সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও গাঁজা উদ্ধার

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও গাঁজা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে ৫৯ বিজিবির দুটি পৃথক অভিযানে ৩৩ বোতল বিদেশী মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। সোমবার দিবাগত রাতে সোনামসজিদ সীমান্তে এসব অভিযান চালানো হয়। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা এক প্রেসনোটে জানান, রাত সোয়া ২টার দিকে বালিয়াদিঘী এলাকায় অভিযানে জব্দ হয় গাঁজা। এর আগে রাত সোয়া ১১টার দিকে পিরোজপুর এলাকায় মদ উদ্ধার করা হয়। মালিকবিহীন এই মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *