জন্য। ফলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।” সংস্কার প্রসঙ্গে ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন, সরকার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। প্রশাসনিক, রাজনৈতিক ও বিচারিক সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে বিচার প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে। এসবের মধ্য দিয়েই সামনে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে জনগণ একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার পায়।

    সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার গৌতম বিশ্বাস বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং যে কোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। বক্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এ, কে,এম, শাহাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ খাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, জেলা নির্বাচন অফিসার মোঃ আজাদুল হেলাল, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিক আহমেদ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রাব্বানী সরদার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসাম,

    জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকার্ত মোঃ নয়ন মিয়া, গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাকলাইন হোসেন,নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান, গোমস্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃইসাহাক আলী, নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজনু মিয়া, ভোলাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খল্লিলুল্লাহ, জেলা মডেল মসজিদের পেস ইমাম মোঃ মুক্তার আলী। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রচারণা, আচরণবিধি প্রতিপালন, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গণভোটে সবাইকে অংশগ্রহন ও হ্যা ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

  • নওগাঁয় রাতের আঁধারে ধ্বংস কৃষকের স্বপ্ন ॥ তিন শত কলা গাছ নিধন

    নওগাঁয় রাতের আঁধারে ধ্বংস কৃষকের স্বপ্ন ॥ তিন শত কলা গাছ নিধন

    নওগাঁয় রাতের আঁধারে ধ্বংস কৃষকের স্বপ্ন ॥ তিন শত কলা গাছ নিধন

    নওগাঁর বদলগাছী উপজেলায় গভীর রাতে এক অসহায় কৃষকের স্বপ্ন ও জীবিকার ওপর নির্মম আঘাত হানা হয়েছে। ফলন্ত অবস্থায় থাকা তিন শতাধিক কলা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার রাতের কোন এক সময় উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাঙ্গালঘাট গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাকিম এ ঘটনায় বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল হাকিম ও টিটুর মধ্যে জমি ও কলা বাগানকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। অভিযোগ অনুযায়ী, সোমবার গভীর রাতে টিটু পক্ষের লোকজন অন্ধকারের সুযোগ নিয়ে হাকিমের কলা বাগানে অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে প্রায় তিন শতাধিক ফলন্ত কলা গাছ কেটে ফেলে।

    সকালে বাগানে গিয়ে কাটা গাছগুলো দেখতে পান হাকিম ও তার পরিবারের সদস্যরা। মুহূর্তেই বাগানজুড়ে নেমে আসে কান্না আর হতাশার ছায়া। চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখা যায় তাদের দীর্ঘদিনের পরিশ্রম আর ভবিষ্যৎ জীবিকার শেষ আশাটুকু। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাকিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই কলা বাগানটাই ছিল আমাদের পরিবারের একমাত্র অবলম্বন। গাছগুলো আর কয়েক সপ্তাহের মধ্যেই বিক্রি করার কথা ছিল। সব শেষ হয়ে গেল। প্রতিপক্ষ ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে আমাদের সর্বনাশ করেছে। তিনি দাবি করেন, এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা শুধু গাছ কাটার ঘটনা নয়, এটি একজন কৃষকের জীবন ও জীবিকার ওপর সরাসরি আঘাত। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, কৃষকের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নতুন ৪ থানা ও ২ নতুন প্রশাসনিক বিভাগ অনুমোদন

    নতুন ৪ থানা ও ২ নতুন প্রশাসনিক বিভাগ অনুমোদন

    নতুন ৪ থানা ও ২ নতুন প্রশাসনিক বিভাগ অনুমোদন

    প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী ও সেবা কেন্দ্রিক করার লক্ষ্যে সরকার নতুন আরও চারটি থানা এবং দুইটি বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক গাজীপুর ও নারায়ণগঞ্জের দ্রুত বাড়তে থাকা জনসংখ্যার জন্য পূর্বাচল এলাকা দুইটি পৃথক প্রশাসনিক ইউনিটে ভাগ করা হচ্ছে ‘পূর্বাচল উত্তর’ এবং ‘পূর্বাচল দক্ষিণ’ নামে দুটি থানা গঠন করা হবে। এছাড়া কক্সবাজারের অর্থনৈতিক ও শিল্পবাণিজ্যের গুরুত্ব বিবেচনায় ‘মাতারবাড়ী’ নামে একটি নতুন থানা অনুমোদিত হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার বড় আয়তন ও প্রশাসনিক জটিলতা কমানোর জন্য সেখানে নতুন একটি থানা গঠনের প্রস্তাবও মঞ্জুর হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাঠামোতে সংস্কারের অংশ হিসেবে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠন করা হবে। এর মাধ্যমে রাজস্ব আহরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত হবে। সভায় মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে অর্থ ও আইন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের শীর্ষ ১৪ জন সচিব উপস্থিত ছিলেন।

  • জাতীয় স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে-তথ্য উপদেষ্টা

    জাতীয় স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে-তথ্য উপদেষ্টা

    ‘ভোটের রিকশা’র উদ্বোধন

    জাতীয় স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে-তথ্য উপদেষ্টা

    তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে সকলে কোনো না কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী। জাতীয় নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে ‘হ্যা’ তে ভোট দিতে হবে। ‎মঙ্গলবার (২০ জানুয়ারি) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ উদ্বোধনকালে এসব কথা বলেন উপদেষ্টা। রিজওয়ানা হাসান বলেন, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার হ্যাঁ ভোটের পক্ষে বলতে পারেন, উন্নত বিশ্বেও সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছে। আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ‎এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন চাইলে, কর্তৃত্ববাদী সরকার না চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। কতৃত্ববাদী শাসনের অবসান ও সুন্দর আগামী চাইলে গণভোটে হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে। গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের রিকশা ৬৪ জেলায় ৪৫০০ ইউনিয়নে প্রচারণা চালাবে। এ সময় গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারের নানাবিধ প্রচার কার্যক্রম তুলে ধরেন তিনি। ‎উপদেষ্টা এ সময় ৮টি বিভাগের আটটি রিকশা উদ্বোধন করেন। যা ৬৪ জেলায় ৪৫০০ ইউনিয়নে গণভোট ও জাতীয় নির্বাচনের আচরণ বিধিমালা প্রচারণা করবেন। ‎গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

  • এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষের ॥ উপদেষ্টা আসিফ নজরুল

    এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষের ॥ উপদেষ্টা আসিফ নজরুল

    এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষের ॥ উপদেষ্টা আসিফ নজরুল

    ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে আমাদের দেশের মানুষ কেউ ভোট দিতে পারেনি। দেশের সরকার কে হবে, মন্ত্রী কে হবে, সেটা একজন খুনি ঠিক করে দিতো। তার মতামত চাপিয়ে দেয়ার জন্য এদেশের ছাত্র জনতাকে যখন ইচ্ছা হত্যা করতো, বন্দি করে রাখতো, গুম করে রাখতো, মিথ্যা মামলা দিয়ে রাখতো এবং নানান ধরনের হয়রানী করতো। সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে গাইবান্ধার গণভোট প্রচার ও ভোটারদের উদ্ভুদ্ধ করনের লক্ষে গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে জেলা পর্যায়ের মত বিনিময় সভায় প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের দায়ীত্বে নিয়োজিত উপদেষ্টা ড.আসিফ নজরুল একথা বলেন। তিনি আরও বলেন, এ জুলুম, অত্যাচার, নীপিড়নের বিরুদ্ধে বাংলাদেশের তরুন সমাজসহ সকল সমাজের মানুষ এক হয়ে দাঁড়িয়েছিলো। অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশে ভোটের অধিকার পেয়েছি। যে দলকে পছন্দ তাকেই ভোট দেবেন। ভোট দেয়ার বাধা সৃষ্টি করেছিলো শেখ হাসিনা, কিন্তু আমরা কেউ ভোট দেয়ার ক্ষেত্রে কাউকে বাধার সৃষ্টি করবো না। আমাদের আজকের এই প্রচারনার উদ্যেশ্য আমরা গণভোটের আয়োজন করেছি। এই গণভোটের মাধ্যমে আমরা এমন নির্বাচন করতে চাই, যেখানে অনিয়ম থাকবে না, শোষন থাকবেনা, এই ভোট হবে নতুন বাংলাদেশের পক্ষে বিপক্ষে। মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, সরকারী বেসরকারী কর্মকর্তাসহ নানা পেশার মানুষ অংশ গ্রহন করে।

  • পত্নীতলায় ট্রাক চাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

    পত্নীতলায় ট্রাক চাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

    পত্নীতলায় ট্রাক চাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

    নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খাদিজা খাতুন (২৭) এবং ফাতেমা (৮) নামের মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খাদিজা আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের কাওসার রহমানের স্ত্রী এবং নিহত ফাতেমা কাওসারের মেয়ে। থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে গোলচত্বর সংলগ্ন নজিপুর সাপাহার আঞ্চলিক সড়কের বেনারশী পল্লী কাপড়ের দোকানের সামনে একটি খড়ি বোঝায় ট্রাক অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী কাওছার তার স্ত্রী খাদিজা ও কন্যাশিশু ফাতেমা ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হয়। দূর্ঘটনার পর উৎসুক জনতা ট্রাক ভাংচুর এবং চালককে মারধর করে। পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের লাশ হাসপাতালে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ এবং ট্রাক চালককে আটক করা হয়েছে, এঘটনায় মামলা হয়েছে।