Blog

  • সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

    সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের আলী (৫৮) নামে বাংলাদেশী এক পথচারী নিহত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের আলী সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের কালু মিয়ার ছেলে। ‎শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কবির আলী। এসময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। ‎তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। নিহতের পরিবার মামলা করলে অভিযুক্ত ভারতীয় ট্রাক চালকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সিসিডিবি-এমএফপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের স্বরুপনগরে সিসিডিবির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি-এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২৫ জন অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে কম্বল তুলে দেয়া হয়।

  • নওগাঁয় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ

    নওগাঁয় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ

    নওগাঁয় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার পাহাড়পুর গাঁজা মহল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কম্বল বিতরণ করা হয়েছে। ইনভেস্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি’র উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে জেলার পাহাড়পুর, আলেদাদপুর, কুজাপাড়া, বিনে ফতেপুর, দাসকান্দি ও ধোপাইবাড়ী এই ৬টি শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন আইসিবি’র জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান। শনিবার দুপুরে এ সময় চ্যানেল আই প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন, আইসিবি রাজশাহী শাখার অফিসার মৃণাল কান্তি সেন, রাকাব পাহাড়পুর শাখার ম্যানেজার মহব্বত হোসেন নাঈম, পাহাড়পুর গাঁজা মহল উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জামান এবং স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে মোঃ ইচাহাক আলী উপস্থিত ছিলেন।

  • নাচোলে বিএনপি নেতার মৃত্যুতে সাবেক এমপির শোক প্রকাশ

    নাচোলে বিএনপি নেতার মৃত্যুতে সাবেক এমপির শোক প্রকাশ

    নাচোলে বিএনপি নেতার মৃত্যুতে সাবেক এমপির শোক প্রকাশ

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক নাচোল ইউনিয়নের ভোগরইল গ্রামের মোঃ শওকত আলী (মুহুরীল) শনিবার বিকেল ৪ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে—-রাজিউন)। তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। সাথে দলীয় নেতাকর্মীগণ শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। রবিবার বেলা সাড়ে ১১টায় ভোগরইল গ্রামে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও বহু গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। বিএনপির এই নেতার মৃত্যুতে বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

  • সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব

    সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব

    নাটোরের সিংড়ায় কলাগাছের ভেলায় মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ৩নং ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে ব্যতিক্রম এ মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়। শালমারা দাখিল মাদ্রাসার উন্নয়নকল্পে প্রতি বছরের মত এবছরও ইসলামি জালসা উপলক্ষে গ্রামবাসীর আয়োজনে শালামারা বড় দিঘীতে দিনব্যাপী এ মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়। সকাল থেকে দিনব্যাপী মাছ ধরা উৎসবে অংশগ্রহণ করেন গ্রামের শত শত মানুষ। এ মাছ ধরা উৎসব দেখতে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ও দর্শনার্থীরা ভীড় করেন পুকুরের চারপাশে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় দিঘীতে শৌখিন মাছ শিকারীরা কলাগাছের ভেলায় চড়ে তৈইরা জাল দিয়ে মাছ ধরছেন। কেউবা ছোট নৌকায় বসে মাছ ধরছেন। শৌখিন মাছ শিকারীদের জালে ধরা পড়ছে বোয়াল, শোল, রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন রকম মাছ। মাছ ধরার আনন্দ উপভোগ করছেন দিঘীর পাড়ে থাকা শত শত দর্শনার্থী। শালমারা গ্রামের মোতালেব জানায়, এবছর ৮৩তম শালমারা দাখিল মাদ্রাসার ইসলামী জালসা অনুষ্ঠিত হচ্ছে। জালসার একদিন আগে গ্রামবাসী এ মাছ ধরার আয়োজন করে থাকে। সে দিক দিয়ে প্রায় ৮৩ বছর ধরে মাছ ধরার এ ঐতিহ্য ধরে রেখেছে গ্রামবাসী। মাছ শিকারী জয়নাল আবেদীন জানায়, গত এক সপ্তাহ আগে থেকে কলাগাছ কেটে ভেলা তৈরী করে রেখেছিলাম মাছ ধরার জন্য। জালসার আগের দিন মাছ ধরার এই উৎসবে আমরা বাড়তি আনন্দ উপভোগ করি।

  • পলাশবাড়ী প্রেসক্লাবে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

    পলাশবাড়ী প্রেসক্লাবে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

    গাইবান্ধার পলাশবাড়ীতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পলাশবাড়ী প্রেসক্লাব। প্রতিবছরের ন্যায় এবারও ক্লাবের উদ্যোগে তিন শতাধিক দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় পলাশবাড়ী উপজেলার স্থানীয় ডাকবাংলো মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাপুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইদুর রহমান মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সদস্য মুশফিকুর রহমান মিল্টন, কার্যনির্বাহী সদস্য আবেদুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক মিলন মন্ডল, ধর্মীয় সম্পাদক শাহীন, প্রচার-প্রকাশনা ও সাহিত্য সম্পাদক বিদুষ রায়, কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল, ওমর ফারুক, আল মাহমুদ, মাসুদ রানাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সচেতন মহল এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। আগামীতেও পলাশবাড়ী প্রেসক্লাব এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • ভালুকা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন ॥ মাইন সভাপতি-সম্পাদক আলমগীর

    ভালুকা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন ॥ মাইন সভাপতি-সম্পাদক আলমগীর

    ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট নয়টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
    নির্বাচনে সভাপতি পদে মো. মাইন উদ্দিন, সহ সভাপতি মো. আতাউর রহমান তরফদার, এম. এ সামাদ মিয়া, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু, ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ, সাহিত্য সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আসাদুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য পদে কামরুল হাসান পাঠান কামাল, মো. কামরুজ্জামান মানিক, কামরুল এহসান চন্দন, মো. শাহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।

  • ভালুকা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন ॥ মাইন সভাপতি-সম্পাদক আলমগীর

    ভালুকা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন ॥ মাইন সভাপতি-সম্পাদক আলমগীর

    ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট নয়টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
    নির্বাচনে সভাপতি পদে মো. মাইন উদ্দিন, সহ সভাপতি মো. আতাউর রহমান তরফদার, এম. এ সামাদ মিয়া, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু, ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ, সাহিত্য সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আসাদুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য পদে কামরুল হাসান পাঠান কামাল, মো. কামরুজ্জামান মানিক, কামরুল এহসান চন্দন, মো. শাহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।

  • ভোলাহাটে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    ভোলাহাটে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    ভোলাহাটে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বি.এম রুবেল আহমেদ এই দোয়া মাহফিলের আয়োজন করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হাঁসপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বিএনপি নেতা শামসুল হোদার সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর/২৫ সকাল ৬ টার সময় বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যান। তার রুহের মাগফিরাত কামনা করে এই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র স্থানীয় বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। এসময় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাঁসপুকুর জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী।

  • অসুস্থ সাংবাদিক রাজু’র পাশে রাজশাহী সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ

    অসুস্থ সাংবাদিক রাজু’র পাশে রাজশাহী সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ

    রাজশাহীর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক ইনকিলাব বিশেষ প্রতিনিধি রেজাউল করিম রাজু অসুস্থ অবস্থায় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার খোঁজ খবর নিতে রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য ও অর্থ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বনি ১০ জানুয়ারী শনিবার বেলা ১২টায় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে অসুস্থ রেজাউল করিম রাজুকে দেখতে যান এবং ডা. রইশ উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার খোজ খবর নেন।