নাটোরে স্ত্রীকে হত্যার পলাতক আসামী গ্রেফতার

নাটোরে স্ত্রীকে হত্যার পলাতক আসামী গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি স্বামী মো. বেলাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে নাটোর র‌্যাব সদস্যরা। মঙ্গলবার রাতে গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি মো. বেলাল হোসেন (৩৫) বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়াড়ী গ্রামেন মৃত সোহরাব মোল্লার ছেলে। র‌্যাব জানায়, আসামী বেলাল হোসেন স্ত্রীকে দিয়ে এনজিও থেকে টাকা তুলে মাছের ব্যবসা করেন। পরবর্তীতে স্বামী বেলাল হোসেন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়লে স্ত্রী জানতে পেরে বেলালকে বললে তিনি ক্ষীপ্ত হয়ে ২০১৯ সালের ৩১ মার্চ স্ত্রীকে হত্যা করে। পরে নিহতের ভাই বাদী হয়ে বিজ্ঞ আদালতে মো. বেলাল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার আসামি মো. বেলালকে নাটোর পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *