চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন-পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন-পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু রোগ প্রতরোধে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব উল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমানসহ সামাজিক সংগঠনের প্রতিনিধি বৃন্দ। জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে এরধনের উদ্যোগ গ্রহণ করেন সরকার। ডেঙ্গু রোগ প্রতিরোধে আগামীতে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত থাকবে। তবে সবাইকে বাড়ির আশপাশ, ফুলের টব পরিস্কার রাখতে হবে। তা না হলে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব না। তিনি সকলকে ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *