Blog

  • গোমস্তাপুর সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন

    গোমস্তাপুর সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে বুধবার ভোরে তাদের আটক করে নওগাঁস্থ ১৬ বিজিবি। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ১৭ জন বাংলাদেশে প্রবেশ করেন। এরপর সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা। বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে আগ্রা কারাগারে প্রায় তিন বছর সাজা ভোগ করেন তারা। সাজার মেয়াদ শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

  • জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ কলেজ ‘আদিনা সরকারি কলেজ’

    জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ কলেজ ‘আদিনা সরকারি কলেজ’

    জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ কলেজ ‘আদিনা সরকারি কলেজ’

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছে। গত ১২ জানুয়ারি জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আদিনা ফজলুল হক সরকারি কলেজ ১৯৩৮ সালে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষের শিবগঞ্জ থানার দাদনচক গ্রামে স্থাপিত হয়। বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইদ্রিশ আহমদ মিঞার ঐকান্তিক প্রচেষ্টার ফলে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার এটি প্রাচীনতম কলেজ। ১৯৮৬ সালের ২৬ জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়। সাম্প্রতিক সময়ে কলেজের ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬তলা একাডেমিক ভবন, ৫তলা ছাত্রী হোস্টেল, ৫তলা ছাত্র হোস্টেল, নতুন প্রধান গেট, রাস্তা নির্মাণ, ফুলের বাগান সৃজন, শহিদ মিনারের বাউন্ডারি নির্মাণসহ একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অগ্রগতি সাধিত হচ্ছে। জেলায় শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম কলেজের কার্যক্রমের অগ্রগতির মূল্যায়ন করায় নির্বাচক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। এ অর্জনে তথা কলেজের অগ্রগতির জন্য কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর ভূমিকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

  • নাটোরে ভেজাল গুড় উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা

    নাটোরে ভেজাল গুড় উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা

    নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে আখ মাড়াই ও ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার আব্দুলপুর ও নাগদাহ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাগদাহ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জামাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে তার নেতৃত্বে অবৈধ আখ মাড়াই কার্যক্রম বন্ধ করা হয় এবং ভেজাল গুড় তৈরির প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে ৩০ টিন ভেজাল গুড়, হাইড্রোজ, ফিটকিরি, চিনি, ভারত থেকে আমদানীকৃত গোখাদ্য এবং আখ মাড়াইয়ের কল-কাসারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত এসব উপকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম হোসেন বলেন, “ভেজাল ও প্রতারণামূলক খাদ্য উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্যের সঙ্গে যারা প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।” অভিযানে নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম (কৃষি) আশরাফ হোসেন, জিএম (প্রশাসন) আনিসুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। ভেজাল খাদ্য শুধু আইন লঙ্ঘন নয়, এটি নীরব ঘাতক। জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এমন অভিযান আরও জোরদার হওয়া জরুরি, একই সঙ্গে প্রয়োজন জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ।

  • ভোলাহাটে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

    ভোলাহাটে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ শ্লোগানে বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর ভোলাহাটের সহকারী পরিদর্শক নেজামুদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ। যুব উন্নয়ন অধিদপ্তর ভোলাহাট আয়োজিত জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পারভেজ হোসেন, জেলা ক্রেডিট এবং মার্কেটিং অফিসার আল আমিন। এসময় উপস্থিত ছিলেন, সুজন-সুশাসনের নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, যুব সংগঠক আনোয়ার পারভেজ আদিত সহ প্রশিক্ষণার্থীরা।

  • নওগাঁয় আব্দুল জলিলের স্ত্রী’কে স্বামীর কবরের পাশে দাফন

    নওগাঁয় আব্দুল জলিলের স্ত্রী’কে স্বামীর কবরের পাশে দাফন

    বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক বানিজ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল জলিলের স্ত্রী জেসমিনা জলিলের প্রথম জানাজা মঙ্গলবার বাদ আসর নওগাঁ নওযোয়ান মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, নওগাঁ নওযোয়ান সমিতির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম, আব্দুল জলিলের ছোট জামাই ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ বক্তব্য রাখেন। বাদ মাগরিব আব্দুল জলিলের পৈত্রিক নিবাস শহরের চকপ্রাণ মহল্লায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, জেসমিনা জলিল গত সোমবার রাত ৮টায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই চিকিৎসক মেয়ে, দুই জামাতা, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।

  • গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় ২৬ জন রিমান্ডে

    গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় ২৬ জন রিমান্ডে

    গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সংঘবদ্ধ জালিয়াতির ঘটনায় দায়ের করা সদর থানার মামলায় আটক ২৬ জন আসামির প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহান আসামিদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত প্রত্যেকের জন্য দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলার তিনটি উপজেলার ৫১ কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এসময় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারসহ অন্যান্য অসদুপায় অবলম্বনের দায়ে সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২ কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়েছে। এরপর আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, ওই ঘটনার মামলায় ২৬ জন আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও নারীসহ ২৫ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • নওগাঁয় আব্দুল জলিলের স্ত্রী’কে স্বামীর কবরের পাশে দাফন

    নওগাঁয় আব্দুল জলিলের স্ত্রী’কে স্বামীর কবরের পাশে দাফন

    বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক বানিজ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল জলিলের স্ত্রী জেসমিনা জলিলের প্রথম জানাজা মঙ্গলবার বাদ আসর নওগাঁ নওযোয়ান মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, নওগাঁ নওযোয়ান সমিতির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম, আব্দুল জলিলের ছোট জামাই ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ বক্তব্য রাখেন। বাদ মাগরিব আব্দুল জলিলের পৈত্রিক নিবাস শহরের চকপ্রাণ মহল্লায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, জেসমিনা জলিল গত সোমবার রাত ৮টায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই চিকিৎসক মেয়ে, দুই জামাতা, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।

  • নওগাঁয় আব্দুল জলিলের স্ত্রী’কে স্বামীর কবরের পাশে দাফন

    নওগাঁয় আব্দুল জলিলের স্ত্রী’কে স্বামীর কবরের পাশে দাফন

    বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক বানিজ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল জলিলের স্ত্রী জেসমিনা জলিলের প্রথম জানাজা মঙ্গলবার বাদ আসর নওগাঁ নওযোয়ান মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, নওগাঁ নওযোয়ান সমিতির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম, আব্দুল জলিলের ছোট জামাই ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ বক্তব্য রাখেন। বাদ মাগরিব আব্দুল জলিলের পৈত্রিক নিবাস শহরের চকপ্রাণ মহল্লায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, জেসমিনা জলিল গত সোমবার রাত ৮টায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই চিকিৎসক মেয়ে, দুই জামাতা, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।

  • আপিলে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

    আপিলে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। মনোনয়ন সংক্রান্ত জটিলতা কাটিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেয়েছেন আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তার মনোনয়নপত্র বৈধ বলে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে যাননি বিএনপির ভালুকা উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ভোটার স্বাক্ষরসংক্রান্ত আপত্তির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে বিষয়টি পুনরায় মূল্যায়ন করা হয়। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। মনোনয়ন ফিরে পাওয়ায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোর্শেদ আলমের অংশগ্রহণ নিশ্চিত হলো। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকরা।

  • ৯ ‘জুলাইযোদ্ধা’ কে চট্টগ্রাম বন্দরে চুক্তিভিত্তিক নিয়োগ

    ৯ ‘জুলাইযোদ্ধা’ কে চট্টগ্রাম বন্দরে চুক্তিভিত্তিক নিয়োগ

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে গেজেটভুক্ত ৯ জন ‘জুলাইযোদ্ধা’কে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বন্দর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১২ জানুয়ারি চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়। নিয়োগপ্রাপ্তরা হলেন, আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. ইব্রাহীম। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গেজেটভুক্ত ‘জুলাইযোদ্ধা’। নিয়োগপ্রাপ্তরা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, প্রশাসন বিভাগ, নৌ বিভাগ, নৌ প্রকৌশল বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করবেন। চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক জানান, জুলাইযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জনকে অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেতন হবে থোক বরাদ্দ থেকে আউটসোর্সিং নীতিমালা মেনে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনাল অফিসারের কার্যালয় থেকে জারি করা আদেশে জানানো হয়, বন্দরের কাজের স্বার্থে জুলাইযোদ্ধাদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী বা সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।