শিবগঞ্জে ৬দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

শিবগঞ্জে ৬দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে শিবগঞ্জে ৬দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে ফিতা কেটে এই ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং মুক্তিযুদ্ধের উপর রচিত বেশকিছু বই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে উপহার দেন। একই সঙ্গে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কথা দিয়েছেন আগামীকালের মধ্যে তারা প্রত্যেকে নিজের উপহারের বইটি পড়ে শেষ করবে এবং শিক্ষনীয় বিষয়টি জানাবে। অনুষ্ঠানে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল মালেক ও সিনিয়র সহকারী শিক্ষক হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *