চাঁপাইনবাবগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে এ জেলের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১০ নভেম্বর) ভোরে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে মারা যান তিনি। মৃত জেলে একই উপজেলার বারঘরিয়া জামাদারপাড়া মহল্লার মৃত আত্তাব আলীর ছেলে শুকুদ্দী (৬৫)। চাঁপাইনবাবগঞ্জ ফায়ারসাভিসের উপ-সহকারী পরিচালক ছাবের আলী জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে মহানন্দা নদীতে ব্রিজের নিচে মাছ ধরার জন্য আসেন শুকুদ্দী। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে নৌকার উপর দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস কে খবর দিলে রাজশাহী থেকে ডুবুরী দল এসে খুঁজাখুঁঝি শুরু করে। সকাল ১০ টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ডুবুরী দল। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *