৫৯বিজিবি’র তেলকুপি সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

৫৯বিজিবি’র তেলকুপি সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

জেলার তেলকূপী সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৯ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি বিওপির হাবিলদার মোঃ কামরুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি পাগলা নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিল এর সিজার মূল্য-৪০ হাজার টাকা। এব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *