৫৯ বিজিবি’র সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

৫৯ বিজিবি’র সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

পৃথক অভিযানে জেলার তেলকুপি ও চকপাড়া সীমান্তে ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ১২ নভেম্বর রাত পৌনে ৩টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে বিশেষ টহল দল তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৮৫ হাজার ২’শ টাকা।

এছাড়া, ১১ নভেম্বর সন্ধ্যায় চকপাড়া বিওপির হাবিলদার মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপ-চকপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য-৫৬ হাজার ৪’শ টাকা। উদ্ধার হওয়া ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *