চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদরে ৮ হাজার ১’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর উপজেলা। বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা হলরুমে এক আয়োজনের মধ্যদিয়ে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর সভাপতিত্বে বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, কৃষক মনিরুল ইসলামসহ অন্যরা। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বীজ ও রাসায়নিক সার তুলে দেন অতিথিবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *