মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোরস্থান মোড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ৩ কিশোর-তরুনকে নিয়ে একটি মোটরসাইকেল সড়কের মোড়ে ছিটকে পড়ার সময় অপর একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ৩ জন বহনকারী মোটরসাইকেলের এক আরোহি সাকিবুল হাসান (১৪) নামে এক কিশোর নিহত হয়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। সাকিবুল ওই ইউনিয়নের বালুগ্রাম এলাকার আনোয়ারুল হকের ছেলে। সদর থানার এস.আই দারেশ আলী জানান, জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মারা যায় সাকিব। তিনি আরও বলেন, সাকিবুলসহ ৩ জন বহনকারী মোটরসাইকেলটি গ্রামের সড়ক দিয়ে এসে প্রধান সড়কে ওঠার মোড়ে স্লিপ করে পড়ে যাবার সময় একজন আরোহি নিয়ে সড়ক দিয়ে যাওয়া অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় সাকিবুল সড়কে পড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাবার পরপরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *