Blog

  • র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও বিদেশী মদসহ একজন আটক

    র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও বিদেশী মদসহ একজন আটক

    র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও বিদেশী মদসহ একজন আটক

    র‌্যাবের অভিযানে মাটির নীচে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল ও বিদেশী মদ’সহ একজন আটক হয়েছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউপি’র মুন্সিপাড়া গ্রামের মোঃ মঞ্জুর হোসেন এর ছেলে মাদক কারবারী মোঃ রিপন (৩২)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, ১৩ জানুয়ারী র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপি’র মুন্সিপাড়া থেকে আটক আসামী মোঃ রিপন (৩২) কে তার বসতবাড়ির উত্তর পার্শ্বে নেপিয়ার ঘাস চাষকৃত জমির ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৫ বোতল ফেনসিডিল ও ১২ বোতল বিদেশী মদসহ আটক করা হয়। র‌্যাব আরও জানায়, পরবর্তীতে আসামী রিপন এর স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়া মতে বসতবাড়ির উত্তর পার্শ্বে গোয়াল ঘরের পিছনে তার বর্গাকৃত নেপিয়ার ঘাসের জমিতে বিশেষ কায়দায় ছাই ও খড় দিয়ে ঢাকা মাটির নীচে দুইটি আলাদা গর্তে ০২টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের ভিতরে রক্ষিত ২৯৫ বোতল ফেনসিডিল, ০৬ বোতল MAGIC MOMENTS (বিদেশী মদ) এবং ০৬ বোতল SEAGRAMS BLENDERS (বিদেশী মদ) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স এর অভিযানে আটক-৪ ॥ গাঁজা উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স এর অভিযানে আটক-৪ ॥ গাঁজা উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স এর অভিযানে আটক-৪ ॥ গাঁজা উদ্ধার

    মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের গঠিত টাস্কফোর্সের নিয়মিত অভিযানে ৪ মাদক কারবারী আটক হয়েছে। অভিযানে গাঁজা উদ্ধার করা হয়েছে। ১৩ জানুয়ারী বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পি.টি.আই বস্তি এলাকায় চালানো অভিযানে আটক হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগান মহল্লার মৃত সেন্টুর স্ত্রী মোসা: কিসমত আরা (৪৭), পি.টি.আই এলাকার মোঃ হৃদয় এর স্ত্রী মোসা: নিসা বেগম (৩০), নয়ন শুকা কামারপাড়ার মোঃ মজিবর রহমানের মেয়ে মোঃ জহুরুল ইসলাম (৩৫) এবং রেহাইচর আদর্শপাড়ার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রহমত আলী (৪০)। এসময় ৪ জনের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ও উপ-পরিদর্শক মামুনুর রশীদ পৃথকভাবে প্রসিকিউশন দাখিল করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তায়েফ উল্লাহ হুজাইফ শুনানি শেষে, প্রথম আসামিকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামিকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, তৃতীয় ও চতুর্থ আসামিকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে এক প্রেসনোটে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা

    চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা

    চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রচারনা অনুষ্ঠান হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) দিবাগত রাতে জেলা শহরের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রচারণা অনুষ্ঠান হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর অংশ হিসেবে এই প্রচারণা অনুষ্ঠান বলে জানিয়েছেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ।

    প্রচারণা অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভিরা ও সংগীতানুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ খাইরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ওয়াসিম ফিরোজসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসক ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান। এসময় জেলার বিভিন্নস্থানের গণ্যামান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে গম্ভিরার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে ভোটারদের সচেনতনামূলক বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়। একইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন গানের মাধ্যমেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার বিষয়ে ভোটারদের সচেনতন করা হয়।
    উল্লেখ্য, গণভোটে চারটি প্রশ্ন রয়েছে, যে চারটি প্রশ্নের মধ্যে ১১-১২টি বিষয় রয়েছে। দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না।

    কেউ ইচ্ছেমতো সংবিধান সংস্কার করতে পারবে না, সংবিধান সংশোধনে ভোটরাদের মতামতের প্রতিফলন ঘটতে হবে। গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আবার একটি গণভোট হবে। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্যর জন্য সংসদে একটি উচ্চকক্ষ ও একটি নিম্নকক্ষ থাকবে। দেশের বিচার ব্যবস্থা স্বচ্ছ নিরপেক্ষ হতে হবে, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিতহবে। মানুষের মৌলিক অধিকার ইন্টারনেট সেবা কখনো বন্ধ হবে না, মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। ইন্টারনেট অবিরত থাকবে। দণ্ডপ্রাপ্ত অপরাধী কে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না।

  • অধ্যক্ষ ড. তরু জেলাতেও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

    অধ্যক্ষ ড. তরু জেলাতেও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

    অধ্যক্ষ ড. তরু জেলাতেও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ এ চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ফোকলোরবিদ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু। ড. তরু চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম ও তাহেরা ইসলামের পুত্র। তিনি ১৯৯৫ সালে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন এবং কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও আদিনা ফজলুল হক সরকারি কলেজে শিক্ষকতা করেন। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘ ১৬বছর দায়িত্ব পালন করেন। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। অধ্যক্ষ ড. তরু একজন খ্যাতিমান গবেষক। ইতোমধ্যে তাঁর ৫৪টি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার বিষয় ফোকলোর, নৃ-গোষ্ঠীসমূহের সমাজ ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও আঞ্চলিক ইতিহাস। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • শীতে মাঠে ঘাস কম-চাঁপাইনবাবগঞ্জে গরু-ছাগলের খাবার নিয়ে কাড়াকাড়ি

    শীতে মাঠে ঘাস কম-চাঁপাইনবাবগঞ্জে গরু-ছাগলের খাবার নিয়ে কাড়াকাড়ি

    শীতে মাঠে ঘাস কম-চাঁপাইনবাবগঞ্জে গরু-ছাগলের খাবার নিয়ে কাড়াকাড়ি

    শীতের কুয়াশাভেজা সকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার হুজরাপুর বাজারে থেমে থাকা একটি ভ্যান। ভ্যানে তোলা সবুজ ঘাস, কিন্তু সেই সবুজে নেই স্বস্তি বরং ভ্যান ঘিরে অর্ধশত মানুষের ভিড়। একজন মাত্র ঘাস বিক্রেতা, আর তাকে ঘিরে গরু-ছাগলের খাবার জোগাতে ছুটে আসা খামারি ও গৃহস্থদের তীব্র ব্যস্ততা। চলতি শীত মৌসুমে ঘাসের স্বাভাবিক প্রবৃদ্ধি কমে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাঠ পর্যায়ে ঘাস উৎপাদন হ্রাস পেয়েছে। কুয়াশা, শিশির ও শীতল আবহাওয়ার কারণে ঘাস ঠিকমতো বেড়ে উঠছে না। ফলে বাজারে দেশীয় ঘাসের আমদানি কমে গেছে। যেটুকু ঘাস আসছে, তা নিয়েই চলছে প্রকাশ্য কাড়াকাড়ি। ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা গোমস্তাপুর উপজেলার এক খামারি বলেন, “গরু আছে চারটা। আব্দুল্লাহ জানান, তার ছাগল আছে কয়েকটি। প্রতিদিন ঘাস দরকার। কিন্তু শীত পড়ার পর থেকে ঘাস পাওয়া যাচ্ছে না। আধা বান্ডিল ঘাস পেতেই আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, দামও বেড়েছে।” ঘাস বিক্রেতা জানালেন, ভিন্ন বাস্তবতার কথা। তিনি বলেন, “শীতে মাঠে ঘাস উঠেই না। আগে দিনে দুই-তিন ভ্যান ঘাস তুলতাম, এখন এক ভ্যান জোগাড় করতেই কষ্ট হয়। ঘাস আনলেই মানুষ ভিড় করে।” ছবিতে দেখা যায়, ভ্যানের চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ, কারও হাতে দড়ি, কারও হাতে বস্তা। কেউ দরদাম করছেন, কেউ অনুনয় করছেন। এই দৃশ্য শুধু একটি বাজারের নয়, এটি চাঁপাইনবাবগঞ্জের গ্রামাঞ্চলে গবাদিপশু পালনকারীদের নীরব সংকটের প্রতিফলন। খামারিরা বলছেন, ঘাসের দাম বাড়লেও দুধ বা গবাদিপশুর ন্যায্য মূল্য বাড়েনি। ফলে উৎপাদন খরচ বেড়ে গেলেও আয় বাড়ছে না। অনেকেই বাধ্য হচ্ছেন ঘাসের পরিমাণ কমিয়ে খড় কিংবা বিকল্প খাদ্যের ওপর নির্ভর করতে। প্রাণিসম্পদ সংশ্লিষ্টদের মতে, শীত মৌসুমে ঘাস সংরক্ষণ, সাইলেজ ও বিকল্প পশুখাদ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত উদ্যোগ না নিলে প্রতি বছরই এই সংকট আরও তীব্র আকার ধারণ করবে। এক ভ্যান ঘাস ঘিরে অর্ধশত মানুষের ভিড় যেন স্পষ্ট ভাষায় বলে দেয়, শীত চাঁপাইনবাবগঞ্জে শুধু মানুষের দৈনন্দিন জীবনকেই কঠিন করে তুলছে না, গবাদিপশুর খাবার সংকটও ক্রমেই গভীর হচ্ছে।

  • কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পরিবর্তন চাইলে-গণভোটে হ্যাঁ বলতে হবে-তথ্য ও সম্প্রচার সচিব

    কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পরিবর্তন চাইলে-গণভোটে হ্যাঁ বলতে হবে-তথ্য ও সম্প্রচার সচিব

    তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, দীর্ঘ সময় একটা কর্তৃত্ববাদী শাসনের ফলে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। দীর্ঘ সময় পর একটি গণভোটের মাধ্যমে আমরা সেই অধিকার প্রয়োগ করতে যাচ্ছি, অর্থাৎ সংস্কারের দিকে যাচ্ছি। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা পরবর্তিন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী কলেজে নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘গণভোট ও নির্বাচন ২০২৬ প্রচারণা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গণভোট কী-তা বুঝাতে গিয়ে সচিব বলেন, গণভোট হচ্ছে আপনার অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক হিসেবে আপনি আপনার অধিকার প্রয়োগ করবেন। গণভোটে চারটি প্রশ্ন রয়েছে, যে চারটি প্রশ্নের মধ্যে ১১-১২টি বিষয় রয়েছে। এরপর গণভোটের বিষয়গুলো ব্যাখ্যা করে সচিব বলেন, দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কেউ ইচ্ছেমতো সংবিধান সংস্কার করতে পারবে না, সংবিধান সংশোধনে আমার মতামতের প্রতিফলন ঘটতে হবে। গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আবার একটি গণভোট হবে। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। দেশে এ মুহূর্তে অর্ধেকের বেশি নারী রয়েছে, আমাদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। ক্ষমতার ভারসাম্যর জন্য সংসদে একটি উচ্চকক্ষ ও একটি নিম্নকক্ষ থাকবে। দেশের বিচার ব্যবস্থা স্বচ্ছ নিরপেক্ষ হতে হবে অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে। আমার মৌলিক অধিকার ইন্টারনেট সেবা কখনো বন্ধ হবে না আমার মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। ইন্টারনেট অবিরত থাকবে। দণ্ডপ্রাপ্ত অপরাধী কে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। আমার ভাইয়ের জন্য আমি যদি চাই, তবে সে অপরাধী ক্ষমা পাবে। মাহবুবা ফারজানা বলেন, এসব সংস্কারের জন্য লিখিত দলিল হচ্ছে জুলাই সনদ। আমরা এসেছি একটি ন্যায্যতার জন্য, যেন দেশটা সুন্দরভাবে চলে। অংশগ্রহণকারী নারী ভোটারদের কন্যা, জায়া, জননী উল্লেখ করে তিনি বলেন, সংসারের চাবি আপনার হাতে। আপনারা আপনাদের পরিবার, প্রতিবেশী এবং সমাজেরমাঝে বুঝিয়ে বলতে পারেন। নারীর শক্তি অনেক বেশি। আপনারা ইচ্ছে করলেই পরিবর্তন করতে পারেন। সে ক্ষেত্রে আপনারা এক একজন মুখপাত্র। আপনারা রাজশাহী জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বেন। প্রান্তিক জনগোষ্ঠী হ্যাঁ না ভোট বোঝে না, তাদেরকে হ্যাঁ না ভোট বোঝাবেন। তিনি আরও বলেন, জেলা তথ্য অফিস ৬৪টি জেলা, ৪৯৫ টি উপজেলা এবং ৪ হাজার ৫৯৮টি ইউনিয়নে গণভোটের প্রচারে নিবিড় কার্যক্রম পরিচালনা করছে। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ‘এবারের নির্বাচন হবে ইউনিক এবং শতাব্দীর সেরা নির্বাচন’-প্রধান উপদেষ্টার এ উক্তি উল্লেখ করে এসময় তিনিসকল ভোটারকে ১২ ফেব্রুয়ারি খুব সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। রাজশাহী সরকারি মহিলা কলেজের অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সানোয়ার জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, তথ্য ও সম্প্রচার মন্ত্রলালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ। রাজশাহী কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ ইব্রাহিম আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

  • গোবিন্দগঞ্জে ছাত্রদলের উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা

    গোবিন্দগঞ্জে ছাত্রদলের উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা

     

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ ছাত্রদলের উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ আর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, ছাত্রদলের ঢাকা বিশ^বিদ্যালয় শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন মোস্তাকিম আল মামুন, জাকসু’র ছাত্রদল মনোনীয় ভিপি প্রার্থী শেখ সাদী, শহীদ জিয়া মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ সাব্বির ইবনে সাইখ রিচি সহ অন্যরা। কর্মশালায় ১৭ ইউনিয়ন ও ১টি পৌরসভা ছাত্র মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

  • নওগাঁর বক্তারপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানবন্ধন ও ঝাড়ু মিছিল

    নওগাঁর বক্তারপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানবন্ধন ও ঝাড়ু মিছিল

    নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি নেতা ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল-এর বিরুদ্ধে মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করেছে বিএনপি’র প্রতিপক্ষ নেতাকর্মীরা। জানা গেছে, গত ১০ জানুয়ারী স্থানীয় একটি ঘটনায় বক্তারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সবাপতি বাবু হোসেনকে বহিরাগত কিছু লোকজনদের দিয়ে মারপিট করা হয়। অভিযোগ করা হয়েছে একটি অনুষ্ঠান চলাকালে উক্ত ইউপি চেয়ারম্যান চঞ্চল নওগাঁ শহর, কোমাইগাড়ি, বোয়ালিয়া এবং তিলকপুর ইউনিয়ন থেকে কিছু বহিরাগক যুবকদের পাহাড়পুর স্কুল মাঠে নিয়ে যান। কথাকাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যানের পক্ষের যুবকরা উক্ত বাবু হোসেনকে মারপিট করে। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। ভয়ে সে স্কুলের অফিস কক্ষে আশ্রয় নেন। লোকজন স্কুলের কলাপসিবল গেইট বন্ধ করে তাকে রক্ষা করে। পরবর্তীতে তাকে প্রথমে নওগাঁ হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে এই মানববন্ধন করা হয়েছে। বক্তারপুর ও কির্তীপুর ইউনিয়নের প্রায় আড়াই হাজার নারী পুরুষ এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। পরে পাহাড়পুর বাজারে প্রধান সড়কে চঞ্চলের কুশপুত্তলীকা দাহ করা হয়। বিএনপি’র উপদেষ্টা মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অবিলম্বে উক্ত সারোয়ার কামাল চঞ্চলকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া এবং আইনের আওতায় নেয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, বক্তারপুর ইইনয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ আজাদ হোসেন, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হোসেন আজাদ।

  • চুয়াডাঙ্গায় সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ॥ নেতা-কর্মীদের বিক্ষোভ

    চুয়াডাঙ্গায় সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ॥ নেতা-কর্মীদের বিক্ষোভ

    চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু (৫২) আটক হওয়ার পর মৃত্যু হয়েছে। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শী, বিএনপি নেতা-কর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী জীবননগর পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে শামসুজ্জামানকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে আটক করা হয় এবং পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শামসুজ্জামানের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গভীর রাতেই হাসপাতালের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা শামসুজ্জামানের মৃত্যুকে ‘হত্যা’ দাবি করে, ঘটনার দায়ীদের শাস্তি দাবি করেন। চুয়াডাঙ্গার জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী মাহমুদ হাসান খান অভিযোগ করেন, অভিযানকালে সেনাবাহিনী নির্বাচনী বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি বলেছেন, “অস্ত্র উদ্ধারের নামে নির্যাতন করা হয়, যা সহ্য করতে না পেরে শামসুজ্জামান মারা গেছেন।” জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের জানান, সেনাবাহিনী জানিয়েছে, শামসুজ্জামান হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে সাধারণ মানুষের দাবি এটি হত্যাকাণ্ড। তাঁর মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে। যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ মহলকে জানানো হবে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন শামসুজ্জামান। হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।

  • নড়াগাতীতে খালেদা জিয়া’র মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

    নড়াগাতীতে খালেদা জিয়া’র মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

    গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে কালিয়া উপজেলা মাউলী ইউনিয়নে একযোগে ৯টি ওয়ার্ডে নড়াইল ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের অর্থায়নে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাউলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের সঞ্চালনায় ও বিএনপি সভাপতি সরদার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাউলী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আশরাফুল আলম (ইয়ার আলী), বিএনপি সাবেক সেক্রেটারি রেজাউল করিম, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোরাপ শেখ, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজগর শেখ, ১নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন বিএনপি সদস্য আবুল কাসেম, ছাত্রদলের ইউনিয়ন সভাপতি হাচিব শেখ, ইউনিয়ন বিএনপি সদস্য আবুল বসার, মাওলানা হাদিউর জামানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুহতামিম মাউলী দারুল উলুম মাদ্রাসার মুফতি হাছিবুর রহমান হাবীবী।