Blog

  • নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’র পুরষ্কার বিতরণ

    নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’র পুরষ্কার বিতরণ

    নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’র পুরষ্কার বিতরণ

    যুব সমাজকে উদ্বোদ্ধকরণে ক্রীড়া প্রতিযোগীতা চমৎকার একটা উদ্যোগ। সামাজিক কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনকে এরকম কিছু কর্মসূচি পালন করা উচিত। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। খেলাধুলা আমাদের শৃঙ্খলা, টিমওয়ার্ক, নেতৃত্ব এবং প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকার মানসিকতা শেখায়। কর্মব্যস্ততা ও পড়ালেখার পাশাপাশি খেলাধুলা সুস্থ, প্রতিযোগিতা ও সহনশীলতার মনোভাব গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনের সহায়ক। ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর উদ্যোগে আয়োজিত ‘মিনি নাইট ফুটবল টুর্ণামেন্ট এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সংস্থার প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস (রাজু)। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে রবিবার (১৭ জানুয়ারি) রাতে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক বিপ্লব দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব সত্যব্রত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেল পঞ্চায়েতের সরপঞ্চ ও স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এর স্মৃতির স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জনি দাশ ও ট্রেজারার নিউটন দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, পার্থ সারথী দাশ, উৎস দাশ, নয়ন দাশ, জয়ন্ত দাশ, কানাই দাশ, সৌমিত্র দাশ, নিত্য দাশ প্রমুখ। উল্লেখ্য, মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয় ‘মুক্তাহার ক্লাব’ এবং রানার-আপ হয় ‘এফসি ব্রাদার্স’। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী অন্যান্য টিম হচ্ছে-দূরন্ত স্পোর্টিং ক্লাব, শাপলা স্পোর্টিং ক্লাব, সনাতন-দীননাথ কিশোর সংসদ, সুপারস্টার, মুক্তাহার ব্রাদার্স, রাইজিং স্টার, আমরা করবো জয়, বিএফএফ নামক ১০ টিমের খেলোয়াড়বৃন্দ টুর্ণামেন্টে অংশগ্রহণ করে। সবশেষে চ্যাম্পিয়ান ‘মুক্তাহার ক্লাব’ এবং রানার-আপ ‘এফসি ব্রাদার্স’ এর খেলোয়াড়দের হাতে টপি তুলে দেওয়া হয় এবং সংস্থার পক্ষ থেকে খেলার জন্য ‘ট্রায়েন্ডা ফুটবল-২০২৬’ প্রদান করা হয়।

  • নড়াইলের কালিয়ায় গাঁজা গাছসহ গ্রেফতার এক

    নড়াইলের কালিয়ায় গাঁজা গাছসহ গ্রেফতার এক

    নড়াইলের কালিয়ায় গাঁজা গাছসহ গ্রেফতার এক

    নড়াইলের কালিয়া উপজেলা পৌরসভার গোবিন্দ নগর এলাকা হতে বাসুদেব বর্মন (৪৫) নামে এক ব্যক্তিকে ৩টা গাঁজার গাছসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ১৯ জানুয়ারী দুপুর দেড়টায় রোপন করা গাছসহ তাকে আটক করা হয়। বাসুদেব বর্মন ওই গ্রামের মৃত সন্তোষ বর্মনের ছেলে। অভিযানিক দলের প্রধান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাসুদেব বর্মণের বসতবাড়ি থেকে ১২ ফুট উচ্চতার ৩টা গাঁজা গাছসহ আটক করে কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবনী বিশ্বাসের আদালতে হাজির করলে আসামীকে এক বছর চার মাস কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেন।

  • বগুড়ায় তিন পুলিশ সদস্যকে হেনস্তা ॥ গ্রেপ্তার-২

    বগুড়ায় তিন পুলিশ সদস্যকে হেনস্তা ॥ গ্রেপ্তার-২

    বগুড়ায় তিন পুলিশ সদস্যকে হেনস্তা ॥ গ্রেপ্তার-২

    বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে দুই মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা মুরগি ব্যবসায়ী মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)। পুলিশ জানায়, সোমবার টিএসআই আবুল কালাম আজাদ ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। একটি মোটরসাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় মোটরযান আইনে মামলা দেওয়া হয়। অপর মোটরসাইকেলের কাগজপত্র সঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে সেটি ছেড়ে দেন। এ সময় সেখানে উপস্থিত মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ অভিযোগ করেন, কনস্টেবল আব্দুল খালেক টাকা নিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দিয়েছেন। অভিযোগকে কেন্দ্র করে তারা স্থানীয় লোকজন জড়ো করে মব সৃষ্টি করেন এবং পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করেন বলে অভিযোগ উঠে। খবর পেয়ে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত কনস্টেবল আব্দুল খালেক ও আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ধুনট থানার এস.আই মোস্তাফিজার রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে সোমবার রাতে মামলা দায়ের করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার হয়েছে। ১৯ জানুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চর ইসলামপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালায় ডিএনসি সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে, চর ইসলামপুর এলাকার বাসিন্দা মোঃ মোতাজুল এবং তার স্ত্রী মোসাঃ জোসনারা বেগম। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ০১ (এক) টি বাজার ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো গাঁজা ০১ (এক) কেজি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের করেছেন।

  • রাজবাড়ী-২ আসন এনসিপিকে ছাড়-মনোনয়ন প্রত্যাহার জামায়াতের

    রাজবাড়ী-২ আসন এনসিপিকে ছাড়-মনোনয়ন প্রত্যাহার জামায়াতের

    রাজবাড়ী-২ আসন এনসিপিকে ছাড়-মনোনয়ন প্রত্যাহার জামায়াতের

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। এ সময় পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ, পাংশা পৌর আমির কাজী ফরহাৎ জামিল রুপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। জানা গেছে, ১০ দলীয় জোটে জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতা হয়েছে। সেই জোটের আসন সমঝোতার কারণে রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আসন ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপি থেকে রাজবাড়ী-২ আসনের প্রার্থী হয়েছেন জামিল হিজাজী।

  • লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    যুক্তরাজ্যের পূর্বলন্ডনের কর্মাশিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ফুড ডেলিভারির কাজ করতেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রয়েল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ব্যবসায়ি ফয়জুল করিমের ছেলে। জানা যায়, গত বছর উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্যে আসেন শাকিল। আর্থিক সংকটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়েন তিনি। গত ১৪ জানুয়ারি, লন্ডনের কর্মাশিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হুট করে খুলে ফেললে সাইকেল আরোহী শাকিল ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পেছন থেকে আসা একটি লরি তার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে লন্ডন পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ৫দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৯ জানুয়ারি) মারা যান। নিহত শাকিলের একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ জানান, শাকিলের মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী করণীয় গ্রহণ করা হবে।

  • লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    যুক্তরাজ্যের পূর্বলন্ডনের কর্মাশিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ফুড ডেলিভারির কাজ করতেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রয়েল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ব্যবসায়ি ফয়জুল করিমের ছেলে। জানা যায়, গত বছর উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্যে আসেন শাকিল। আর্থিক সংকটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়েন তিনি। গত ১৪ জানুয়ারি, লন্ডনের কর্মাশিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হুট করে খুলে ফেললে সাইকেল আরোহী শাকিল ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পেছন থেকে আসা একটি লরি তার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে লন্ডন পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ৫দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৯ জানুয়ারি) মারা যান। নিহত শাকিলের একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ জানান, শাকিলের মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী করণীয় গ্রহণ করা হবে।

  • একসাথে সংসদ নির্বাচন ও গণভোট- চাঁপাইনবাবগঞ্জে অবাধ-সুষ্ঠু ভোট নিশ্চিতে ‘নির্বাচন কার্যক্রম বিষয়ক’ সমন্বয় সভা

    একসাথে সংসদ নির্বাচন ও গণভোট- চাঁপাইনবাবগঞ্জে অবাধ-সুষ্ঠু ভোট নিশ্চিতে ‘নির্বাচন কার্যক্রম বিষয়ক’ সমন্বয় সভা

    একসাথে সংসদ নির্বাচন ও গণভোট

    চাঁপাইনবাবগঞ্জে অবাধ-সুষ্ঠু ভোট নিশ্চিতে ‘নির্বাচন কার্যক্রম বিষয়ক’ সমন্বয় সভা

    চাঁপাইনবাবগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম বিষয়ক এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা ও ভোটার সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “এবার একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে-জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ফলে ভোটারদের জন্য বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরা জরুরি।” তিনি বলেন, যারা পড়তে ও লিখতে পারেন না, তারা যেমন সংসদ নির্বাচনে প্রতীক দেখে ভোট দেন, ঠিক একইভাবে গণভোটেও প্রতীকের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পাশে থাকবে টিক (✔) চিহ্ন এবং ‘না’ ভোটের পাশে থাকবে ক্রস (✖) চিহ্ন, এই প্রতীকগুলোই ভোটারদের জন্য চূড়ান্ত নির্দেশক হিসেবে কাজ করবে। বিভাগীয় কমিশনার আরও বলেন, গণভোট ও নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সেজন্য জেলা প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর এবং মাঠ প্রশাসন সমন্বিতভাবে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। মাইকিং, লিফলেট বিতরণ, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সকল শ্রেণি-পেশার মানুষকে ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে অবহিত করা হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।” তিনি সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা বরদাশত করা হবে না। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।” এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, নির্বিঘ্ন ভোটগ্রহণ, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন এবং ভোটার উপস্থিতি বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

    মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা শহরের টাউন ক্লাবে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া।

    অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মাওলানা আব্দুল মতিনসহ অন্যরা।

    এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপির অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা বীর প্রতিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

    সভায় সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মাওলানা আব্দুল মতিন।

  • গোমস্তাপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ॥ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অসহায় নারীর স্থায়ী আশ্রয়স্থল

    গোমস্তাপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ॥ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অসহায় নারীর স্থায়ী আশ্রয়স্থল

    গোমস্তাপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ॥ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অসহায় নারীর স্থায়ী আশ্রয়স্থল

    সমাজে যখন মানবিক মূল্যবোধ ক্রমেই সংকুচিত হয়ে আসছে, ঠিক তখনই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এক অসহায় নারী পেলেন জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা নিজস্ব একটি ঘর। রোববার বিকেলে উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা গ্রামে সংগঠনের সদস্যরা টিনের তৈরি একটি ঘর তুলে দেন অসহায় নারী রূপালী বেগমকে। দীর্ঘদিন ধরে অনিশ্চিত জীবনযাপন করা এই নারীর জন্য এটি শুধু একটি ঘর নয়, বরং নতুন করে বাঁচার সাহস। ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ বদিউজ্জামান (দুলু), বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাকিম, সভাপতি আল মামুন (সাদ্দাম), উপদেষ্টা ও বাংগাবাড়ি স্কুল ও কলেজের প্রভাষক জুয়েল আলম, সদস্য নাজমুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে আরও মানবিক সহায়তার অংশ হিসেবে আশরাফুল হককে চিকিৎসা বাবদ আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি স্বর্গীয় মুচি রমেশের কন্যাদের পড়ালেখার খরচ নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রূপালী বেগম দীর্ঘদিন ধরে বাংগাবাড়ি-রহনপুর ও সিংগাবাদ (ভারত) রেললাইনের পাশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছিলেন। তার একমাত্র ছেলে তাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন। পরে একই এলাকার মানবিক হৃদয়ের নারী নাসিমা বেগম তাকে নিজ বাড়ির বারান্দায় আশ্রয় দেন।
    রূপালী বেগমের এই করুণ অবস্থার কথা জানতে পেরে বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন স্বপ্রণোদিত হয়ে তার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয় এবং তা বাস্তবায়ন করে। ঘর পেয়ে আবেগাপ্লুত রূপালী বেগম বলেন, “আমি ভাবতেই পারিনি জীবনের শেষ প্রান্তে এসে কেউ আমার জন্য এমন কিছু করবে। আল্লাহ যেন এদের সবাইকে ভালো রাখেন।” বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এই উদ্যোগ প্রমাণ করে, মানুষ মানুষের জন্য, আর মানবিকতার চর্চাই পারে সমাজকে আলোকিত করতে।