চাঁপাইনবাবগঞ্জে বিদ্যূৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যূৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি দোতলা বাড়ির ছাদে কাজ করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যূস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মী শহিদুল ইসলাম বাবু’র(৪০) মৃত্যু হয়েছে। বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যূতিক সঞ্চালণ লাইনে হাত লেগে বুধবার দুপুরে নামোরাজামপুর নামোপাড়া মহল্লায় ঘটনাটি ঘটে। বাবু শহরের হরিপুর দেওয়ানপাড়া মহল্লার মজিবুর রহমানের ছেলে। সদর থানার এস.আই আফজাল হোসেন বলেন, বিদ্যূৎস্পৃষ্টে বাবুর দেহ পুড়ে ঝলসে যায় ও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তারের সাথে প্রথমে মরদেহ আটকে গেলে স্থানীয়রা তা সরিয়ে ছাদে ফেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *