Blog

  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

    কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

    কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া ব্যাটেলিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

  • ভালুকায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

    ভালুকায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

    ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গতিয়ার বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা ডা. আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দ: যুবদলের সহসম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, উপজেলা বিএনপির সদস্য হাজী আব্দুর রউফ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নাজমুল আলম সোহাগ, যুবদল নেতা শামীম আহমেদ, যুবদল নেতা খাইরুল ইসলাম মনির, মো. তাইজ উদ্দিন, মো: সেলিম, মোঃ আব্দুল কাইয়ুম, মো: আ: মতিন, মো: জিল্লুর রহমানসহ উপজেলা ও হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১০ টিমের মিনি নাইট ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ট্রাস্টের সংস্থার প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস (রাজু)। অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেলের সরপঞ্চ ও স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি দেবাশীষ দাশ রতন, সাধারণ সম্পাদক জনি, ট্রেজারার নিউটন দাশ, সাংগঠনিক সম্পাদক জয় দাশ, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক বিপ্লব দাশ, সদস্য সচিব সত্যব্রত দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-দীপ্ত দাশ, রিপন দাশ, গৌরা দাশ, সজীব দাশ, তীর্থ দাশ, উৎস দাশ পরাগ, রাহিম মিয়া, জয়ন্ত দাশ, উৎস দাশ, পার্থ সারথী দাশ, পার্থ দাশ, অমিত দাশ, নিত্য দাশ, নিজু দাশ, শাওন দাশ, রিমন দাশ, প্রান্ত দাশ, প্রশান্ত দাশ, শংকর দাশ, রিপন দাশ (২), কানাই দাশ, প্রীতম দাশ প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে রত্নদীপ দাস (রাজু) বলেন-খেলাধুলা, শরীর চর্চা আমাদের শরীরকে সুস্থ রাখতে যেমনি অত্যাবশ্যকীয় ভূমিকা রাখে। তেমনি নিয়মিত অনুশীলনের কারণে অনেক বাজে অভ্যেস থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তাই ছাত্র-যুবকদের লেখাপড়া ও পেশাগত জীবনের পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা উচিত। খেলাধুলার মাধ্যমে সকল সামাজিক অবক্ষয়কে দূর করতে হবে। ক্রীড়া প্রতিযোগিতায়-দূরন্ত স্পোর্টিং ক্লাব, শাপলা স্পোর্টিং ক্লাব, সনাতন-দীননাথ কিশোর সংসদ, সুপারস্টার, এফসি ব্রাদার্স, মুক্তাহার ব্রাদার্স, রাইজিং স্টার, আমরা করবো জয়, বিএফএফ নামক ১০ টিমের খেলোয়াড়বৃন্দ টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন।

  • নাচোল সরকারী কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

    নাচোল সরকারী কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

    নাচোল সরকারী কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট ৩য় বর্ষ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার নাচোল সরকারী কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইশরাফিল হকের সভাপতিত্বে ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান মোসাঃ ফাতেমা খাতুনের সঞ্চালনায় পুরস্কার বিতররণ ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাচোল সরকারী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম কবির মোল্লা ও সহ-সম্পাদক শহিদুল হক। অনুষ্ঠানে ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষায় মেধা তালিকায় সারাদেশের মধ্যে ৮ম স্থান অধিকারী মাহফুজা খাতুনকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কৃতি শিক্ষার্থীর পিতা খেসবা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রশিদ, নাচোল সরকারি কলেজর বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীরা।

  • নীরবে শুকিয়ে যাচ্ছে বাগান-হুমকিতে উৎপাদন ॥ জেলার আমাঞ্চলে আতঙ্ক

    অজ্ঞাত রোগে আম গাছের মরণ

    নীরবে শুকিয়ে যাচ্ছে বাগান-হুমকিতে উৎপাদন ॥ জেলার আমাঞ্চলে আতঙ্ক

    চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন আম উৎপাদন অঞ্চলে অজ্ঞাত এক রোগে একের পর এক আম গাছ মারা যাচ্ছে। হঠাৎ সবুজ গাছ শুকিয়ে পড়ায় চরম উদ্বেগে পড়েছেন আমচাষিরা। কয়েক সপ্তাহের ব্যবধানে পরিণত আম গাছ নিস্তেজ হয়ে পড়ছে, ঝরে যাচ্ছে পাতা ও ডাল। এতে আসন্ন মৌসুমে আম উৎপাদনে বড় ধরনের ধ্বসের আশঙ্কা তৈরি হয়েছে। চাষিদের ভাষ্য অনুযায়ী, প্রথমে গাছের পাতায় হলদে ভাব দেখা দেয়। পরে পাতা ঝরে পড়ে, ডাল শুকিয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই পুরো গাছটি মারা যায়। অনেক গাছের কাণ্ডের ভেতরে কালচে দাগ ও পচন দেখা যাচ্ছে। প্রচলিত কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করেও কোনো সুফল মিলছে না। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁসহ দেশের বিভিন্ন এলাকায় এই রোগের বিস্তার লাভ করেছে। গোমস্তাপুর উপজেলার আমচাষি আবদুল কাদের বলেন, “৩০ বছর ধরে আম চাষ করছি। কিন্তু এমনভাবে একের পর এক গাছ মরে যেতে আগে কখনো দেখিনি। একটি গাছ মারা মানে শুধু ফল নয়, পুরো বছরের আয় শেষ।” কৃষি বিভাগ সূত্র জানায়, প্রাথমিকভাবে এটি ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত রোগ, শিকড় পচন কিংবা জলবায়ু পরিবর্তনজনিত স্ট্রেসের ফল হতে পারে। তবে এখনো রোগটি নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। আক্রান্ত বাগান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যদি এটি নতুন ধরনের রোগ হয় এবং দ্রুত নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে পুরো আম শিল্পই ঝুঁকির মুখে পড়বে।” স্থানীয় হিসাব অনুযায়ী, শুধু একটি উপজেলাতেই শতাধিক আম গাছ মারা গেছে। প্রতিটি পরিণত গাছ থেকে বছরে গড়ে কয়েক হাজার টাকার আম উৎপাদন হয়। ফলে গাছ মারা যাওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়ছেন বহু চাষি। বিশেষজ্ঞদের মতে, দ্রুত রোগ শনাক্তে গবেষণা জোরদার করা, মাঠ পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া এবং ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য প্রণোদনা ঘোষণা জরুরি। নচেৎ দেশের আম উৎপাদন ও রপ্তানি খাতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই সমস্যা সমাধানে দ্রুত রোগ শনাক্ত ও ক্ষতিপূরনের দাবী ক্ষতিগ্রস্থ আমচাষী ও ব্যবসায়ীদের।

  • নওগাঁয় ৪০ বছরের পুরোনো রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ॥ ক্ষুদ্ধ এলাকাবাসী

    নওগাঁয় ৪০ বছরের পুরোনো রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ॥ ক্ষুদ্ধ এলাকাবাসী

    নওগাঁ শহরে ৪০ বছরের চলাচল করা একটি মহল্লার রাস্তা বাসায় গাড়ী তোলার অযুহাতে স্লোপিং তৈর করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পৌর কর্তৃপক্ষ বার বার নেটিশ দিয়েও তা অপসারন করাতে ব্যার্থ হয়েছেন। জনৈক মোছাঃ নুরুন্নাহার স্বপ্না নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট-এর শিক্ষকতা করার সুবাদে বিগত ছাত্র সংগঠনের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের চলাচলের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করে চলেছেন। এতে ক্ষুদ্ধ এলাকাবাসী। স্থানীয় মৎস্য চাষী এবং চাতাল ব্যাবসায়ী মৃত বাহার আলী প্রামানিকের পুত্র মোঃ ছাইদুর রহমানের বেশ কয়েকটি পুকুর রয়েছে। যেসব পুকুরে মাছের খাদ্য, পোনা, ডিম ইত্যাদি পরিবহন করতে হয়। আবার পুকুর থেকে মাছ আহরণ করে বাজারজাত করতে এই সড়কটি ব্যবহার করতে হয়। অথচ সড়কের অর্ধেকটা দখল করে বাড়িতে গাড়ি তোলার অযুহাতে স্লোপিং তৈরী করে রাখায় এসব কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে নিষেধ করায় ঐ মহিলা ও তার সন্তানরা তাকে ইটপাটকেল নিক্ষেপ করে আহত করে। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় ২০-০৪-২০২৩ তারিখে একটা জিডি করেন তিনি। গত ২৬-৪-২০২৩ তারিখে মেয়র নওগাঁ পৌরসভা বরাবর স্লোপিং উঠিয়ে সড়কটি চলাচলের জন্য নিষ্কণ্টক করার আবেদন করেন। এর প্রেক্ষিতে নওগাঁ পৌরসভা ৩০-৪-২৩ তারিখে ৭ দিনের মধ্যে উক্ত সড়ক থেকে স্লোপিং এবং রাবিশ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়। পদক্ষেপ না নেয়ায় ৮-৫-২০২৩ তারিখে ৩ দিনের মধ্যে সরিয়ে নিত দ্বিতীয় নোটিশ প্রদান করা হয়। তারপরও কোন পদক্ষেপ না নেয়ায় ১৯-১০-২৩ তারিখে ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নিতে সর্বশেষ এবং চুড়ান্ত নেটিশ প্রদান করা হয়। প্রতিপক্ষ এতোই ক্ষমতাধর রহস্যজনক কারনে পৌরসভার এসব নেটিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। অবশেষে উক্ত ছাইদুর রহমান গত ২৮-১২-২০২৫ তারিখে পৌরসভার প্রশাসক বরাবর আবারো আবেদন করেন। প্রেক্ষিতে পৌর প্রশাসক আগামী ১৪ জানুয়ারী’২০২৬ তারিখে শুনানীর দিন ধার্য করেছেন। ঐ দিন বিকাল ৩টায় আবেদনকারী ছাইদুর রহমান এবং বিবাদী উক্ত মোছাঃ নুরুন্নাহার স্বপ্নাকে শুনানীতে অংশ গ্রহণের জন্য নোটিশ দেয়া হয়েছে। উক্ত নুরুন্নহার স্বপ্নার বিরুদ্ধে সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে পর পর দু’বার দুটি ভিন্ন দেশ ভ্রমন করার অভিযোগ রয়েছে।

  • অধ্যক্ষ ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

    অধ্যক্ষ ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

    অধ্যক্ষ ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ এর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ফোকলোরবিদ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু। ড. তরু চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সিরাজুল ইসলাম ও তাহেরা ইসলামের পুত্র। তিনি ১৯৯৫ সালে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন এবং কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও আদিনা ফজলুল হক সরকারি কলেজে শিক্ষকতা করেন। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘ ১৬বছর দায়িত্ব পালন করেন। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। ড. তরু একজন খ্যাতিমান গবেষক। ইতোমধ্যে তাঁর ৫৪টি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার বিষয় ফোকলোর, নৃ-গোষ্ঠীসমূহের সমাজ ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও আঞ্চলিক ইতিহাস। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে আবারও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৭ক(গ) লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন এবং মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • গোবিন্দগঞ্জের শাখাহার ইউপি স্বাস্থ্য প.প কেন্দ্রের স্বাস্থ্যসেবা বন্ধ ॥ বঞ্চিত হাজারও মানুষ

    গোবিন্দগঞ্জের শাখাহার ইউপি স্বাস্থ্য প.প কেন্দ্রের স্বাস্থ্যসেবা বন্ধ ॥ বঞ্চিত হাজারও মানুষ

    গোবিন্দগঞ্জের শাখাহার ইউপি স্বাস্থ্য প.প কেন্দ্রের স্বাস্থ্যসেবা বন্ধ ॥ বঞ্চিত হাজারও মানুষ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কেন্দ্রটি চিকিৎসক ও জনবল সঙ্কটে স্বাস্থ্যসেবা প্রদান বন্ধ রয়েছে। এতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্প সেবা থেকে বঞ্চিত শাখাহার ইউনিয়ন এবং আসেপাশের নরী, শিশু ও কিশোর-কিশোরী। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কেন্দ্র মূলত মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্প সেবা প্রদান করে থাকে। এছাড়াও গর্ভবতী মা ও নবজাতককের পরিচর্যা, টিকাদান, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা এবং স্থায়ী ও অস্থায়ী গর্ভনিরোধ পদ্ধতিসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা পায় গ্রামের মানুষ। কেন্দ্রগুলো গ্রামীণ জনগনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা থাকলেও তা থেকে বঞ্চিত এই ইউনিয়নের মানুষ। শাখাহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কেন্দ্রটিতে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, ফার্মসিস্ট, পরিবার কল্যান পরির্দশকা, পরিবার কল্যান সহকারী, আয়া ও অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী পদ থাকলেও কোন পদে কেউ নেই। দির্ঘদিন ধরে জনবল না থাকায় শাখাহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কেন্দ্রটি বন্ধ থাকায় ভবন ও চত্বর যেন অপরিস্কার এক ভূতুরে এলাকায় পরিনিত হয়ে উঠেছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন থাকায় সন্ধ্যার পর এটি অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কেন্দ্রটির মুল গেট খোলা তবে কেন্দ্েের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ভবনটি তালা বন্ধ থাকলে দির্ঘদিন না খোলায় ধুলো ময়লায় জরাজীর্ণ হয়ে আছে। ভবনের পশ্চিম পাশে পুকুরে মাটি ধসে গেছে। পাশের আবাসিক ভবনে কেউ না থাকায় সে ভবনেরও একই অবস্থা।

    স্থানীয় ইউনিয়নবাসী জনান দির্ঘদিন ধরে শাখাহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কেন্দ্রটি বন্ধ এবং তালা বদ্ধ আছে। কেন্দ্রটিতে কোন সেবাকর্মী না আসায় তারা মাসের পর মাস ধরে সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জরুরী প্রয়োজনে হাতের কাছে মা ও শিশু স্বাস্থ্য,প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্প সেবা পাওয়া কঠিন হয়ে পরেছে। এখন এসব সেবা পেতে উপজেলা সদরে যেতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। দরিদ্র ও সল্প আয়ের পরিবার গুলো অর্থিক সমর্থ না থাকায় শহরে গিয়ে সেবা নিতে না পরায় সরকারি এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা। শাখাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন শাখাহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কেন্দ্রটি দির্ঘ দিন ধরে অচল হয়ে আছে। এতেকরে ইউনিয়নের মানুষ স্বাস্থ্য এবং পরিবার পরিকল্প সেবা সঠিক ভাবে পাচ্ছেনা। এবিষয়টি উপজেলা মাসিক সভাসহ বিভিন্ন সভায় উপস্থাপন করলেও কোন কাজের কাজ হয়নি। অতি দ্রুত জনবলসহ সকল সমস্য দুর করে শাখাহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কেন্দ্রটি সেবা চালু দাবি জানান তিনি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল বলেন, জনবল সঙ্কটে শাখাহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কেন্দ্রটির সেবা কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছেনা। কেন্দ্রটিতে অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী পদ একজন শুধুমাত্র কর্মরত থাকলেও, তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় জনবল পেলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কেন্দ্রটির সেবা কার্যক্রম আবার চালু করা হবে।

  • শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে আবারও ৫০ হাজার টাকা জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে আবারও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৭ক(গ) লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন এবং মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।